ক্যাটাগরি Uncategorized

রেমিট্যান্স কোনো জাদু নয়, যে শেষ হয়ে যাবেঃ অর্থমন্ত্রী

১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

রেমিট্যান্স কোন জাদু নয়, যে শেষ হয়ে যাবে। রেমিট্যান্স যে জায়গায় আছে সে জায়গায় থাকবে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রেমিট্যান্স কোনো জাদু নয়, তাই রেমিট্যান্স যে জায়গায় ছিল সে জায়গায়ই থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বুধবার (১১ আগস্ট) ২২তম অর্থনৈতিক সংক্রান্ত এবং ২৭তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।

মূলত, রেমিট্যান্সের জাদু শেষ হয়ে আসছে বলে সিপিডির মন্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সমস্যা হচ্ছে যে ২০১৯ সালে যখন আমরা রেমিট্যান্সের বিষয়ে প্রণোদনা দেওয়া শুরু করি তখন থেকেই একটি নির্দিষ্ট গোষ্ঠী এর বিরুদ্ধে অপপ্রচার চালান। তারা বলে আসছিল প্রণোদনা দিয়ে রেমিট্যান্স বাড়ানো যাবে না, এটা সাময়িক, সাসটেইনেবল নয়, এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে বলে তারা নানা অপপ্রচার চালান।

মন্ত্রী বলেন, ২০১৯ সালে সরকার যখন প্রণোদনার ঘোষণা দিয়েছিল তার আগে আমাদের রেমিট্যান্স ছিল প্রতি বছর ১৩ দশমিক ১ বিলিয়ন ডলার। কিন্তু ২ শতাংশ প্রণোদনা দেওয়ার পর প্রথম বছরই আসে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার। ১৩ দশমিক ১ থেকে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারে চলে যায়। দ্বিতীয় বছরে রেমিট্যান্স প্রায় ২৫ বিলিয়ন ডলারে চলে যায়।

বিদেশগামীদের সরকার কতটুকু সহায়তা করছেন? এমন প্রশ্নে মন্ত্রী বলেন, রেমিট্যান্সের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। সঠিকভাবে পাঠাতে পেরেছি। আমাদের কাছে এমন অভিযোগ নেই যে তারা যেতে পারেনি। সবচেয়ে বড় কথা যেখানে তারা যাবে সেখানে তারা যাচ্ছে। যখন স্বাভাবিক হবে তখন আরও বেশি মানুষ যাবে বলে আমরা আশা করছি। আমার বিষয়টি হলো রেমিট্যান্সের সমস্যা ছিল সেটি ভালো হচ্ছে। বিদেশে যাওয়া নিয়ে বিশেষ ব্যয় করা হয়েছে, সব শর্তে ঋণের ব্যবস্থা আছে। তাদের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে।

সরকার প্রবাসীদের সবধরণের সুযোগ সুবিধা দিচ্ছে। সম্প্রতি দেশে আসা প্রবাসীদের জন্য সরকার নতুন করে প্রণোদনা দিচ্ছে। ইতিমধ্যে, সরকার সৌদি আরব যাওয়া প্রবাসীদের ২৫ হাজার করে ভর্তুকি প্রদান করছে। প্রবাসীরাও প্রতিনিয়ত দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখছে। তাই, যারা এই ধরণের অপপ্রচার চালাচ্ছে তাদের কাছ থেকে সতর্ক থাকার আহ্বান করেন অর্থমন্ত্রী।

প্রবাসীদের পাসপোর্ট সমস্যা, ৩ দিনের মধ্যে সমাধানের আশ্বাস

১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

প্রবাসীদের চলমান পাসপোর্ট সমস্যার সমাধান আগামী ৩ দিনের মধ্যে হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। 

ঢাকায় পাসপোর্ট অধিদফতরের সার্ভারের যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা বন্ধ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন প্রবাসীরা। তবে আগামী তিন দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, বাংলাদেশে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) কাজটি পেয়েছিল মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস করপোরেশন। সেখানে তিন কোটি পাসপোর্টের চুক্তি ছিল। তবে সম্প্রতি সেই তিন কোটি আঙুলের ছাপ ছাড়িয়ে যাওয়ার পর নতুন করে আর পাসপোর্ট ছাপা যাচ্ছিল না। ফলে সার্ভারের ত্রুটির কথা উল্লেখ করে কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, লেবানন, সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের পাসপোর্ট সেবা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয় সেখানকার হাইকমিশন।

পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা বলছেন, ই-পাসপোর্ট উদ্বোধনের পর ধারণা করা হচ্ছিল এই সময়ের মধ্যে পুরোটাই ই-পাসপোর্টে চলে যাবে। কিন্তু করোনা কারণে বিভিন্ন দেশে ই-পাসপোর্টের মেশিন বসাতে না পারায় এখন বাড়তি সময় এমআরপি দিয়ে কার্যক্রম চালাতে হবে। তাই ধারণক্ষমতার বেশি পাসপোর্ট ইস্যুর আবেদন পড়ায় নতুন করে প্রিন্ট করা যাচ্ছিল না।

তারা আরও বলছেন, পাসপোর্ট অফিসের সঙ্গে বিদেশি একটি কোম্পানির চুক্তি ছিল তিন কোটি পাসপোর্টের। সেই কোম্পানির সঙ্গে চুক্তির সীমা অতিক্রম হয়ে গেছে। সঙ্কট সমাধানে ফের আইরিসের সঙ্গে আরও ৬০ লাখ এমআরপির বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। এখন আশা করা যাচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।

এ বিষয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, আমাদের এমআরপি পাসপোর্টটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল। ই-পাসপোর্ট চালু করতে পারিনি বিধায় এমআরপিকে বেশিদিন চালাতে হচ্ছে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০২০ সালে ই-পাসপোর্ট উদ্বোধন করেছেন, তাই এটাতো বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এমআরপিতো এখন অতিরিক্তভাবে চালাতে হচ্ছে। এটাতো জোড়াতালি দিয়ে চালাচ্ছি। অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। এই অতিরিক্ত সবকিছু বাড়াতে হবে। তাদের সঙ্গে মেইনটেন্যান্স কন্ট্রাক্ট বাড়াতে হচ্ছে। পাসপোর্ট এমআরপি কিনতে হচ্ছে। পাসপোর্ট আমরা ইতোমধ্যে কিনে ফেলেছি, মেইনটেন্যান্স কন্ট্রাক্টও বাড়িয়ে ফেলছি। এটার যেসব জিনিস লাগে জার্মানি থেকে সেগুলো কিনেছি।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ‘এটা টেকনিক্যাল সমস্যা ছিল। সেটা অলরেডি সলভ হয়ে গেছে। আগামী তিন দিনের মধ্যে অন্যান্য জায়গায়ও প্রিন্ট হবে। অলরেডি আমরা ধারণক্ষমতা বাড়ানো হয়েছে।

সূত্রঃ জাগো নিউজ।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর ভুয়া এপিএস থেকে সতর্ক থাকার আহ্বান

১২ আগস্ট ২০২১, বৃহস্পতিবার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর এপিএস হিসেবে ভুয়া পরিচয়দানকারী শান্তা চৌধুরী থেকে সতর্ক হওয়ার আহ্বান করেছে মন্ত্রণালয়। 

শান্তা চৌধুরী (https://www.facebook.com/ santa.chowdhury.75248) নামে একজন নারী ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর চুক্তিভিত্তিক এপিএস হিসেবে নিয়োগ পেয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল একটি পোস্ট দিয়েছে (screenshot সংযুক্ত)। তবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এটি ভিত্তিহীন ও বানোয়াট একটি তথ্য। বিষয়টি ইতিমধ্যে মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে তারা সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে জানানো যাচ্ছে যে, শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী চিনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি তিনি। মন্ত্রণালয় জানায়, প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব মোহাম্মদ রাশেদুজ্জামানকে গত ২৩ অক্টোবর ২০১৯ সালে তাঁর এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন (কপি সংযুক্ত)। তাই এ ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য মন্ত্রীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইতোমধ্যে শান্তা চৌধুরী কর্তৃক এপিএস হিসেবে ভুয়া পরিচয়দানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে রমনা থানায় আজই একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

কুয়েতে ফিলিপাইন থেকে গৃহকর্মী নিয়োগ শুরু’ বেঁড়েছে খরচ’প্রকাশ: ২০২১-০৮-১২ ১৬:০৯:২২ || আপডেট: ২০২১-০৮-১২ ১৬:১১:৫৬

ফাইল ছবি

সাম্প্রতিক সময়ে ফিলিপাইন থেকে গৃহকর্মী নিয়োগ শুরু হয়েছে এবং কুয়েতের বাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ।

আরবী দৈনিক আল-রাই জানিয়েছে যে, ফিলিপাইন থেকে একজন মহিলা কর্মী নিয়োগের খরচ এখন ৮৯০, ১৪০০ বা ১৬০০ দিনার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, এর মধ্যে রয়েছে প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ, পিসিআর পরীক্ষা এবং টিকিটের খরচ।

