ক্যাটাগরি Uncategorized

সৌদিতে বাংলাদেশীদের অপরাধ দিন দিন বাড়ছে – ১০১ কেজি স্বর্ণ ও মিলিয়ন সৌদি রিয়াল সহ বাংলাদেশী গ্রেফতার।

সৌদিতে বাংলাদেশীদের অ’পরাধ দিন দিন বাড়ছে – ১০১ কেজি স্বর্ণ ও মিলিয়ন সৌদি রিয়াল সহ বাংলাদেশী গ্রে’ফতার। বিস্তারিত জেনে নিন?

প্রায় এক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের এক নম্বর বিমানবন্দর হিসেবে নিজের অবস্থান হারাল সি’ঙ্গাপুরের চা’ঙ্গাই বিমানবন্দর। আর সেই স্থানটি দখ’ল করে নিয়েছে কাতারের রাজধানী দোহার হা মা’দ আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিশ্বের সে’রা বিমানবন্দরগু’লোর বার্ষিক তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স।

২০২১ ক’ভি’ড-১’৯ এয়ারপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’-এর তালিকায় এ বছর গ্রাহকদের ভোটে ৩৯টি বিমানবন্দরের নাম উঠে এসেছে। শীর্ষ ১০টির মধ্যে ২০২১ সালে তৃতীয় স্থান নিয়ে স’ন্তুষ্ট থাকতে হয়েছে চা’ঙ্গাই বিমানবন্দরকে। আর দ্বিতীয় স্থানে রয়েছে টোকিও হানেদা বিমানবন্দর।

চতুর্থ স্থানে দক্ষিণ কোরিয়ার ইনছন আন্তর্জাতিক বিমানবন্দর, পঞ্চম টোকিও নারিতা বিমানবন্দর, ষ’ষ্ঠ মিউনিখ বিমানবন্দর, স ‘প্তম জু’রিখ বিমানবন্দর, অষ্টম স্থানে লন্ডন হিথরো বিমানবন্দর, নবম কা’নসা’ই আন্তর্জাতিক বিমানবন্দর এবং দশম স্থানে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর।

হা মা’দ বিমানবন্দর কয়েক বছর ধরেই র্যাংকিংয়ে ধা’পে ধা’পে ওপরে উঠছিল। কাতার সরকার এই বিমানবন্দর ও কাতার এয়ারওয়েজে প্রচুর বিনিয়োগ করার ফলাফল হা মা’দের এই শীর্ষস্থান অর্জন। হা মা’দ বিমানবন্দরে কানেক্টিং ফ্লাইট থাকা যাত্রীদের জন্য বিনা মূল্যে শহর ভ্রমণ, থাকা-খাওয়ার ব্যবস্থা আছে। এ ছাড়া একটি ভিআইপি ট্রান্সফার সেবাও আছে, যার অংশ হিসেবে বিমানবন্দরে নামা’র পর এয়ারলাইনসের কর্মীরা দর্শনার্থীদের গাই’ড করেন এবং পরবর্তী ফ্লা’ইটে পৌঁছে দেন।

এ বছর ভোট দেওয়ার ক্ষেত্রে গ্রাহকরা যে বি’ষয়গু’লো গু’রুত্ব দিয়েছেন তা হচ্ছে—ক’ভি’ড-১৯ তথ্যসেবা, ফে’স মা’স্ক ব্যবহারের বাধ্যবাধকতা, হ্যা’ন্ড সে’নিটা’ইজা’রের সহজলভ্যতা, সামাজিক দূরত্ব মানার বাধ্যবাধকতা, সিটে সামাজিক দূরত্ব, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কার্যপ্রণালী, টার্মিনালের পরিচ্ছন্নতা এবং ওয়াশরুমের পরি’চ্ছন্নতা।

২০২০ সালের আগস্ট থেকে ২০২১ সালের জুলাই পর্যন্ত পরিচালিত জরিপের মাধ্যমে নির্বাচিত বিশ্বসেরা বিমানবন্দরগু’লোর বেশির ভাগই ইউরোপ ও এশিয়ার। এর মধ্যে তিনটি বিমানবন্দরই জাপানের। ফলে জাপান সব মিলিয়ে বিমানবন্দরের ক্ষেত্রে বে’স্ট-রে’টেড দেশ নির্বাচিত হয়েছে। সূত্র: সিএনএন মানি।

যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১, ২৯ শ্রাবণ ১৪২৮

যুক্তরাষ্ট্রে স্ট্রিপ ক্লাবের সামনে দুর্বৃত্তের গুলিতে খুন হয়েছেন বাংলাদেশি যুবক। পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ ফিলাডেলফিয়ার চিরলিডার্স জেন্টেলমেন্ট ক্লাবের (স্ট্রিপ ক্লাব) পার্কিং লটে একদল দুর্বৃত্ত বাংলাদেশি মোয়াজ্জেম হোসেন সাজুর (২৮) কাছ থেকে ফোন ও মানিব্যাগ ছিনতাইয়ের পর তাকে গুলি করে হত্যা করে। গত ৩ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ ফিলাডেলফিয়ার চিরলিডার্স জেন্টেলমেন্ট ক্লাবের পার্কিং লটে দুই বাংলাদেশি শাহরিয়ার ও মোয়াজ্জেম হোসেন তাদের পার্ক করা গাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় দুজন কৃষ্ণাঙ্গ তাদের গতিরোধ করে ফোন ও মানিব্যাগ কেড়ে নেয়। এ সময় শাহরিয়ার তার পকেটে থাকা সব দিয়ে দিলেও মোয়াজ্জেম দিতে চাননি। এ নিয়ে দুর্বৃত্তদের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। আহত মোয়াজ্জেমকে স্থানীয় জেফারসন ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোয়াজ্জেমের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের বড়দেশ গ্রামে। তার বাবার নাম শামস উদ্দীন। নববিবাহিত মোয়াজ্জেম নর্থ ইস্ট ফিলাডেলফিয়ায় থাকতেন।

মোয়াজ্জেম দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট। তার স্ত্রী বাংলাদেশে থাকলেও পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। মা-বাবাসহ দীর্ঘদিন মিশিগানে বসবাসের পর সম্প্রতি তারা পেনসিলভানিয়ায় চলে আসেন। পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। দক্ষিণ ফিলাডেলফিয়ার পুলিশ আসামি ধরতে জোর তৎপরতা চালাচ্ছে।

বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর হতে যাচ্ছে সিঙ্গাপুর

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১, ২৯ শ্রাবণ ১৪২৮

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটিতে বিদেশি শ্রমিকদের চাহিদা বরাবরই বেশি। তবে করোনা মহামারির কারণে দেশটির নাগরিকদের মধ্যে বেকারত্ব বেড়েছে। গত বছর অর্থনৈতিক মন্দা রেকর্ড পর্যায়ে চলে গেলেও সেখান থেকে উত্তরণে সক্ষম হয়েছে সিঙ্গাপুর সরকার। গত জাতীয় নির্বাচনের সময় বিরোধী দলগুলো একে কেন্দ্র করে বড় প্রচারণা চালিয়েছিল।

রোববার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন জাতীয় দিবসের বার্তায় ঘোষণা দিয়েছেন যে, চাকরির বাজারে স্থানীয়দের অগ্রাধিকার দিতে বিদেশি শ্রমিক নিয়োগে কঠোর হতে যাচ্ছে সিঙ্গাপুর। তবে মেধাবী বিদেশি কর্মীদের জন্য উন্মুক্ত থাকবে দেশটির শ্রমবাজার।
 
জাতীয় দিবসের বার্তায় লি সিয়েন আরও বলেছেন, সিঙ্গাপুরে বিদেশি শ্রমিকদের মান, সংখ্যা ও সমাবেশ নিয়ন্ত্রণে আমাদের নীতি সমন্বয় করতে হবে। আমরা এটা ভালোভাবে করতে পারলে, আমরা বিদেশি শ্রমিক ও নতুন অভিবাসীদের স্বাগত জানাতে পারব।

পাসপোর্ট নিয়ে ক্ষোভ বাড়ছে মালয়েশিয়া প্রবাসীদের

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১, ২৯ শ্রাবণ ১৪২৮

পাসপোর্ট নিয়ে ক্ষোভ বিরাজ করছে মালয়েশিয়া প্রবাসীদের মাঝে। পাসপোর্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে মালয়েশিয়া থেকে পাসপোর্ট আবেদনকারীদের। একদিকে গ্রেফতার হওয়া, সময়মতো ভিসা নবায়ন করতে না পারা- অন্যদিকে জরিমানা দেওয়ার আশঙ্কায় রয়েছেন প্রবাসীরা।

