ক্যাটাগরি Uncategorized

তুরস্কে তুমুল বৃষ্টিতে নিভে এসেছে দাবানল

৯ আগস্ট, ২০২১

টানা ১২ দিন দাবানলের পর তুরস্কে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফলে নিভে এসেছে বেশিরভাগ বনাঞ্চলের আগুন। গতকাল রবিবার দক্ষিণ তুরস্কের বিভিন্ন প্রদেশে বৃষ্টি হওয়ায় আগুন নিভে আসতে শুরু করে। এর আগে গতকাল রবিবার তুরস্কের কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি এক টুইট বার্তায় জানিয়েছিলেন, তুরস্কের মোট ৪৭টি প্রদেশে ২৪০টি দাবানলের ঘটনা ঘটেছে।

আজ সোমবার এক টুইট বার্তায় বাকির পাকদেমিরলি জানিয়েছেন, বর্তমানে দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস ও কোয়জেয়িজ ছাড়া বাকি সব দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাকি থাকা এই দুইটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল কর্মীরা অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গত শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তুরস্কের সাধারণ মানুষের রাস্তায় দোয়া ও শোকর আদায়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। টানা ১২ দিন দাবানলের পর বৃষ্টিতে দাবানল উপদ্রুত বিভিন্ন স্থানের তুর্কি জনসাধারণ আল্লাহর শুকরিয়া আদায় করেন।

এর আগে গত ২৮ জুলাই দক্ষিণ-পশ্চিম তুরস্কের আনতালিয়া প্রদেশে থেকে দাবানল শুরু হয়। ২৮ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ১৩ দিনের দাবানলে দেশটিতে মোট আটজনের প্রাণহানী হয়েছে। তুরস্কে দাবানলের আগুন নেভাতে আজারবাইজান, ইরান, কাজাখস্তান, রাশিয়া ও ইউক্রেনসহ বিভিন্ন দেশ সহায়ক সরঞ্জাম ও লোকবল দিয়ে সহায়তা করেছে।

দেশে,করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু

সোমবার, ০৯ আগস্ট ২০২১, ২৫ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ৮৯৭ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১১ হাজার ৪৬৩ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ২৮ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৪ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। 

এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৬১ জন। যা ২৪ ঘণ্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। 

এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়।

কাতারে দক্ষ কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাণিজ্য বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠকে এ আহ্বান করা হয়। 

গতকাল রবিবার ( ৮ আগস্ট) কাতারের রাজধানী দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখি এর সাথে কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগসহ দ্বি-পাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলমের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাতারের উন্নয়নে বাংলাদেশী কর্মীদের ভূঁয়সী প্রশংসা করেন এবং কাতার হতে এল.এন.জি আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম ৪ লক্ষ বাংলাদেশীর কাতারে অভিবাসনের কথা বলেন।

তিনি করোনা মোকাবেলায় কাতার সরকারের সফলতাসহ সাম্প্রতিক সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও অধিকারের সুরক্ষায় কাতার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। বাংলাদেশ থেকে দক্ষ কর্মীসহ 

নানা পর্যায়ের কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালীন সময়েও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জিডিপির প্রবৃদ্ধির উপর আলোকপাত পূর্বক বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে প্রদত্ত সুবিধাদির কথা উল্লেখ করে দু,দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন। অপরদিকে, কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু,দেশের চ্যাম্বার্স অব কমার্স এবং অন্যান্য পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এছাড়াও তিনি বাংলাদেশ ও কাতারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগামী সেপ্টেম্বরে দোহায় দু’দেশের মধ্যে ফরেন অফিস কন্সালটেশনে দ্বি-পাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনার আশাবাদ ব্যক্ত করেন এবং দু’দেশেরে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীও সেপ্টেম্বর, ২০২১ এ ফরেন অফিস কন্সালটেশন অনুষ্ঠিত হওয়ার কথা বলেন এবং দু’দেশের জন্য সুবিধাজনক সময়ে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।​বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও রাষ্ট্রদূত  জসীম উদ্দিন এনডিসি, এবং মহাপরিচালক (ওয়েস্ট এশিয়া) এফএম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার।

কুয়েতে সিভিল আইডি’র তৈরীতে আরো ১০টি ডিভাইস চালু’প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৪:১৪:২৫ || আপডেট: ২০২১-০৮-০৯ ১৪:১৬:১৯