এই সমস্ত খরচ স্পন্সরের উপর পড়ে, এবং স্পন্সর যদি নিয়োগ অফিস বাদ দিয়ে একজন গৃহকর্মী আনতে চান, এবং তার পাসপোর্টের একটি অনুলিপি থাকে, তবে খরচ হবে সমস্ত খরচ সহ ৮৯১ দিনার ।

কিন্তু এই ক্ষেত্রে, স্পন্সরের বাড়ি থেকে গৃহকর্মী পালিয়ে যাওয়ার বা কাজ করতে অস্বীকার করার ক্ষেত্রে শ্রমিকের কোনও গ্যারান্টি থাকবে না।

সুত্র মতে ম্যানিলায় ৫ থেকে ২০ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ নিষেধাজ্ঞা চলমান থাকায়, ফিলিপাইনে শ্রম সংস্থার উচ্চ খরচের কারণ বলে মনে করা হচ্ছে ।

প্রসঙ্গত, আরব দেশ সমূহে ফিলিপাইনি গৃহকর্মী বা খাদ্দামার চাহিদা বেশী ।

এসপি মোক্তারের বিরুদ্ধে নারী সহকর্মী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলা’প্রকাশ: ২০২১-০৮-১২ ১৬:০৭:৪৬ || আপডেট: ২০২১-০৮-১২ ১৬:০৮:০৯

ছবিতে এসপি মোক্তারের

বাগেরহাটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মোক্তার হোসেনের বিরুদ্ধে নারী সহকর্মী পুলিশ কর্মকর্তার ধর্ষণ মামলা উত্তরা পূর্ব থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদ দৈনিক যুগান্তরের ।

বৃহস্পতিবার বিকালে বাদীর আইনজীবী সালাহ উদ্দিন খান এ তথ্য জানিয়েছেন।

এর আগে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার আবেদন করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। পরে মামলাটি উত্তরা পূর্ব থানাকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পুলিশ সুপার মোক্তার হোসেন ২০১৯ সালের মে মাসে সুদানে জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টের কমান্ডার হিসেবে নিযুক্ত হন। বাদী আগে থেকেই সেখানে কর্মরত থাকায় মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকায় বিভিন্ন অজুহাতে সহযোগিতার নামে তার সঙ্গে যোগাযোগ করেন এসপি। সেখানে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

২০১৯ সালের ২০ ডিসেম্বর দুপুরে আসামি বাদীর বাসায় গিয়ে তার ব্যবহৃত গাড়ির চাবি চান। বাদী চাবি ইউনিফর্মের পকেট থেকে আনতে গেলে আসামি পেছন থেকে তাকে জাপ্টে ধরে ধর্ষণ করেন। এরপর এ ঘটনা কাউকে না জানাতে বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি-ধমকি দেন। ২২ ডিসেম্বর ক্ষমা চেয়ে আবারও তাকে ধর্ষণ করেন। ২০২০ সালের ৩ জানুয়ারি মৌখিকভাবে বিবাহ করে বাদীকে আবারও ধর্ষণ করেন। এরপরও আরও কয়েক দফা বাদীকে ধর্ষণ করেন মোক্তার হোসেন।

নিকাহ রেজিস্ট্রেশন সম্পন্ন করে বাদীকে গ্রহণ করার তাগিদ দিলে মোক্তার হোসেন তার সাথে অশোভন আচরণ করেন। বাদীকে এড়িয়ে যেতে থাকেন। এ অবস্থায় গত ২১ এপ্রিল বাদী মোক্তার হোসেনের রাজারবাগের বাসায় গিয়ে আশ্বাস অনুযায়ী বিয়ের কাবিননামা সম্পন্ন করার তাগিদ দেন। এতে মোক্তার হোসেন অস্বীকৃতি জানান।

মোক্তার হোসেন, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা উত্তেজিত হয়ে বাদীকে মারধর করেন এবং হুমকি-ধামকি দেন।

করোনার কারণে আদালত বন্ধ থাকায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে জানান বাদী। গত ১০ আগস্ট বাদী উত্তরা পূর্ব থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলার করার জন্য বলে। এ জন্য আদালতে এসে মামলা দায়ের করলেন বলে অভিযোগে উল্লেখ করেন বাদী।

আজ থেকে বিমানের প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার ২৪ ঘণ্টা চালু

