ক্যাটাগরি Uncategorized

দেশে,করোনায় এক দিনে ২৪৬ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ১৬ হাজার

২আগস্ট, ২০২১ ১৭:০২

মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২ জনে। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।  

আজ সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন এবং ৩১ জুলাই ২১৮ জনের মৃত্যু হয়।

মদ পাচার ও বিক্রির দায়ে তিন বাংলাদেশীকে কুয়েত থেকে সফরে পাঠানোর নির্দেশ…

আহমদী গর্ভমেন্টের টহলরত পুলিশ সন্দেহভাজন একটি মিনিবাস (কোস্টার) থামাতে বলে এবং বাসের ভিতরে তল্লাশি চালিয়ে তিন জন বাংলাদেশী প্রবাসীসহ জব্দ করা হয় ৮০০ বতল দেশীয় মদ। যা ছিলো নরমাল পানির বতলের ভিতর।
তাদের গ্রেপ্তার করা হয় এবং স্বীকারউক্তি দেয় যে তারা এগুলো পৌছে দিতো গ্রাহকদের কাছে।

অবশেষে কুয়েত থেকে তাদেরকে সফরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: দারওয়াজা নিউজের টুইটার একাউন্ট থেকে।

প্রবাসীদের জন্য খোলা থাকছে কুয়েত বিমানবন্দর’ কাল সোমবার নতুন ঘোষণা’ প্রকাশ: ২০২১-০৮-০১ ২৩:০৪:১২ || আপডেট: ২০২১-০৮-০১ ২৩:০৫:৪৮

প্রবাসীদের জন্য খোলা থাকছে কুয়েত বিমানবন্দর’ কাল সোমবার নতুন ঘোষণা’

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ) খোলার সিদ্ধান্তের পর প্রবাসীরা আসা শুরু হয়েছে ।

যারা টিকা নিয়েছে এবং বৈধ একামা আছে, তারাই আসতে পারবে ।

এইদিকে আজ রবিবার রাতে আল আনবার লিড নিউজে জানা গেছে যে, ঝুঁকিপূর্ণ তালিকা থেকে মিশরকে বাদ দেওয়া হয়েছে।

ভারত ও বাংলাদেশসহ অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের নাগরিকদের ট্রানজিট বা হোটেল কোয়ারেন্টিনের বিষয়ে আলোচনা চলছে, সুত্রমতে কাল সোমবার বিষয়টি স্পষ্ট করা হবে।

কুয়েতে আজ বিদেশী যাত্রীদের নিয়ে ১ম বিমানটি আসে তুরস্ক থেকে ।

অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে সোমবার’প্রকাশ: ২০২১-০৮-০১ ২১:২৩:১২ || আপডেট: ২০২১-০৮-০১ ২১:২৪:৪৪

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজধানীসহ ঢাকার সব জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হচ্ছে সোমবার। তবে আগামী সপ্তাহ থেকে সারা দেশে এই টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা স্বাস্থ্য বুলেটিনে রোববার দুপুরে এই তথ্য জানান অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘ইতোমধ্যে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সোয়া ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশ এসেছে। আগামী মঙ্গলবার আরো সোয়া ৬ লাখ ডোজ আসবে। এতে ঘাটতি টিকার সংস্থান হয়েছে। ফলে এ টিকার দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষামানদের টিকা দেয়া সম্ভব হবে।’

দেশে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড দিয়ে গণটিকা কার্যক্রম শুরু হয়। ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত টিকা বাংলাদেশ সরকার ৩ কোটি ৪০ লাখ ডোজ কিনলেও মাত্র ৭০ লাখ ডোজ দেয়ার পর সরবরাহ বন্ধ করে দেয় ভারত। এমনকি এ বছরের শেষে ছাড়া অন্য দেশকে টিকা দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

এর বাইরে ভারত সরকার ৩৩ লাখ টিকা উপহার হিসেবে দেয়। সেটা দিয়েই দেশে গণটিকাদান শুরু করে সরকার। যা টিকার অভাবে পরে ব্যাহত হয়।

অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ টিকা নিয়ে বিপাকে পড়ে সরকার। তাদের দ্বিতীয় ডোজ শেষ করতে বিকল্প উৎস থেকে টিকা খোঁজা হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে বিভিন্ন দেশকে চিঠি দেয়া হয়েছে। সরকারের বহুমুখী চেষ্টায় শনিবার এই টিকা দেশে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। এখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি।

অ্যাস্ট্রাজেনেকার টিকা না থাকলেও সরকারের হাতে এখন টিকার মজুত এক কোটির বেশি। এর একটি অংশ চীন থেকে কিনে আনা হয়েছে। তবে বেশির ভাগ টিকা এসেছে কোভ্যাক্সের মাধ্যমে।

আগস্টে আরো এক কোটির বেশি টিকা আসবে বলে নিশ্চিত করেছে সরকার। দেশে এখন চীনের সিনোফার্মের টিকা, ফাইজারের টিকা, মডার্নার টিকা দিয়ে টিকাদান কার্যক্রম চলছে।

দেশে,করোনায় ২৩১ মৃত্যু, শনাক্ত ১৪ হাজারের বেশি

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ২০: ৫৯

দেশে করোনার ডেলটা ধরনের দাপটের মধ্যে শনিবার এভাবে গাদাগাদি করে ফেরি পার হয়ে ঢাকায় আসেন শ্রমিকেরা, এই যাত্রা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৪ হাজার ৮৪৪ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় আজ করোনায় মৃত্যু ও নতুন রোগী শনাক্ত দুটোই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৪৯ হাজার ৫২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৭ শতাংশ। আগের দিন ২১৮ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯ হাজার ৩৬৯ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯১৬ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন।

দেশে এক সপ্তাহে করোনায় মৃত্যুর চিত্র

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৭ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৫৩ জন, খুলনা বিভাগে ৪৪ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও দুই মাসের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এই মহামারিতে এর আগে কোনো মাসে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এর আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের।

দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণের চিত্র

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। কিন্তু ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে আবার দুই সপ্তাহের লকডাউন চলছে।বিজ্ঞাপন

ঈদের ছুটিতে লাখ লাখ মানুষের শহর থেকে গ্রামে যাওয়া এবং তাদের ফিরে আসায় সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি কমিটি ঈদ ঘিরে বিধিনিষেধ শিথিলের সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছিল। ঈদের পরে করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের চেয়ে বেড়েছে।

২৪ ঘণ্টায় বিভাগওয়ারি মৃত্যু

এরমধ্যে রোববার থেকে তৈরি পোশাকসহ সব ধরনের রপ্তানিমুখী শিল্পকারখানা চালু হয়েছে। গত শুক্রবার কারখানা খোলার ঘোষণা দিলে দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকার পথ ধরেন। বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় ট্রাক, পিকআপভ্যান, অটোরিকশায় গাদাগাদি করেন আসেন শ্রমিকেরা। ফেরিতে গায়ের সঙ্গে গা লাগিয়ে পদ্মা পার হয়েছেন হাজার হাজার মানুষ। এতে নতুন করে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুসারে, করোনার ডেলটা ধরনের কারণে বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও ব্যাপক বেড়েছে। বিশ্বে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে মৃত্যু বেড়েছে ২১ শতাংশ। আঞ্চলিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সংক্রমণ নতুন করে বাড়ছে। এভাবে সংক্রমণ বাড়তে থাকলে আগামী দুই সপ্তাহের মধ্যে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে।

মহামারি শুরুর পর থেকে করোনার ধরনগুলোর মধ্যে ডেলটা সবচেয়ে ক্ষতিকর প্রভাব ফেলেছে। এটি আগের যেকোনো ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশসহ এ পর্যন্ত বিশ্বের ১৩২ দেশে ছড়িয়ে পড়েছে ভারতে প্রথম শনাক্ত হওয়া এ ধরন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল শনিবার পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৯ জন। আর মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪১২ জনের।