মালয়েশিয়ায় থাকা অনেক প্রবাসী অভিযোগ করে বলেন, সময়মতো পাসপোর্টের আবেদন করেও পাচ্ছেন না তারা। অনেকের  ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আবার কেউ কেউ পাসপোর্টের কারণে বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। পাসপোর্টের আবেদন করে বসে আছেন। অথচ পাসপোর্ট না পেলে তাদের সবকিছু গুটিয়ে দেশে চলে আসতে হবে।

এ বিষয়ে সিনিয়র সাংবাদিক মোস্তাফা ফিরোজ বলেন, সময়মতো পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সব পদ্ধতি সহজ করা গেলে ভালো সেবা দিয়ে প্রবাসীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব। পাসপোর্টকেন্দ্রিক সমস্যার কথা প্রবাসীর পরিবারও বলে থাকে। তাই এদিকে গুরুত্ব দিতে হবে।

হাইকমিশন বলছে, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ১ লাখ ৯৬ হাজার ৯৩২টি পাসপোর্ট বিতরণ করেছে হাইকমিশন। গত ৭ আগস্ট মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীদের জানানো যাচ্ছে যে, দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট সেবা নিশ্চিত করার লক্ষ্যে হাইকমিশন কোভিড-১৯ মহামারির মধ্যেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মহামারির সময়ে হাইকমিশন প্রবাসীদের সুবিধার্থে ৩৬টি পোস্ট অফিসের মাধ্যমে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে পাসপোর্ট বিতরণ করে যাচ্ছে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত নভেম্বর থেকে জুলাই পর্যন্ত সময়ে হাইকমিশন সর্বমোট ১ লাখ ৯৬ হাজার ৯৩২টি পাসপোর্ট বিতরণ করেছে। এছাড়া সম্প্রতি পোস লাজুর মাধ্যমে পাসপোর্ট ডেলিভারি সংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দৈনিক অ্যাপয়েন্টমেন্ট বাড়ানো হয়েছে। গত ২৮ জুলাই পর্যন্ত প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্টের বিপরীতে সব পাসপোর্ট নির্ধারিত পোস্ট অফিসে পাঠানো হয়েছে। আবেদনকারীদের স্ব স্ব পোস্ট অফিস থেকে দ্রুত পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করেছে হাইকমিশন।

তবে এ পর্যন্ত কতটি পাসপোর্ট আবেদন জমা পড়েছে দূতাবাসের নোটিশে উল্লেখ করা না হলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সার্ভারের ধারণক্ষমতা শেষ হয়ে যাওয়ায় এই মুহূর্তে প্রচুর সংখ্যক পাসপোর্ট পাইপলাইনে জমা আছে। হাইকমিশনের আওতাবহির্ভূত এই সাময়িক জটিলতার জন্য হাইকমিশন আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই কারিগরি সমস্যা সমাধানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা শিগগিরই সমাধান হবে বলে আশা করছে হাইকমিশন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রবাসীদের দ্রুত পাসপোর্ট দিতে প্রয়োজনীয় সব পদ্ধতি অনুসরণ ও অবলম্বন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হাইকমিশনে অনুরোধ করা হয়েছে।

না ফেরার দেশে আমিরাত প্রবাসী হিরু

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১, ২৯ শ্রাবণ ১৪২৮

বড় অসময়ে না ফেরার দেশে চলে গেলেন আমিরাতের শারজাহ প্রবাসী মির্জা হাসনাত হিরু। তিনি বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল ৩টায় চট্টগ্রাম জেলার রাউজানের লেলাংগারার মির্জা আলী বাড়ির নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

তিনি বিগত এক বছর ধরে লিভারের জটিলতায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি দীর্ঘদিন ধরে আমিরাতের শারজাহর একটি কোম্পানিতে কাজ করতেন এবং পরিবার নিয়ে শারজায় ছিলেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
 
মির্জা হাসানত হিরু জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মরহুম আবু জাফরের দ্বিতীয় পুত্র। তিনি দুই ছেলেমেয়ে, স্ত্রী, মা, ভাই, বোন, ভাবিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

তার অকাল মৃত্যুতে আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস), রাউজান সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ এবং তার শোকাহত পরিবারের সব সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

মরহুমের জানাজা শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুমা রাউজানের লেলাংগারার পারিবারিক গোরস্থান এলাকায় অনুষ্ঠিত হবে।

