ক্যাটাগরি Uncategorized

করোনায় ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু

শনিবার, ০৭ আগস্ট ২০২১, ২৩ শ্রাবণ ১৪২৮

গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) করোনায় ২৪৮ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ১২ হাজার ৬০৬ জন।

এর আগে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় ৫ আগস্ট । এছাড়াও ১ আগস্ট ২৩১, ২ আগস্ট ২৪৬, ৩ আগস্ট ২৩৫, ৪ আগস্ট ২৪১ জনের মৃত্যু হয়।

ভূমধ্যসাগরে চলতি বছর ৯৭০ অভিবাসীর মৃত্যু

৭ আগস্ট ২০২১, শনিবার

ফাইল ছবি

ভূমধ্যসাগরে চলতি বছর ৯৭০ অভিবাসন প্রত্যাশী মারা গেছে। 

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ইউরোপে প্রবেশের চেস্টা করেন। এটাকে তারা অনেকে ‘ গেম’ বলে থাকেন। তবে এই গেমে অনেকে সফল হন আবার অনেকের জীবন চলে যায় সমুদ্রে।

বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশের সময় নৌকা ডুবে মারা যান। তবে বিভিন্ন সময় সমুদ্রে থাকা অভিবাসীদের বিভিন্ন অভিবাসন সংস্থা গুলো উদ্ধার করে থাকেন। সম্প্রতি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৯৭০ অভিবাসী মারা গেছেন।

সংস্থাটি জানায়, লিবিয়ার বন্দর শহর খুমসের উপকূলে সম্প্রতি নৌকাডুবিতে ৫৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছর ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে মৃত্যুর সংখ্যা ৯৭০ জন।

আইওএম আরও জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে লিবিয়া উপকূলে ৫৭ জনের মৃত্যু সর্বশেষ মর্মান্তিক ঘটনা। এদের মধ্যে ২০ নারী ও দুই শিশু রয়েছে। এদিকে, আইওএম মুখপাত্র পল ডিলন বলেন, স্থানীয় জেলে ও লিবিয়ার কোস্টগার্ড পানি থেকে ১৮ জনকে উদ্ধার করেছে।

প্রাণে বেঁচে যাওয়া এসব ব্যক্তি আমাদের স্টাফকে বলেছে, এ নৌকা ডুবির ঘটনায় কমপক্ষে ৫৭ জন নিখোঁজ রয়েছে। লিবিয়ায় থাকা আমাদের স্টাফরা উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা সেবা, খাদ্য, পানি দিয়েছে।  তারা নাইজেরিয়া, ঘানা ও গাম্বিয়ার নাগরিক বলে জানা গেছে।

মালয়েশিয়ায় ব্যাপক শ্রমিক সংকট, মন্দার মুখে পাম অয়েল খাত

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১, ২২ শ্রাবণ ১৪২৮

মালয়েশিয়ার পাম অয়েল খাত ম’ন্দার মু’খে পড়েছে। চলতি বছরের জুনে পণ্যটির উৎপাদন ও মজুদ হ্রা’স পেয়েছে। মূলত ম’হামা’রীর প্রভাবে শ্রমিক সংক’ট ও চলাচলে নিষেধা’জ্ঞার কারণে পাম অয়েল উৎপাদন ও মজুদে ঘাট’তি দেখা দিয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটসের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানায়, মালয়েশিয়ায় জুনে ১৬ লাখ ৪৯ হাজার টন পাম অয়েল উৎপাদন হয়েছে। গত বছরের একই মাসে উৎপাদনের পরিমাণ ছিল ১৮ লাখ ৮৫ হাজার টন। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড জানায়, গত বছরের জুনে মালয়েশিয়ায় রেকর্ড সর্বোচ্চ পাম অয়েল উৎপাদন হয়েছিল। তবে চলতি বছরের জুনে উৎপাদনের পরিমাণ কমেছে। যদিও এ বছরের মে মাসের তুলনায় উৎপাদন ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে।

