ক্যাটাগরি Uncategorized

কুয়েতে করোনায় শনাক্ত আরো ৯৭৯, সুস্থ ৯৮৬ জন এবং মারা গেছে ৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৯৭৯ জন, সুস্থ হয়েছে ৯৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮১,৪৮৪ জন।
মোট মৃতের সংখ্য ১০২৭ জন।
মোট সুস্থ হয়েছেন ১৬৯,৪০৬ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১০,৬২২ জন, মোট টেস্টের সংখ্যা ১৭০৮,০৮১ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১১,০৫১ জন এবং আইসিইউতে আছেন ১৫৩ জন ।

কুয়েতে ড্রাগ ব্যাবসায় জড়িত #ভারতীয় নাগরিককে ফাঁসি’র আদেশ দিয়ে মৃত্যুদন্ডের রায় দিয়েছে কুয়েতের ফৌজদারি আদালত….

অপরাধী “নাইলনের” ব্যাগে মাদক নিয়ে বিভিন্ন স্থানে ফেলে whatsapp এর মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠাতো। যার পেমেন্ট করা হতো ব্যাংক লিংকের মাধ্যমে,যাতে গোপন থাকে।

আরো বলা হয় এই মাদক ব্যবসায়ি বছরের পর বছর মাদক ব্যবস্যা করে আসছিলো।

তথ্যওসূত্র: আল কাবাসের টুইটার থেকে।

নাইজেরিয়ায় স্কুল থেকে আবারো ৪০ শিক্ষার্থী অপহৃত।

নাইজেরিয়ায় আবারো স্কুলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করেছে দুর্বৃত্তরা। অপহৃত ৪০ জনের মধ্যে ছাত্র ও শিক্ষক রয়েছেন। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। অপহরণে বাধা দেওয়ার সময় অস্ত্রধারীদের হামলায় ১ জন মারা গেছেন। অপহৃতদের মধ্যে ২৬ জন ছাত্র রয়েছে। বাকি সবাই শিক্ষক ও শিক্ষাকর্মী। ঘটনার পরেই এলাকার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

সূত্রঃ যুগান্তর।

ওমানে ১৬ এপ্রিল থেকে পণ্যের উপর ৫% ভ্যাট প্রয়োগ।

নিচের পণ্যগুলি ছাড়া ওমানে ১৬ এপ্রিল থেকে সকল পণ্যে ৫% ভ্যাট প্রয়োগ। পণ্যগুলো হহচ্ছে – মাংস, মাছ, মুরগি, দুগ্ধজাত পণ্য এবং তাদের ডেরাইভেটিভস, তাজা ডিম, শাকসবজি, ফলমূল, কফি, চা, এলাচ, দানা, জলপাই তেল, চিনি, শিশুর খাবারের প্রস্তুতি, রুটি, বোতলজাত পানীয় জল এবং লবণ। এই সকল পণ্য ছাড়া সব পণ্যের উপর ভ্যাট দিতে হবে।

সূত্র: প্রবাসের খবর।

সৌদি আরবে থাকা বাংলাদেশিরা বিনামূল্যে পাবেন করোনার প্রতিষেধক টিকা।

বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া কর্মীরা দক্ষ ও কর্মনিষ্ঠ। সৌদি আরবে কর্মরত প্রত্যেক বাংলাদেশি নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেবে সৌদি সরকার। আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত।

সূত্র: সময় টিভি।

কুয়েতে ২১শে ফেব্রুয়ারি থেকে প্রবাসীদের আগমনের অনুমতি দেওয়া হয়েছে…!!

আগামী রোববার, ২১ শে ফেব্রুয়ারি থেকে প্রবাসীদের আবার কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং তাদের নিজ খরছে স্থানীয় হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে এক সপ্তাহের জন্য থাকা আবশ্যক, এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অবহিত সূত্রে আল-কাবাস প্রকাশ করেছেন।

তবে ৩৫ টি দেশ নিষেধাজ্ঞার তালিকা থেকে প্রবাসীদের প্রবেশের অনুমতি দেওয়ার নতুন কোনো সিদ্ধান্ত সম্পর্কিত সংবাদ আসেনি, পূর্বের ঘোষণা অনুযায়ী ট্রানজিট দেশে ১৪ দিন অবস্থান না করে সরাসরি কুয়েতে প্রবেশ নিষিদ্ধ রয়েছে।

কর্মকর্তাদের মতে, নিষিদ্ধ দেশগুলির নাগরিকদের কুয়েত আগমনের আগে ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত নয়, এমন যে কোনো দেশে কোয়ারাইন্টাইনে থাকতে হবে এবং তারা কুয়েতে পৌঁছানোর পরে একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনে নিজস্ব খরচে এক সপ্তাহের জন্য থাকতে হবে, পরে এক সপ্তাহের জন্য হোম কোয়ারাইন্টাইন মানতে হবে।

সূত্রটি জানিয়েছেন যে বিদেশ থেকে আগতদের জন্য পিসিআর পরীক্ষার সনদ আবশ্যক ভ্রমণের আগে “#কুয়েতমোসাফিরঅ্যাপ”, স্থানীয় হোটেল বুকিং এর পাশাপাশি, নমুনাটি নেওয়ার তারিখ থেকে বিমানটিতে চড়ার তারিখ পর্যন্ত ৭২ ঘন্টা মেয়াদ হতে হবে এবং কুয়েত বিমানবন্দরে প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টাইনের জন্য পাশাপাশি একটি পিসিআর পরীক্ষাও করতে হবে।

বিমানের ফ্লাইটে আগত যাত্রীদের সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত সম্পর্কে সিভিল এভিয়েশন-এর একটি সূত্র দৈনিক আল-কাবাসকে বলেছেন যে বর্তমানে আগতদের সংখ্যা এখনও প্রতিদিন এক হাজারের মধ্যে সীমাবদ্ধ রয়েছে এবং আগামী ২১ শে ফেব্রুয়ারির পরেও এটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে !!

