ক্যাটাগরি Uncategorized

২০২২ সালের বিশ্বকাপের প্রস্তুতিতে কাতারে ১০১৮ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু।

২০২২ সালের কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে গত ১০ বছরে বাংলাদেশি ১০১৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। পাশাপাশি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ হাজার ৫০০ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা। মৃত্যুর বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার ১২ জনের মৃত্যু হয়েছে।

ইংলিশ পত্রিকাটিতে ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে পাকিস্তান বাদে ৪টি দেশে গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র ও দেশগুলোর সরকারি অনুযায়ী দশ বছরে ৫ হাজার ৯২৭ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।

এর মধ্যে মৃত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ১ হাজার ১৮। কাতারে পাকিস্তানের দূতাবাসের তথ্যানুযায়ী ৮২৪ জন পাকিস্তানি শ্রমিক মারা গেছেন। পাকিস্তানের এ হিসাবটি ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত।

২০২০ সালের শেষের দিকের তথ্য এ হিসাবে নেই। তবে কাতারে সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে ফিলিপাইন ও কেনিয়ার। যদিও এই দুটি দেশের নাগরিকদের মৃতের সংখ্যা অবশ্য জানা যায়নি। এর ফলে কাতারে প্রবাসী শ্রমিকের মৃত্যুর সঠিক সংখ্যাটি আরও অনেক বড় বলেই ধারণা করছে গার্ডিয়ান।

কাতার ২০২২ সালের বিশ্বকাপ প্রস্তুতির আয়োজন শুরু করেছে। সেখানে ব্যাপকহারে দালান নির্মাণ করা হচ্ছে। নতুন করে ৭টি স্টেডিয়াম বানানো হচ্ছে। এ ছাড়া কয়েকটি বিমানবন্দর ও সড়কের কাজ চলমান রয়েছে। পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করতে সড়কগুলো মেরামত ও নতুন সড়ক তৈরি করা হচ্ছে। হোটেলগুলো ঢেলে সাজানো হচ্ছে। বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথি ও দর্শকদের সমাগম ঘটবে কাতার বিশ্বকাপ ঘিরে।

-এটি

একাই ৬৬ জনকে ধর্ষণ করেন বিশাল!

পেশায় তিনি একজন ডেলিভারি ম্যান। পণ্যের মান নিয়ে মন্তব্য নেওয়ার ছলে প্রথমে নারীদের ফোন করে ভাব জমান তিনি। এরপর ভিডিও কলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি জমিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ। এমন গুরুতর অভিযোগে বিশাল নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ডেলিভারি বয়ের বিরুদ্ধে অন্তত ৬৬ জন মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারের পর রোববার সে এবং তার সহকারীকে ৫ দিন হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। 

পশ্চিমবঙ্গের হুগলিরকেওটার বাসিন্দা বিশাল বর্মা পেশায় একটি অনলাইন বিপণির ডেলিভারি বয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশাল পণ্য পৌঁছে দেওয়ার পর ফিডব্যাক নেওয়ার উছিলায় মহিলাদের ফোন নম্বর সংগ্রহ করত। তার পর নানা কৌশলে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করত। তার বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সময়ে ভিডিও কল করে নানা মুহূর্তের ছবির স্ক্রিনশট জমিয়ে রাখত। সুযোগ বুঝে সেই সব ছবি দেখিয়ে নারীদের ব্ল্যাকমেইল করে ধর্ষণ করত। সম্প্রতি এই ঘটনা পুলিশ জানতে পারে চুঁচুড়ার এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে। সেই নারীর অভিযোগ, এমন ফাঁদে ফেলে বিশাল তাকেও ধর্ষণ করেছিল। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার গয়নাও হাতিয়ে নেয়। তিনি দাবি করেন বিশাল সেই সময় তাকে জানায়, যে তিনি তার ৬৬তম ‘শিকার’।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে চুঁচুড়া থানার পুলিশ কর্মকর্তা তীর্থসারথি হালদারের নেতৃত্বে একটি দল ব্যান্ডেলের কেওটার ত্রিকোণ পার্কে হানা দেয়। বিশালের বাড়িতে ঢুকে তাকে এক মহিলার সঙ্গে দেখতে পায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সেই নারীকেও বিশাল একইভাবে ভয় দেখিয়ে শ্লীলতাহানি করেছে। বিশালের মোবাইল এবং তার কাছে থাকা বেশ কিছু মাইক্রোচিপে অসংখ্য মহিলার ছবি এবং ভিডিও পেয়েছে পুলিশ। অভিযুক্তের দাবি, সে যৌনকর্মীদেরও নিয়ে আসত। একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে এবং তার পায়ের কাছে হাতজোড় করেছেন এক মহিলা। যদিও বিশালের দাবি সেটা আসল আগ্নেয়াস্ত্র নয়।

