ক্যাটাগরি Uncategorized

দেশে বেড়েছে করোনায় মৃত্যু, কমেছে আক্রান্ত।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৩৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৬ হাজার ৫৪৫ জন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৭৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৩০৬ জন।

এর আগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দেশে আরও ৫২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১২ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ১৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৬২ হাজার ৭৩৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৬২ লাখ ৪৬ হাজার ৫৪২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৭০ লাখ ২৭ হাজার ৩৪৭ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫৭ হাজার ৮৫৬ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৭৮ হাজার ২০৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৬৩৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯২ লাখ ৮৬ হাজার ২৫৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৬ হাজার ৩৮৩ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৪ হাজার ১৫৮ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৫২ হাজার ৬২৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ৮ হাজার ১৩ জন। এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩১তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                      ৩ ফেব্রুয়ারি (বুধবার)-এর আপডেট

মিয়ানমারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারের সাম্প্রতিক অভ্যুত্থানের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তাদের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। এ অবস্থায় ঝুলে গেছে ৪ ফেব্রুয়ারি জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকও। বিকল্প উপায় হিসেবে চীনের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। 

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার পরও এখন রোহিঙ্গা সংকটে এখন চীনের ওপর আস্থায় রাখছে বাংলাদেশ। তিনি বলেন, চীনের মাধ্যমে মিয়ানমারের সাথে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সাথে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না। আশা করা হচ্ছে মিয়ানমারের বন্ধু চীন একটি উপায় খুঁজে বের করবে। 

ভিন্ন এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বিশেষ করে পশ্চিমা অনেক দেশ শঙ্কা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপর থেকে আবারও নতুন করে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ। এ জন্য সীমান্তে কড়াকড়ি বাড়ানো হয়েছে৷ মিয়ানমারের নতুন সরকারকে বাংলাদেশ স্বাগত জানায়নি, তবে তাদের সাথে প্রত্যাবাসন নিয়ে কাজ করতে প্রস্তুত ঢাকা। সূচির মুক্তি কিংবা মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া জানাবে না বলেও জানান মন্ত্রী।

সম্প্রচার বন্ধ নয়, আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা’

বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় আল জাজিরার সম্প্রচার বন্ধ হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। তবে আল জাজিরার সম্প্রচার বন্ধের কোনো পরিকল্পনা নেই সরকারের। কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। এ সময় কাতারভিত্তিক ২৪ ঘণ্টার সংবাদ চ্যানেলটির কাছ থেকে বাংলাদেশ সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা আশা করে বলেও জানান তিনি।বিরোধী দলে থাকা অবস্থায় শেখ হাসিনার কোনো অফিসিয়াল বডিগার্ড ছিল না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আল জাজিরা ডাহা মিথ্যাচার করেছে। দলের নেতাকর্মীরাই নেত্রীর সবচেয়ে বড় বডিগার্ড। একুশে আগস্ট গ্রেনড হামলার সময় তারাই নেত্রীকে বাঁচিয়েছে। এর মধ্যেই গণমাধ্যমটি গ্রহণযোগ্যতা হারিয়েছে। 

কাতারভিত্তিক এ গণমাধ্যমটি মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

কুয়েতে আফ্রিকান করোনা শনাক্ত” বন্ধ হতে পারে বিমানবন্দর।

কুয়েতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি ও আফ্রিকান করোনা রোগী শনাক্ত হওয়ায় সরকার আগামী বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবে।

কুয়েতের সবকটি জাতীয় পত্রিকায় করোনাভাইরাস সংক্রমণের সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি সম্পর্কে জনগনের
উদ্বেগে সৃষ্টি হয়েছে।

কুয়েতের একটি সরকারী সূত্র “আল-সাহম অনলাইন নিউজকে নিশ্চিত করেছে যে, কিছু দিন আগে আফ্রিকান স্ট্রেন ইতিমধ্যে কুয়েতে প্রবেশ করেছে, এবং গুরুতর লক্ষণে ভুগছে এমন দুই রোগীর শনাক্ত করার পরে এটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্রমতে, কুয়েত কর্তৃপক্ষ সম্প্রতি নতুন স্ট্রেন রোধ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

স্বাস্থ্য মন্ত্রাণালয় কুয়েতে পৌঁছে যাওয়া আফ্রিকার সে বিমানটির বিষয়ে তদন্ত করে বেশ কয়েকজনকে স্ট্রেইন করোনা বহনকারী হিসেবে শনাক্ত করেছে, যাহা সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়েছে।

