ক্যাটাগরি Uncategorized

বিশ্বের প্রথম দেশ হিসেবে বাহরাইনে ডিজিটাল ‘করোনা ভ্যাকসিন পাসপোর্ট’ চালু।

বাহরাইন প্রথমবারের মতো ডিজিটাল করোনা ভ্যাকসিন পাসপোর্ট চালু করেছে। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বের প্রথম দেশ হিসেবে তারা এই সেবা চালু করেছে বলে জানায়। করোনা ভ্যাকসিন পাসপোর্টের মাধ্যমে সুরক্ষিতদের সহজে চিহ্নিত করা যাবে। বাহরাইনের ‘বিএওয়ার’ অ্যাপ্লিকেশনটিতে কোনও ব্যক্তির নাম, জন্মের তারিখ, জাতীয়তা এবং কোন ভ্যাকসিন নিয়েছে তা জানা যাবে। তবে এক্ষেত্রে ভ্যাকসিন নেয়া ব্যাক্তিকে অবশ্যই করোনার ২টি টিকা নিতে হবে ২১ দিনের ব্যবধানে। বাহরাইন সরকার জাতীয় ভ্যাকসিন রেজিস্টারের সাথে সংযুক্ত কিউআর কোড স্ক্যান করে এর বৈধতা যাচাই করতে করতে পারে বলে জানিয়েছে।

সূত্রঃ আরব নিউজ।

২২ ফেব্রুয়ারি থেকে কানাডায় শুধুমাত্র ৪ বিমানবন্দরে ফ্লাইট চালুর ঘোষণা।

করোনার নতুন ধরণের সংক্রমণ ঠেকাতে কানাডায় শুধুমাত্র টরন্টো, মন্ট্রিয়েল, ভ্যাঙ্কুভার এবং ক্যালগেরি বিমানবন্দরে ফ্লাইট চলাচল করবে। এই চার বিমানবন্দরে যাত্রীদের বাধ্যতামূলক করোনা টেষ্ট করাতে হবে। টেষ্টের ফলাফলের জন্য অপেক্ষার সময় তিন দিন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় ২ হাজার ডলার খরচ হবে বলে কানাডা সরকার জানায়। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

দ্বিতীয় ধাপে লেবানন থেকে দেশে ফিরছেন ৪১৯ প্রবাসী।

লেবানন থেকে আরো ৪১৯ জন প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরছেন। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শুক্রবার সকালে তারা দেশে পৌঁছাবেন বলে দূতাবাস থেকে জানানো হয়েছে। এদিকে, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন চালু থাকবে এবং নিবন্ধিত সব প্রবাসীদের স্বল্প সময়ে পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে।

সূত্রঃ জাগো নিউজ।

বিমানবন্দরে স্বর্ণের বারসহ ২ জন গ্রেপ্তার।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেন্ডারে লুকানো আধা কেজি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। আটককৃতরা হচ্ছেন- শরীয়তপুর জেলার জাজিরা থানার মানিকনগর গ্রামের মান্নান খানের ছেলে আলমগীর হোসেন ও একই দাইমুদ্দিন খলিফারকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. আমির হোসেন। আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

অস্ট্রেলিয়ায় খবর দেখানো বন্ধ করে দিয়েছে ফেসবুক।

সরকারের সঙ্গে টানাপোড়েনের জেরে অস্ট্রেলিয়ায় সংবাদ দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। মুনাফার ভাগ গণমাধ্যমকে দেওয়ার আইন নিয়ে ফেসবুকের সঙ্গে এ জটিলতার সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই ঘটনা ঘটে। সমাধান না মিললে খবর দেখাবে না ফেসবুক।

সূত্রঃ বিবিসি।

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৫ শতাধিক।

মিয়ানমারে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে ধর্মঘটে অংশ নিয়ে উৎসাহিত করার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেনাবিরোধী বিক্ষোভে প্রায় ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে, গতকাল বুধবারও মিয়ানমার জুড়ে চলমান বিক্ষোভ অব্যাহত ছিল।

সূত্রঃ রয়টার্স।

করোনার প্রতিষেধক টিকা নিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন তামিম ইকবাল-সৌম্য সরকারসহ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। এদিকে, সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না। টিকা নিয়েছেন তাসকিন-মেহেদী মিরাজসহ কয়েকজন। এছাড়া সব কোচিং স্টাফরাও টিকা নিয়েছেন।