২০২১-০৮-১২ ১৩:৪১:৪৩ || আপডেট: ২০২১-০৮-১২ ১৩:৪২:৫৯

অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বিক্রি বন্ধ হয়ে আছে।
বিমানের অনলাইন টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান ট্রাভেল শপ লিমিটেড তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তবে বিমানের সকল দেশি-বিদেশি সেলস্ অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি ও বিমান কল সেন্টারের মাধ্যমে বিমানের সকল রুটের টিকিট ক্রয়, পরিবর্তন ও ফেরত প্রদানের চলমান প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানানো হয়েছে। পাশাপাশি যাত্রীদের পরিষেবা প্রদানের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে বিমানের বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকবে।

বিমান কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭; বলাকাস্থ সেলস্ সেন্টার: ০১৭৭৭৭১৫৬৩০-৩১ ফোন: ৮৯০১৬০০-৯ এক্সটেনশন ২১৩৫/২১৩৬

মতিঝিল সেলস্ সেন্টার ফোন: ২২৩৩৫৭০৭০/২২৩৩৮০১৫১ (এক্সটেনশন- আন্তর্জাতিক ১৩৬, ১৩৮; অভ্যন্তরীণ ১৪৫)

এছাড়া বিস্তারিত তথ্য জানতে ভিজিট করতে পারেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট: http://www.biman-airlines.com

দেশে আটকে পড়া প্রবাসীদের সুসংবাদ দিল দুবাই সরকারপ্রকাশ: ২০২১-০৮-১২ ১৩:৩৮:১৫ || আপডেট: ২০২১-০৮-১২ ১৩:৩৮:৫৯

দুবাইতে কিছু প্রবাসী, যাদের কোভিড-১৯ ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যে বিদেশে আটকে থাকার সময় তাদের রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ৯ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত স্বয়ংক্রিয় ভিসা এক্সটেনশন দেওয়া হয়েছে। -খালিজ টাইমস .

একটি আমের সেন্টার কল অনুসারে, অনেক বাসিন্দা যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের পরে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশ থেকে আগত ভ্রমণকারীদের উপর স্থগিতাদেশ, তিন মাসের জন্য স্বয়ংক্রিয় ভিসা পুননবায়ন অনুমোদিত হয়েছে, যার মধ্যে রয়েছে পুনরায় আবেদন করার জন্য এক মাসের গ্রেড পিরিয়ড।

যারা সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক তারা https://amer.gdrfad.gov.ae/visa-inquiry ওয়েবসাইটে তাদের ভিসার স্থিতি পরীক্ষা করতে পারেন।

বিদেশে আটকা পড়া বাসিন্দারা মেয়াদোত্তীর্ণ ভিসা এবং ট্রাভেল এজেন্টও এই প্রতিবেদনগুলি নিশ্চিত করেছেন।

প্রাক-ভ্রমণ GDRFA অনুমোদন এখনও বাধ্যতামূলক

দুবাইতে একটি আমের সেন্টারের কল কর্মচারী বলেন যে বিদেশে আটকে থাকা ভিসার মেয়াদ শেষ হওয়া রেসিডেন্সি ভিসায় স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হয়েছে, যার মধ্যে রয়েছে এক মাসের গ্রেস পিরিয়ড।

“যাইহোক, সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের আগে, তাদের প্রাক-ভ্রমণ জিডিআরএফএ অনুমোদনের জন্য আবেদন করতে হবে এবং সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সমস্ত আরটি-পিসিআর পরীক্ষার প্রোটোকল মেনে চলতে হবে,” কল সেন্টার এজেন্ট ব্যাখ্যা করেছিলেন।

ট্রাভেল এজেন্টরা যারা ভারত ও পাকিস্তানে আটকে পড়া বাসিন্দাদের জন্য প্রাক-ভ্রমণ অনুমোদন পাওয়ার চেষ্টা করছেন, তারাও নিশ্চিত করেছেন যে তাদের ক্লায়েন্টদের একটি স্বয়ংক্রিয় ভিসা এক্সটেনশন দেওয়া হয়েছে।

এজেন্টরা পুনরাবৃত্তি করেছেন যে স্বয়ংক্রিয় এক্সটেনশন শুধুমাত্র দুবাই রেসিডেন্সি ভিসা হোল্ডারদের দেওয়া হয়েছে। অন্যান্য আমিরাতের বাসিন্দাদের অবস্থা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

যেসব বাসিন্দা ছয় মাসেরও বেশি সময় ধরে সংযুক্ত আরব আমিরাতের বাইরে থাকেন তারাও ফিরে আসতে পারেন।