ডব্লিউএইচও বলেছে, সাত দিন ধরে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চসংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। শনিবার দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, ৯০ হাজার ৬৬০ জন। এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনায় ৪০৯ জনের মৃত্যু হয়েছে (মৃত্যুর তালিকায় অষ্টম)।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়, ১ হাজার ৭৫৯ জনের। এই সময়ে দেশটিতে রোগী শনাক্ত হয়েছে ৪১ হাজার ১৬৮ জন

(চতুর্থ)।

একই সময়ে শনাক্ত ও মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মোট রোগী শনাক্ত হয়েছে ৪৮ হাজার ১৩ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৩৪৪ জনের।

মৃতরা কীভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন !!!

মৃত ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই মারা গিয়েছিলেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করে, সে নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাফনের কাপড়ে বাধছে এবং কবরে নামছে।

যখন তাকে মাটিতে শুয়ে ফেলা হচ্ছে তখনো তিনি সপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটি একটি সপ্ন। তারপরে সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনে না।

পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার “খারাপ স্বপ্ন” থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারনে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন।

(আমরা প্রায়শই এমন সপ্ন দেখে থাকি, যেখানে আমাদের দেহ অসাড় হয়ে যায়, আশেপাশের মানুষজনের কথা বার্তা শুনতে পাই কিন্তু নিজে থেকে ওই অর্ধঘুম থেকে উঠতে পারিনা। তখন আমরা ভাবি, হায়রে কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত বা হাত দিয়ে ধরত তাহলেই তো আমি এই অর্ধচেতন থেকে উঠতে পারতাম। কিন্তু কেউই আসেনা। আমরা নিজেরাই একসময় উঠি। হয় না এমন অনুভূতি?
আচ্ছা এটা কি মৃত্যুর মত কোন একটা অনুভুতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত হয়ে যাব?)

তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যা কেবল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল, তখন সে অবাক হয়ে বলতে থাকে
“আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়?”
তারপরে সে আরো অবাক হয়ে বলতে থাকে “আমি কোথায়, এই জায়গাটি কোথায়, সর্বত্র ময়লা-মাটির গন্ধ কেন, আমি এখানে কী করছি?”

তারপরে সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়!
হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সত্যই মারা গেছেন।

তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার শুরু করতে থাকেন এবং তাঁর স্বজনদের ডাকতে থাকেন যারা তাঁর মতে, তাকে বাঁচাতে এগিয়ে আসবেন:
“উমর …. !!!!”
“ওয়েজা …. !!!!”
“আবদুল্লাহি …. !!!!”
“খাদিজা …. !!!!”
“আয়শা …. !!!!”
“উসমান …. !!!!”
তাকে কেউ উত্তর দিবে না। তারপরে সে মনে করে যে এই মুহুর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহর কাছে। তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে ও মিনতি করেন;
“ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা করুন ইয়া আল্লাহ … !!!

তিনি একটি অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তাঁর জীবদ্দশায় তিনি এর আগে কখনও অনুভব করেননি।
যদি তিনি একজন ভাল ব্যক্তি হন, হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা করবেন।

আর যদি সে খারাপ লোক হয় তবে দু’জন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে।

ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার মা, পিতা, স্ত্রী, সন্তান এবং আমার পরিবার এবং বন্ধুবান্ধব সকলের পাপ ক্ষমা করুন।

  • ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আমার সেরা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না। *
    ইসলামে ভাই ও বোনেরা, আপনার এখানে দুটি বিকল্প রয়েছে:
    এই সামান্য লেখাটি কেবল এখানে পড়ুন এবং মাথা থেকে ঝেড়ে ফেলুন ।

এই জ্ঞানটি আপনার বন্ধুদের এবং অন্যান্য পরিচিত মানুষের সাথে ভাগ করুন আর নিজেকে সংশোধন করুন। লজ্জা লাগলে নিজের ওয়ালে অনলি মি দিয়ে দিয়ে রাখুন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আমিন।
(কপি পোস্ট)