দেশে,পাঁচ এমবিপিএসের দামে ১০ এমবিপিএস ইন্টারনেট

তথ্য প্রযুক্তি ডেস্কআগস্ট ১৩, ২০২১, ১৬:৩৫ || আপডেট: আগস্ট ১৩, ২০২১, ১৬:৩৬

সরকারের বেঁধে দেওয়া দাম অনুসারে বর্তমানে পাঁচ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য ৫০০ টাকা। আগামী বছরের ২৬ মার্চ থেকে ১০ এমবিপিএসের দাম হবে ৫০০ টাকা। ফলে পাঁচ এমবিপিএসের দামে পাওয়া যাবে ১০ এমবিপিএস ইন্টারনেট। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এই তথ্য জানায়। 

আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ভূগর্ভস্থ ক্যাবল সেবা) সেবার মূল্যসীমা নির্ধারিত করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপরই পাঁচ এমবিপিএসের দামে ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানায় আইএসপিএবি। 

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম গণমাধ্যমকে বলেন, ”সরকারের ‘এক দেশ এক রেট’ ঘোষণার পর চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই তা বাস্তবায়ন করতে পারেননি। এর কারণ হিসেবে এনটিটিএন খরচ (ব্যান্ডউইথ ট্রান্সমিশন) বেশি হওয়া, কারিগরি জটিলতা এবং ব্যান্ডউইথের দামকে দায়ী করে ব্যবসায়ীরা। কিন্তু আইআইজি এবং এনটিটিএন সেবার মান নির্ধারণের ফলে সরকারের ‘এক দেশ এক রেট’ ঘোষণা অনেকটাই বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন তিনি। 

সূত্র বলছে, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলায় আইআইজিগুলোকে ‘পপ’ (পয়েন্ট অব প্রেজেন্স) নির্মাণের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। এছাড়াও আগামী বছর থেকে আইএসপিগুলো ব্যান্ডউইথ কিনবে আইআইজি থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই খাতে শৃঙ্খলা ফিরলে আগামী বছরের ২৬ মার্চ থেকে বর্তমানের পাঁচ এমবিপিএস’র দামে ১০ এমবিপিএস ইন্টারনেট পাবেন গ্রাহকরা।

করোনায় ১৮ দিন পর মৃত্যু ২শর নিচে

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১, ২৯ শ্রাবণ ১৪২৮

করোনায় দেশে টানা ১৮ দিন পর মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৮১০ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৬৫ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জন। 

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনায় মৃতের সংখ্যা ছিল ২১৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১০ হাজার ১২৬ জন।

আবুধাবিতে প্রবেশে নতুন নিয়ম, বিপাকে বাংলাদেশিরা

শুক্রবার, ১৩ আগস্ট ২০২১, ২৯ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অধিকতর সতকর্তামূলক ব্যবস্থা হিসেবে আবুধাবিতে প্রবেশে নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ।  

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শুক্রবার গণমাধ্যমকে এ বিষয়টি জানান।

সম্প্রতি ভারত, পাকিস্তানসহ কয়েকটি দেশে যাত্রীদের বিমানে চড়ার চার ঘণ্টা আগে পিসিআর নেগেটিভ সনদ নিয়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশের কোনো বিমানবন্দরে র‌্যাপিড পিসিআর টেস্টের ব্যবস্থা নেই। এই টেস্টের জন্য প্রয়োজনীয় জায়গারও অভাব রয়েছে হযরত শাহজালাল (রাহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে যাত্রার কয়েক ঘণ্টা আগে করোনা টেস্টের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। 

গত ৫ আগস্ট থেকে এয়ারলাইন্সগুলোকে আবার ট্রানজিট যাত্রী পরিবহনের অনুমতি দেয় ইউএই। কিন্তু শুধু দুবাই হয়ে প্রবাসীরা ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাওয়ার সুযোগ পেলেও আবুধাবি হয়ে ট্রানজিটের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করে।

এ বিষয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, আবুধাবিতে প্রবেশে যাত্রীদের যাত্রার তিন থেকে চার ঘণ্টা আগের পিসিআর নেগেটিভ সনদ নেওয়ার শর্ত যুক্ত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। তবে এ শর্ত পূরণ করলেই যে বাংলাদেশিরা সরাসরি আবুধাবি হয়ে ট্রানজিট করতে পারবেন সেই বিষয়টি স্পষ্ট নয়। এ ব্যাপারে এয়ারলাইন্সগুলোকে সুনিদির্ষ্ট তথ্য দিতে বলা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের প্রবেশ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীকর্মীরা। ভ্রমণ বা ভিজিট ভিসায় সে দেশে গিয়ে চাকরি প্রত্যাশীরাও নিষেধাজ্ঞা প্রত্যাহারের অপেক্ষায় দিন গুনছেন।

