ক্যাটাগরি Uncategorized

কাল থেকে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট চালু

আগামীকাল শুক্রবার থেকে চলবে বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট। অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উপর সরকার বিধি-নিষেধ শিথিল করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সকল রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে চট্রগ্রামে ২ টি, সৈয়দপুরে ২ টি, সিলেট, কক্সবাজার, রাজশাহী, বরিশাল ও যশোরে ১ টি করে ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও আগামি ০৭ আগস্ট, শনিবার থেকে চট্রগ্রামে ৩ টি, সৈয়দপুরে ৩ টি, সিলেটে ২ টি, কক্সবাজারে ২ টি, বরিশালে ২ টি, যশোরে ২ টি ও রাজশাহীতে ১ টি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপস থেকে বিকাশ, রকেট, ভিসা, মাস্টার কার্ড বা AMEX কার্ড এর মাধ্যমে বিমানের সকল রুটের টিকেট ক্রয় করতে পারবেন।
ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন বিমান ওয়েবসাইট: http://www.biman-airlines.com
অথবা যোগাযোগ করুন বিমান কল সেন্টারে: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭

সূত্রঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে প্রবাসীদের কুয়েতে প্রবেশের অনুমতি নেই!

কুয়েত ৪ই আগস্টঃ করোনার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে প্রবাসীদের কুয়েতে প্রবেশের অনুমতি নেই; ডাক্তার, কূটনীতিক বা যারা করোনা কমিটি থেকে এন্ট্রি পারমিট পেয়েছেন, সেই সব প্রবাসীদের ছাড়া। সরকারি সূত্রের বরাত দিয়ে রিপোর্ট করেছেন দৈনিক আল-আনবা।

সূত্রে জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে নিম্নরূপ উল্লেখ করা হয়েছে: ভারত, নেপাল, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা; উল্লেখ করে যে এই দেশগুলি থেকে ভ্রমণকারীদের সরাসরি প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত মন্ত্রণালয় পরবর্তীতে যে বিজ্ঞপ্তিতে জারি করবেন, সেই বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের সংখ্যা দৈনিক ৫০ হাজারের বেশি করার কথা থাকলেও; সূত্র জানিয়েছেন যে বিমানবন্দরটি বর্তমানে সর্বোচ্চে পৌঁছায়নি কারণ গত কয়েক দিনে আগমনের সংখ্যা প্রতিদিন ৩,০০০ এর বেশি ছিল না।

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে… 👇

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

সুত্র ঃ- আরব টাইমস

কুয়েতের বাহিরে থেকে যারা (টিকা) গ্রহণ করেছে তাঁদের ভ্যাকসিনেশনের কাগজপত্র এবং সার্টিফিকেট অনুমোদন!!

👉 শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ইলেকট্রনিক লিঙ্কের মাধ্যমে করা হয়।

তাছাড়া অন্য কোন মন্ত্রণালয় বা বিভাগের মাধ্যমে করা হয় না।”

এটা লক্ষণীয় যে,স্বাস্থ্য মন্ত্রণালয়ন কুয়েতের বাহিরে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম নির্ধারণ করেছে।

যেখানে একটি বিশেষ প্রযুক্তিগত কমিটি তাদের পর্যালোচনা,অনুমোদন বা প্রত্যাখ্যান করে।

সবুজ রঙে টিকাদান প্রমাণ করার ছাড়া “Immune” অ্যাপ্লিকেশনটি সক্রিয় করা সম্ভব নয়!

যা প্ল্যাটফর্মের মাধ্যমে ভ্যাকসিনেশন সার্টিফিকেট অনুমোদিত হওয়ার আগে কুয়েতিদের প্রবেশের অনুমতি দেওয়ার শর্ত।

তথ্য ‌সূএ:আল-রাই

র‌্যাবের অভিযানে পরীমনি ‘আটক’

বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮

আলোচিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।।

বুধবার বিকালে এ চিত্রনায়িকার বাসায় অভিযান চালানো হয়। র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র‍্যাব অভিযান পরিচালনা করেছে। 

লাইভে থেকেই তিনি পরিচিত কয়েকজন গণমাধ্যম কর্মী ও পুলিশ কর্মকর্তাদের ফোন দেন। পাশাপাশি তিনি বনানী থানায়ও ফোন দেন।এ সময় নিজেকে বাঁচাতে কান্নাকাটি করেন।    