সূত্রটি ইঙ্গিত করেছে যে, কুয়েত কর্তৃপক্ষ ১৫ ই ফেব্রুয়ারির আগে বিমানবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নেবে, এবং পরবর্তী কুয়েতির মন্ত্রিসভার বৈঠকে আংশিক নিষেধাজ্ঞার বিকল্পটিও ফিরে আসতে পারে।

দক্ষিণ আফ্রিকাতে যে স্ট্রেনের ঝুঁকি রয়েছে, তা সম্পর্কে সাম্প্রতিক সতর্কতার আলোকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনার চেয়েও ভয়ংকর।

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ৩-৭ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশিদের জন্য মিসরাতায় কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান করবে।

এই সময় দূতাবাস যে সেবাগুলো প্রদান করবে তা নিচে দেয়া হয়েছে…

(ক) মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র আবেদনপত্র গ্রহণ;
(খ) ট্র্যাভেল পারমিট (আউটপাস) এর আবেদনপত্র গ্রহণ ও বিতরণ;
(গ) দেশে ছুটিতে যাওয়ার প্রত্যয়নপত্র ইস্যু;
(ঘ) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদের আবেদনপত্র গ্রহণ;
(ঙ) নতুন পাসপোর্টে ভিসার জন্য/হারানো পাসপোর্টের জন্য সার্টিফিকেট ইস্যু;
(চ) বিভিন্ন কাগজপত্র সত্যায়ন;
(ছ) অন্যান্য কন্স্যুলার ও কল্যাণ সেবা প্রদান;

এই অবস্থায় মিসরাতা ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণকে উপরোক্ত সেবাসমূহ প্রাপ্তির জন্য নিচের লিংকে নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

নিবন্ধনের লিংকঃ
https://forms.gle/W825HTRMNd7WMkCd8

এ বিষয়ে কোন তথ্যের জন্য দূতাবাসের নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
+২১৮৯১৬৯৯৪২০৭ (বিবিধ কল্যাণ সংক্রান্ত)
+২১৮৯১০০১৩৯৬৮ (পাসপোর্ট সংক্রান্ত

সূত্র: বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

নিজেদের তৈরি চালকবিহীন বাসের পরীক্ষা শুরু তুরস্কে।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগানের উপস্থিতিতে চালকবিহীন বাসের পরীক্ষা চালানো হয়।
আতাক ইলেক্ট্রিক নামের বাসটিতে বিএমডব্লিউ ২২০-কেডব্লিউএইচ লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। দুই চার্জের মাঝামাঝি সময়ে এটি ৩০০ কিলোমিটার (১৮৬ দশমিক ৪ মাইল) পর্যন্ত রেঞ্জ অতিক্রমে সক্ষম। সরাসরি কারেন্টে চার্জ হতে সময় লাগবে তিন ঘণ্টা।

সূত্রঃ ডেইলি সাবাহ

করোনা ভাইরাস; মালদ্বীপে আবারো রাত্রিকালীন কারফিউ ঘোষণা।

মালদ্বীপে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মালদ্বীপ সরকার রাত ১১টা হতে সকাল সাড়ে ৪টা পর্যন্ত বৃহত্তর মালে অঞ্চলে কারফিউ জারি করেছে । এদিকে, আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) হতে পরবর্তী ১৪ দিনের জন্য রাত সাড়ে ৮টা হতে সকাল সাড়ে ৪টা পর্যন্ত গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে । এই পরিস্থিতে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সূত্রঃ বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ।

বছরের প্রথম মাসেই ১৯৬ কোটি ডলার প্রবাসী রেমিটেন্স ঢুকেছে দেশে।

বছরের প্রথম মাসেই ১৯৬ কোটি ডলার  প্রবাসী রেমিটেন্স ঢুকেছে দেশে। অর্থের এই অঙ্কটি বিগত ২০২০ সালের জানুয়ারি মাসের থেকে অনেক বেশি ! 

বিগত ২০২০ সালের জানুয়ারি মাসে ১৬৪ কোটি ডলার বা ১৩ হাজার ৯৪০ কোটি টাকা পাঠিয়েছিলেন। গত বছরের জানুয়ারির তুলনায় এবারে একই মাসে রেমিট্যান্স বেড়েছে দুই হাজার ৭২০ কোটি টাকা।

চলমান ০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে প্রবাসীরা সব মিলিয়ে এক হাজার ৪৯০ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৮৬ কোটি ডলার বেশি।

গত অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে প্রবাসী আয় এসেছিল এক হাজার ১০৪ কোটি ডলার। এতে দেখা যায়, চলতি অর্থবছরের ৭ মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ।

বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন চার হাজার ২৯১ কোটি ডলার।

প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে অর্থকড়ি হাতিয়ে নেয়া প্রতারক মোশাররফের পেশা !