#খালিজ টাইমস”

দেশে,করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানি

বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনের। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৩১৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। 

পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন আফগান অর্থমন্ত্রী

বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেওয়ার পর এই ঘটনা ঘটেছে।

অর্থমন্ত্রীর মুখপাত্র মোহাম্মদ রাফি তাবে ব্লুমবার্গকে বলেন, তালেবানের কাস্টমস দখলের পর আফগানিস্তানের শুল্ক হ্রাস পাচ্ছে। এ কারণে অর্থমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়েছেন। তিনি আরও জানান, আফগানিস্তানের ক্রমবর্ধমান নিরাপত্তা অবনতির কারণে স্ত্রীকে নিয়ে অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা বিদেশে চলে গেছেন।

তবে আফগান অর্থমন্ত্রী ঠিক কোন দেশে গেছেন খবরে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। আফগানিস্তানের সাবেক এই মন্ত্রী মঙ্গলবার এক টুইট বার্তায় পদত্যাগের ঘোষণা দেন। তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করছেন সে বিষয়ে কোনো কিছু বলেননি। 

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসেই প্রত্যাহার প্রক্রিয়া শেষ করবে দেশটি। এর মধ্যেই তালেবান দেশের প্রায় অর্ধেকের বেশি জেলার দখল নিয়ে নিয়েছে। দেশের অধিকাংশ অঞ্চলেই চলছে সংঘাত।

বুধবার আফগানিস্তানের আরও একটি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান। তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদ সিটি দখলে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে পাঁচ দিনে আফগানিস্তানের আটটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান।

এদিকে উত্তরাঞ্চলীয় শহর দখলের পর শত শত আফগান পুলিশ, সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন। কুন্দুজের প্রাদেশিক কাউন্সিলের সদস্য আরমুদ্দিন ওয়ালি জানান, আফগান সেনা, পুলিশ এবং মিলিশিয়া বাহিনী নিজেদের সামরিক সরঞ্জাম নিয়ে তালেবানের কাছে আত্মসমর্পন করেছে। কুন্দুজের স্থানীয় বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে, তালেবান কুন্দুজ বিমানবন্দর দখল করে নিয়েছে এবং সেখানকার আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী আত্মসমর্পন করেছে।

বন্ধ হয়ে গেল বিমানের অনলাইন টিকিট বিক্রি

বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

রহস্যজনক কারণে দুই বছর ধরে অনলাইন ওয়েব সার্ভারের বিল পরিশোধ করছে না রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিল পরিশোধ করতে মার্কেটিং বিভাগকে বারবার চিঠি দিয়েও সাড়া পায়নি সংশ্লিষ্টরা। ১০ আগস্টের মধ্যে বিল পরিশোধ না করায় বিমানের সার্ভার বন্ধ করে দিয়েছে অ্যামাজন ওয়েব কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৯টা থেকে বিমানের সার্ভার বন্ধ করে দিয়েছে অ্যামাজন।

বিমানের ফাইন্যান্স বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত ১ বছর ৫ মাসে জ্যাপওয়েজ কোম্পানির সাইট থেকে কোনো আয় না হলেও বিমান চুক্তি অনুযায়ী তাদের ৪ কোটি টাকা বিল দেয়। অপরদিকে দেশীয় কোম্পানির সফটওয়্যার ব্যবহার করে এক বছরে ১২৫ কোটি টাকা আয় করলেও তাদের প্রাপ্য ৯০ লাখ টাকার বিল পরিশোধ করেনি। যদিও জ্যাপওয়েজ কোম্পানির সাইট বন্ধ হয়ে যাওয়ায় বিমানের এক বছরে সাশ্রয় হয় প্রায় ৩ কোটি টাকা।

বিমানের আইটি বিশেষজ্ঞদের ভাষ্যমতে, সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় একযোগে অচল হওয়ার পথে বিমানের সব ধরনের অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম। এতে বিশ্বজুড়ে বড় ধরনের বিপাকে পড়তে যাচ্ছে বিমান। বছরে কমপক্ষে ১২৫ কোটি টাকার অনলাইন টিকিট বিক্রির কার্যক্রম এখন হুমকির মুখে।