এদিকে জুনের শেষ নাগাদ পাম অয়েলের মজুদ দাঁড়িয়েছে ১৬ লাখ ৩৭ হাজার টনে। গত বছরের একই মাসে মজুদের পরিমাণ ছিল ১৭ লাখ ২৩ হাজার টন। মূলত উৎপাদন হ্রাস ও ঊর্ধ্বমুখী চাহিদার কারণে পণ্যটির মজুদ কয়েক বছরের সর্বনিম্নে নেমেছে। যদিও এ বছরের মে মাসের তুলনায় মজুদ ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশটি জুনে ১৩ লাখ ৮৫ হাজার টন পাম অয়েল রফতানি করেছে। মে মাসের তুলনায় রফতানি ৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। মে মাসে রফতানির পরিমাণ ছিল ১২ লাখ ৬৫ হাজার টন।

অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয়

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১, ২২ শ্রাবণ ১৪২৮

অস্ট্রেলিয়াকে টানা তিন ম্যাচে হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। ১২৭ রানের মামুলি স্কোর নিয়েও ১০ রানে জয় পেল টাইগাররা।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৭ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ১০ রানের জয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর টস হয়।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিক বাংলাদেশ। ২.১ ওভারে মাত্র ৩ রানে ফেরেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও সৌম্য সরকার। 

জশ হ্যাজলউডের বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাঈম। প্রথম দুই ম্যাচে ৩০ ও ৯ রানে আউট হওয়া নাঈম এদিন ফেরেন মাত্র ১ রানে।

নাঈম আউট হওয়ার ঠিক পরের বলেই অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সৌম্য সরকার। প্রথম দুই ম্যাচে ২ ও ০ শূন্য রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন মাত্র ২ রানে। 

ব্যাটিং বিপর্যয়ের দিনে আশা জাগিয়েও হতাশ করেন সাকিব আল হাসান। দলীয় ৪৭ রানে ১৭ বলে ২৬ রান করে ফেরেন এ অলরাউন্ডার  

১৩ বলে এক চার ও এক ছক্কায় ১৯ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন আফিফ হোসেন। ১২ ওভারে দলীয় ৭৬ রানে ফেরেন এ তরুণ ব্যাটসম্যান। 

দলের বিপর্যয়ে হাল ধরতে পারেননি তরুণ ব্যাটসম্যান শামিম পাটোয়ারিও। ১৩.৪ ওভারে দলীয় ৮১ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন শামিম। তার আগে ৮ বলে মাত্র ৩ রান করার সুযোগ পান তিনি। 

ইনিংস শেষ হওয়ার মাত্র ২ বল আগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রিয়াদ। তিনি আউট হওয়ার পরের দুই বলে ফেরেন মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান।

অভিষেক ম্যাচে পরপর তিন বলে রিয়াদ, মোস্তাফিজ ও মেহেদিকে আউট করে হ্যাটটিক করেন অস্ট্রেলিয়ান তরুণ পেসার নাথান এলিস। 

টার্গেট তাড়া করতে নেমে 

টার্গেট তাড়া করতে নেমে ৮ রানে ফেরেন ম্যাথু ওয়েড। প্রথম দুই ম্যাচে ১৩ ও ৪ রানে আউট হওয়া ম্যাথু ওয়েড এদিন ১ রানের বেশি করতে দেননি নাসুম। 

এরপর তিনে ব্যাটিংয়ে নামা মিচেল মার্রশকে সঙ্গে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান বেন ম্যাকডারমট। 

অবশ্য তাদের জুটিটা ৬০ রানে ভেঙে যাওয়ার  কথা ছিল। ১৩তম ওভারে মোস্তাফিজের বলে ম্যাকডারমটের ক্যাচ ফেলে দেনে শরিফুল ইসলাম। ৩২ রানে নতুন লাইফ পান এ ওপেনার।  

আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ দল।

৩ রানে দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করে। 

দলের হয়ে ৫৩ বলে খেলে সর্বোচ্চ ৫২ রান করেন রিয়াদ। এছাড়া ২৬ ও ১৯ রান করে আউট হন সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ৫ বলে ১১ রান করে রান আউট হন নুরুল হাসান সোহান।

বাংলাদেশিদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাপ্রকাশ: ২০২১-০৮-০৬ ২০:০৪:১৯ || আপডেট: ২০২১-০৮-০৬ ২০:০৫:৩৪

করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকায় বাংলাদেশসহ পাঁচটি দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে আবারো দুশ্চিন্তায় পড়েছেন দেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা।

করোনায় টালমাটাল বিশ্বের বিভিন্ন দেশ। আক্রান্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরবর্তীতে নোটিশের মাধ্যমে জানানোর আগ পর্যন্ত কেউ সরাসরি কুয়েতে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে আকামার মেয়াদ শেষ হওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীরা দেশটিতে ফিরতে না পারায় চরম দুশ্চিন্তায় পড়েছেন।
কুয়েতে বসবাসরত প্রবাসীরা বলেন, বাংলাদেশে আটকে পড়া আমাদের ভাইয়েরা আশা করে বসেছিল তারা বিমান খুললে আবার কুয়েতে ফিরবে। তবে এই ঘোষণা আসায় তারা আবার চরম হতাশার মধ্যে পরে গেছে। দেশেসহ কুয়েতে আমরা সবাই অনেক সমস্যার মধ্যে আছি। আশা করছি দ্রুত চালু হবে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কুয়েতে প্রবেশের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্ল্যাটফর্মে দুই ডোজ করোনা টিকা প্রদানের সনদ, প্রবেশের ৭২ ঘণ্টা আগে পিসিআর সনদসহ বিস্তারিত তথ্য প্রদান করে অনুমোদন দিলে তবেই দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন যাত্রীরা।

অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে করোনা রোধ সম্ভব বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই কুয়েতে করোনা নিয়ন্ত্রণে স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের টিকাদান কর্মসূচি চলছে পুরোদমে ।

দেশে করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু

শুক্রবার, ০৬ আগস্ট ২০২১, ২২ শ্রাবণ ১৪২৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ১৫০ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

৫ আগস্ট সকাল ৮টা থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৬০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জন।উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬০ শতাংশ। সুস্থতার হার ৮৭ দশমিক ৮১ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৬ শতাংশ।

সৌদি আরবে বাংলাদেশীকে গলাকেটে হত্যা’প্রকাশ: ২০২১-০৮-০৬ ১৮:০৫:৫৭ || আপডেট: ২০২১-০৮-০৬ ১৮:০৬:১৪

সৌদি আরবে নিজ রুমে গাজী জাকির হোসেন নামে (৩২) এক বাংলাদেশি যুবককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বুধবার (৪ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০-টার দিকে রাজধানী রিয়াদের হাইলোজারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে- তিনি হাজী কাঞ্চন গাজীর ছেলে। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

এ বিষয়ে মোবাইলে কথা হয় সৌদি আরবে বসবাসরত নজরুল ইসলাম নামের এক প্রবাসীর সঙ্গে। তিনি জানান, বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য শ্রমিক দিতেন জাকির হোসেন। জাকিরের রুমে জাকিরসহ চারজন বাংলাদেশি থাকতেন। ওইদিন ভোর ৫টায় সবাই ডিউটিতে চলে গেলেও জাকির যাননি। বন্ধু রাসেলকে নিয়ে সকাল ১১টায় কোম্পানির এক মালিকের সঙ্গে দেখা করার কথা ছিল তার। কথামতো রাসেল সকাল ৯টা থেকে জাকিরকে বহুবার ফোন দেন, কিন্তু তিনি ফোন ধরেননি।

জাকিরের খবর নিতে বাসায় যায় রাসেল অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। পরে দুই-তিন জন বাংলাদেশি প্রবাসীর সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে জাকিরের গলাকাটা রক্তাক্ত মরদেহ। পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আছে। তখন তারা চিৎকার করতে থাকলে আশপাশের বাংলাদেশিরাও জড়ো হন। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। এ ব্যাপারে আশপাশের রুমের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় সৌদি পুলিশ।

