গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ১৭৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৬৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ১৮ হাজার ৯০২ জনে।
আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার একজনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ২৫ শতাংশ।
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি তাজিকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার জানিয়েছে।
রাজধানী কাবুলে প্রবেশের খবরে শহরে আতঙ্ক বিরাজ করছে। সরকারি কর্মকর্তা ছাড়াও সাধরণ মানুষ ভয়ে শহর ছেড়ে পালাতে শুরু করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে রাষ্ট্রপতি গনির একটি রেকর্ডেড ভাষণ প্রচার করা হয়। ওই ভাষণে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার করেছিলেন।
এদিকে, আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী কাবুলের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। দ্রুত তালেবানের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।
সিএনএনের খবরে বলা হয়েছে, কয়েকজন জ্যৈষ্ঠ তালেবান নেতাকে যুক্ত করে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে।
অবশেষে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।
দেশের জনগণের দাবি মেনে নিয়ে অবশেষে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। আগামীকাল সোমবার মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর বরাবর তিনি পদত্যাগপত্র পেশ করবেন উল্লেখ করে দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী মোহদ রেদজুয়ান মোহাম্মদ ইউসুফ বলেন, আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। তিনি আরও জানান, মন্ত্রিসভার সদস্য ও নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইতোমধ্যে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।
২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যবধান অল্প থাকায় নিজের পদ ধরে রাখতে সারাক্ষণ চাপে ছিলেন তিনি।
সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইনপ্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক ও মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনে (ইউএমএনও) যোগ দেওয়ার পর। এছাড়া করোনা মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে।
জুলাইয়ের শেষে তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়, এর জেরে গত ৪ আগস্ট এক টেলিভিশন ভাষণে মুহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেন, পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কিনা, যাচাই করতে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থাভোট চান তিনি।
সেই ভাষণে মুহিউদ্দিন বলেছিলেন— ‘সম্প্রতি আমার প্রধানমন্ত্রিত্বের পদ নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে এবং এ সম্পর্কে আমি সচেতন। এ কারণে আমি মহামান্য রাজাকে বলেছি— উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংবিধান ও আইনি প্রক্রিয়া মেনে দেওয়ান রাকইয়াতে আস্থাভোট হওয়া প্রয়োজন।’