লাইভে তিনি বলেন, আমি মরব আর কেউ কিছু বলবে না? মরতে তো একদিন হবেই। আমি এই লাইভ কাটব না। যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে, মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা কেউ বুঝতে পারছেন আমার অবস্থা? এইখানে কাছেই থানা। অথচ তারা আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে।  তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার পরিচিতরা কই। একটু আসবেন দেখবেন? এরা কারা? ভাঙচুর করছে। এসব আল্লাহ সহ্য করবে না। আপনারা কত মানুষ এই লাইভ দেখছেন। কেউ কিছু বলছেন না। আমার বাসায় আমার বুড়ো নানা এসেছেন। আপানারা মিডিয়ার কেউ আসবেন? আমি তো মরে যাচ্ছি। 

লাইভে দেখা যায়, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চত হওয়ার পর দরজা খুলেছেন। ততক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে। পাশাপাশি পরীমনির লাইভ বন্ধ করার জন্য বলেন। পরে তিনি লাইভ বন্ধ করেন। 

গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমনিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

বুধবার, ০৪ আগস্ট ২০২১, ২০ শ্রাবণ ১৪২৮বেটা ভার্সন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে।

এর আগে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯১ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৬ হাজার ১১২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন। 
 

ফেসবুকে পরিচয়, প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে লা’শ হল যুবক!

৪ আগস্ট ২০২১

পরিবারের পছন্দে বিয়ে করে ফেসবুকের মাধ্যমে প’রকী’য়ায় জ’ড়িয়ে প্রায় বছরখানের আগে প্রবাসী স্বামীর ঘর ছেড়ে মো. সবুজ বিশ্বা’স (২৬) এর হাত ধরে পালিয়েছিল এক গৃহবধূ। ম’ঙ্গলবার হাটহাজারীর ভাড়া বাসা থেকে সবুজের লা’শ উ’’দ্ধার করে পুলিশ। ম’ঙ্গলবার বিকাল ৫টার দিকে হাটহাজারী উপজে’লার ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুনিয়া পুকুর পাড় এলাকার এনায়েতপুর বাজারস্থ মো. দিদারুল আলম নামে এক ব্যক্তির মা’র্কে’টের ৩য় তলার একটি ভাড়া বাসা (৪নং কক্ষে) থেকে এসআই কবির হোসেন স’ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সবুজের লা’শ উ’’দ্ধার করেছে।

নি’হ’ত সবুজের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তার তার জন্মস্থান খুলনা জে’লার তেরোখাদা উপজে’লার বারাসাত ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব কাটেংগা হলেও বাড়ি ঠিকানা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন খিলগাঁও সি ব্লকে। তার পিতার নাম আবদুল হান্নান বিশ্বা’স। তিনি পেশায় একজন কৃষক। সবুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করে বছরখানের আগে একটি বেসরকারি প্রাইভেট ব্যাংকে চা’করিতে যোগদান করেছিলেন বলে জানা গেছে। ঘট’নার ব্যাপারে জানতে চাইলে সবুজের স্ত্রী জানান, গত ১১ মাস পূর্বে তার প্রথম স্বামীর স’ঙ্গে সংসার করা অবস্থায় ফেসবুকে সবুজ বিশ্বা’স নামে এক যুবকের স’ঙ্গে পরিচয় হয়। এর সূত্র ধরে তার স’ঙ্গে প’রকী’য়ায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে বিয়ের আশ্বা’সে তিনি স্বামীর বাড়ি থেকে ৭ বছর ও ৩ বছর বয়সী দুই ছেলেমেয়েকে নিয়ে ঢাকায় গিয়ে একত্রে সংসার শুরু করেন।

গত ২৮ জুন তার দ্বিতীয় স্বামী তাকে ঢাকা থেকে হাটহাজারীর মুনিয়া পুকুর পাড় এলাকায় নিয়ে একটি ভাড়া বাসায় উঠেন। তিনি জানান, কিছুদিন ধরে নিকাহনামা নিবন্ধন করা নিয়ে তার স্বামীর স’ঙ্গে ঝ’গড়া চলে আস’ছিল। এরমধ্যে গত ২৯ জুলাই তিনি ক’লহে’র জে”র ধরে তার এক আ’ত্মীয়ের বাসা চলে যান। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্বামীর বিশেষ অনুরোধে তাদের ভাড়া বাসায় স্থানীয় এলাকাবাসী মো. আবদুর রহিম, মো. নাছির ও তার খালাতো বোনকে নিয়ে একটি বৈঠকে বসেন। তিনি আরও জানান, বৈঠকে তার ও স্থানীয়দের চাপে পড়ে সবুজ সবার সামনে প্রতিজ্ঞা করে যে, ম’ঙ্গলবার সকাল ১০টার মধ্যে তার স্ত্রীর হাতে সে নিকাহনামা বু’ঝিয়ে দিবে।