প্রয়াত প্রবাসী সংগঠক ইজাজুর রহমান জুনেলের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

১আগস্ট, ২০২১ ১১.৫৫ এ এম

কুয়েত প্রবাসী ক্রীড়া ব্যক্তিত্ব বাংলাদেশি বংশােদ্ভূত ব্রিটিশ নাগরিক সদ্য প্রয়াত মরহুম ইজাজুর রহমান জুনেল কে উৎসর্গ করে ক্রিকেট টুর্নামেন্ট এর আয়ােজন করে বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন , কুয়েত । শুক্রবার আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । খেলায় ওসমানী স্পাের্টিং ক্লাব বনাম জিলিব স্পাের্টিং ক্লাব অংশ নেয় । খেলায় ওসমানী স্পাের্টিং ক্লাব ২০ ওভারে পাঁচ ইউকেট হারিয়ে ২১৩ রান করে এর বিপরিতে জিলিব স্পাের্টিং ক্লাব নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৬৯ রান করতে সক্ষম হয় । এতে ওসমানী স্পাের্টিং ক্লাব ৪৪ জয়ী হয় । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ শিরােপা অর্জন করেন । তৌহিদুল ইসলাম । বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট এসােসিয়েশন এর নেতৃবৃন্দ । ক্রিকেট এসােসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মােয়াজ্জেম হােসেন এর পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা হুমায়ুন আলী সহ অসংখ্য প্রবাসী খেলা উপভােগ করেন ।

মহানবীর ব্যঙ্গচিত্র ‘বাকস্বাধীনতা’, নিজের বেলায় সহ্য করতে পারছেন না ম্যাকরন!

 | ১আগস্ট , 2021 10:37 PM

ম্যাকরনের ব্যাঙ্গচিত্র এঁকে মামলা খেলেন কার্টুনিস্ট।

বাক স্বাধীনতা ইস্যুতে বড় ধরনের প্রশ্নের সামনে ফ্রান্সের ক্ষমতাসীন দল ‘লা রেপ্যুব্লিক অঁ মার্শ’। সম্প্রতি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরনের ব্যঙ্গচিত্র প্রকাশের পর, কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। অথচ কিছুদিন আগেই বাক স্বাধীনতার দোহাই দিয়ে মহানবী (সা.) অবমাননা করা কার্টুনের সাফাই গেয়েছিলেন খোদ ম্যাকরনই।

নাগরিকদের নানা সুযোগ-সুবিধার শর্ত হিসেবে করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করা ইস্যুতে গত কয়েকদিন ধরেই বিতর্ক চলছে ফ্রান্স জুড়ে। স্বাভাবিক চলাচলের জন্য গ্রিন পাস প্রচলনের বিরোধিতায় বিক্ষোভও করছেন অনেকে। তাদের ক্ষোভের কেন্দ্রে এখন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, ম্যাকরনের ব্যঙ্গচিত্র হাতে নিয়ে এখন অনেকেই করছেন প্রতিবাদ।

চলমান মহামারির কারণে রাস্তায় নেমে বিক্ষোভ করতে না পারায় ক্ষোভ প্রকাশের মাধ্যম হিসেবে প্রেসিডেন্ট ম্যাকরনের ব্যঙ্গচিত্রকে বেছে নিয়েছেন ফরাসি কার্টুনিস্ট মিশেল অঁজলোরি। প্যারিসের অনেক জায়গায় স্বৈরশাসকের সাথে তুলনা করে প্রেসিডেন্ট ম্যাকরনের নানারকম কার্টুন দিয়ে বিলবোর্ড টানিয়েছেন তিনি।

তবে রাস্তার বিক্ষোভে বাঁধা না দিলেও ব্যঙ্গচিত্রে মানহানির অভিযোগ এনে ওই কার্টুনিস্টের বিরুদ্ধে মামলা করেছে প্রেসিডেন্ট ম্যাকরনের দল। ক্ষমতাসীন দলের এমন আচরণকে বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বলছেন আলোচিত কার্টুনিস্ট লোরি।