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে..

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

মক্কায় পাহাড় ধসে বাংলাদেশী সহ প্রাথমিকভাবে ৬ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।বাংলাদেশী সহ প্রাথমিকভাবে ৬ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

বিশেষ প্রতিনিধি ডাকঘর, সৌদি আরব : সৌদি আরবের মক্কায় পাহাড় ধসে ৬ শ্রমিকের মৃত্যু হয়েছে । ১৪ ফেব্রুয়ারি (রবিবার)  মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। 

এদের মধ্যে ২ জন বাংলাদেশী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এবং পরিচয় বিস্তারিত এখনও জানা যায় নি।

সৌদি আরবের মক্কাতে মসজিদ উল হারামের অদূরে ইশারা মনছুর নামক স্থানে কিং আব্দুল আজিজ রোডে মেট্রো লাইন খনন কাজের সময় পাহাড় ধসে বাংলাদেশী সহ প্রাথমিকভাবে ৬ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

সূত্রমতে, প্রজেক্টের কাজ করার জন্য মাটি খোদায় করে মাটিগুলো এক পাশে স্তুপ করে রাখছিলেন শ্রমিকরা। এমন সময় উপর থেকে পাথর ধসে পড়ে কর্মরত শ্রমিকদের উপর । তবে এখনো পর্যন্ত হতাহতের বিস্তারিত কোন সংখ্যা এবং পরিচয় দেয়া হয়নি কোম্পানির পক্ষ থেকে ।

এদিকে এই বিষয়ে জেদ্দা কনস্যুলেটে যোগাযোগ করা হলে লেবার উইং এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কনস্যুলেট কাজ করছে। বিস্তারিত তথ্য শীঘ্রই হয়তো জানা যাবে।

দেশে করোনায় আরো ১৫ মৃত্যু, কমেছে শনাক্ত।

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩২৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৯১ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন।

এর আগে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশে আরও ৪৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৬ জন।এদিকে বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। করোনার বিভিন্ন টিকা আবিষ্কার হলেও এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ কোটি এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ ২৮ হাজার।করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৩ হাজার ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৪০ হাজার ৯২৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ৪৭৫ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৪ লাখ ৫৩ হাজার ৫২৬ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২ হাজার ৫৪৪ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৯ হাজার ৫৪৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৩৮ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৯ লাখ ৭৯ হাজার ২৭৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪২ হাজার ১৭৮ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ১২ হাজার ১৫১ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮১ হাজার ৪৪৬ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ লাখ ৭১ হাজার ১৮৫ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৮ হাজার ৯৩৩ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)-এর আপডেট

মালয়েশিয়ায় ভিসা বৈধকরণ প্রক্রিয়া, অনিশ্চয়তায় ভুগছেন প্রবাসীরা।

মালয়েশিয়ায় চলমান রয়েছে ভিসা বৈধকরণ প্রক্রিয়া। তবে, নির্দিষ্ট চারটি ক্যাটাগরি ও বিভিন্ন শর্ত থাকায় অনেক অবৈধ অভিবাসী বৈধ হওয়া থেকে ছিটকে পড়েছেন। এ অবস্থায় এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন অনেক প্রবাসী বাংলাদেশী।

করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকট মোকাবিলায় গত বছরের নভেম্বর মাসে অবৈধ অভিবাসীদের বৈধতার ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। এ ঘোষণা অনুসারে নির্মাণ, উৎপাদন, চাষ ও কৃষি এ চারটি খাতে বাংলাদেশসহ ১৫টি দেশের অবৈধ অভিবাসীদের মালিক পক্ষ তাদের কর্মীদের জন্য আবেদন করতে পারবে। একই সাথে দেশটিতে অবৈধ অভিবাসীরা চাইলে শর্তসাপেক্ষে নিজ দেশে ফিরে যেতে পারবেন।তবে, বৈধ হতে গিয়ে বিভিন্ন স্থানে দালালরা ভুয়া আবেদনপত্র দেখিয়ে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। আবার যারা রিক্যালিব্রেশন প্রোগ্রামে অংশ নিয়েছেন তাদের অনেকেই এখনও ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন।

আবদুল হামিদ নামে এক প্রবাসী শ্রমিক জানান, ভিসা লাগানোর জন্য পাসপোর্ট ও টাকা জমা দিয়েছি। কিন্তু ভিসা এখনো হাতে পায়নি। গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হতে পারছি না।অনলাইনে আবেদনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলেও নানা শর্ত থাকায় অনেক অবৈধ অভিবাসী বৈধতা থেকে বাদ পড়ায় অনেক প্রবাসী বাংলাদেশি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বাজার মালয়েশিয়া। বর্তমানে দেশটিতে প্রায় ১০ লাখের বেশি বাংলাদেশির বসবাস। তবে চলমান বৈধকরণ প্রক্রিয়া কঠিন হওয়ায় দেশে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছেন অনেকে। এমন বাস্তবতায় বৈধকরণ প্রক্রিয়া সহজ ও শর্তহীন করতে মালয়েশিয়া সরকারের সাথে আলোচনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীরা।

সামিসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি।

বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুন্ন করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশন তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যান সহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনা প্রধানকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশের অভিযোগ আনার পাশাপাশি আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ ও সরকারের সুনাম ক্ষুন্ন করছে বলে উল্লেখ করা হয়।এছাড়া, আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরাইল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মামলার আবেদনে বলা হয়।মামলার অন্য আসামিরা হলেন- আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।