সূত্র: যমুনা টিভি।

১ মাসের জন্য স্থগিত করা হল কুয়েতের জাতীয় সংসদ’।

কুয়েতের মহিমান্বিত আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ২০ শে ফেব্রুয়ারী ২০২১ থেকে ৩০ দিনের জন্য সংসদ অধিবেশন স্থগিত করে আমিরির ডিক্রি জারি করেছেন।

কুয়েতের সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ভিত্তিতে এই ডিক্রি জারি করা হয়েছে।

জাতীয় সংসদের সিনিয়র সাংবিধানিক পরামর্শক মো আবদুল ফতাহ হাসান জানান, কুয়েত সংবিধানের ১০০ নং অনুচ্ছেদে আমিরকে সর্বোচ্চ এক মাসের জন্য সংসদ অধিবেশন স্থগিত করার অধিকার দিয়েছে।

তিনি আরো জানান, ১০৭ অনুচ্ছেদের বিপরীতে অধিবেশন স্থগিত করার কারণগুলি নিবন্ধটি নির্দিষ্ট করে না, যা সংসদ ভেঙে দেওয়ার কারণগুলি চিহ্নিত করে।

ডাঃ. হাসান বলেন, কার্যনির্বাহী ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে যে ঝামেলা ছড়িয়ে পড়েছিল, তার কারণে এই ডিক্রি জারি করা হয়েছে।

তিনি যোগ করে বলেন, সংসদের অনুমোদন ব্যতীত ৩০ দিনের স্থগিতাদেশ পুনর্নবীকরণ করা যাবে না।

এদিকে, সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক আদেল আল তাবতাবায়েই বলেছেন, ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ করা সরকারের সংসদীয় অধিবেশন স্থগিত বা সংসদ ভেঙে দেওয়ার অধিকার নেই।

যেহেতু এটি পদত্যাগকারী সরকার,তাই শুধুমাত্র জরুরী কাজ ছাড়া অন্য কোন কিছু করার সুযোগ নেই।

তবে সরকারের সাথে সংসদ সদস্যদের টানা-পোড়নে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধান জরুরী ।
সুত্রঃ আরব টাইমস।

কুয়েতে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে সুপ্রিম কমিটির বৈঠক’।

অবগত সূত্র নিশ্চিত করেছে যে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট পুনঃস্থাপনের জন্য সুপ্রিম কমিটি বৈঠকে মিলিত হয়েছে ।

আসন্ন সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালুর কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করেছে কিমিটি ।

সরমাদ” অনলাইন নিউজে বিমানবন্দর সুত্রে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করার সিদ্ধান্তের সমাপ্তির পরে আসন্ন সময়ে বিমানবন্দরে বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয়ে একাধিক বৈঠকে আলোচনা করা হয়েছে।

আগামী ২১ শে ফেব্রুয়ারি অবধি মন্ত্রিপরিষদের নির্দেশনা এবং ৩৫ টি দেশের তালিকা অনুসারে ফ্লাইট চলাচল কার্যকর করা হতে পারে।

ট্র্যাভেলার প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে নিজস্ব ব্যয়ে ৭ দিনের জন্য স্থানীয় হোটেলে কুয়েতে আগত সকলের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন ব্যবস্থা করা হয়েছে।

সূত্রগুলি ইঙ্গিত দিয়েছে যে, বৈঠকে উপস্থাপিত সমস্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, সবাই উদীয়মান করোনার ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা বাস্তবায়নের উপর জোর দিয়েছে ।

কুয়েতে করোনায় শনাক্ত আরো ১০১৭, সুস্থ ৮১৯ জন এবং মারা গেছে ৫ জন।

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১০১৭ জন, সুস্থ হয়েছে ৮১৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮০,৫০৫ জন।
মোট মৃতের সংখ্য ১০১৯ জন।
মোট সুস্থ হয়েছেন ১৬৮,৪২০ জন।

আজ বুধবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১০,২৭৬ জন, মোট টেস্টের সংখ্যা ১৬৯৭,৪৫৯ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১১,০৬৬ জন এবং আইসিইউতে আছেন ১৩৯ জন ।