আলোচিত কার্টুনিস্ট মিশেল অঁজলোরি বলেন, খোদ প্রেসিডেন্ট আমার মতো সাধারণ ফরাসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এটাই প্রমাণ করে যে রাজতন্ত্রের পথে যাচ্ছে ফ্রান্স। দেখুন, আপনি পছন্দ না করলেও ক্যারিকেচার থাকবে পৃথিবীতে। আমি স্বৈরশাসকের উদাহরণ টানতেই বিশেষ কিছু চরিত্র ব্যবহার করেছি।

এই বিতর্কের সূত্রেই সামনে এসেছে বিতর্কিত শার্লি এবদো প্রসঙ্গ। ওই সাময়িকীতে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর প্রতিবাদের ঝড় ওঠে মুসলিম বিশ্বে। তখন বাকস্বাধীনতার দোহাই দিয়ে কার্টুনের পক্ষে সাফাই গেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ম্যাকরন।

কার্টুনিস্ট মিশেল অঁজলোরি আরও বলেন, একজন নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পরও আমরা সবাই মিলে শার্লি এবদোর পক্ষে স্লোগান তুলেছি। অথচ এখন প্রেসিডেন্টকে নিয়ে মজা করাই যেন বিশাল অপরাধ হয়ে গেছে। ফ্রান্সের মতো দেশে এটা মানা যায় না।

ফরাসি আইনজীবীদের মতে, বাকস্বাধীনতা প্রশ্নে ফ্রান্সের জন্য বড় পরীক্ষা কার্টুনিস্টের বিরুদ্ধে এই মামলা।

ফ্রান্সের আইনজীবী ও বাকস্বাধীনতা বিশেষজ্ঞ ব্যাজিল এঁদা বলেছেন, সবার আগে প্রশ্ন উঠবে কার্টুনে বাকস্বাধীনতার অপব্যবহার হয়েছে কিনা। তিনি কি রাজনৈতিক সমালোচনার মাত্রা অতিক্রম করেছেন? আমার মনে হয় কার্টুনিস্ট লোরি আদালতেও শার্লি এবদোর উদাহরণ টানবেন।

সম্প্রতি নানা কারণে প্রেসিডেন্ট ম্যাকরনের জনপ্রিয়তা কমছে ফ্রান্সে। গত মাসে দ্রোম প্রদেশে জনসংযোগের সময় এক সাধারণ নাগরিকের চড় খান তিনি। সে অপরাধে এখন ৪ মাসের কারাদণ্ড ভোগ করছেন ম্যাকরনকে চড় দেয়া সেই ব্যক্তি।

ইসরায়েলি প্রতিপক্ষকে ‘না’ বলা জুডোকা দেশে ফিরে ভাসছেন প্রশংসায়

রোববার, ০১ আগস্ট ২০২১

ফেথি নুরিনছবি: টুইটার

অলিম্পিক শেষে দেশে ফিরেছেন তিনি। ফেরার পর যেভাবে বীরের সম্মান পাচ্ছেন, ঘটনা না জেনে থাকলে কেউ হয়তো ধরে নিতেন, ফেথি নুরিন বুঝি অলিম্পিকে পদকটদক জিতেছেন। কিন্তু তেমন কিছুই নয়, অলিম্পিকে গিয়েও না খেলেই দেশে ফিরেছেন আলজেরিয়ার এই জুডোকা। কিন্তু আলজেরিয়ানদের কাছে তাঁর এই না খেলাই এখন যেন সোনার পদকের চেয়ে বেশি দামি!