কুয়েতের সিভিল ইনফরমেশন ফর পাবলিক অথরিটি মন্ত্রণালয় সিভিল আইডি’র তৈরীতে আরো ১০টি ডিভাইস চালু করেছে ।

আইডি তৈরীতে জটিলতা দূর ও দ্রুত সময়ে তৈরী করার জন্য কতৃপক্ষ সুরার প্রধান ভবনে অভ্যর্থনা হলগুলিতে সিভিল আইডি স্টোরেজ ডিভাইসের সংখ্যা বাড়িয়েছে।

আরবী দৈনিক আল কাবাস জানিয়েছে যে, এবারের আইডিতে ভ্যাকসিন নেওয়ার সাংকেতিক চিহ্ন সবুজ থাকছে, পাশাপাশি কর্তৃপক্ষ ব্যবহারকারীদের ফোনের মাধ্যমে স্বয়ংক্রিয় বারকোড দ্বারা চিহ্নিত স্মার্ট আইডি তৈরী করছে, যাতে পরিষেবা কর্মীর সাথে দেখা করার প্রয়োজন পড়বেনা এবং হারিয়ে গেলে সহজে প্রতিস্থাপন করা হবে ।

সিভিল ইনফরমেশন হেডকোয়ার্টারে অভ্যর্থনা হলগুলিতে নতুন পদ্ধতি অনুসারে পরিচালিত প্রায় ১০ টি ডিভাইস ইনস্টল করেছে, যা ভবনে মোট ডিভাইসের সংখ্যা দাড়িয়েছে ৪০টি ।

নতুন ডিভাইস চালু হওয়ায়, আশা করা হচ্ছে সিভিল আইডি দ্রুত হাতে পাবে নাগরিক ও প্রবাসীরা ।

প্রসঙ্গত, দীর্ঘদিন থেকে আইডি তৈরীতে জটিলতা ও সময় ক্ষেপন হচ্ছিল, যে কারণে আইডি হাতে পেতে ৩/৪ মাস অপেক্ষা করতে হত ।

সিঙ্গাপুর নয়, কাতারের বিমানবন্দর তালিকায় শীর্ষে’ নাম নেই কুয়েতের।প্রকাশ: ২০২১-০৮-০৯ ১৪:০৫:২৩ || আপডেট: ২০২১-০৮-০৯ ১৪:০৬:৫৯

বিগত প্রায় ১০ বছরে প্রথমবারের মতো শীর্ষস্থান হারিয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর, স্কাইট্রাক্স -এর বার্ষিক তালিকায় বিশ্বের সেরা বিমানবন্দর ছিল এটি ।

তবে এবার বিশ্ব বিমানবন্দর পুরস্কারের শীর্ষস্থানে তালিকার শীর্ষে রয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ।

কুয়েতের আরবী দৈনিক আল রাই জানিয়েছে যে, তালিকায় নামে আসেনি, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতা ফজিলাতুন নেছার মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত’

প্রকাশ: ২০২১-০৮-০৮ ২৯:৪৫:২৩ || আপডেট: ২০২১-০৮-০৮ ১৯:৪৬:০৯

বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য মর্যাদায় সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (৮ আগস্ট) উদযাপিত বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে এবারের পতিপাদ্য ছিল, বঙ্গমাতা সংগ্রামের নিভীক সহযাত্রী।

মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মো:আশিকুজ্জামান এনডিসি এএফবিউসি,পিএসসিজি এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ব কুয়েতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন ও গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ অনুঠানে উপস্থিত ছিলেন।

কোভিড -১৯ এর কারণে স্বাগতিক দেশের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অংশগ্রহণ সীমিত রাখা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মহিলা ও শিশু বিষয়ক
প্রতিমন্ত্রী মহোদয়ের প্রেরিত বাণী পাঠ করা হয়।

কুয়েতে বাংলাদেশের আয়ােজনে বিভিন্ন দেশের ২৮ টি দলের অংশগ্রহনে এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট

আগস্ট ৮ , ২০২১ শীর্ষ সংবাদ

এই প্রথম কুয়েতে প্রবাসী বাংলাদেশীরা এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর আয়ােজন করে । এই টুর্নামেন্টে বাংলদেশ , ভারত , পাকিস্তান , শ্রীলংকা এবং আফগানিস্তান সহ বিভিন্ন দেশের ২৮ টি দল অংশগ্রহণ করে । প্রচন্ড গরম উপেক্ষা করেই আনন্দের সাথে যেমন খেলেছেন বিভিন্ন দেশের খেলােয়াড়রা তেমনি ক্রিকেট প্রেমী দর্শকরাও খােলা আকাশের নিচে গ্রাউন্ডের পাশে গাছের নিচে কেউ বা মাঠের পাশে রাখা গাড়ির ছায়ায় কখনাে দাঁড়িয়ে কখনাে বসে খেলার আনন্দ উপভােগ করে ।

কুয়েত প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন সময়ে অন্য দেশের আয়ােজনে খেলা অংশগ্রহণ করে আসছিল । এই প্রথম সকল দেশের জন্য উন্মুক্ত ভাবে এশিয়ান ডেজার্ট লিগ ক্রিকেট টুর্নামেন্টের আয়ােজন করে বিদেশি খেলােয়াড়দের মাঝে সারা জাগিয়েছে বাংলাদেশ । বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন কুয়েতে এর আয়ােজনে এই টুর্নামেন্টের প্রবাসী বাংলাদেশিরা নিজেরাই মরু প্রান্তর কে গ্রাউন্ডে পরিণত করেছেন । কুয়েতে আন্তর্জাতিক বিমানবন্দর ঘেঁষা আব্বাসিয়ায় দশটি মাঠ তৈরি করে এমন দৃষ্টান্ত স্থাপন করে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিদেশী খেলােয়াড়দের মাঝেও প্রশংসা কুড়িয়েছেন ।

শুক্রবার শেষ হলাে টুর্নামেন্টের সেমিফাইনাল । ক্রিকেট এসােসিয়েশনের ৩০ জন প্রবাসী বাংলাদেশী আম্পায়ার সম্পূর্ণ খেলার সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন । বিদেশের মাটিতে বিভিন্ন দেশের খেলােয়াড়দের মাঝে আম্পায়ার দায়িত্ব এটা নতুন অভিজ্ঞতা । আম্পায়ারের দায়িত্ব সঠিকভাবে পালন করে বিদেশিদের কাছে বাংলাদেশের সুনাম ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আম্পায়াররা ।

খেলার আয়ােজকরা বলেন এটা কুয়েতে প্রবাসী বাংলাদেশী ক্রিকেট প্রেমিদের জন একটা চ্যালেঞ্জ ছিলাে । সবার সহযােগিতা এই প্রথম এশিয়ান লিগের ম্যাচটি বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন আয়ােজন করেছে । আয়ােজকরা চেষ্টা করছে বাংলাদেশের সম্মান প্রবাসেও বিদেশিদের কাছে ধরে রাখতে । তাঁরা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন খেলার পরিচালনা আন্তর্জাতিক মানের পরিচালনা করতে । আয়ােজক : মােয়াজ্জেম হােসেন- সাধারণ সম্পাদক বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন কুয়েতে

৬ আগস্ট শুক্রবার খেলার সেমিফাইনালে আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে নিউজ টুয়েন্টি ফোরের ক্যামেরায় উঠে আসে প্রচন্ড গরম উপেক্ষা করে খেলােয়াড় ও দর্শকদের আনন্দঘন পরিবেশের দৃশ্য । বিদেশে খেলােয়াড়দের মুখে বাংলাদেশী আয়ােজকদের প্রশংসা । এই ধারা অব্যাহত রাখলে একদিন সুদূর এই মরুভূমির দেশ কুয়েত থেকে তৈরি হবে বাংলার কোন এক টাইগার ।

সেমিফাইনালে ইকুবার্ট এফএম রাইডার্স টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৬২ রান করে । বিপরীতে ফ্রেন্ডস ক্রিকেট ক্লাব অল উইকেট হারিয়ে ১৬৫ রান করে পরাজিত হয় । ইকুবার্ট এফএম রাইডার্স ৯৭ রানে জয়ী হয় । খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মােহাম্মদ মাজেন আলী ।

দেশে,করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

রোববার, ০৮ আগস্ট ২০২১, ২৪ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ৬৫২ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ২৯৯ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫২ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৬ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন। 

শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৬১ জন। যা ২৪ ঘণ্টায় দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। 

এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়।

প্রবাসী বন্ধুরা শিক্ষা নিন, পরিবার নিতে চাচ্ছেনা রাশেদকে, বিশেষ ফ্লাইটে দেশে আনল বাংলাদেশ দূতাবাস

শনিবার, ০৭ আগস্ট ২০২১, ২৩ শ্রাবণ ১৪২৮

এইটা কোন ধরনের অমানবিকতা । তোদের মতো মানুষ নামের অমানুষ গু’লারে দেখতে মন চাইতেছে ছেলেটির নাম রাশেদ । জন্ম ১৯৮৪ সালে ।মাস্কাটে তিন বছর আগে বিল্ডিং রং করতে গিয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে পুরো শরীর এমনই ফ্র্যাকচারড হয়েছে যে জানে বেঁচে গিয়েছে। কিন্তু প্যারালাইজড ।

শুধুমাত্র মাঝে মাঝে চোখ’টা খুলে নির্বিকার তাকিয়ে থাকে। আবার চোখ বন্ধ করে।কথা বন্ধ।ছেলেটি এভাবেই তিন বছর ধরে মাস্কাটে হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় পড়ে ছিলো। সে কোম্পানিতে কাজ করতো, তারা খরচ বহন করেছে।উনাকে ফেলে দেয়নি।

কিন্তু দুঃখজনক ব্যপার হলো উনার পরিবা’রের সাথে তার কোম্পানি থেকে ক’য়েকবার যোগাযোগ করেও তারা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্য’র্থ হয়েছে।প’ঙ্গু’ ছেলে তারা ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।তার ভার তারা নেবেনা।তাকে যেন দেশে পাঠানো না হয়।

ধরে নিলাম তারা দরিদ্র।দায়িত্ব নিতে চায়না। তারপরেও তাদের এই সন্তান যদি সুস্হ থাকতো, কাঁড়ি কাঁড়ি রিয়াল পাঠাতো, তাহলে কিন্তু এরাই তাকে পুজা করতো, মাথায় তুলে রাখতো।বি’ষয়টা আমা’র কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে।

আহারে জীবন। রাশেদ যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই হসপিটালের বাংলাদেশি ডক্টররা, ওমানে বাংলাদেশ দূতাবাস, যে কোম্পানিতে কর্মর’ত ছিলেন এবং বাংলাদেশ সরকারের সহায়তায় তাকে আজকে দেশে আনা হয়েছে। সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রবাসী রাশেদকে গত ২৪ তারিখ দিবাগত রাতের বি’মান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে আনা হয়েছে। সেই বিমান যাকে আপনারা বেঈমান বলেন।মাস্কাট-ঢাকা ফ্লাইটে তাকে স্পেশাল হ্যান্ডলিং এর মাধ্যমে আনা হয়েছে। প্রবাসী বন্ধুরা, এটা দেখে শিক্ষা নিন, নিজের জন্য কিছু করুন। বি’পদে কেউ কারো না।

এইটা কোন ধরনের অমানবিকতা । তোদের মতো মানুষ নামের অমানুষ গু’লারে দেখতে মন চাইতেছে ছেলেটির নাম রাশেদ । জন্ম ১৯৮৪ সালে ।মাস্কাটে তিন বছর আগে বিল্ডিং রং করতে গিয়ে উঁচু বিল্ডিং থেকে পড়ে পুরো শরীর এমনই ফ্র্যাকচারড হয়েছে যে জানে বেঁচে গিয়েছে। কিন্তু প্যারালাইজড ।

শুধুমাত্র মাঝে মাঝে চোখ’টা খুলে নির্বিকার তাকিয়ে থাকে। আবার চোখ বন্ধ করে।কথা বন্ধ।ছেলেটি এভাবেই তিন বছর ধরে মাস্কাটে হসপিটালে চিকিৎসাধীন অবস্হায় পড়ে ছিলো। সে কোম্পানিতে কাজ করতো, তারা খরচ বহন করেছে।উনাকে ফেলে দেয়নি।

কিন্তু দুঃখজনক ব্যপার হলো উনার পরিবা’রের সাথে তার কোম্পানি থেকে ক’য়েকবার যোগাযোগ করেও তারা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে ব্য’র্থ হয়েছে।প’ঙ্গু’ ছেলে তারা ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছে।তার ভার তারা নেবেনা।তাকে যেন দেশে পাঠানো না হয়।

