ক্যাটাগরি Uncategorized

পহেলা আগষ্ট থেকে কুয়েতে ফিরতে চাওয়া প্রবাসীদের ভ্যাকসিন যাচাইয়ে ৫০ হাজারের মধ্যে ১২ হাজার গ্রহণযোগ্য!!

প্রকাশ : ১৮ জুলাই, ২০২১ ১৭:৫৯অনলাইন ভার্সন
আপডেট : ১৮ জুলাই, ২০২১ ১৮:০০

কুয়েত ফিরতে হলে কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিন ফাইজার, অক্সফোর্ড, অস্ট্রাজেনিকা, মর্ডানা,
জনসন&জনসন ভ্যাকসিন গ্রহন করে কুয়েতে প্রবেশ করতে পারবে প্রবসীরা। তবে এতে আরেক ধাপ প্রক্রিয়া পূর্ন করতে হবে যা কুয়েতের স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে দেওয়া একটি লিংক। এই লিংকের মাধ্যমে যাচাই বাছাই করা হবে আপনার গ্রহন করা ২ টি ভ্যাকসিনের তথ্য।

সম্পুর্ন তথ্য সঠিক না থাকলে আপনার তথ্য তারা ভেরিফাই করবেনা (রিজেক্ট) প্রত্যাখান করবে। যাচাই বাছাই এবং এর মান পূরনের জন্য আরবদেশ সহ এশিয়া দেশ গুলো থেকে আশা আবাদেন গুলো পরিক্ষা নিরিক্ষা করতে বেশ কিছু দিন সময় নেয় বলে জানানো হয়েছে।

প্রবাসীদেরকে অনেক দেশ এখনো ভ্যাকসিন প্রদান করতে সক্ষম হয়নি। সূত্র থেকে আরো বলা হয়- প্রয়োজনীয় তথ্য পূরন না করলে বা জালিয়াতি করলে, ভুয়া আবেদনে করলে বারকোড দেওয়া হবেনা।

কেবল মাত্র তাদেরই তথ্য ভেরিফাই করা হয়, যাদের ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহন করা হয়ে গেছে এবং নির্ভুল তথ্য দিয়ে লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন করেছে।

সূত্র: আবার আল উম্মাহ্

গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু

প্রকাশ : ১৮ জুলাই, ২০২১ ২০:২০অনলাইন ভার্সন
আপডেট : ১৮ জুলাই, ২০২১ ২২:৫৫

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৪ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জনের।  এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১১ লাখ ৩ হাজার ৯৮৯ জনে।

আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৩২  হাজার ৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯ শতাংশ।

সুত্র ঃ-বিডি প্রতিদিন/

লেবানন থেকে দেশে ৪২২ বাংলাদেশি প্রবাসী

বিশেষ ফ্লাইটে লেবানন থেকে দেশে ফিরেছে ৪২২ বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় (১৫ জুলাই) বৃহস্পতিবার বিকাল ৬টায় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর হতে উড্ডয়ন হয়ে “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স” ৪২২ জন প্রবাসীকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

এর আগে বুধবার (১৪ জুলাই) লেবাননে জম্মগ্রহণ প্রবাসীদের সন্তানসহ নিবন্ধনকৃত এবং প্রকাশিত সিরিয়ালধারীদের মাঝে বিমান টিকিট তুলে দেয় দূতাবাস। এ সময় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও প্রথম সচিব (শ্রম) ও আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে ফেরতে টিকেট হাতে পেয়ে আনন্দিত প্রবাসীরা। জেল-জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফিরতে পেরে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

ফেরত যাওয়া প্রবাসী বাংলাদেশিরা বলেন, ডলার সঙ্কটের কবলে পড়ে আমরা দেশে ফিরে যাচ্ছি। দীর্ঘ প্রায় দুই বছরের অধিক সময় ধরে অপেক্ষায় ছিলাম এদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের।

অনেক কষ্টের মধ্যেও ধর্য্য ধারণ করে আর কিছুদিন থাকার আশায় ছিলাম কিন্ত দিনের পর দিন জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আয়ের টাকা দিয়ে খেয়ে দেয়ে এখানে থাকাটা কঠিন হয়ে পড়েছে। দূতাবাসের নির্ধারিত টিকিট মূল্য ৪ শত ডলার। কিন্ত বর্তমান সময়ে বিমান টিকিটের চারশ ডলার কেউ দেশ থেকে এনে পরিশোধ বা জোগাড় করতে অনেক কষ্ট করতে হয়েছে।