তবে গত শুক্রবার এক পার্লামেন্ট অধিবেশনে মুহিউদ্দিন প্রথমবারের মতো স্বীকার করেন, তার সংখ্যাগরিষ্ঠতা নেই। পাশাপাশি আইনপ্রণেতাদের তিনি প্রস্তাব দেন-আগামী সেপ্টেম্বরে আস্থাভোটে তাকে সমর্থন দেওয়া হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারে যেসব প্রতিশ্রুতি তিনি ইতিপূর্বে দিয়েছিলেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তার ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করা হয়।
তালেবানের আফগান রাজধানীতে পৌঁছে যাওয়ার প্রেক্ষাপটে যে কোন সময় ঘটবে ক্ষমতার ছন্দ পতন।
অন্যদিকে আফগান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। তারা দ্রুত আফগানিস্তান ত্যাগ করতে চাচ্ছেন বলে জানা গেছে।
উপস্থিতদের মধ্যে প্রেসিডেন্ট আশরাফ গনির কয়েকজন উপদেষ্টাও রয়েছেন। তারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এখন অপেক্ষা করছেন বলে জানা গেছে। তারা কোথায় যাবেন তা জানা যায়নি। কিংবা প্রেসিডেন্ট আশরাফ গনিও তাদের সাথে চলে যাবেন কিনা তাও জানা যায়নি। তবে তিনি দেশ ছাড়বেন বলে গুঞ্জন রয়েছে। রোববার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লি থেকে ওই বিমানবন্দরে অবতরণ করে বলে ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা যায়। আমিরাতের একটি ফ্লাইটেরও এখানে অবতরণের কথা ছিল। কিন্তু পরে তা বাতিল হয়।
তালেবান বাহিনী জানিয়েছে, বিমানবন্দরটি উন্মুক্ত রয়েছে। যে কেউ ইচ্ছা করলে বিমানবন্দর দিয়ে চলে যেতে পারে।
কাবুলে পৌঁছেছেন আবদুল গানি বারাদার
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গানি বারাদার দোহা থেকে আজ রোববার বিকেলে আফগান রাজধানী কাবুলে পৌঁছেছেন। আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেই তিনি কাবুলে এসেছেন বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যেই তালেবান বাহিনী কাবুলে পৌঁছে গেছে।
বাগরাম বিমানঘাঁটি ও কারাগার তালেবানের দখলে কাবুলের উপকণ্ঠে থাকা বাগরাম বিমানঘাঁটি ও কারাগার তালেবান বাহিনীর হাতে চলে এসেছে। গ্রুপটি আজ রোববার এ দাবি করেছে।
তালেবান বাহিনী চার দিক থেকে আফগান রাজধানী কাবুলে প্রবেশ করার প্রেক্ষাপটে বাগরাম বিমানঘাঁটির দখল তাদের হাতে চলে গেল।
গত ২০ বছর ধরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে বাগরাম বিমানঘাঁটি ছিল মূলকেন্দ্র। গত মাসে আফগানদের না জানিয়েই মার্কিন বাহিনী ওই স্থান ত্যাগ করে।
মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ২০২১ সালের ডিসেম্বরে এখানে আসে। তারা বাগরামকে বিশাল সামরিক ঘাঁটিতে পরিণত করে। এখানে ১০ হাজার সৈন্য রাখার মতো স্থাপনা গড়ে তোলা হয়।
আফগানিস্তানে টানটান উত্তেজনা বিরাজ করছে। তালেবান যোদ্ধারা চতুর্দিক থেকে রাজধানী কাবুল ঘিরে ফেলেছে। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, আফগানিস্তানের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তালেবানের সিনিয়র নেতা মোল্লা আব্দুল গনি বারাদার।
সূত্র বলছে, তালেবানের এই নেতা রোববার সকালে আশরাফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে সমঝোতা করতে প্রেসিডেন্টের বাসভবনে হাজির হন।
এর আগে শনিবার রাতে আফগানিস্তানের উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর থেকেই কাবুলের পতন ঘণ্টা বাজতে শুরু করে।
রোববার সকালে জালালাবাদ দখলের মাধ্যমে বর্তমান আফগান সরকারের চূড়ান্ত পতন শুরু হয়। এর পর তালেবান যোদ্ধারা দলে দলে রাজধানী কাবুলে ঢুকতে শুরু করেন।
তবে তালেবান যোদ্ধারা সিনিয়র নেতাদের নির্দেশনা মেনে রাজধানীর প্রবেশ পথের গেটে গেটে অবস্থান নেন। তালেবানের নেতৃত্ব ঘোষণা দেন, শক্তি প্রয়োগ করে তারা রাজধানী শহর দখল করতে চান না।