ধরে নিলাম তারা দরিদ্র।দায়িত্ব নিতে চায়না। তারপরেও তাদের এই সন্তান যদি সুস্হ থাকতো, কাঁড়ি কাঁড়ি রিয়াল পাঠাতো, তাহলে কিন্তু এরাই তাকে পুজা করতো, মাথায় তুলে রাখতো।বি’ষয়টা আমা’র কাছে অত্যন্ত অমানবিক মনে হয়েছে।

আহারে জীবন। রাশেদ যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই হসপিটালের বাংলাদেশি ডক্টররা, ওমানে বাংলাদেশ দূতাবাস, যে কোম্পানিতে কর্মর’ত ছিলেন এবং বাংলাদেশ সরকারের সহায়তায় তাকে আজকে দেশে আনা হয়েছে। সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রবাসী রাশেদকে গত ২৪ তারিখ দিবাগত রাতের বি’মান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে আনা হয়েছে। সেই বিমান যাকে আপনারা বেঈমান বলেন।মাস্কাট-ঢাকা ফ্লাইটে তাকে স্পেশাল হ্যান্ডলিং এর মাধ্যমে আনা হয়েছে। প্রবাসী বন্ধুরা, এটা দেখে শিক্ষা নিন, নিজের জন্য কিছু করুন। বি’পদে কেউ কারো না।

প্রতিটি এয়ারলাইন্সের টিকিট প্রতি যাত্রী কত কেজি ওজনের লাগজে সঙ্গে নিতে পারবেন, তা নির্ধারিত।

শনিবার, ০৭ আগস্ট ২০২১, ২৩ শ্রাবণ ১৪২৮

কোন এয়ারলাইন্স ২০ কেজি আবার কোন এয়ারলাইন্স ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহনের সুবিধা দেয়।

নির্ধারিত ওজনের অতিরিক্ত ব্যাগ নিলে আপনাকে কেজি প্রতি অতিরিক্ত চার্জ দিতে হবে অথবা লাগেজে থেকে অতিরিক্ত ওজন কমিয়ে ফ্লাইটে উঠতে হবে।

লাগজের অতিরিক্ত ওজনের জন্য কেজি প্রতি চার্জও এয়ারলাইন্স ভেদে বিভিন্ন রকমের। এটা অতিরিক্ত ওজনের লাগেজ বহনের চার্জ, কোন ঘুষ নয়।

ফ্লাইট ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা আগে বোডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। ফলে আপনি নির্ধারিত সময়ে মধ্যে বোডিং না করতে পারলে আপনি ফ্লাইট মিস করবেন। বোডিং কাউন্টার বন্ধ হওয়ার আগে আপনি আপনার লাগেজ বুকিং না দিলে সেটি সঙ্গে নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন না। অতিরিক্ত লাগেজের ওজন কমাতে গিয়ে অনেকেই ফ্লাইট মিস করেন। ফলে আপনি বিমানবন্দরে যেয়ে বোডিংয়ের সময় ঝামেলা এড়াতে বাড়ি থেকেই নির্ধারিত ওজনের মধ্যে লাগেজ নিয়ে আসুন। যদি আপনার অতিরিক্ত ওজনের মালামাল বহন করতে হয়, তবে সেই চার্জ সম্পর্কে জেনে সমপরিমান টাকা সঙ্গে নিয়ে আসুন।

অতিরিক্ত লাগেজ নিয়ে বাংলাদেশে বিমানবন্দরে কোন এয়ারলাইন্স অতিরিক্ত লাগেজের চার্জ চাইলে সেটাকে ঘুষ দাবি করছে অভিযোগ তুলে ফেসবুকে লাইভে এসে বা ভিডিওতে ”বাংলার মাটিতে আর আসবো না” বলে কান্নাকাটি করলে বাংলাদেশে কেউ কেউ আপনাকে সমবেদনা জানাবে। বিদেশের কোন বিমানবন্দরে আপনি সমবেদনা জানানোর কাউকে‍ুখুঁজে পাবেন না। বরং এয়ারলাইন্সের সঙ্গে অযাযিত আচরণ করলে আপনাকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে পারে, আপনি আর কখনও সেই এয়ারলাইনের ফ্লাইটে উঠতেও পারবেন না।

Bangla aviation