কেন? নুরিন না খেলার কারণ যে ইসরায়েলের এক প্রতিপক্ষকে এড়িয়ে যাওয়া! ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম অত্যাচার আর নিয়মিত হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বে প্রতিবাদ হয়, নুরিনও প্রতিবাদ করেছিলেন তাঁর মতো করে। ছেলেদের ৭৩ কেজি শ্রেণিতে প্রথম রাউন্ডে জিতলে দ্বিতীয় রাউন্ডে ইসরায়েলের তোহার বাটবালের মুখোমুখি হওয়া নিশ্চিত ছিল, সে কারণে প্রথম রাউন্ডেই খেলেননি নুরিন।

কিন্তু তাতে মোটেও আফসোস নেই আলজেরিয়ানদের। আরব বিশ্বের প্রশংসাও পাচ্ছেন নুরিন। দেশে ফিরে নুরিন গর্বভরে জানালেন, আলজেরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি।

আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন
ছবি: তেহরান টাইমস টুইটার

অলিম্পিক থেকে না খেলেই দেশে ফেরা নুরিন আলজেরিয়ায় নেমেছেন গত বুধবার রাতে। আলজিয়ের্স বিমানবন্দরে নেমেই গর্বভরে নুরিন জানিয়েছেন নিজের সিদ্ধান্তে তৃপ্তির কথা, ‘আমার কোচ আর আমি মিলে (না খেলার) সিদ্ধান্তটা নিয়েছি এবং এই সিদ্ধান্ত নিয়ে গর্ব হয় আমার। এই সিদ্ধান্ত সবার আগে আমাকে সম্মানিত করছে, আমার পরিবারকে সম্মানিত করছে, আলজেরিয়ার মানুষ আর আলজেরিয়া পুরো দেশটাকে সম্মান এনে দিচ্ছে। কারণ, প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববুন বিশ্বের কাছে আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে আমরা এই ব্যাপারগুলোকে স্বাভাবিকীকরণের সঙ্গে একমত নই, আমরা ফিলিস্তিনের পক্ষেই আছি।’

ইসরায়েলকে দেশ হিসেবেই স্বীকৃতি দিতে রাজি নন নুরিন। ইসরায়েলকে ‘জিওনিস্ট রাজ্য’ উপাধি দিয়ে নুরিন বললেন, ‘আমার ভালো লাগছে যে ওই জিওনিস্ট রাজ্যটাকে একটু খেপিয়ে দিতে পেরেছি।’ আলজেরিয়ার বাইরে থেকেও প্রশংসাবানে ভেসে যাওয়ার কথাও জানালেন, ‘আরব ও মুসলিম বিশ্ব থেকে প্রশংসা জানানো অনেক ফোন কলও পেয়েছি এ কারণে।’

palo-logo

By using this site, you agree to our Privacy Policy.OKhttps://cd77161b8521c7f9a3b631a55b65639a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.htmlঅন্য খেলা

ইসরায়েলি প্রতিপক্ষকে ‘না’ বলা জুডোকা দেশে ফিরে ভাসছেন প্রশংসায়

খেলা ডেস্কপ্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৭: ১১অ+অ-

ফেথি নুরিন

ফেথি নুরিনছবি: টুইটার

অলিম্পিক শেষে দেশে ফিরেছেন তিনি। ফেরার পর যেভাবে বীরের সম্মান পাচ্ছেন, ঘটনা না জেনে থাকলে কেউ হয়তো ধরে নিতেন, ফেথি নুরিন বুঝি অলিম্পিকে পদকটদক জিতেছেন। কিন্তু তেমন কিছুই নয়, অলিম্পিকে গিয়েও না খেলেই দেশে ফিরেছেন আলজেরিয়ার এই জুডোকা। কিন্তু আলজেরিয়ানদের কাছে তাঁর এই না খেলাই এখন যেন সোনার পদকের চেয়ে বেশি দামি!