এর পরেই মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট আশরাফ গনি। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় তালেবান নেতৃত্বকে। মোল্লা আবদুল গনি বারাদারের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেন তালেবানের একটি প্রতিনিধি দল। সেখানে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আশরাফ গনি।
একটি সূত্র জানিয়েছে, তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদার আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। তবে তালেবান কিংবা আফগান সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি শতভাগ নিশ্চিত না। সুত্রঃ আল জাজিরা অবলম্বনে দৈনিক যুগান্তর ।
বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরাকে বিয়ে করেন সালমানের বন্ধু মোশতাক ওয়াইজ। এক পুত্র ও দুই কন্যা নিয়ে সুখেই ছিলেন দম্পতি মোশতাক-সামিরা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ভেঙে যায় তাদের সংসার। নতুন করে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সামিরা।
তবে সামিরা এবার বিয়ে করলে সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে। চলতি বছরের ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
শনিবার (১৪ আগস্ট) সামিরার সাবেক স্বামী মোশতাক ওয়াইজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছে। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো।
মোশতাক জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতে ২১ জুন কার্যকর হয়।
মোশতাক জানান, গত ২১ মার্চ ডিভোর্স নোটিশ পাঠান সামিরা। সেটা দুজনের সম্মতিতে ২১ জুন কার্যকর হয়।
নিজের নতুন জীবনে প্রবেশের কথা নিশ্চিত করে সামিরা বলেন, জনপ্রিয় নায়ক সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না। আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দুজনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এ সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিল।
বর্তমানে তিনি ইশতিয়াকের বাসায়ই থাকছেন বলে জানান সামিরা।
চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন প্রবাসী সমাজ কল্যাণ সমিতি ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব।
সমাবেশে সভাপতিত্ব করেন প্রবাসী সমাজ কল্যাণ সমিতির সভাপতি খন্দকার হেলাল উদ্দিন।
এ সময় হেলাল উদ্দিন বলেন- আমরা আরব আমিরাত কর্মরত বাংলাদেশী প্রবাসী কর্মী দীর্ঘ ৪ মাস ছুটিতে এসে ফ্লাইট বিলম্বতার কারণে আজও আরব আমিরাতে প্রবেশ করতে পারিনি। যার ফলে আমাদের অনেক প্রবাসীর চাকুরী ও ভিসার মেয়াদ উত্তীর্ন হতে যাচ্ছে ।
তিনি বলেন- আরব আমিরাত সরকার ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া , পাকিস্থান শ্রীলংকা , নেপাল সহ দেশ গুলাের ফ্লাইট চালু করেছেন যা সম্ভব হয়েছে তাদের সরকারের ডিপলােমেটিক সু – সম্পর্কের কারনে ।
আমিরাত সরকার বিগত জুন মাসে প্রত্যেক দেশের সরকারি মিশনকে ফ্লাইট চালুর বিষয়বলী ধার্য করে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম প্রধান শর্ত ছিলাে প্রতিটি দেশের আন্তর্জাতিক বিমানবন্দরে RAPID TEST বুথ প্রতিস্থাপন করা । ইতিমধ্যে পাশ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান তাদের বিমানবন্দরে বুখ গুলাে প্রতিস্থাপন করেছেন , যার কারনে আমিরাত সরকার তাদের ফ্লাইট চালু করতে পেরেছেন।
আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে , আদৌও আমাদের আন্তর্জতিক বিমানবন্দরে কর্তৃপক্ষ RAPID TES বাস্তবায়ন করতে পারেননি । যার কারনে আমরা হাজারও প্রবাসী দেশে ছুটিতে এসে আজোও আটকা পড়ে আছি।
তাই আমরা মাননীয় মন্ত্রী মহােদয়ের নিকট সবিনয় আবেদন যানাচ্ছি যে , অতিসত্বর RAPID TEST প্রতিস্থাপনের মাধ্যমে আমিরাত সরকারের সাথে ফ্লাইট বিষয়টি নিয়ে একান্তভাবে সমাধানের ব্যবস্থা করা যাতে আমরা নিজ নিজ কর্মস্থলে অতিদ্রুত ফিরে যেতে পারি ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- আরব আমিরাত প্রবাসী রুবাইদুর রহমান, সৈয়দ আরিফ পারভেজ, মো: আব্বাস প্রমূখ।
স্পেনে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় স্থগিত হওয়া বাংলাদেশ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় বাংলাদেশি স্প্যানিশ খেলোয়াড়দের সমন্বয়ে ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়।
৯ আগস্ট মাদ্রিদের উপকণ্ঠ খেতাফ মাঠে টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে টাইগার মাদ্রিদ বনাম ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাব। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনাল খেলায় আসাদ আলীর নেতৃত্বে টাইগার মাদ্রিদ একাদশ প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২৩৯ রান তুলতে সক্ষম হয়।
ওই রান তাড়া করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা করে বাহ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব। পরবর্তীতে টাইগার মাদ্রিদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং ও গতির কাছে হার মানে তারা। জবাবে ২০৯ রান করতে সক্ষম হয় বাহ্মণবাড়িয়া স্পোটিং ক্লাব। তবে দুই দলের ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। টাইগার মাদ্রিদের অলরাউন্ডার বেলাল ৩ ওভারে নেন ৪ উইকেট।
খেলায় উপস্থিত হয়ে উপভোগ করেন যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মামুন খান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ক্রীড়া সম্পাদক সায়েক মিয়া, সাবেক ক্রীড়া সম্পাদক আবু বক্কর তামিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমএইচ মাসুদুর রহমান, ব্রাক্ষণবাড়িয়া স্পোটিং ক্লাবের ম্যানেজার আব্দুল মজিদ সুজন, টাইগার মাদ্রিদের ম্যানেজার কবির আল মাহমুদ, কাওসার, জাফর আহমদ, মাহবুব আহমদ সুমন প্রমুখ।
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনে নতুন প্রজন্মকে সম্পৃক্ত রাখতে পারলে দেশের গৌরব ও সম্মান বৃদ্ধি পাবে এবং স্পেনের মূলধারার ক্রিকেটে খেলার সুযোগ বাড়বে।
টুর্নামেন্টে উপস্থিত স্পেন প্রবাসীরা মনে করেন এরকম আয়োজন স্পেনে বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক ডেস্ক: শৈশব থেকেই আমি মনে-প্রাণে স্রষ্টায় বিশ্বাসী। পরে যখন আমি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তখন অর্থোডক্স সাহিত্য পাঠ করি এবং চার্চে যাতায়াত শুরু করি। তাতে আমি এমন কিছু বিষয় খুঁজে পাই, যা দর্শনের ক্লাসে পাইনি। বলতে দ্বিধা নেই, সেখানে অনেক কিছু শিখেছি।
১৯৭৯ সালে আমি একটি ধর্মীয় সেমিনারের জন্য নথি জমা দিই। ২০ বছর পর একটি মুসলিম পত্রিকার জন্য সাক্ষাত্কার দিচ্ছি। এটা আমার জীবনের দ্বিতীয় ধাপ।