প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে অর্থকড়ি হাতিয়ে নেয়া প্রতারক মোশাররফের মূল পেশা ! ফেনীর ভোরবাজারের ঘটনাটি ইতিমধ্যেই বেশ আলোচিত । ২ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় শ্বশুর বাড়ি থেকে বিপুল স্বর্ণালংকার এবং নগদ অর্থকড়ি নিয়ে পরপুরুষ মোশাররফের কাছে পালিয়ে যায় সৌদি প্রবাসীর স্ত্রী নাজমা আক্তার ।

সে সন্ধ্যায় বৃদ্ধ শ্বশুর যখন মসজিদে নামাজ পড়তে যান, সে সুযোগ কাজে লাগিয়ে পালিয়ে যায় নাজমা আক্তার ।

নাজমা আক্তার সৌদি আরবের দাম্মাম প্রবাসী শহীদুল্লাহর স্ত্রী । স্ত্রীকে ভালোবেসে এবং বিশ্বাস করে স্বর্ণলংকার এবং অর্থকড়ি স্ত্রীর কাছে রেখেছিলেন শহীদুল্লাহ । স্ত্রী সুন্দরভাবে চলবে, এই ছিল শহীদুল্লাহর একমাত্র চাওয়া ।

কীভাবে ঘটেছিল ঘটনাটি ?

ডাকঘর প্রতিবেদক দাম্মাম প্রবাসী শহীদুল্লাহর সঙ্গে মুঠোফোনে সরাসরি যোগাযোগ করেন । সৌদি প্রবাসী শহীদুল্লাহর কথাগুলো আমরা তার ভাষাতেই তুলে ধরছি। শহিদুল্লাহ ডাকঘরকে জানান, –

“২০১৬ তে আমি নাজমাকে বিয়ে করি । আগেও তার একটি বিয়ে হয়েছিল । সে স্বামীও ছিলেন সৌদি প্রবাসী । ঘটনাক্রমে তার আগের স্বামী সৌদি আরবে মারা যান । সে ঘরে তার একটি ৭ বছরের ছেলে সন্তানও রয়েছে । স্বামী মারা যাবার পর বাড়ির কাছের নাজমার সঙ্গে আমার পরিচয় ঘটে । মাঝে মাঝেই আমাদের মাঝে ফোনালাপ হতে থাকে। বিয়ের আগে দু’বছর এভাবে তার সঙ্গে ফোনে আমার একধরনের সম্পর্ক গড়ে উঠে । নাজমাকে আমার ভালো লাগতে থাকে । সৌদি আরব থেকে ছুটিতে গিয়ে ২০১৬ তে আমি তাকে বিয়ে করি ।

তারপর নির্দিষ্ট সময়ের পরেও আমাদের কোন সন্তান হয় না । ছুটি কাটিয়ে আমি প্রবাসে কাজের ক্ষেত্রে ফিরে আসি ! এরমধ্যেইএকসময় জানতে পারি, বাড়ির  মাইলের মধ্যে এক যুবকের সঙ্গে তার সম্পর্কের কথা জানতে পাই ! তখন তার পরিবার, তার ভাইয়েরা পরকীয়া সম্পর্কের জন্য তাকে মারধরও করে ! দুই পরিবার এবং দুই সমাজের সমঝোতায় আমি তখন আবারও তাকে মেনে নেই-এই ভেবে যে,- অনেক মুরুব্বিরাই আমাকে বুঝাতে থাকেন,’মানুষই ভুল করে, শোধরাবার অন্তত একটা সুযোগ দেয়া দরকার !’ কথাটি আমারও মনে ধরে । আমি তাকে ভালোবাসি ! মনে হতে থাকে, একটা সুযোগ তাকে দেয়া দরকার ।”

“কিন্তু এরকম একটি ঘটনার পরও আপনি তার কাছে বিপুল অংকের স্বর্ণালংকার এবং অর্থকড়ি রাখলেন ? এই বিষয়টি আপনি কীভাবে ব্যাখ্যা করবেন ?”