এমনটা সি’দ্ধান্ত হওয়ার পরে তিনি তার আ’ত্মীয় বাসায় চলে যান। ওই সময় তার স্বামী বাসায় একা ছিল। পরে ম’ঙ্গলবার তিনি জানতে পারেন তার স্বামী গ’লায় মা’ফলার দিয়ে পেঁ’চি’য়ে ফাঁ’’স লা’গিয়ে তাদের বাসার রান্না ঘরে আ’ত্ম’হ’ত্যা করছে। নি’হ’ত সবুজের ছোট ভাই মো. শাহেদ বিশ্বা’স ও বোন শিফা বিশ্বা’স অ’ভিযোগ করে বলেন, তাদের বড় ভাইকে হ-ত্যা করা হয়েছে। তার ভাইয়ের বিয়ে করার বি’ষয়টি তাদের কাছে অজানা। এ ঘট’নায় তারা তার ভাইয়ের হ-ত্যা-কারীদের বি’রু’দ্ধে মা’ম’লা করবে।

ইতিমধ্যে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী থানার পরিদর্শক (ত’দন্ত) রাজিব শর্মা জানান, খবর পেয়ে আমর’া ঘ’টনাস্থলে এসেছি। লা’শ উ’’দ্ধার করা হয়েছে। লা’শের গ’লায় ফাঁ’’সের ও বাম চো’খে আ’ঘা’তের চি’হ্ন রয়েছে। দুই সন্তানসহ এক প্রবাসীর স্ত্রী পালিয়ে দ্বিতীয় বিয়ে করা, অত:পর নিকাহনামা নিবন্ধন না করা নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। সবকিছু মিলিয়ে মৃ’’ত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, লা’শ উ’’দ্ধার করে ময়’নাতদ’ন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ম’র্গে প্রে’রণ করা হয়েছে। মৃ’’ত্যুর রহস্য উদ’ঘাটনে ত’দন্ত করছে পুলিশ। ত’দন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

করোনা অধ্যুষিত দেশ থেকে সৌদি আরবে ভ্রমণে ৫ লাখ রিয়াল জরিমানা

বর্তমানে চলমান করোনা মহামারী প্রতিরোধে আরোপকৃত প্রতিরক্ষামূলক ব্যবস্থায় করোনা অধ্যুষিত এলাকা থেকে সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। সৌদি আরবে প্রবেশকৃত সকল ভ্রমণকারীকে তারা করোনা অধ্যুষিত কোন দেশ বা এলাকা ভ্রমণ করেছেন কিনা সেই বিষয়ে সুষ্পষ্ট তথ্য প্রদান করতে হবে। যদি কোন ভ্রমণকারী নির্দেশনা অমান্য করে করোনা অধ্যুষিত দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করেন এবং এই ব্যাপারে তথ্য গোপন করেন, তবে তাকে ৫ লাখ রিয়াল জরিমানা করা হবে।

সৌদি আরবে প্রবেশের সময় ভ্রমণকারীকে তিনি করোনাভাইরাস বা করোনাভাইরাস এর কোন ভ্যারিয়ান্ট অধ্যুষিত এলাকা বা দেশ থেকে ভ্রমণ করেছেন কিনা বা ভ্রমণের পূর্বে এরকম কোন দেশে বা এলাকায় অবস্থান করেছেন কিনা, সেই বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রদান করতে হবে এবং করোনা প্রতিরোধে আরোপকৃত নির্দেশনা মেনে চলতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করেন এবং করোনা অধ্যুষিত এলাকা বা দেশ ভ্রমণ করার পরে সৌদি আরবে প্রবেশ করেন, তবে তাকে ৫ লাখ রিয়াল জরিমানা করা হবে। এর পাশাপাশি এই নির্দেশনা অমান্যের ফলে যেকোন ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ নির্দেশনা অমান্যকারীকে বহন করতে হবে।

বাঘের গর্জন শুনল অস্ট্রেলিয়া।প্রথম জয়ের মধুর স্বাদ পেল বাংলাদেশ।

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অবশেষে জয় পেল বাংলাদেশ। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম অসিদের বিপক্ষে জয়ের স্বাদ পেল টাইগাররা। 

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়াকে ///রানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ। 

সহজ টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হয়ে ///রানে গুটিয়ে যায় অসিরা।

