ক্যাটাগরি Uncategorized

মদীনায় এক বাংলাদেশী অপরহণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবী’।

সৌদিআরবের পবিত্র মদিনায় বসবাসরত কুমিল্লার রহমত উল্লাহ নামে এই প্রবাসীকে অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়া এক পোস্টে জানাযায়, গত ৪ দিন আগে রহমত উল্লাহ তার ব্যবহৃত গাড়ি করে বের হয়ে, আর বাসায় ফিরেনি ।

সেদিন থেকে রহমত উল্লাহ নিখোঁজ বলে জানান তার ছোট ভাই।

এক পর্যায়ে কাল রাত ইমু থেকে ফোন করে তার স্বজনদের কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবী করা হয় ।

অপহরণকারী চক্রের মধ্যে বাংলাদেশীও রয়েছেন বলে প্রথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে রহমত উল্লাহকে ফিরে পেতে দূতাবাসের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।

অনলাইন এক্টিভিটিস ফোরাম মিডল ইস্ট – OAFM দ্রুত রহমত উল্লাহকে উদ্ধারে দুতাবাসকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন ।

এছাড়াও প্রবাসীদের বিভিন্ন সংগঠন রহমত উল্লাহকে উদ্ধারে এগিয়ে আসার জন্য রিয়াদস্থ বাংলাদেশ দুতাবাসের দৃষ্টি আকর্ষন করেছেন ।
#শেয়ার করে ছড়িয়ে দিন প্লিজ ।।

বাহরাইনে বৃহস্পতিবার থেকে দুই সপ্তাহের জন্য মসজিদ বন্ধ’।

কাল বৃহস্পতিবার ১১ ই ফেব্রুয়ারী থেকে বাহরাইনে সকল মসজিদে সমস্ত প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠান দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

তবে সীমিত সংখ্যক মুস্ললীর উপস্থিতিতে আহমেদ আল ফতেহ ইসলামিক সেন্টার থেকে জুমার নামাজ ও খুতবা সরাসরি প্রচারিত হবে।

সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্সের (এসসিআইএ) ধর্মীয় মতামতের ভিত্তিতে এবং সিওভিড -১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য জাতীয় মেডিকেল টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে, বিচার, ইসলামিক বিষয় ও অর্থ মন্ত্রণালয় দুই সপ্তাহের স্থগিতাদেশ ঘোষণা করেছে।

গত ২৪ ঘন্টায় বাহরাইনে করোনায় আক্রান্ত হয়েছে ৭৫৯ জন, এবং সুস্থ হয়েছে ৬৬০ জন এবং মারা গেছে ৪ জন ।

আরব আমিরাতে ৩,৫৩৯ জন শনাক্ত, সুস্থ ২,৯৯৩ এবং মারা গেছে ৯ জন’।

সংযুক্ত আরব আমিরাত ৩,৫৩৯ টি নতুন মামলায় রেকর্ড করা হয়েছে গত ২৪ ঘন্টায়, এবং মারা গেছে ৯ জন ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২,৯৯৩ জন ।

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রক বুধবার কোভিড -১৯ করোনাভাইরাস-এর সংবাদ ব্রিফিং-এ তথ্য নিশ্চিত করেন ।

দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৬,১৪২ জন ।

আজ অবধি সারা দেশে ২২.২ মিলিয়নেরও বেশি পরীক্ষা নেওয়া হয়েছে।

কুয়েতে করোনায় আরো ৯৮৭ জন শনাক্ত’ সুস্থ ৫৫৩ এবং মারা গেছে ৫ জন’।

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৯৮৭ জন, সুস্থ হয়েছে ৫৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৭৩,৯৮৩ জন।
মোট মৃতের সংখ্য ৯৮০ জন।
মোট সুস্থ হয়েছেন ১৬৩,২৬৪ জন।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১০,৮১২ জন, মোট টেস্টের সংখ্যা ১৬২৯,৩৮৮ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৯৭৩৯ জন এবং আইসিইউতে আছেন ১০৮ জন ।

করোনায় মুয়াজ্জিনের মৃত্যু, সৌদিতে ১০ মসজিদ বন্ধ ঘোষণা।


সৌদি আরব বেশ কয়েকটি অঞ্চলে সাময়িকভাবে ১০ টি মসজিদ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, মসজিদ বিভাগ জানিয়েছে যে, বেশ কটি জেলার মসজিদে করোনা শনাক্ত হয়েছে ।

সৌদি আরবের বেশ কয়েকটি আরবী দৈনিকে বিষয়টি নিশ্চিত করা বলা হয়েছে যে, দেশটির বিভিন্ন জেলায় করোনার ১৮ টি ঘটনা নিশ্চিত হওয়ার পরে এবং একজন মুয়াজ্জিনের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেয় মসজিদ বিভাগ । সুত্রঃ আল অয়াতন ।

কুয়েতে আরো ৫টি টিকা দান কেন্দ্র চালু।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণাল্যের সরকারী মুখপাত্র ডঃ আবদুল্লাহ আল সানাদ আজ, বুধবার উদীয়মান করোনার ভাইরাসের বিরুদ্ধে টিকা দেওয়ার জন্য পাঁচটি স্বাস্থ্যকেন্দ্র খোলার (কোভিড -১৯) ঘোষণা করেছেন।

আল-সানাদ একটি প্রেস বিবৃতিতে বলেছ্ন যে, কেন্দ্রগুলি হ’ল আল-ফারওয়ানিয়াহ স্বাস্থ্য জেলা থেকে অনুমোদিত আল-আর্দিয়া আল-শামালি, হাওল্লি স্বাস্থ্য জেলার সালওয়া, হামাদ আল-সালেহ স্বাস্থ্য সহকারী (আল-শাব) রাজধানীর সাথে সম্পর্কিত।

স্বাস্থ্য জেলা আল-আহমদী পূর্ব আহমাদি এবং জহর স্বাস্থ্য জেলার অনুমোদিত জাবের আল-আহমদ স্বাস্থ্য কেন্দ্র (১) । সুত্রঃ কুনা ।

দেশে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত।

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের তুলনায় মৃত্যু সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৩৮৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

এর আগে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু হয়েছে ২৩ লাখ ৪৯ হাজার ১৭১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৪৭৪ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭৭ লাখ ৯৯ হাজার ৯৪৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৭৯ হাজার ৭৭২ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি আট লাখ ৫৮ হাজার ৩০০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৫ হাজার ২৮০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯৬ লাখ দুই হাজার ৩৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ৩৩ হাজার ৫৮৮ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৯৮ হাজার ২১৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৭ হাজার ৫৯৮ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ লাখ ৭২ হাজার ১৪৮ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ১৩ হাজার ৮৫০ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                         ১০ ফেব্রুয়ারি (বুধবার)-এর

ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে বিচার শুরু।

ক্ষমতা ছাড়ার পরও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া সাংবিধানিক কিনা সেই প্রশ্নে সম্মতি দিলো কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।এদিকে, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ শুরু হবে কংগ্রেসে বিতর্ক, তারপরই চূড়ান্ত ভোট। ট্রাম্পকে অভিশংসিত করতে প্রয়োজন সিনেটের দুই-তৃতীয়াংশ বা ৬৭ আইনপ্রণেতার সমর্থন। সেক্ষেত্রে অন্তত ১৭ রিপাবলিকানকে দাঁড়াতে হবে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে। এর ফলে, সারা জীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ হবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে গতকাল থেকে সিনেটে শুরু হয়েছে বিচার কার্যক্রম।

সূত্রঃ রয়টার্স।

বিমানবন্দরে কসমেটিকস ও সিগারেটসহ ৫ জন গ্রেপ্তার।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ কেজি কসমেটিকস ও ১২৬ কার্টন সিগারেটসহ ৫ জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দর থেকে মালামালসহ তাদের আটক করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য ৪০ লাখ টাকা। তারা নিয়মিতভাবে শুল্ক ফাঁকি দিয়ে এভাবে মালামাল আনার কাজ করে আসছেন। আটক ৫ জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সূত্রঃ Airport Armed Police Battalion.

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসে মৃত্যু ৩২, নিখোঁজ ২ শতাধিক।

ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২ জন। গতকাল মঙ্গলবারের অভিযানে আরও ৬ জনের মরদেহ উদ্ধার। এই ঘটনায় এখনো নিখোঁজ কমপক্ষে ২০০ মানুষ। তপোবন-বিষ্ণুগড় জল-বিদ্যুৎ প্রকল্পের আড়াই কিলোমিটার দীর্ঘ টানেলেই আটকা ৪০ জনের মতো শ্রমিক। তাদের জীবিত উদ্ধারে চলছে যৌথ বাহিনীর তৎপরতা।

সূত্রঃ যমুনা টিভি।