তবে করোনাকালে গত দেড় বছরে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ভিজিট ভিসায় দুবাই ও আবুধাবি গেছেন।

কুয়েত জাতীয় পার্টির সভাপতি মাহমুদ আলীকে বিদায় সম্বর্ধনা’প্রকাশ: ২০২১-০৮-১৩ ১২:৫৭:৪০ || আপডেট: ২০২১-০৮-১৩ ১২:৫৮:৪৯

কুয়েতঃ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য কুয়েত জাতীয় পার্টির সভাপতি বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা বিশিষ্ট সংগঠক হাজী মাহমুদ আলীর কুয়েত প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে কুয়েত শাখা জাতীয় পার্টি।

সভায় সভাপতিত্ব করেন কুয়েত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমান লুদাই মিয়া, জাতীয় পার্টির সহ-সভাপতি মিডিয়া ব্যক্তিত্ব নাসির উদ্দিন খোকনের পরিচালনায়
গতকাল বৃহস্পতিবার রাতে কুয়েত সিটিস্হ রাজধানী হোটেলের হল রুমে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের প্রধান উপদেষ্টা প্রবীণ ব্যবসায়ী হাজী জুবায়ের আহমদ।

বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি জনাব জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, বাংলাদেশ বিজনেস কাউন্সিলে কুয়েত’র সভাপতি জনাব লুৎফুর রহমান মুখাই আলী, বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল, বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব ফয়েজ কামাল, জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী শওকত আলী, বাংলাদেশ সাহিত্য অঙ্গনে কুয়েতের সভাপতি ও রাজনৈতিক -সামাজিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম ভুলু, জাতীয় পার্টির সাধারন সম্পাদক হরযত আলী মল্লিক,সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, কুয়েতের বিশিষ্ট ব্যাংকার এস আলম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় পার্টির সহ-সভাপতি প্রকৌশলী হারুনুর রশীদ, রাজনৈতিক ও সমাজিক ব্যক্তিত্ব জাফর আাহমদ চৌধুরী, ফ্যামেলী ফোরাম কুয়েত’র সভাপতি আব্দুল হাই ভুইঞা,আঞ্জুমানে আল ইসলা কুয়েত’র সভাপতি আব্দুল মুহিত নাজমুল।

বক্তব্য রাখেন ছিলেন কবি ও রম্য লেখক আব্দুল মালিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ছাদ মিয়া, রাজনৈতিক এবং সামাজিক সংগঠক জাহিদুল হক, ব্যংকার আমিনুর রহমান, ইঞ্জিনিয়ার এসোসিয়েশন কুয়েত’র সভাপতি রকিবুল হাসান,উপদেষ্টা মোহাম্মদ জিন্নাহ্ খান সাধারন সম্পাদক মুশফিকুর রহমান,
জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সহসভাপতি আব্দুর রশীদ সিরাজ,জয়নাল পাটোয়ারী,
ব্যাংকার আমিনুর রহমান,কুয়েত যুবলীগ নেতা আখলাকু আম্বিয়া বাহার,আব্দুল ওদুদ সভাপতি আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ,সাধারণ সম্পাদক ফয়সল আহমদ, সুনামগঞ্জ আওয়ামী লীগ সমর্থক গোষ্ঠী কুয়েতের নেতা মিনহাজুর রহমান, কুয়েত যুবলীগ নেতা মুরাদুজ্জামান চৌধুরী ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হারুন মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া,সাহিত্য সংগঠনের নেতৃবৃন্দ, প্রমুখ ।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে কুয়েত’র প্রবীণ এই কমিউনিটি নেতাকে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখা,ফান্তাস আঞ্চলিক শাখা, ফাহাহিল আঞ্চলিক শাখা, ফেরদৌসির আঞ্চলিক শাখা, সাহিত্য অঙ্গন কুয়েত,ফ্যামিলি ফোরাম কুয়েত, এবং ব্যক্তিগতভাবে নাসীর উদ্দিন খোকনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।

কবি আজাদ নূর উনার বিদায়ী কবিতা উপহারের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় জানানো হয়।

সভা শেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দেশে,২৪ ঘন্টায় আরও ২১৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১, ২৮ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দেশে করোনায় একদিনে ২৩৭ জনের মৃত্যু হয়। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৯৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।