বাংলাদেশের বিপক্ষে ১৩২ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদী হাসানের স্পিন বলে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালেক্স কেরি।

দলীয় ১০ রানে স্টাম্পিং হয়ে ফেরেন অন্য ওপেনার জশ পিলিপি। মেহেদির মতো সাকিব আল হাসানও প্রথম বলে সাফল্য পান। এ বাঁ-হাতি স্পিনারের বলে বোল্ড হয়ে ফেরেন ময়েস হেনরিক্স।

২.১ ওভার তথা ১৩ বলে দলীয় ১১ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ। 

চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন। 

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ।

৩.৩ ওভারে দলীয় ১৫ রানে জশ হ্যাজলউডের গতির বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ৯ বলে মাত্র ২ রান করে ফেরেন এ ওপেনার।

দলকে খেলায় ফেরানোর আগেই বিপদে পড়েন অন্য ওপেনার নাঈমও। দলীয় ৩৭ রানে ২৯ বলে দুই চার ও দুই ছক্কায় ৩০ রান করে অ্যাডাম জাম্পার স্পিনে বিভ্রান্ত হয়ে ফেরেন টাইগার এ ওপেনার।

জশ হ্যাজলউডের করা আগের বলেটি ডিপ ব্যাকওয়ার্ স্কয়ারের ওপর দিয়ে ছক্কা হাঁকান বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ঠিক পরের বলে লং অপের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে হেনরিকসের হাতে ক্যাচ তুলে দেন রিয়াদ। ১২.২ ওভারে দলীয় ৭৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক (২০)।
ব্যাটিংয়ে নেমে ৩ বলে ৩ রান করা নুরুল হাসান সোহান ফেরেন ৪ বলে ৩ রান করে। 

১৬.৬ ওভারে দলীয় ১০৪ রানে হ্যাজলউডের তৃতীয় শিকারে পরিনত হয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। তার আগে ৩৩ বলে তিন চারে ৩৬ রান করেন সাবেক এ অধিনায়ক। 

সাকিব আউট হওয়ার পর ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি শামিম হোসেন। ৩ বলে ৪ রান করে মিসেল স্টার্কের বলে বোল্ড হন তিনি। 

ব্যাটসম্যানদের এই আসা-যাওয়ার মিছিলে ইনিংসের শেষ বলে আউট হন আফিফ হোসেন। তার আগে ১৭ বলে তিন বাউন্ডারিতে করেন ২৩ রান।    

দেশে,করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু

মঙ্গলবার, ০৩ আগস্ট ২০২১, ১৯ শ্রাবণ ১৪২৮

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৫ মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৩৯৭ জনে। একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৬ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৪৬ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৯৮৯ জন।

দেশে,মাসিক ৪৫০০ টাকা ভাড়ায় ফ্ল্যাটে থাকবেন বস্তিবাসী, কাল হস্তান্তর

সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮

ঢাকায় বসবাসরত বস্তিবাসীরাও থাকবেন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাটে।চার হাজার ৫০০ টাকা মাসিক ভাড়ায় থাকবেন তারা। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৬৭৩ বর্গফুট। প্রতিদিন ১৫০ টাকা কিংবা সপ্তাহে এক হাজার ৫০ টাকা করে ফ্ল্যাটের ভাড়া পরিশোধ করা যাবে। 

২০১৭ সালে  এই পরিকল্পনা গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ২৬ অক্টোবর এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। 

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর-১১ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মিত বস্তিবাসীদের জন্য ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী।

১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য সর্বমোট ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ১৪৮ কোটি টাকা। মঙ্গলবার ৩০০ পরিবারের হাতে বরাদ্দপত্র দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে আরও ১০০১টি পরিবারকে। ওই বস্তিতে থাকা ১০ হাজার পরিবার নতুন ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন।

এই বস্তির পরিবারগুলো আগে ফ্ল্যাটে বসবাস করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

জাতীয় গৃহায়ন অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী বলেন, ২০১৭ সালের ২৬ অক্টোবর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মিরপুর ১১ নম্বর সেকশনে পাঁচটি ভবনের তিনটি আগামীকাল (মঙ্গলবার) উদ্বোধন হচ্ছে। বাকি দুটি পরবর্তী সময়ে হবে। এ পাঁচটি ভবনে ৫৩৩টি ফ্ল্যাট থাকবে। সেখান থেকে মঙ্গলবার ৩০০টি হস্তান্তর করা হবে। পরবর্তী প্রকল্পে এক হাজার একটি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ধাপে ধাপে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।