ক্যাটাগরি Uncategorized

প্রবাসীর স্ত্রী’র ত্রিভুজ পরকীয়ার বলি হলেন প্রেমিক হাবিব মৃধা’প্রকাশ: ২০২১-০৮-১১ ১৫:১৫:১৩ || আপডেট: ২০২১-০৮-১১ ১৫:১৬:০১

গৃহবধূর সাথে ত্রিভুজ পরকীয়া প্রেমের বলি হলেন প্রেমিক হাবিব মৃধা (২৭)। গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে দেয়া হয় পার্শ্ববর্তী গুপ্তের বিলে। এ হত্যাকাণ্ডে ৪ জন অংশ নেয়।

অন্যদিকে খুনের শিকার হাবিরের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও ফাঁস লাগানো রশিটি এনে পরকীয়া প্রেমিকা শিউলী আক্তারের বাড়ির পাশের খালে ফেলে দেয় প্রধান ঘাতক রুবেল। অতঃপর মোবাইল ফোনে শিউলীর কাছে হাবিবকে শেষ করে ফেলার তথ্য দিয়ে ঢাকায় পালিয়ে যায় প্রধান ঘাতক।

বুধবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে হাবিব মৃধা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনপূর্বক এসব তথ্য জানান। সংবাদ দৈনিক যুগান্তরের ।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সোহেল মাহমুদ জানান, লাশ উদ্ধারের ৪৮ ঘণ্টার মধ্যেই তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা খুনের রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। প্রধান ঘাতক রুবেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী নিহত হাবিবের মোবাইল ফোন উদ্ধারসহ অনেক আলামত জব্দ করা হয়েছে।

লাশ উদ্ধারের দুই দিন পর মঙ্গলবার নিহতের ভাই আকরাম হোসেন বাবুল বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত মোট ৫ জনকে আটক করা হয়েছে। এরা হলেন- মো. রুবেল (৩০), সাইফুল ইসলাম (৩৩), সিফাত উল্যা রাসেল (২৭), পারভেজ হোসেন শ্যামল (২৬) এবং শিউলী আক্তার (২০)।

পুলিশ সূত্র জানায়, কুয়েত প্রবাসী ফারুক হোসেনের স্ত্রী ও ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের রুহুল আমিনের মেয়ে শিউলী আক্তারের সঙ্গে একই গ্রামের মৃত মনির মৃধার ছেলে হাবিব মৃধা এবং রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের আবুল বাসারের ছেলে মো. রুবেল, হেজবুত উল্ল্যার ছেলে সিফাত উল্ল্যা রাসেলসহ বেশ কয়েকজনের পরকীয়া সম্পর্ক ছিল।

এ পরকীয়া সম্পর্কের কারণে হাবিব মৃধা, রুবেল, রাসেলের সঙ্গে দ্বন্দ্ব বাধে। হাবিব মৃধা রুবেল ও রাসেলকে শিউলীর জীবন থেকে সরে যাওয়ার জন্য হুমকি দেয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রুবেল হাবিবকে হত্যার পরিকল্পনা করে।

গত ৪ আগস্ট বুধবার রাতে রুবেল হাবিবকে মোবাইল ফোনে পাশের গুপ্তের বিলের ব্রিজের পাশে ডেকে নেয়। কথা কাটাকাটির একপর্যায়ে রুবেলের সহযোগী সাইফুল ইসলাম রশি দিয়ে হাবিবের গলা পেঁচিয়ে ধরে। এ সময় অপর সহযোগী রাসেল ও শ্যামল তার হাত চেপে ধরে এবং রুবেল পা চেপে ধরে। পরে শ্বাসরোধ করে হত্যার পর তাকে গুপ্তের বিলে ফেলে দেয়।

পরে হাবিবের ব্যবহৃত মোবাইল ফোন ও লাইলনের রশিটি শিউলী আক্তারের বাড়ির পাশের খালে ফেলে দেয়। পরে খুনের ঘটনাটি শিউলী আক্তারকে মোবাইল ফোনে নিশ্চিত করে রুবেল।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সোমবার প্রথমে শিউলী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার তথ্যমতে রুবেলকে ঢাকার উত্তরা থেকে ওই রাতে আটক করে মঙ্গলবার সকালে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার দিনভর অভিযান করে অপর তিন সহযোগী সিফাত, শ্যামল ও রাসেলকে তাদের এলাকা থেকে আটক করা হয়। পরে মঙ্গলবার রাতে ডুবুরি দিয়ে শিউলী আক্তারের বাড়ির পাশের খাল থেকে হাবিরের মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শহীদ হোসেন, মামলার তদন্তকারী কর্মকর্তা রুবেল ফরাজী।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের গুপ্তের বিল থেকে হাবিব মৃধার অর্ধগলিত লাশ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