ডাকঘরের এই প্রশ্নের জবাবে শরিফুর ডাকঘর প্রতিনিধিকে জানান, – “ভাই , আমি চাইতাম তার মনটা বড় থাকুক সবসময় । সে কান্নাকাটি করে আমার কাছে অনেক ক্ষমা চাইতো ! তার প্রতি আমার মনেও দুর্বলতা ছিল । প্রবাসীর স্ত্রী হিসেবে সোনা গহনায়, সম্পদে সে যেন মন বড় করে থাকতে পারে, এটাই ছিল আমার চাওয়া । আমিতো তাকে বিশ্বাস করেছিলাম । “

“এমনকি আমি তাকে সৌদি আরব এনেছিলাম ভিজিট ভিসাতে । দীর্ঘ সময় একসঙ্গে থাকলে আমাদের সন্তান কনসিভ করবে,  আর মমতাটাও বাড়বে, এই আশাতে আমি তাকে সৌদি আরব এনে ৭ মাস রেখেছিলাম । কয়েকবার ওমরাহ করিয়েছি তখন । সে বারবার অতীত ভুলের জন্য ক্ষমা চেয়েছে তখনও । সন্তান ধারনের জন্য আমি তখন বিভিন্ন ডাক্তার দেখিয়ে মোটা অংকের টাকা খরচ করেছি তার জন্য । আল্লাহর রহমতে সে সময় সে কনসিভও করেছিল । ৭ মাস পর সে যখন দেশে ফিরে গিয়েছিল, তখন সে ছিল ৪ মাসের গর্ভবতী । আমার কি দুঃখ দেখেন, সৌদি আরব থেকে সে দেশে ফিরে যাবার ২ দিন পরেই গর্ভের সন্তানটি নষ্ট হয়ে যায় । তখনও তাকে আবার অপারেশন করা লেগেছে । এতকিছুর পরও আবার সে এই কাজটি করলো! আমি চাই, আইন প্রশাসন আমাদের সহযোগিতা করে আমার স্বর্ণালংকার নগদ অর্থকড়ি ফিরে পেতে সাহায্য করবে !”

এ প্রসঙ্গে শরিফুল আরো জানান, ফেনী মডেল থানা এবং বারৈয়ারহাটে পৃথক দুটো মামলা হয়েছে ! যদিও মামলার কোন অগ্রগতি নেই বলে তিনি হতাশা প্রকাশ করেছেন । নাজমা এবং মোশাররফ এখনও পলাতক !

শহীদুল্লাহ জানান, ২৯ ভরী স্বর্ণ , নগদ টাকা ও মালামালসহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদসহ তার স্ত্রী নাজমাকে ভাগিয়ে নিয়েছে মোশাররফ !

কে এই মোশাররফ ?

বারৈয়ারহাট বাজারে দোকান করেন মোশাররফ । ব্যবসার আড়ালে প্রবাসীর স্ত্রীদের টার্গেট করায় তার কাজ । ইতিপূর্বেও প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার নাটক করে অর্থকড়ি হাতিয়ে নেবার প্রমাণ ডাকঘর প্রতিনিধির হাতে জমা হয়েছে ।


ইতিপূর্বেও মোশাররফ প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার ফাঁদে ফেলে অর্ধলক্ষ টাকা সমপরিমাণ সম্পদ হাতিয়ে নেয়

বছর কয় আগেও একইরকম পরকীয়ার ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেয় প্রতারক মোশাররফ । ১৪ বছরের এক সন্তানের মাকে বিয়ে করে সে হাতিয়ে নেয় ৫০ লক্ষ টাকার সমপরিমাণ স্বর্ণালংকার ! সে সময়ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় ওই খবর প্রকাশিত হয়েছিল ।

প্রবাসীর পরিবারকে টার্গেট করে স্ত্রীদের সঙ্গে প্রেমের অভিনয় করে অর্থকড়ি হাতিয়ে নেয়া প্রতারক মোশাররফকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করবে প্রশাসন-এই দাবি এখন সকল প্রবাসীর ।

ব্রেকিং : সাময়িকভাবে ২০ দেশের প্রবেশ নিষিদ্ধ হলো সৌদি আরবে।

সাময়িকভাবে সৌদি আরবে ২০ দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করলো সৌদি সরকার! আজ ২ ফেব্রুয়ারি, মঙ্গলবারে এই সাময়িক নিষেধাজ্ঞার ব্যাপারে ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি নাগরিক ব্যতিত ২০ টি দেশ থেকে আসা সকল মানুষ, ডিপ্লোম্যাট, স্বাস্থ্যকর্মী, এবং তাদের পরিবারের সৌদি আরবে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার। আজ ২ ফেব্রুয়ারি ২০২১, মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়।

এই ২০ টি দেশ কি কি এবং এই সাময়িক নিষেধাজ্ঞার কারণ, এবং কতদিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে এই বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেয়া হয়নি।