এদিকে, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় “স্বেচ্ছায় দেশে ফেরার বিশেষ কর্মসূচি” এর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে।

বিয়ের ৬ দিন পরেই না ফেরার দেশে কাতার প্রবাসী দিলশাদ’

প্রকাশ: ২০২১-০৭-১৮ ১৩:১২:২৯ || আপডেট: ২০২১-০৭-১৮ ১৩:১৪:১৫

মাত্র ৬ দিল হল বিয়ে করেছে,সংসার কি বুঝে উঠার আগেই দিলশাদ চলে গেল না ফেরার দেশে,হাতে দেয়া মেহেদী এখনো হাতেই রয়েছে,

রাংগুনীয়ার কাতার প্রবাসী মো. দিলশাদ (২৩)। প্রবাস থেকে দেশে ফিরেছেন মাত্র ১৫ দিন হয়,

এরপর পরিবার পিতা মাতা সবার পছন্দ মতোই গত ৬ দিনে আগে বিয়ে করেছেন মরিয়মনগর মাইজপাড়া থেকে

কিন্তু শনিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। তাকে দ্রুত প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে,

মেহেদির রং না শুকাতেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন দিলশাদ,

………..ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন………

নিহত দিলশাদ রাংগুনীয়া উপজেলার শিলক ইউনিয়নের ৫নং ওয়ার্ড দীঘির পাড় এলাকার জরিফ আলীর ছেলে। সে পরিবারের একমাত্র সন্তান ছিল,

পরিবারের একমাত্র ছেলে দিলশাদকে হারিয়ে ঘর যেন শূন্যই হয়ে গেল,,

দিলশাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,তার মৃত্যুর খবর যার কাছে পৌছেছে সবার মাঝেই শোকের ছায়া নেমে এসেছে,

কুয়েতে গত সপ্তাহে ঘটে যাওয়া ভারতীয় ডেলিভারি ব্যক্তির মৃত্যু হত্যাকাণ্ড নয়,এটি একটি স্বাভাবিক মৃত্যু!!

কুয়েত সিটি, ১৮ জুলাই: ফৌজদারি অধিদফতরের জারি করা ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে যে একজন ভারতীয় ডেলিভারি ব্যক্তির মৃত্যু প্রাকৃতিক কারণেই হয়েছিল এবং এটি খুন নয় , আল-রাই দৈনিক জানিয়েছেন।

একজন কুয়েতি বাড়ির মালিকের পুত্র , ডেলিভারি ব্যাক্তি আবু ফুতাইরা পার্সেল সরবরাহ করতে গিয়েছিল, তার বিরুদ্ধে এই ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়েছিল তবে ফরেনসিক রিপোর্টে দেখা গেছে যে লোকটি হৃদরোগে মারা গিয়েছে।

তাদের মধ্যে খাবারের টাকা (দিনার) দেওয়া নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, যাইহোক, একপর্যায়ে কুয়েতি ছেলে একটি শক্ত বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করার পরে তিনি মাটিতে পড়ে গেলেন, তবে মাথায় আঘাত করা মৃত্যুর কারণ নয়। একটি সুরক্ষা সূত্র জানায়, ভুক্তভোগী বুকে ব্যথা হয়েছিল এবং সন্দেহজনক ব্যক্তি তাকে বাড়ির আঙিনায় টেনে নিয়ে যায়, তাকে পুনরুদ্ধার করার চেষ্টা করে, এবং যখন সন্দেহ হয় যে ব্যক্তিটি নড়াচড়া করছে না, তখন তাকে গ্রেপ্তারের ভয়ে সে পালিয়ে যায় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন হত্যার অভিযোগে সন্দেহভাজনকে মুক্তি দিয়েছে বলে জানানো হয়েছে, তবে তাকে আটক রাখা অব্যাহত রয়েছে কারণ তার আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে…