নিহত হাবিরের বড়বোন রোকেয়া বেগম জানান, গত ৪ আগস্ট বুধবার দুপুরে হাবিব মৃধা মোবাইল ফোনে কল পেয়ে চাঁদপুরে তার আরেক বোন মরিয়মের বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে বাড়ি থেকে এক দেড় কিলোমিটার দূরের গুপ্তের বিলে লাশ পাওয়ার সংবাদ শুনে এসে তিনি ভাইয়ের লাশ শনাক্ত করেন। দুই দিন পর নিহতের ভাই আকরাম হোসেন বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

প্রবাসীদের প্রস্থান’ কুয়েতের অর্থনীতি এবং জাতির জন্য ক্ষতি হবে’প্রকাশ: ২০২১-০৮-১১ ১৪:০২:৪১ || আপডেট: ২০২১-০৮-১১ ১৪:০৩:২৫

কুয়েত: ওহে বাণিজ্য মন্ত্রী, জনশক্তি ও পাবলিক অথরিটি (পিএএম) কে জানিয়ে দিন যে,৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়নে ২০০০ নয়, বরং ৩০০০ দিনার নিন, যদি তারা স্নাতক সনদধারী না হন, তারপর তাদের দেশে ফেরত পাঠান।

মঙ্গলবার (১০ আগস্ট) আরব টাইমসে কুয়েতের বাণিজ্য মন্ত্রীকে উদ্দেশ্য এই রকম একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে।

জাহেদ মাতার নামের এই কুয়েতি লেখক, বাণিজ্যমন্ত্রী ও PAM কে উদ্দেশ্য করে বলেছেন যে, এই প্রবাসীরা দেশের জন্য একটি অতিরিক্ত সম্পদ, এবং তাদের প্রস্থান অর্থনীতি এবং জাতির জন্য বিশাল ক্ষতি।

তারা এমন কর্মী, যারা তাদের পেশা যে কোন দেশে অনুশীলন করতে পারে, কারণ তাদের চাহিদা রয়েছে।

এমন এক সময় আসবে, যখন আমরা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করব এবং নিজেদেরকে দোষী মানব।

যে মেডিকেল ইন্স্যুরেন্স ইস্যু করার জন্য আপনি বলছেন, তা অনেক আগে থেকে তাদের এটি করা রয়েছে।

তিনি বাণিজ্য মন্ত্রীকে আরো বলেন যে, আমাদের অর্থনীতি এই সিদ্ধান্তগুলির কারণে হ্রাস পাচ্ছে, কিন্তু আমরা সবাই বোবা, বধির এবং অন্ধ।

#জাহেদ মাতার, আরব টাইমস।

কুয়েতের বেসরকারি হাসপাতাল সহ ফার্মেসিতে প্যানাডল এর সংকট !!

প্যানাডলের যা জ্বর, ঠান্ডা এবং শরীর ব্যাথা মাথাব্যথা, বাত, পেশী ব্যথা, পিঠে ব্যাথা , ঘাড়, কাঁধ, দাঁত ব্যথার কারনে ব্যবহার করা হয়।

যেহেতু কুয়েতে প্রতিদিন লাখেরও বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে সে ক্ষেত্রে ভ্যাকিসিন গ্রহন করা ব্যাক্তিদের দেহ ব্যাথা মুক্ত রাখতেই চাহিদা বেড়েছে প্যানাডলের।

আল-কাবাস পত্রিকার রিপোর্টাররা কিছু বেসরকারী হাসপাতাল সহ ফার্মেসিতে অনুসন্ধ্যান করে দেখে চাহিদা অনুযায়ী প্যানাডল নেই। এছাড়া এই সংকট সময়ও প্যানাডলের দাম বাড়েনি, ১ দিনার মূল্যেই বিক্রি করা হচ্ছে যাদের কাছে কম সংখ্যাক প্যানাডল আছে।

আল-সালাম নামের একজন ফার্মাসিস্ট বলেন ভ্যাকসিন গ্রহন পর শারীরিক ভাবে কিছুটা ব্যাথা বা দূর্বল অনুভব হয় ৪৮ ঘন্টার মতো। এ সময় চিন্তিত না হয়ে বাড়ির আশে পাশের ক্লিনিক থেকে পরামর্শ নিতে বলেন।

তথ্যওসূত্র : আল-কাবাস

জিলিব আল শুয়েখ এলাকায় অবৈধ দোকানদারদের সফরে পাঠানোর নির্দেশ !!

