ক্যাটাগরি Uncategorized

দেশের খবর ঃ-২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার!

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে দিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে গ্রেনেড হামলায় হয়। এই হামলার অন্যতম আসামি ইকবাল হোসেন।

সূত্র: সময় টিভি।

স্পেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সারওয়ার আলম।

সাদেকুর রহমান খান, স্পেন:
স্পেনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মাদ সারওয়ার আলমকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে, সারওয়ার আলম- ব্রাসেলস, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক ও হংকং এ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এমবিএ ও একই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা করেছেন।

লিবিয়ায় মানব পাচারকারীদের গোপন কারাগারের সন্ধান, ১৫৬ অভিবাসী উদ্ধার।

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুফরা শহরে মানব পাচারকারীদের একটি গোপন কারাগারে অভিযান চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ সময় ১৫৬ জন আফ্রিকান অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন নারী ও পাঁচজন শিশু রয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি এই অভিযান পরিচালনা করা হয়। মানব পাচরকারীরা একটি গৃহকে কারাগারে রূপান্তরিত করেন। গত সপ্তাহে একজন অভিবাসী কারাগার থেকে পালিয়ে এসে পুলিশকে জানান। এই ঘটনায় ছয়জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, উদ্ধারকৃত অভিবাসীরা সোমালিয়া, ইরিত্রিয়া এবং সুদানের নাগরিক বলে জানা গেছে।

সূত্রঃ আলজাজিরা।

কাতার ও সৌদি আরব আবারও চালু হলো আমদানি-রপ্তানি কার্যক্রম।

প্রায় দীর্ঘ সাড়ে তিন বছর অবরোধের অবসান ঘটিয়ে গত ৪ এ জানুয়ারি অবরোধ প্রত্যাহার করে সৌদি জোট, অবরোধ প্রত্যাহারের পর এতদিন শুধু গাড়ি চলাচল করত। এখন থেকে আমদানি রপ্তানির জন্য খুলে দেওয়া হয়েছে সীমান্ত।

এতে অনেক প্রবাসী ব্যবসায়ী মনে করেন, ব্যবসা-বাণিজ্য বাড়বে কয়েক গুণ এবং নতুন কর্মস্থান বৃদ্ধি পাবে।

সুত্র ঃ- পরবাস কথা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এর করোনা ভ্যাকসিন অনুমোদন দিলো সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবের সৌদি ফুড এন্ড ড্রাগ অথোরিটি (SFDA) গত বৃহস্পতিবারে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এর করোনা ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে। সৌদি প্রেস এজেন্সি এর একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকল প্রকার বৈজ্ঞানিক তথ্য পর্যালোচনা করে এবং পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে সৌদি ফুড এন্ড ড্রাগ অথোরিটি (SFDA) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এর করোনা ভ্যাকসিন কে সৌদি নাগরিক এবং বসবাসকারী সকলের জন্য অনুমোদন দিয়েছে।

সৌদি আরবে চলমান করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে উল্লেখিত ভ্যাকসিনগুলো যুক্ত করা হবে বলে জানা গিয়েছে SFDA এর রিপোর্টে। তবে, সর্বসাধারনকে ভ্যাকসিন দেয়ার পূর্বে ভ্যাকসিন এর প্রতিটা শিপমেন্ট থেকে স্যাম্পল পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। আগত শিপমেন্ট এর ভ্যাকসিন এর মান সঠিক থাকলে তবেই সর্বসাধারনকে ভ্যাকসিন প্রদানের প্রোগ্রামে ওই শিপমেন্ট এর ভ্যাকসিন দেয়া হবে। প্রতিটি শিপমেন্ট এর জন্য এই নিয়ম মেনে চলা হবে।

তামিমার স্বামী রাকিবের লিগ্যাল নোটিশ।

প্রতারণার হাত থেকে বাঁচতে বিয়ে ও ডিভোর্স রেজিস্ট্রেশন ডিজিটালাইজেশন করার নির্দেশনা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আদালতে। সোমবার (২২ ফেব্রুয়ারি) ক্রিকেটার নাসিরের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির আরেক স্বামী ভুক্তভোগী রাকিব হাসানসহ তিন ব্যক্তি মিলে একটি সংগঠনের পক্ষ থেকে নোটিশটি পাঠানো হয়েছে।