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

‘আমি প্রবাসী’ অ্যাপে সাড়ে ৩ লাখ নিবন্ধন সম্পন্ন

প্রবাসী কর্মীদের সেবায় সরকারের নতুন ডিজিটাল প্লাটফর্ম ‘আমি প্রবাসী’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে  এই পর্যন্ত আনুমানিক ৭০ হাজারের কাছাকাছি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে মাত্র ১৩ দিনে । প্রতি বছর দেশ থেকে গড়ে ৭ লাখ মানুষ বিদেশে তাদের কর্মসংস্থানে যোগদানের জন্য গমন করেন। সেই হিসেবে প্রায় ১০ শতাংশ প্রবাসী কর্মী মাত্র দুই সপ্তাহেই আমি প্রবাসী অ্যাপ এর মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

প্রবাসী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি জানাতে গত ৫ জুলাই এ টু আই এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের ড. আহমেদ মুনিরুছ সালেহীন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ (বিএমইটি) ব্যুরোর মহাপরিচালক শহিদুল আলম তাতে উপস্থিত ছিলেন।

ঘরে বসে যে কেউ এই অ্যাপ নিবন্ধন করতে পারবেন। গুগল প্লে স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপটি নামানো যাবে। চাইলে https://www.amiprobashi.com/ গিয়েও অ্যাপটিতে নিবন্ধন করা যাবে।

নিবন্ধন করতে হলে, প্রথমে নিজের মোবাইল নম্বর দিয়ে আমি প্রবাসীতে নিবন্ধন করতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী পাসপোর্টটি স্ক্যান করতে হবে। এরপর প্রদত্ত তথ্য পাসপোর্ট ডাটাবেজের ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেই মেসেজ এলেই বিএমইটির নিবন্ধনটি করা যাবে। এই মেসেজ আসতে ৭২ ঘন্টা সময় লাগতে পারে।

বিএমইটির নিবন্ধন হয়ে গেলেই প্রবাসীরা কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির লক্ষ্যে সুরক্ষা অ্যপে গিয়ে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিএমইটি নিবন্ধন করা থাকলে সুরক্ষায় পাসপোর্ট নম্বর দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সেটি যাচাই হয়ে যাবে। সুরক্ষা অ্যাপে নিবন্ধন হয়ে গেলে নির্ধারিত মোবাইল নম্বরে টিকা সেন্টার ও টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে। এরপর সেই টিকা নিতে কেন্দ্রে যেতে হবে।

বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরও সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় গত ৮ মে এই অ্যাপটি চালু করে। এর উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বাংলা ট্র্যাক গ্রুপ এই অ্যাপটির কারিগরী সহায়তা দিচ্ছে। বেসরকারি সংস্থা ব্র্যাক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজে যুক্ত হয়েছে।

প্রকল্পটির উদ্যোক্তা বাংলা-ট্র্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারেক একরামুল হকের মতে ‘আমি প্রবাসী’  অ্যাপ একটি অত্যন্ত কার্যকর ডিজিটাল প্লাটফর্ম, যা একটি অ্যাপ এবং ওয়েব পোর্টাল, যা বিদেশে চাকরির জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকদের পরিপূর্ণ সেবা প্রদান করে থাকবে, বিএমইটি রেজিস্ট্রেশনে সহযোগিতা করে সরকারি ডাটাবেসকে পরিপূর্ণ রূপরেখায় নিয়ে আসবে এবং বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত তথ্য সহায়তা প্রদান এর মাধ্যমে অভিবাসীদের উপকৃত করবে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে কুয়েতে সর্ব প্রথম আত্মপ্রকাশ করলো বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত।

শুক্রবার (১৬ই জুলাই) স্থানীয় সময় বিকেল ২টায় কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় আল হেনা হল রুমে বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের দ্বি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্মেলনে কার্যকরী কমিটির নির্বাচনে বাংলাদেশি সংবাদ মাধ্যম ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে নিয়োগ প্রাপ্ত সংবাদকর্মীরা যোগদান করেন।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় দ্বি-বার্ষিক সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, পদক্ষেপ পত্রিকার সম্পাদক আল-আমিন চৌধুরী স্বপন।

সম্মেলনে বিভিন্ন আনুষ্ঠানিকতার পর নির্বাচন কমিশনার বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