দেশে অবস্থানরত জাকিরের বড় ভাই দুলাল গাজী জানায়, তাঁদের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিল জাকির। তাঁর টাকায় সংসার চলত জাকির বিভিন্ন কোম্পানিতে শ্রমিক দিয়ে ভালো রোজগার করতেন জাকিরের রোজগারে ঈর্ষান্বিত হয়ে এলাকার লোকজন পরিকল্পিতভাবে জাকিরকে খুন করেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাইয়ের খুনিদের চিহ্নিত করতে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন তিনি।

জাকির হোসেনের বাবা হাজী কাঞ্চন মিয়াঁ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের সবশেষ। ছেলেটাকে বিয়ে করাইনি। ১৩ বছর যাবৎ বিদেশ করছে। জাকিরের মা অসুস্থ। কিছুদিনের মধ্যেই মাকে দেখতে আসার কথা ছিল। আমার বাবা এখন লাশ হয়ে দেশে আসবে।” এই বলেই আবার কান্না ভেঙে পড়েন হাজী কাঞ্চন মিয়াঁ।

কুয়েতের বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত’প্রকাশ: ২০২১-০৮-০৬ ১৭:৫৮:১১ || আপডেট: ২০২১-০৮-০৬ ১৭:৫৯:৫৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে মুজিব কর্নার হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মান্যবর রাষ্ট্রদূত এম আশিকুজ্জামানের সভাপতিত্বে দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা, কুয়েতে অবস্থানরত সকল রাজনৈতিক, সমাজিক, সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সংবাদপত্রের মিডিয়া ব্যক্তিত্ব,ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

শুভ জন্মদিনে শেখ কামালের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয় এবং রাষ্ট্রদুত ও বিভিন্ন বক্তাদের আলোচনা শেষে দোয়া মাহফিলে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মালয়েশিয়ায় দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় মারা গেল বাংলাদেশী প্রবাসী।

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮

মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলা মার্কেটের পরিচিত মুখ। সিমকার্ড ব্যবসায়ী যশোরের মোঃ আজিজুল ভাই। ০৪.০৮.২০২১ইং তারিখে কুয়ালালামপুর হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
যানা গেছে আজিজুল ভাই করোনার দুই ডোজ ভ্যাকসিন নিছে। আমরা মহরম এর বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি এবং তার ফ্যামিলি কে এই শোক সইবার মতো তৌফিক দেয় সেই দোয়া করি আমিন।
মালয়েশিয়ার সর্বত্র ভারতীয় ডালটা প্লাস ভেরিয়েন্ট এর করোনা ছড়িয়ে গেছে। তাই প্রচুর পরিমাণে মালয়েশিয়াতে বর্তমানে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতেছে। এই ভেরিয়েন্ট করোনায় ভ্যাকসিন তেমন কাজ করতেছে না। তাই সকল প্রবাসী সাবধানে থাকুন।
কার মৃত্যু কোথায় হবে কেউ বলতে পারেনা। মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। কোন প্রবাসী মারা গেলে তাকে মালেশিয়ার সরকার সেখানেই মাটি দেবে। তার লাশ কোনভাবেই বাংলাদেশ পাঠাবে না। তার আত্মীয়স্বজন কোনদিন তার লাশ এবং কবর দেখতে পারবে না। খুব দুঃখের বিষয়।
তাই সবাই সর্বোচ্চ সেফটি নিয়ে সাবধানে থাকবেন। সব সময় মাক্স ব্যবহার করবেন।সব সময় আল্লাহকে স্মরণ করুন। কারণ বর্তমানে ভ্যাকসিন নেওয়ার পরেও অনেক মানুষ মারা যেতেছে। প্রবাসের বুকে আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই।

করোনায় দেশে রেকর্ড প্রাণহানি

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

এর আগে বুধবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪১ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৮১৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৫ হাজার ৭৮৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন। 

এদিকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করা হলেও তা পুরোপুরি মানা হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় রাজধানীর হাসপাতালগুলোয় উপচে পড়া ভিড়।

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কেউ শয্যা পাচ্ছে না। আর আইসিইউ শয্যা পাওয়া তো সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। করোনা পরীক্ষা করাতেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। 

হাসপাতালগুলোয় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকে পরীক্ষা করাতে না-পেরে ফিরে যাচ্ছেন। সব মিলিয়ে করোনা পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে।