ক্যাটাগরি Uncategorized

বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা হোল্ডারদের কাতার যাওয়ার ক্ষেত্রে করণীয়

বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা হোল্ডারদের মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে মালদ্বীপ সরকার ঘোষিত নিম্ন বর্ণিত নিয়মাবলী অনুসরণ করতে বলা হয়েছে।

১। শুধুমাত্র যাদের মেয়াদসহ ওয়ার্ক ভিসা রয়েছে তারা আসতে পারবেন। ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে মেয়াদ বৃদ্ধির জন্য আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন।
২। ফ্লাইট এর সর্বোচ্চ ৭২ ঘন্টা পূর্বে পিসিআর ভিত্তিক করোনা নেগেটিভ টেষ্ট সার্টিফিকেট থাকতে হবে।
৩। যাদের করোনা ভ্যাকসিন নেয়া সম্পূর্ণ হয়েছে (ফুল ডোজ) এবং এর পর ১৪ দিন অতিবাহিত হয়েছে তাদেরকে মালদ্বীপ সরকার নির্ধারিত হোটেল/স্থানে ৭দিন কোয়ারেন্টিন করতে হবে।
৪। যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করেননি বা ডোজ সম্পূর্ণ করেননি তাদেরকে মালদ্বীপ সরকার নির্ধারিত হোটেল/স্থানে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে।
৫। বিমানের টিকেট নেয়ার পূর্বে কোয়ারেন্টিন বুকিং করে অনলাইনে arrivals.heoc@health.gov.mv এর মাধ্যমে মালদ্বীপ এর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
৬। ফ্লাইট এর ২৪ ঘন্টা পূর্বে মালদ্বীপ ইমিগ্রেশন https://imuga.immigration.gov.mv/ এর ওয়েবসাইটে আপনার তথ্য আপলোড করতে হবে।
৭। কোয়ারেন্টিন ও টেস্ট এর সম্পূর্ণ খরচ আপনার কোম্পানি অথবা আপনাকে বহন করতে হবে।
৮। কোয়ারেন্টিন এর বিষয়ে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করুন। কোম্পানির অনুমোদিত কোয়ারেন্টিন ব্যবস্থা থাকলে তারা কর্তৃপক্ষের নিকট হতে আপনার কোয়ারেন্টিনের অনুমতি নিতে সহায়তা করবে।
৯। মালদ্বীপ কর্তৃপক্ষ কর্তৃক কোয়ারেন্টিন এর জন্য ইতিমধ্যে 1. Beehive hotel, 2. Three Inn

  1. White Harp হোটেল কে অনুমোদন দেয়া হয়েছে। অনলাইনে হোটেল গুলিতে বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে।

বাংলাদেশসহ নতুন করে ১৬ দেশকে ‘লাল তালিকা’র অন্তর্ভুক্ত করেছে বাহরাইন

বাহরাইন সরকার গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) নতুন করে বিশ্বের আরও ১৬টি দেশকে লাল তালিকার অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম, এশিয়ার ছয়টি দেশ ইতিমধ্যে বাহরাইনের ভ্রমণ “লাল তালিকায়” রয়েছে। তালিকায় যুক্ত হওয়া নতুন দেশগুলি হচ্ছে-ডোমিনিকান রিপাবলিক, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মায়ানমার, নামিবিয়া, পানামা, ফিলিপাইন, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, উগান্ডা এবং জিম্বাবুয়ে। লাল তালিকার এই দেশগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাহরাইন প্রবেশের অনুমতি দেয়া হবে না।

সূত্র ও ছবিঃ সৌদি গেজেট।

কুয়েতির নাগরিকের মৃত্যু, শরীরে ছুরিকাঘাতে আঘাত, বিদেশীসহ আটক ১০ জন।

আল-আনবা প্রতিদিন বলেছে যে ফরেনসিক বিভাগ একজন কুয়েতির মৃত্যুর কারণ নিয়ে বুধবার একটি প্রতিবেদন জারি করেছে,।

যার লাশ বুধবার বুধবার অারদিয়ার একটি বাড়ির ভিতরে পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেটে ছুরিকাঘাতে আহত হওয়ার কারণে এই ব্যক্তি মারা গিয়েছিলেন এবং সেই অনুসারে মামলাটিকে প্রিমেটেড হত্যার মতো শ্রেণিবদ্ধ করা হয়েছে।