এতে সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন ও এনটিভি, সাধারণ সম্পাদক আ.হ জুবেদ বাংলা টিভি, বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম, সহ-সভাপতি শরিফ মোঃ মিজানুর রহমান সময় টিভি, সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন আরটিভি, সিনিয়র যুগ্ন সম্পাদক আল আমিন রানা মাই টিভি, যুগ্ন সম্পাদক সাদেক রিপন একাত্তর টিভি ও যুগান্তর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেবজু মিয়া ডিবিসি, জাগো নিউজ২৪, মহিলা সম্পাদক নাসরিন আক্তার মৌসুমী জয়যাত্রা টেলিভিশন, আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার আনন্দ টিভি, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ গাজী টিভি, প্রচার সম্পাদক আলাল আহমেদ দৈনিক জাতীয় বিশ্ব মানচিত্র, সহ-আপ্যায়ন সম্পাদক দেবু মজুমদার আজকের সূর্যোদয় , শ্রম সম্পাদক মোঃবিলাল উদ্দিন ইউরো বাংলা টিভি, সহ শ্রম সম্পাদক মোশাররফ হোসেন আজকের সূর্যোদয়, ক্রীড়া সম্পাদক জসীম উদ্দিন (ভূঁইয়া) দৈনিক একুশে সংবাদ, সাংস্কৃতিক সম্পাদক ও আবু বক্কর ছিদ্দিক পাভেল প্রতিদিনের সংবাদ।

বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েত এর নবগঠিত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত ও জিলিব প্রবাসী ক্লাবের নেতৃবৃন্দরা।

বাংলাদেশ বিমানের পাইলটদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

বেতন বৈষম্য দূর না করে অ্যাডমিন অর্ডার জারি করায় কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। আগামী ৩০ জুলাই সময়সীমা বেঁধে দিয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনকে (ডিএফও) চিঠি দিয়েছে পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন (বাপা)। চিঠিতে ৩০ জুলাইয়ের মধ্যে যদি তাদের বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তাহলে তারা এগ্রিমেন্টের বাইরে আর ফ্লাইট অপারেশন করবেন না। এদিকে, পাইলটরা বিমান চলাচল না করলে, আবুধাবী, দোহা, দাম্মাম ও দুবাই ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বিমানের পাইলটদের বেতন ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্রঃ ডেইলি স্টার।

করোনায় গত ২৪ ঘণ্টায় দুই শতাধিক মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫২ জনে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

এর আগে গতকাল মঙ্গলবার ২০৩ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১২ হাজার ১৯৮ জনের।

সুত্র ঃ-বিডি প্রতিদিন/

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশী ও ১ জন নাগরিক গুরুতর আহত’

কুয়েতে সড়কে ৩ গাড়ীর সংঘর্ষে ১ জন নাগরিক ও ৭ বাংলাদেশী গুরুতর আহত হয়েছে, জাহারা জেলার মাতলা এলাকায় সংঘটিত হয় ত্রিমুখী এই সংঘর্ষ ।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে আব্দালী রোডের মাতলা এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্ঘঘটনার কবলে পড়ে বাংলাদেশী শ্রমিকদের বহনকারী বাসটি ।

বাস,মিনিবাস ও কোরিয়ার তৈরি একটি জীপ ত্রিমুখী সংঘর্ষে পড়ে বলে জানান রাস্তার পাশে থাকা একজন ভ্রাম্যমান বাংলাদেশী দোকানদার ।

তিনি আরটিএম নিউজকে জানান, আহত বাংলাদেশীদের মধ্যে মাথায় ও পিঠে আঘাত পাওয়ায় গুরুতর আহত হয়েছেন ৩২ বছর বয়সী জামাল ইসলাম ।

আহত অন্যন্যা বাংলাদেশীরা হলেন, সগির হাওলাদার (৩৭), মুহাম্মদ বাহার (৩৩), এমডি শরিফ (৩৭), মুহম্মদ শেখ (৩৬), মুহাম্মদ এবাদত (৩০) এবং আলম (৪৫) । তবে আহত বাংলাদেশী দেশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি ।

একই দুর্ঘটনায় ২৩ বছর বয়সী কুয়েতি নাগরিকও আহত হয়েছেন ।