এ লিগ্যাল নোটিশে আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব ও ধর্ম মন্ত্রণালয় সচিবকে এ লিগ্যাল নোটিশ পাঠানোর নির্দেশনা চাওয়া হয়েছে।নোটিশ প্রেরণকারী অন্যরা হলেন, ‘এইড ফর ম্যান ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন, ভুক্তভোগী সোহাগ হোসেন ও কামরুল হাসান। লিগ্যাল নোটিশটি সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের মাধ্যমে পাঠানো হয়। 

এর আগে ক্রিকেটার নাসির তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা এবং তার আগের স্বামী রাকিবকে নিয়ে সংবাদমাধ্যমে চলমান বিতর্ক যখন তুঙ্গে তখন রাকিবের পাশে দাঁড়ানোর কথা বলে পুরুষের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘এইড ফর মেন’। সময়নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম। তিনি বলেন, আমরা মূলত পুরুষদের নিয়ে কাজ করি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম থেকে জানা যায়, রাকিব হাসানের স্ত্রী তামিমা তাম্মি তার স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। যখন কোনো পুরুষ ভিকটিম হয় আমরা তখন তাদের ঘটনাগুলো বোঝার চেষ্টা করি। তিনি আরও বলেন, গতকাল রোববার (২১ ফেব্রুয়ারি) আমরা রাকিব ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করি। তার কাগজপত্রগুলোও আমরা এ সময় দেখি। আমাদের এখন পর্যন্ত অবজারভেশনে তাকে (রাকিব) যে ডিভোর্স করা হয়েছে এমন কোনো কাগজপত্র আমরা পাইনি। তো একতরফাভাবে ডিভোর্স করলেও তো ওই মেয়ে ডিভোর্স করে বিয়ে করবে, এই ধরনের কোনো ডকুমেন্টস কিন্তু প্রুফ করে নাই। সেই অর্থে এটা ৪৯৫ ধারাতে একটা অপরাধ হয়। যার শাস্তি সাত বছরের জেল হতে পারে। উনার যদি কোনো আইনি সহায়তা লাগে তাহলে আমরা এ বিষয়ে তাকে লিগ্যাল প্যানেল থেকে সব ধরনের সহায়তা করতে পারব। আমরা তাকে সোশ্যালি এবং লিগ্যালি যতটুকু সাপোর্ট দেওয়া সম্ভব সেটাই দেব। সময়নিউজকে তিনি আরও বলেন, আমাদের কাছে শুধু রাকিবের ঘটনাটাই ফ্যাক্টর তা না। আমরা দেখছি প্রচুর মেয়েরা বিবাহের রেজিস্ট্রেশন পদ্ধতির যে ফাঁকফোকরটা আছে তা ‘মিস ইউস’ করছে। এতে পুরুষরা ভিকটিম হয়ে যাচ্ছে। এই ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। উল্লেখ্য, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিচ্ছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। তিনি জানান, বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডি করেছেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।তবে জিডির কপি প্রকাশ হওয়ার পর বেরিয়ে এসেছে তামিমার আরেক বিয়ের তথ্য। রাকিবের সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা আরেকটি বিয়ে করেছিলেন। সেখানে ছয় মাস সংসারও করেছিলেন।রাকিবের করা জিডিতে এমন তথ্য উল্লেখ করা হয়েছে। জিডিতে বলা হয়েছে, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।জিডি করার কারণ উল্লেখ করে রাকিব বলেন, সংসারজীবনে বিবাদীর কাছে অনেক টাকা ও স্বর্ণালংকার রাখা আছে। এমনকি আমাকে তালাকও দেননি। টাকা ও অলংকার চাইলে বিবাদী আমাকে ক্ষতি করবে বলে হুমকি দিয়েছেন। আপাতত কোনো মামলা করবেন না বলে উল্লেখ করেছেন তিনি।রাকিব হাসান ও তামিমার কাবিননামায় দেখা যায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দাবি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সবক্ষেত্রেই তিনি সাহায্য করেছেন।এই বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে।  তবে পুলিশে জিডি, সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা আর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে পাত্তা না দিয়ে গুলশানের লেকশোর হোটেলে শনিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হলো নাসির তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা। এই সংবর্ধনায় আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অনেকে। 