বিশালের মোবাইলে পাওয়া ছবি দেখে সুমন মণ্ডল নামে তার এক সহোযোগীর সন্ধান পায় পুলিশ। সুমন পেশায় রংমিস্ত্রি। তিনি কেওটার বাসিন্দা। সুমনের পরিবারের সদস্যদের অবশ্য দাবি, এসব তারা কিছুই জানতেন না। এ নিয়ে বিশালের ঘাড়েই দোষ চাপাচ্ছেন তারা।

যুক্তরাজ্যে শিগগিরই স্কুল খুলে দেয়ার প্রস্তুতি চলছেঃ বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গতকাল সোমবার বলেছেন, সরকারের অগ্রাধিকার ছিল লকডাউন নিষেধাজ্ঞার সতর্কতা অবলম্বন করে শিশুদের স্কুলে ফিরিয়ে দেওয়া। এই সময় তিনি আরও বলেন, আমরা লকডাউন থেকে বের করে আনার জন্য একটি রোডম্যাপ প্রস্তুত করব। আমাদের অগ্রাধিকার সবসময়ই বাচ্চাদের স্কুলে ফিরিয়ে দেওয়া। যা তাদের পড়াশোনা এবং কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব দ্রুত সবকিছু সমাধানের ব্যবস্থা করে হবে।

সূত্রঃ আরব নিউজ।

দেশে একদিনে প্রায় তিনগুণ বাড়ল করোনায় মৃত্যু।

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের চেয়ে মৃত্যু প্রায় তিনগুণ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৮২৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।

এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২২ লাখ ৫৮ হাজার ৯১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৮৫ হাজার ২৯৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৭৭ লাখ ৮৪ হাজার ৬৮৩ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ২৬ হাজার ৩০৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১২ হাজার ৫৯০ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ১৫ হাজার ৮৬৩ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৪৯৮ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি এক লাখ ৯৭ হাজার ৫৩১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৭ হাজার ২৭৬ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৭৭ হাজার ৩৩০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৩ হাজার ৬৩০ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ২৬ হাজার ১৫০ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২০ হাজার ৭৫৭ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                          ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)-এর

মালয়েশিয়ায় বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে হাইকমিশনের নতুন পদ্ধতি চালু।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট নবায়নে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নেয়া হয়েছে নতুন পদক্ষেপ। কুয়ালালামপুরের বাহিরে থাকা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সময়োপযোগী করতে স্থানীয় পোস্ট অফিস ‘পোস্ট লাজু’র সাথে আলোচনা করছে বাংলাদেশ হাইকমিশন। আগামী সপ্তাহ থেকে পোস্ট অফিসের মাধ্যমে নবায়নকৃত পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনার মো. গোলাম সারোয়ার। তিনি বলেন, যেখানে বেশিসংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন সেই জায়গার নিকটস্থ পোর্স্ট অফিসে পাসপোর্টগুলো পাঠানো হবে। কষ্ট করে আপনাদের দূতাবাসে আসতে হবে না। এতে অর্থ অপচয় হবে না এবং রাস্তাঘাটে হয়রানির শিকারও হবেন না।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে ৪ জন নিহত।

আফগানিস্তানে স্বর্ণের খনি ধসে কমপক্ষে চার শ্রমিক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদাকশানে গত রবিবার এ দুর্ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত কর্মীদের লাশ তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্রঃ যুগান্তর।

১০ দেশের নাগরিকদের ২ সপ্তাহের জন্য ওমান প্রবেশে নিষেধাজ্ঞা।

আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১২ টা থেকে কার্যকর হবে বলে এই গতকাল সোমবার উচ্চ পর্যায়ের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী হামাউদ বিন ফয়সাল আল বুসাইদী এ কথা জানান। এই সিদ্ধান্তটি নিম্নলিখিত দেশগুলি থেকে আগত যাত্রীদের মেনে চলতে হবে-ব্রাজিল, ঘানা, গিনি, ইথিওপিয়া, লেবানন, নাইজেরিয়া, সিয়েরা লিওন, সুদান, দক্ষিণ আফ্রিকা এবং তানজানিয়া।

সূত্র: সৌদি গেজেট।

প্রবাসীর দেশে ফেরার আনন্দ?

আমার এক রুমমেটকে দেখলাম খুব খুশি খুশি। তার প্রতিটি কাজেই আনন্দের ধারা বয়ে যায়। যখনই দেখি তার চোখ মুখে আনন্দের আভা জ্বলজ্বল করে। মাঝেমধ্যে দেখি শিষ বাজিয়ে গানও গায়। তাকে এর আগে কখনো এমন দেখিনি। তার আনন্দের কারন জিজ্ঞাসা করতেই সে বলল, “ভাই বাড়ি যাচ্ছি, তাই মনটা খুব উৎফুল্ল লাগছে। 