কেন? নুরিন না খেলার কারণ যে ইসরায়েলের এক প্রতিপক্ষকে এড়িয়ে যাওয়া! ফিলিস্তিনের ওপর ইসরায়েলের নির্মম অত্যাচার আর নিয়মিত হামলার প্রতিবাদে মুসলিম বিশ্বে প্রতিবাদ হয়, নুরিনও প্রতিবাদ করেছিলেন তাঁর মতো করে। ছেলেদের ৭৩ কেজি শ্রেণিতে প্রথম রাউন্ডে জিতলে দ্বিতীয় রাউন্ডে ইসরায়েলের তোহার বাটবালের মুখোমুখি হওয়া নিশ্চিত ছিল, সে কারণে প্রথম রাউন্ডেই খেলেননি নুরিন।

কিন্তু তাতে মোটেও আফসোস নেই আলজেরিয়ানদের। আরব বিশ্বের প্রশংসাও পাচ্ছেন নুরিন। দেশে ফিরে নুরিন গর্বভরে জানালেন, আলজেরিয়ার প্রেসিডেন্টের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন তিনি।বিজ্ঞাপনhttps://cd77161b8521c7f9a3b631a55b65639a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html

আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন

আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিনছবি: তেহরান টাইমস টুইটার

অলিম্পিক থেকে না খেলেই দেশে ফেরা নুরিন আলজেরিয়ায় নেমেছেন গত বুধবার রাতে। আলজিয়ের্স বিমানবন্দরে নেমেই গর্বভরে নুরিন জানিয়েছেন নিজের সিদ্ধান্তে তৃপ্তির কথা, ‘আমার কোচ আর আমি মিলে (না খেলার) সিদ্ধান্তটা নিয়েছি এবং এই সিদ্ধান্ত নিয়ে গর্ব হয় আমার। এই সিদ্ধান্ত সবার আগে আমাকে সম্মানিত করছে, আমার পরিবারকে সম্মানিত করছে, আলজেরিয়ার মানুষ আর আলজেরিয়া পুরো দেশটাকে সম্মান এনে দিচ্ছে। কারণ, প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেববুন বিশ্বের কাছে আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে আমরা এই ব্যাপারগুলোকে স্বাভাবিকীকরণের সঙ্গে একমত নই, আমরা ফিলিস্তিনের পক্ষেই আছি।’

ইসরায়েলকে দেশ হিসেবেই স্বীকৃতি দিতে রাজি নন নুরিন। ইসরায়েলকে ‘জিওনিস্ট রাজ্য’ উপাধি দিয়ে নুরিন বললেন, ‘আমার ভালো লাগছে যে ওই জিওনিস্ট রাজ্যটাকে একটু খেপিয়ে দিতে পেরেছি।’ আলজেরিয়ার বাইরে থেকেও প্রশংসাবানে ভেসে যাওয়ার কথাও জানালেন, ‘আরব ও মুসলিম বিশ্ব থেকে প্রশংসা জানানো অনেক ফোন কলও পেয়েছি এ কারণে।’বিজ্ঞাপনnull

নুরিনের পর সুদানের জুডোকা মোহামেদ আবদালরাসুলও ইসরায়েলের বাটবালের বিপক্ষে ম্যাচের আগে অলিম্পিক থেকে সরে গেছেন

নুরিনের পর সুদানের জুডোকা মোহামেদ আবদালরাসুলও ইসরায়েলের বাটবালের বিপক্ষে ম্যাচের আগে অলিম্পিক থেকে সরে গেছেনছবি: অলিম্পিক ওয়েবসাইট

৭৩ কেজি ওজন শ্রেণির প্রথম রাউন্ডে ২৪ জুলাই সুদানের মোহামেদ আবদালরাসুলের বিপক্ষে খেলার কথা ছিল নুরিনের। সে ম্যাচে জিতলে পরের রাউন্ডে মুখোমুখি হতেন তোহার বাটবালের। কিন্তু আবদালরাসুলের বিপক্ষে ম্যাচের চার দিন আগে নুরিন জানিয়ে দেন, তিনি খেলবেনই না!