যুগান্তরের অনুসন্ধানে দেখা গেছে, অনলাইনে টিকিট বিক্রিতে বিমানকে কোনো ধরনের কমিশন দিতে হয় না। কিন্তু জিডিএস ও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি হলেও ৩০ থেকে ৪০ শতাংশ হারে কমিশন ও চার্জ দিতে হয় সংশ্লিষ্টদের। যার একটি অংশ যাচ্ছে বিমানের মার্কেটিং বিভাগের অসাধু সিন্ডিকেটের পকেটে। বিষয়টি টের পেয়ে ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় ও বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বাধ্য হয়ে অনলাইন মার্কেটিং শুরু করে বিমান। জ্যাপওয়েজকে বাদ দিয়ে নতুন করে অত্যাধুনিক সাইট তৈরি করা হয়। কারণ জ্যাপওয়েজের সফটওয়্যারটি ছিল ভুলে ভরা। সাইটটি থেকে রিফান্ড করা যেত না, টিকিট ইস্যু-রিস্যু করা যেত না, চালানো যেত না মোবাইল অ্যাপস। সেই সঙ্গে ভুলের পরিমাণ এত বেশি ছিল যে, এই খাতে প্রতিবছর কোটি কোটি টাকা লোকসান গুনতে হতো বিমানের।

২০১৯ সালের মে মাসে মন্ত্রণালয়ের উদ্যোগে জ্যাপওয়েজের সঙ্গে করা চুক্তিটি বাতিল করে দেশীয় তথ্যপ্রযুক্তি কোম্পানি ট্রাভেল শপ লিমিটেডের সঙ্গে চুক্তি করে বিমান। চুক্তি অনুযায়ী ট্রাভেল শপ ২০১৯ সালে আক্টোবর মাসে বিমানের মোবাইল অ্যাপস বাজারজাত করে ও ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জ্যাপওয়েজকে সফলভাবে প্রতিস্থাপন করে। এই উদ্যোগের অংশ হিসাবে ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত অনলাইন বিক্রয়ের পরিমাণ দাঁড়ায় ১২৫ কোটি টাকা। আর বিক্রীত টিকিটের সংখ্যা হয় ১ লাখ ১২ হাজার ৪২৭টি। আগামী এক বছরের মধ্যে এই বিক্রির পরিমাণ ৫শ কোটি টাকা ছাড়ানোর টার্গেটও দেয় তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের অক্টোবর মাসে চালু করার প্রথমদিকে এবং ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে জ্যাপওয়েজকে প্রতিস্থাপন করার পর কিছু ত্রুটি ধরা পড়লেও ২০২১ সালের জানুয়ারি মাস থেকে প্রায় নির্ভুলভাবে বিমানের সব ধরনের অনলাইন পরিসেবা চালু হয়। টিকিট বিক্রি ছাড়াও এই অনলাইনের মাধ্যমে যাত্রীরা ঘরে বসে অনলাইনের রিফান্ড, রি-ইস্যু, সিট সিলেকশন, বুক নাও পে-লেটার ছাড়াও নানাবিধ সুবিধা পাচ্ছিলেন। এতে দিন দিন বাড়ছিল অনলাইনের কদর।

কিন্তু অনুসন্ধানে জানা যায়, বিমানের একটি দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী সিন্ডিকেট এই অ্যাগ্রেসিভ অনলাইন মার্কেটিংয়ে বাধা হয়ে দাঁড়ায়। কারণ, এই খাতে থেকে তাদের কোনো ধরনের উপরি আয় হচ্ছিল না। একই সঙ্গে ওই সফটওয়্যার তৈরিতে বিমানের কোনো অর্থ খরচ হয়নি। এতে উপরি আয়েরও সুযোগ পায়নি কেউ। এ কারণে ঘুষ কমিশনভোগী শক্তিশালী সিন্ডিকেটটি সচল ও সফলভাবে বাস্তবায়িত সফটওয়্যারটি বন্ধ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র করে আসছিল। এর অংশ হিসাবে দীর্ঘদিন ধরে ওয়েবসার্ভার, গুগুল প্লে-স্টোর, অ্যাপল অ্যাপস্টোরের কোনো বকেয়া বিল পরিশোধ করেনি। উলটো সিন্ডিকেট অন্য একটি বিদেশি প্রতিষ্ঠিত কোম্পানির কাছ থেকে মোটা অঙ্কের টাকায় আরেকটি ই-কমার্স সফটওয়্যার কেনার পাঁয়তারা করেছে বলে অভিযোগ উঠেছে। শিগগির এজন্য দরপত্র আহ্বান করা হবে। এমন প্রস্তুতি জোরেশোরে চলছে।

সার্ভার বন্ধের বিষয়ে জানতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।