
সৌদি প্রবাসীদের রিএন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি চালিয়ে যাচ্ছে সৌদি পাসপোর্ট বিভাগ জাওয়াজাত। যার যার কফিলের আবশার বা মুকিম প্ল্যাটফর্ম ব্যাবহার করে প্রবাসী যারা এই মুহূর্তে সৌদি আরবের বাহিরে আছেন তাদের রিএন্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া এখনো চলছে।
এক্ষেত্রে সাদাদ পেমেন্ট সিস্টেমের মাধ্যমে রিএন্ট্রি ভিসার ফি জমা দেওয়া হলেই এই মেয়াদ বাড়ানো হচ্ছে।
জাওয়াজাত বলছে যে সকল প্রবাসী কর্মী বিগত ২০২০ সালের মার্চ মাস হতে দশ মাসের বেশি সময় ধরে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে সৌদি আরবে ফিরতে পারেন নাই তাদের সকলের রিএন্ট্রি ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে।
এর মাঝে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং ৬ মাস অর্থাৎ ১৮০ দিন বেশি পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে অতি অবশ্যই মিনিস্ট্রি অফ ফরেন এফেয়ার্সের সাথে যোগাযোগ করতে হবে।
এখানে উল্লেখ্য যে ২০২০ সালের এপ্রিলে থেকেই জাজাওয়াত প্রবাসীদের এক্সিট এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানো শুরু করেছিল।
এটি বিগত ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২মে পর্যন্ত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে আরো তিন মাস জাজাওয়াত সৌদি আরবের রিএন্ট্রি ভিসার মেয়াদ ফ্রিতে বৃদ্ধি করে।