জানা গেছে, তার ভাই তার নিখোঁজ হওয়ার অভিযোগ করার পরে সুরক্ষা বাহিনী তদন্ত করতে শুরু করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পুলিশ যখন আরধিয়ার তার বাড়ির দরজা ভেঙেছিল তখন তার লাশ পাওয়া গেছে।

ফৌজদারি তদন্ত বিভাগের (সিআইডি) সংস্থার কর্মীরা বিভিন্ন জাতির প্রায় ১০ জনকে গ্রেপ্তার করেছে যাদের সাথে তার নিখোঁজ হওয়ার আগে যোগাযোগ রয়েছে।

কুয়েতে,গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ১,৭১২ জন,। এবং সুস্থ হয়েছেন ১,৭৬৯ জন। ও মারা গিয়েছেন ১১ জন।

কুয়েত 🇰🇼 আজ মঙ্গলবার ১৩ জুলাই ২০২১ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ১,৭১২ জন [1️⃣7️⃣1️⃣2️⃣] এবং সুস্থ হয়েছেন ১,৭৬৯ জন [1️⃣7️⃣6️⃣9️⃣]
আইসিইউতে সিকিৎসাধীন রয়েছেন মোট ৩৩৩ জন [3️⃣3️⃣3️⃣] ও মারা গিয়েছেন ১১ জন [1️⃣1️⃣]

🕋 হে আল্লাহ্ !! হে আমার “রব” সারা জাহানের মালিক, আপনি আমাদের সকলকে এই মহামারি থেকে হেফাজত করুক। আমীন সুম্মা আমীন!🤲

সূত্রঃ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়।

মালদ্বীপের ইসলামী বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক

প্রকাশ : ১৩ জুলাই, ২০২১ ১৭:০১অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৮:০৩

মালদ্বীপের হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হাসান আজ মঙ্গলবার (১৩ জুলাই) মালদ্বীপের ইসলামী বিষয়ক মন্ত্রী ড. আহমেদ জহির আলীর সাথে তার দপ্তরে এক সৌজন্য সাক্ষাৎকারে করেন। এ সময়, মাননীয় মন্ত্রী এবং হাই কমিশনারের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে ইসলামী বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গের পারস্পরিক সফর বিনিময় এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে ঐক্যমত পোষণ করা হয় এবং এ বিষয়ে মালদ্বীপের মাননীয় মন্ত্রী তার পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সূত্রঃ বাংলাদেশ হাইকমিশন, মালে, মালদ্বীপ।

গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে দুই শতাধিক প্রাণহানি

প্রকাশ : ১৩ জুলাই, ২০২১ ১৬:০১অনলাইন ভার্সন
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৬:০৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২০৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশে মোট মারা গেলেন ১৬ হাজার ৮৪২ জন। এই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮৯ হাজার ১৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ।

এর আগে গতকাল সোমবার করোনায় ২২০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১৩ হাজার ৭৬৮ জনের, যা করোনার ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত।  

সুত্র ঃ-বিডি প্রতিদিন/

করোনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়: মন্ত্রী

করেনা সংক্রমণ ঠেকানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ হচ্ছে সঠিক চিকিৎসা দেওয়া। সংক্রমণ ঠেকানোর জন্য অন্য সব মন্ত্রণালয় কাজ করছে।সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় চলমান করোনা পরিস্থিতি নিয়ে মানিকগঞ্জের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি ও সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।তিনি বলেন, দেড় বছর অদৃশ্য শক্তির সঙ্গে আমরা যুদ্ধ করছি। এখন আমাদের আরও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সরকার ঘোষিত লকডাউন মানতে হবে।জাহিদ মালেক বলেন, গ্রামের হাট বাজার, চায়ের দোকানের মানুষজনের আড্ডা বন্ধ করতে  হবে। গ্রামের মানুষের ধারণা ছিল তাদের করোনা হবে না। কিন্তু এখন গ্রামের মানুষের করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। সারা দেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মনিটরিং কমিটিকে আরও শক্তিশালী করতে হবে।

করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা উঠানোর পাশাপাশি সচেতনতার জন্য নিয়মিত মাইকিংয়ের নির্দেশনা দেন তিনি। মন্ত্রী বলেন, সচেতনতার অভাবে আমরা করোনা আক্রান্ত হচ্ছি। এছাড়া জ্বর কাশি নিয়ে অবহেলা করা যাবে না। করোনা টেস্ট বাড়াতে হবে। করোনা টেস্ট নিয়ে অনেকের মধ্যে অনাগ্রহ রয়েছে।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি আমাদের মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অন্যথায় গ্রামের পর গ্রাম উজাড় হবে, হাসপাতালেও জায়গা পাওয়া যাবে না।জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এএম নাঈমুর রহমান, মমতাজ বেগম, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ

দক্ষিণ আফ্রিকায় মসজিদে আগুণ ধরিয়ে দিল ইসলাম বিদ্বেষীরা”

দক্ষিণ আফ্রিকায় একটি মসজিদে আগুণ ধরিয়ে দেওয়া হয়েছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুক্তির দাবির আন্দোলনের সময় এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই আন্দোলন চরম সহিংসতায় রূপ নিয়েছে। ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবান মসজিদে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডারবানে মুসলিম জনগোষ্ঠীর এলাকাটিতে মসজিদের পার্শ্ববর্তী আরও একটি ভবনে আগুন দেয়া হয়েছে।

গতকাল থেকে মসজিদে অগ্নিসংযোগের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন জাতি-গোষ্ঠী ও ধর্মের মানুষ প্রতিক্রিয়া জানাতে শুরু করে।

তারা বলছেন, ‘অবশ্যই সাম্প্রদায়িক এসব হিংসাত্মক তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিৎ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান সব ধর্মের মানুষকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করতে হবে।’

এদিকে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে দেশটির জোহান্সেনবার্গ, ডারবান ও প্রিটোরিয়া এলাকাগুলোতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। চলমান সংহিতায় এই পর্যন্ত পুলিশের গুলিতে ছয়জন মারা গেছেন।

গত ২৯ জুন জ্যাকব জুমাকে দক্ষিণ আফ্রিকার আদালত ১৫ মাসের কারাদণ্ড দেন। রায়ে পাঁচদিনের মধ্যে যেকোনো থানায় তাকে আত্মসমর্পণ করার সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৮ জুলাই তিনি আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সরকারি দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রধান ও রাষ্ট্রপতি ছিলেন জ্যাকব জুমা। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ওঠে। এরপর তিনি দল ও রাষ্ট্র প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। বর্তমান তার বিরুদ্ধে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির ১৯টি মামলা বিচারাধীন রয়েছে।

ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত গুলো এক নজরে…

১. পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বিবাহ বা বিবাহের অনুষ্ঠান করা নিষেধজ্ঞা।

২. ঈদ উপলক্ষে কনসার্টের আয়োজন নিষিদ্ধ।

৩. বাণিজ্যিক কার্যক্রম রাত ৮ টায় বন্ধ করতে হবে।

৪. হোটেল, রেস্তোরা, রেষ্টুরেন্ট গুলোও রাত ৮ টায় বন্ধ করতে হবে।

৫. স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের স্নাতক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ভ্যাকসিন গ্রহন করতে হবে বাধ্যতামূলক।

৬. ঈদের বন্ধ ৯ দিন।

৭. ১ লা আগস্ট প্রবাসীদের ফিরিয়ে আনতে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে সিভিল এভিয়েশন।

৮. বাচ্চাদের গেমস ক্লাব এবং খেলার যায়গা খোলা হবে না।

৯. ঈদের ছুটি শেষে ২৫ তারিখ থেকেই অফিসিয়াল কর্ম পুনরায় শুরু করা হবে।

সূত্র: আল আনবা।

কুয়েতে করোনায় আরো ১৯ জনের মৃত্যু’ শনাক্ত ১,৭৭০ এবং সুস্থ ১,৬৯৪ জন

করোনায় মারা গেছে আরো ১৯ জন’ শনাক্ত হয়েছে ১,৭৭০ জন এবং সুস্থ হয়েছেন ১,৬৯৪ জন।
মোট আক্রন্তের সংখ্যা ৩৭৭,৩৬৪ জন । মোট মৃতের সংখ্যা ২,১৩৬ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৬৯৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩৫৭,২৫৬ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ সোমবার রাত ৮.১৫ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৭,৯৭২ জন। আইসিউতে আছেন ৩৩১ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৫,০৭২ জনকে, সর্বমোট ৩১৫১,১৯৯ জনকে টেস্ট করা হয়েছে।