কারণ হিসেবে বলেছিলেন, ‘ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এসব কিছুর (অলিম্পিকে খেলা) চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এ সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না।’

নুরিন সরে যাওয়ায় আবদালরাসুল দ্বিতীয় রাউন্ডে উঠে যান ঠিকই, কিন্তু তিনিও দ্বিতীয় রাউন্ডে আর ইসরায়েলের বাটবালের মুখোমুখি হননি। তিনি অবশ্য না খেলার কোনো কারণ ব্যাখ্যা করেননি।

দেশে ফেরার পর নিজের সিদ্ধান্তের নেপথ্যের সময়টার ব্যাখ্যায় নুরিন বললেন, ‘যখন দেখলাম ওই জিওনিস্ট রাজ্যের রেসলারের সঙ্গে ড্রতে আমাকে একই সঙ্গে রাখা হয়েছে, থমকে গিয়েছিলাম। এমন কিছু হবে ভাবতেই পারিনি। তবে এটা দেখার পর না খেলার সিদ্ধান্ত নিতে আমার একমুহূর্তের জন্যও সংশয় কাজ করেনি।’

তবে নুরিনের সিদ্ধান্তটা ভালোভাবে নেয়নি আন্তর্জাতিক জুডো ফেডারেশন (আইজেএফ)। অলিম্পিক কর্তৃপক্ষ তো নুরিনকে দেশে পাঠিয়ে দিয়েছেই, আইজেএফ নুরিন আর তাঁর কোচ আম্মার বেনখলেফকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে জুডো থেকে। বিবৃতিতে আইজেএফ লিখেছে, নুরিনের সিদ্ধান্ত আইজেএফের দর্শনের সঙ্গে যায় না, যে দর্শন জুডোর ময়দানে কোনো বৈষম্যকে উৎসাহিত করে না।

নুরিনের এমন সিদ্ধান্ত অবশ্য এবারই প্রথম নয়। এই টোকিওতেই ২০১৯ বিশ্ব জুডো চ্যাম্পিয়নশিপে এই বাটবালের বিপক্ষেই ম্যাচ পড়েছিল নুরিনের, সেবারও ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে সরে যান আলজেরিয়ান এই জুডোকা।

সিভিল এভিয়শনের অনুমোদন না নিয়ে টিকেট বুকিং নিচ্ছে এয়ারলাইন্স গুলি’প্রকাশ: ২০২১-০৭-৩১ ১১:৫৮:২১ || আপডেট: ২০২১-০৭-৩১ ১১:৫৯:১৮

ছবিঃ আব্দুল্লাহ আল রাজি”

কুয়েতের বেসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসনের এয়ার ট্রান্সপোর্ট বিভাগের পরিচালক আবদুল্লাহ আল-রাজি আল-আনবা প্কত্রিকাকে দেওয়া একান্ত বিবৃতিতে বলেছেন, সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত অনেক বিমান সংস্থা সীমিত যাত্রী সংরক্ষণ নিয়ম না মেনে টিকেট বুকিং দিচ্ছে ।

যেসব এয়ারলাইন্স কোম্পানি এমন ব্যবসা পরিচালনা করছে, তারা পেশাদার থেকে অনেক দূরে, কারণ সমস্ত প্লেনে অনুমোদিত আসনের সংখ্যা নিশ্চিত করা হয়েছে, অতিরিক্ত যাত্রী পরিবহনের কোন সুযোগ নেই

মিঃ আল-রাজি ব্যাখ্যা করেছেন যে, কিছু কোম্পানি এখনও অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি বুকিং করছে, যা বেসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসনের নির্দেশাবলীর স্পষ্ট লঙ্ঘন এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকান্ডে বাধা সৃষ্টি করবে।

এয়ার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে কোন অভিযোগ দাখিল করে প্রয়োজনীয় কাগজপত্র যেমন ভ্রমণ টিকিট, পেমেন্ট রসিদ এবং পাসপোর্ট কপি জমা দিলে আইন লঙ্ঘনকারী এয়ারলাইনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

তবে কোভিড-১৯ এর উচ্চ ঝুকিপুর্ণ তালিকায় থাকা ভারত, মিশর, বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের প্রবাসীরা কখন থেকে প্রবেশ করিতে পারিবে, তাহা এখনো স্পষ্ট নয় ।