বহু বছর গবেষণা করার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে কোরআন আল্লাহর বাণী। তাতে মানুষের কোনো সংযোজন নেই। মানবতা যা নৃতাত্ত্বিকতা ও ধর্মের সমন্বিত রূপ তাতে শাসকের মতো আরোপিত উপাস্যের কোনো অংশগ্রহণ নেই। আমি সিদ্ধান্ত নিলাম, আমার বিশ্বাসের অনুকূল একটি সামাজিক পরিচিতি গড়ে তুলব।
ইবরাহিম আ.-সহ সব নবী-রাসুলের একেশ্বরবাদী বিশ্বাসের প্রতি আনুগত্য ঘোষণা করব। সেদিন থেকে আমি নিজেকে আর অর্থোডক্স চার্চের কোনো যাজক মনে করি না। সম্ভাব্য শাস্তির কথা মাথায় রেখে আমি চিন্তা করি যে আধ্যাত্মিক দ্বিধা বা মানবীয় কল্পনার বিপরীতে সত্য ধারণ করাই বুদ্ধিমানের কাজ।
মস্কোর চার্চে কাজ করার সময় আমি সিদ্ধান্ত গ্রহণে স্বাধীন ছিলাম না। সেখানে একটি পারিবারিক পরিবেশ ছিল, যা আমাকে মধ্য এশিয়ায় নিয়োগের অনুরোধ করতে বাধ্য করেছিল। আমি স্বল্প সময় ফ্রুনজি এবং দীর্ঘ সময় দুশাম্বেতে কাজ করেছি। তখন প্রথমবারের মতো আমি ইসলামী সংস্কৃতি ও প্রাচ্য মানসিকতার সঙ্গে পরিচিত হই, যা আমার আত্মায় গভীর ছাপ ফেলেছিল।
ধর্মবিষয়ক কমিশনের অসাম্প্রদায়িক কর্তৃপক্ষের অবাধ্যতার অভিযোগে অর্ধ বছর আমাকে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়। তিন বছর আমাকে কোথাও গ্রহণ করা হয়নি এবং আমি পুরোপুরি অপমানিত ছিলাম। ১৯৮৮ সালে পেরেস্টইকা (সোভিয়েত ইউনিয়নের বিশেষ উন্নয়ন পরিকল্পনা) শুরু হলে আমাকে অবনিস্কের একটি অর্ধ-ধ্বংসপ্রাপ্ত চার্চের জন্য প্রস্তাব করা হয়। সেখান থেকেই আমি ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের ‘আরএসএফএসআর’-এর সদস্য নির্বাচিত হই।
আমি যখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কাজ করেছি, তখন গভীরভাবে দেখেছি যে চার্চ ও রাজনীতির বিভিন্ন কার্যক্রম কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। কিছু ব্যক্তি খ্রিস্টবাদকে এমনভাবে ব্যাখ্যা করে, যেন রাষ্ট্রের অসততাকে বৈধতা এবং তার একটি পবিত্র রূপ দান করা যায়। প্রশ্ন হতে পারে, বিভিন্ন মুসলিম শাসকদের দ্বারাও একই কাজ হয়েছে।
জবাব হলো, কোরআনে কোনো সরকারকে ‘স্রষ্টার অভিষিক্ত’ হিসেবে উপস্থাপন করা কঠোরভাবে নিষিদ্ধ। ইসলাম বলে, কোনো শাসক যদি জনগণের ওপর চেপে বসে এবং তারা তার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে তা পাপের কারণ।
ইসলাম গ্রহণের কারণে মুসলিমরা যেমন আমাকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছে, তেমনি চার্চের বহু মানুষ অসন্তুষ্ট হয়েছেন। তবে সত্যিকারার্থে আমি কারো খুশি ও অখুশির ভ্রুক্ষেপ করি না। আমি চিন্তা করি, আমি মুসলিম হওয়ায় ‘ডুমা’র কার্যক্রমে কোনো পরিবর্তন আসবে না। খ্রিস্টবাদের সমালোচনায়ও আমি খুব আগ্রহী নই।
আগে যখন আমি অর্থোডক্সদের সঙ্গে ছিলাম, তখন আমি এর কঠোর সমালোচনা করেছি। এখন করি না। কোরআনে ইসলামের যে স্বরূপ তুলে ধরা হয়েছে, তাতে বোঝা যায় ইসলাম সবচেয়ে ‘গণতান্ত্রিক’ ধর্ম। ইসলামে জুলুম ও অবিচার নিষিদ্ধ। এখানে মানুষ ও পৃথিবীর সঙ্গে স্রষ্টার সংযোগ সরাসরি। কোনো যাজক বা অভিষিক্ত শাসক আল্লাহর সঙ্গে মধ্যস্থতাকারী নয়। সূত্র: ইসলামিক ওয়েব থেকে
পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় নবায়নের জন্য আবেদন করা হয়েছে। এরপর ৫-৬ মাস পার হলেও এখনও পাসপোর্ট হাতে পাননি অনেক প্রবাসী। এ কারণে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা পড়েছেন বিপত্তিতে। কেউ ভিসার মেয়াদ বাড়াতে পারছেন না, কেউ ছুটিতে দেশে আসতে পারছেন না, কেউবা রাস্তায় চলাচল কিংবা কর্মস্থলে পড়েছেন নানা রকম সমস্যায়। কয়েকটি দেশে থাকা বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ পাসপোর্ট ও বহিরাগমন অধিদফতরের সার্ভারের সমস্যা থাকায় পাসপোর্ট নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সৌদি প্রবাসী মোহাম্মদ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগে রিনিউ করতে দিয়েছিলাম। আবেদন জমা দেওয়ার ৫ মাস পার হয়ে গেছে। এখনও পাসপোর্ট পাইনি। এই ঈদে দেশে ছুটিতে যেতে চেয়েছিলাম, পাসপোর্টের মেয়াদ না থাকায় যেতে পারিনি।’
মালয়েশিয়ায় থাকেন মারুফ খান আলমগীর। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এ বছর মার্চ মাসে পাসপোর্ট নবায়নের জন্য দূতাবাসে আবেদন করেছিলাম। কিন্তু এ পর্যন্ত কোনও খবর নেই। দেশে যেতে চেয়েছিলাম, পাসপোর্টের জন্য যেতে পারছি না।’
মালয়েশিয়া প্রবাসী নূরল আমিনও পড়েছেন একই সমস্যায়। তার পসেপোর্টের মেয়াদ গত ২১ জুন শেষ হয়ে গেছে। যদিও তিনি ২৯ এপ্রিল নবায়নের জন্য আবেদন করেছেন, তবে এখনও হাতে পাননি পাসপোর্ট।
সৌদি আরববে থাকেন সামিউল। তিনি বলেন, ‘জিদ্দাহ বাংলাদেশ কনস্যুলেট অফিসে ২ জুন পাসপোর্ট নবায়নের আবেদন করেছি। তারা বলেছে, ৪ মাস পরে যোগাযোগ করতে। অথচ আমাদের সঙ্গে ভারতীয় অনেকে আছেন, তারা ৩ থেকে ৭ দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যান। এমনকি তাদের দূতাবাসেও যেতে হয় না, তাদের বাসায় কিংবা অফিসের ঠিকানায় দূতাবাস থেকে পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হয়। আমাদের প্রতিবেশী দেশের সেবার মান এত উন্নত হতে পারলে আমাদের কেন এত হয়রানি।’
গত ১১ জুলাই কুয়েতে বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে— ‘ঢাকায় পাসপোর্ট অধিদফতরের মেশিন রিডেবল পাসপোর্ট সার্ভারের কারিগরি ত্রুটি সৃষ্টি হয়েছে। যার কারণে বিদেশে বাংলাদেশের সকল মিশনে পাসপোর্ট প্রস্তুত কার্যক্রম ঢাকা থেকেই বন্ধ রয়েছে। ফলে যে সব প্রবাসী ২২ মে থেকে আবেদন জমা দিয়েছেন, তাদের পাসপোর্ট বিতরণ সার্ভারের ত্রুটি ঠিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
শুধু কুয়েতে নয়, আরও অনেক দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশন প্রবাসীদের উদ্দেশে এ রকম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, পাসপোর্ট সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। গত ৭ আগস্ট মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পাসপোর্ট অধিদফতরের সার্ভারের ধারণ ক্ষমতা শেষ হয়ে গেছে। যার কারণে পাসপোর্টের আবেদন পাইপলাইনে জমা আছে। অচিরেই সমস্যা সমাধান হবে— এমন আশা প্রকাশ করে হাইকমিশনের আওতা-বহিভূর্ত জটিলতার জন্য দুঃখ প্রকাশ করেছে।
দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস গত ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানায় যে, পাসপোর্ট অধিদফতরের কারগরি সমস্যার কারণে নতুন পাসপোর্ট বিতরণ সম্ভব হচ্ছে না। মালদ্বীপে অবস্থতি বাংলাদেশ হাইকমিশন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয় ৯ আগস্ট।
এ বিষয়ে জানতে গত ২ দিন ধরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধূরীকে ফোন করে এবং মেসেজ দিয়ে কোনও সাড়া পাওয়া যায়নি।