তামিমার আরো দুই স্বামীর সন্ধান পেয়েছে পুলিশ বিপাকে নাসির।

গেল ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটিকেই বেছে নেন তিনি। নাসিরের স্ত্রীর নাম তামিমা তাম্মি। পেশায় বিমানবালা। কিন্তু বিয়ের সপ্তাহ পার না হতেই চরম বিতর্ক শুরু হয়েছে।শনিবার (২০ ফেব্রুয়ারি) নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। সকাল থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী ও সন্তানের ছবি। রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় ১১ বছর আগে। সেই ঘরে কন্যা সন্তানের বয়স এখন নয় বছর।নাসিরের সঙ্গে বিয়ের ভিডিও ও খবর ছড়িয়ে পড়ার বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানায় এ জিডিটি করেন বলে নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস।জিডিতে রাকিব উল্লেখ করেন, তামিমার সঙ্গে এখনো তার ডিভোর্স হয়নি। ডিভোর্স ছাড়া স্ত্রী কিভাবে অন্যের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন সেই প্রশ্ন তার। এজন্য স্ত্রীর বিরুদ্ধে জিডি করেছেন তিনি। পরে জিডির কপি ও তাদের বিয়ের কাবিন নামাও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। জিডিতে রাকিব অভিযোগ করেছেন, তার সঙ্গে সংসার করা অবস্থায় তামিমা গোপনে আরেকজনকে। সেখানে ছয়মাস সংসারও করেন।জিডি সূত্রে আরও জানা যায়, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়েই নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয়।শনিবার রাকিব তামিমা ও তার সম্পর্কের নানা বিষয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। সেখানে তিনি জানিয়েছেন, তামিমাকে তিনি দুইবার বিয়ে করেছেন। অর্থাৎ তামিমার জীবনে তিন স্বামী (নাসির হোসেন, অলোক ও রাকিব) এলেও বিয়ে করেছেন চারবার।রাকিব বলেন, ‘প্রেম করে বিয়ে করেছিলাম। সে আসলে আমাকে চাপ দিয়েই বিয়ে করেছিল। প্রথমে আমরা টাঙ্গাইলে কোর্ট ম্যারেজ করেছিলাম। পরে আমরা বিয়ে করি বরিশালে। আমার বউকেই দুইবার বিয়ে করেছি। এরপর সংসার শুরু করি।’

এদিকে রাকিব ও নাসিরের ফোন রেকর্ড সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির।কথোপথনে রাকিবের প্রশ্ন ছিল, আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চয়ই আপনার ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসতো না।রাকিব হাসান ও তামিমার কাবিননামায় দেখা যায় ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। রাকিবের দাবি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সবক্ষেত্রেই তিনি সাহায্য করেছেন।এই বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে।

কুয়েতে ভিসা ব্যবসা এবং মানবপাচার মামলায় কুয়েতি ও মিশরী নাগরিকের ১৫ বছরের কারাদণ্ড।

ভিসা ব্যবসায়ী কোম্পানির মালিক এক কুয়েতি নাগরিক এবং একজন মিশরীয় প্রবাসীকে ১৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে অপরাধ আদালত।

তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে প্রমাণিত হওয়ায় কুয়েতের আদালত এই রায় ঘোষণা করেছেন।

সূত্রঃ আরবী দৈনিক আল-রাই।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque.

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক জমা দেওয়া বর্তমান তথ্য ও প্রতিবেদনের আলোকে মন্ত্রিপরিষদ বেশ কয়েকটি আংশিক ও মোট নিষেধাজ্ঞার বিকল্প নিয়ে আলোচনা করেছে ।

এবং সে অনুযায়ী কুয়েতের স্বাস্থ্য পরিস্থিতি ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বর্তমানে নেওয়া হবে না।

পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হবে এবং মন্ত্রিসভা অধিবেশন শেষে কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হবে ।
@CGCKuwait

কুয়েতে করোনায় আরো ৮৯৯ জন শনাক্ত, সুস্থ ৯৫৫ মারা গেছে ৫ জন।

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৭৬৮ জন, সুস্থ হয়েছে ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮৪,৯৮৯ জন।
মোট মৃতের সংখ্য ১০৪৯ জন।
মোট সুস্থ হয়েছেন ১৭৩,১৮২ জন।

আজ সোমবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৬,৮৫১ জন, মোট টেস্টের সংখ্যা ১৭৩৮,৫৫৫ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১০,৭৫৮ জন এবং আইসিইউতে আছেন ১৪৯ জন ।