নিজ গৃহে ফিরা আসলেই খুব আনন্দের। শুধু সে নয়, প্রত্যেক ব্যক্তিই নিজ গৃহ হতে বহুদিন বাহিরে থাকার পর, গৃহে ফেরার সময় আনন্দে আত্নহারা হয়ে যায়। আসলে মানুষ একই জায়গায় বসবাস করলে সে জায়গার প্রতি তার মায়া জন্মে যায়। তাই সে সেই মায়ার টানে গৃহে ফেরার জন্য উন্মাদ হয়ে থাকে। নিজ গৃহ ছেড়ে যদি সে রাজপ্রসাদেও থাকে তবুও তার মন পড়ে থাকে শীর্ণ গৃহের প্রতি। এ শুধু মানবজাতিই নয়, পক্ষীসমাজও সন্ধ্যার সময় আনন্দে আত্নহারা হয়ে কিচিরমিচির শব্দ করে নিজ গৃহে ফিরে যায়।

রুমমেটের ফ্লাইট ভোর রাত পাঁচটায়। কিন্তু বাড়ি যাবার উত্তেজনায় খাওয়া দাওয়া না করেই রাত দশটায় এয়ারপোর্ট এর উদ্দেশ্যে বের হয়ে পরল। রুমের সবার ডিউটি থাকায় তার সাথে কেউ এয়ারপোর্ট যেতে পারিনি।

দেশে পৌঁছেই আমাকে কল দিলেন রুমমেট। আমি একটি কাজে ব্যস্ত থাকায় ফোনটা কেটে দিলাম। তাকে বুঝাতে চেষ্টা করলাম একটু ব্যস্ত আছি। কিন্তু না সে আবারো কল দিল। এবার আমি রিসিভ না করে পারলাম না। রিসিভ করে বললাম, “ভাই একটু ব্যস্ত আছি, পরে কল ব্যাক করছি। কিন্তু সে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আনন্দচিত্তে বলে উঠল, ওমর ভাই বাসায় চলে আসছি। তার আনন্দিত কন্ঠ শুনে কথা না বলে পারলাম না। সে আবারো বলে উঠল, দেশে ধূলাবালি মিশ্রিত বাতাস গ্রহণ  করেও আলাদা এক ভালোলাগা অনুভব করছি। আপনি জানেন এ যেন দেশ নয় আমার কাছে স্বর্গ মনে হচ্ছে।

তার কথায় মুগ্ধ হয়ে গেলাম। আমরা যে যেখানেই থাকি না কেন! মাতৃভূমিই আমাদের কাছে সেরা। সিঙ্গাপুরের এত সুন্দর একটি দেশ। যে দেশে প্রতিদিন রাস্তাঘাট ধোয়ামোছা করা হয়, যেখানে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা থাকতে হয় না, পরিবেশ দূষন নাই বললেই চলে। যেখানে ছিনতাইকারী, পকেটমার, ছিটকে চোর বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে হয় না। যেখানে লাখ লাখ টাকা নিয়ে প্রকাশ্যে হাটা যায়। এমন দারুন একটি দেশে থেকেও সবসময় দেশের জন্যই মন কাঁদে। এর কারন একটাই দেশের প্রতি আমাদের মায়া, ভালবাসা, আবেগ। ইমন ভাইয়ের (রুমমেটের নাম ইমন) আনন্দে আমিও আনন্দিত আর কথা না বাড়িয়ে রেখে দিলাম।

সুত্র ঃ- পরবাস কথা # ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর।

দেশের খবর ঃ-৭ এপ্রিল থেকে দেশে করোনার প্রতিষেধক টিকার ২য় ডোজ প্রয়োগ শুরু!

আগামী ৭ এপ্রিল সারা দেশে শুরু হবে করোনা টিকার ২য় ডোজ প্রয়োগ। এর আগে এস এম এস দিয়ে জানানো হবে টিকা দেয়ার সময় ও স্থান।
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ডের করোনা টিকার দ্বিতীয় ও তৃতীয় চালান থেকে দেয়া হবে ২য় ডোজ টিকা।

সূত্রঃ Independent Tv.

কাতার পেট্রোলিয়ামের সাথে জ্বালানী গ্যাস সরবরাহের জন্য ভিটলের চুক্তি।

হারুন-অর-রশীদ, দোহা, কাতারঃ
কাতার পেট্রোলিয়াম বাংলাদেশে ভিটলের গ্রাহকদের জন্য বার্ষিক ১.২৫ মিলিয়ন টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের জন্য ভিটলের সাথে দীর্ঘমেয়াদী বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) সম্পন্ন করেছে। চুক্তির অধীনে, এই বছরের শেষের দিকে এলএনজি বিতরণ শুরু হবে। বিশ্বস্ত এলএনজি সরবরাহের জন্য তার গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতার তার প্রতিশ্রুতি সব সময় অব্যাহত রাখারও ঘোষনা দিয়েছে। কাতার পেট্রোলিয়ামের প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এইচ ই সাদ শেরিদা আল-কাবি এই চুক্তি স্বাক্ষর করে বলেন, “আমরা এই এসপিএকে ভিটলের সাথে স্বাক্ষর করতে পেরে খুশি, এবং আমরা এসপিএর অধীনে বিতরণ শুরু করার অপেক্ষায় রয়েছি যাতে করে বাংলাদেশের জ্বালানির প্রয়োজনীয়তা মেটাতে অবদান রাখতে পারি।

সূত্রঃ The Peninsula.