 দুপুর ১১:১৭    বুধবার, ১১ই আগস্ট, ২০২১ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪২৮ বঙ্গাব্দ, ৩রা মহর্‌রম, ১৪৪৩ হিজরি

জিলিব আল শুয়েখ এলাকায় অবৈধ প্রবাসীদের প্রশাসনিক ভাবে কুয়েতে থেকে সফরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

মূল উদ্দেশ্য হলো লাইসেন্স ছাড়া এলোমেলো ভাসমান বাজার এবং রাস্তার হকারদের নির্মূল করা।
শুয়েখ এলকার বর্তমান পরিস্থিতি দেখে মন্ত্রী পর্যায়ের যৌথ কমিটি দ্বারা অবৈধদের প্রশাসনিক ভাবে কুয়ত থেকে সফরে পাঠানোর আহ্বান জানিয়েছে।
সোর্স: আল কাবাস।

জরুরি বিভাগে ডাক্তারের টেবিলের ওপর ঘুমন্ত কুকুর!

আগস্ট ১০, ২০২১, ১৭:৫৪ || আপডেট: আগস্ট ১০, ২০২১, ১৭:৫৫

অসুস্থ শাশুড়িকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন সুমন শেখ (৩৫) নামে এক যুবক। জরুরি বিভাগে এসে দেখেন  ডাক্তার, নার্স বা কর্তব্যরত কোন ব্যক্তি রুমে নেই। ডাক্তারের টেবিলের উপর শুয়ে আছে নেড়ি একটি কুকুর। এই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন সুমন শেখ। পরে ছবিটি ফেসবুকে নিজ আইডি থেকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ছবিটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের। গত রবিবার (৮ আগস্ট) রাত ১১টায় সুমন শেখ ছবিটি তোলেন। সুমন শেখসহ অনেকেই ওই রাতে দায়িত্বরত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

কুয়েতে আগামী রবিবার থেকে ১০০% কার্যক্রম চালু হচ্ছে’প্রকাশ: ২০২১-০৮-১০ ১৭:৩৫:২৩ || আপডেট: ২০২১-০৮-১০ ১৭:৩৬:১১

কুয়েতে করোনা পরবর্তী এই প্রথম সরকারী অফিসে ১০০% কার্যক্রম চালু হচ্ছে।

গত সপ্তাহে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুসারে ১৫ আগস্ট থেকে চালু হবে ফিঙ্গার প্রিন্ট ও অনন্য সব কার্যক্রম।

২০২০ সালের মার্চ থেকে করেনাকালীন সীমিত কার্যক্রম চলে আসছিল কুয়েত, বর্তমানে কুয়েতে করোনা সংক্রমণ যথেষ্ট উন্নতি হওয়ায় অফিস আাদলতে কাজের গতি ১০০% ফিরিয়ে আনার ঘোষণা দেয় সরকার।

তবে ডিউটি সময় নির্ধারন করা হয়েছে ৭ ঘন্টা।
সুত্রঃ আল কাবাস।

করোনায় প্রাণহানি আবারও বাড়ল

মঙ্গলবার, ১০ আগস্ট ২০২১, ২৬ শ্রাবণ ১৪২৮

প্রতীকী ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় প্রাণহানি ২৩ হাজার ছাড়াল। মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৬১ জনের। 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ৫ আগস্ট দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ১৬৪ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৪ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৪ হাজার ৯০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। 

বাংলাদেশকে ১১ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে আরও ১১ দশমিক ৪ মিলিয়ন ডলার দিবে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে বলে গতকাল সোমবার (৯ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সহায়তা জীবন-রক্ষাকারী মেডিকেল সরঞ্জাম ও অক্সিজেন সরবরাহ ও কার্যকর করোনার টিকা প্রচারাভিযানের কাজে দিবে। পাশাপাশি দেশব্যাপী ক্রমবর্ধমান রোগীদের মানসম্মত চিকিৎসা প্রদান ও সেবার মান বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, আমেরিকান রেসকিউ প্ল্যানের (আমেরিকান উদ্ধার পরিকল্পনা) মাধ্যমে দেওয়া এই বর্ধিত অনুদান বাংলাদেশকে করোনা মোকাবিলায় আমাদের দেওয়া চলমান সহায়তারই অংশ। তিনি বলেন, আমেরিকা বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে বিগত পাঁচ দশক ধরে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে কাজ করে আসছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে এই বিশেষ চ্যালেঞ্জিং মুহূর্তে আমাদের অংশীদারিত্ব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে রাষ্ট্রদূত জানান। যুক্তরাষ্ট্রের দেওয়া করোনার সহায়তার মধ্যে ৫৫ লাখ ডোজ মডার্না টিকা ও দেশব্যাপী জাতীয় টিকা প্রচারাভিযান কার্যক্রম পরিচালনার সামর্থ্য বৃদ্ধিতে সহায়তা করা অন্তর্ভুক্ত রয়েছে।

সম্প্রতি নতুন রাষ্ট্রদূত দেশে আসার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যার ফলে করোনার টিকাসহ নানা ধরণের সহায়তা পাচ্ছে বাংলাদেশ। যা সামনের সময়ে অব্যাহত থাকবে বলে সবাই আশা করছেন।

লিবিয়ায় বাংলাদেশিদের জন্য দূতাবাসের কনস্যুলার সেবা

প্রতীকী ছবি।

লিবিয়ার বেনগাজী ও তার আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশিদের জন্য, বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কন্স্যুলার টিম বর্তমানে বেনগাজীতে অবস্থান করে প্রবাসীদের প্রয়োজনীয় সেবা প্রদান করছে। দূতাবাসের কন্স্যুলার টীমের পক্ষ হতে আজ ১০ আগস্ট নিম্নোক্ত ঠিকানায় প্রবাসীদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হবে।

স্থানঃ আল-হিজাজ হোটেল (নীচতলা)
ঠিকানাঃ সারে আল-হিজাজ, আল-লেথি, বেনগাজী (কুবরি আল-হিজাজের নিকটবর্তী)
সময়ঃ সকাল ০৯ ঘটিকা থেকে বিকাল ০৫ ঘটিকা।

উপরোক্ত সময়ে দূতাবাসের টীমের নিকট হতে নিচের লিংকে সংযুক্ত তালিকার পাসপোর্ট সমূহ সংশ্লিষ্ট প্রবাসীগণ গ্রহণ করতে পারবেন। এছাড়াও সংযুক্ত তালিকা অনুযায়ী ইতিমধ্যে নিবন্ধিত প্রবাসীগণ দূতাবাসের টীম থেকে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

পাসপোর্ট ও সেবা প্রত্যাশীদের তালিকাঃ
http://bangladeshembassylibya.com/images/benghazi.pdf

তবে, মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র জন্য পুরানো পাসপোর্ট (হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট), পাসপোর্টের ফটোকপি, জন্ম নিবন্ধন/ভোটার আইডির ফটোকপি এবং এক কপি ছবি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে৷ এছাড়াও ডিজিটাল পাসপোর্ট রিইস্যু’র ফি সাধারণ কর্মীদের জন্য ৩৩ মার্কিন ডলার এবং পেশাজীবীদের জন্য ১১০ মার্কিন ডলার।

এ বিষয়ে আরো কোন তথ্যের জন্য দূতাবাসের নিম্নোক্ত মোবাইল নম্বর +২১৮৯১০০১৩৯৬৮-এ যোগাযোগ করা যাবে।


সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

কুয়েতে পাকিস্তানী যুবকের গলিত লাশ উদ্ধার”প্রকাশ: ২০২১-০৮-১০ ১৪:৩৫:১৩ || আপডেট: ২০২১-০৮-১০ ১৪:৩৭:২৯

কুয়েতে পাকিস্তানী এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।

আল-আনবা দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারি বিভাগের কর্মীরা আংশিকভাবে পচে যাওয়া মৃতদেহ চিহ্নিত করেছেন, যার বয়স ৩১ বছর, এবং পাকিস্তানী নাগরিক।
লাশটি গত দুই দিন আগে পাওয়া গিয়েছিল।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, পাকিস্তানি কতৃপক্ষ আইন অনুযায়ী অজ্ঞাত অপরাধ করার দায় তাকে ফেরত চেয়েছিলেন।

লাশের কোন বাহ্যিক চিহ্ন ছিল না এবং ফরেনসিক ডাক্তাররা বলেছিলেন যে, তিনি প্রাকৃতিক কারণে মারা গেছেন, বিশেষ করে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

সুত্র: আরব টাইমস।