ক্যাটাগরি Uncategorized

কাতারের আমির ফিলিস্তিন ইস্যুতে তার দেশের দৃড় অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ সোমবার ফিলিস্তিনের পক্ষে এবং তার ভ্রাতৃত্ববাদী ফিলিস্তিনি জনগণের বৈধ জাতীয় অধিকার অর্জনে তার সমর্থন সম্পর্কে কাতারের দৃড় অবস্থানের বিষয়টি আবারো
পুর্নব্যক্ত নিশ্চিত করেছেন।

কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) জানিয়েছে যে, আজ সোমবার (৭ জুন) ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাতায়িহ তার সাথে সাক্ষাৎ করতে গেলে আমির শেখ তামিম একথা বলেন ।

প্যালেস্তাইন প্রধানমন্ত্রী কাতারের আমিরকে বৈঠকের শুরুতে প্যালেস্তাইনের উন্নয়ন ও হামলার বিষয়ে আমিরের নিকট ব্রিফ করেন করা এবং ইস্রায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনের জনগণের অধিকার লঙ্ঘন করার বিষয়টিও তুলে ধরেন। ।

মিঃ শাতায়িহ ফিলিস্তিনের জন্য কাতারের স্থায়ী সহায়তা প্রদানের জন্য, বিশেষত গাজা উপত্যকাগুলির পুনর্গঠনের ক্ষেত্রে কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে ধন্যবাদ জানান।

দেশে করোনায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ৩০।

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৬৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন।

সোমবার (০৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৭ হাজার ১৬৯ জনের।এর আগে রোববার (০৬ জুন) দেশে করোনায় ৩৮ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৬৭৬ জন জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৭ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৬৬৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৬ হাজার ২৩৯। আর গতকাল রোববার (৬ জুন) বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ৯ হাজার ৩ জন এবং আক্রান্ত ৩ লাখ ৯৩ হাজার ৩৮২। ফলে আক্রান্ত ও মৃত্যু কমেছে।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৪৩ হাজার ৯১০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৪০ লাখ ৪৬ হাজার ২০৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫২২ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ১০ হাজার ৭৮২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ৩৬৬ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৬০৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৯ হাজার ২২৯ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৬২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৪৯৫ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ১২ হাজার ৭৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৯৯৮ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৮৭ হাজার ৯৮০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ১৬৪ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮০১ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ লাখ ৯ হাজার ৩৭০ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

সৌদি আরবগামী যাত্রীদের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিজ্ঞপ্তি

আজ সোমবার (৭ জুন) থেকে যাদের সৌদি আরবের ফ্লাইট তাদেরকে নিচের কাগজপত্রগুলো নিয়ে যেতে বলা হয়েছে। তবে টাকা যে একাউন্টে নিতে চান সেই একাউন্টের একটা স্টেটমেন্ট নিয়ে যেতে হবে অথবা নিজ দায়িত্বে হিসাবের নাম, হিসাব নাম্বার, ব্যাংক ও শাখার নাম লিখে নিতে হবে। এছাড়া নিচের দেয়া কাগজপত্র নিয়ে যাবেন।

০১. স্মার্টকাডের ফটোকপি।
০২. পাসপোর্ট এর ১ম ৪ পৃস্ঠার ফটোকপি।
০৩. পাসপোর্টে সংযুক্ত ভিসার ফটোকপি।
০৪. টিকেটের ফটোকপি।
০৫. হোটেল বুকিং এর ফটোকপি।

এগুলো সঠিকভাবে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিলে ২৫ হাজার টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আপনার একাউন্টে জমা করে দেয়া হবে।

সূত্রঃ প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা এয়ারপোর্ট।

মালয়েশিয়ায় অবৈধ ৬২ বাংলাদেশি গ্রেপ্তার।

মালয়েশিয়ায় ৬২ জন অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

মালয়েশিয়ার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে ১৫৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬২ জন বাংলাদেশি কর্মীও রয়েছেন।

গতকাল রোববার (৬ জুন) রাতে দেশটির সাইবার জায়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে অভিবাসন বিভাগ থেকে জানা গেছে। অভিযানে রয়েল মালয়েশিয়া পুলিশ (পিডিআরএম), জাতীয় নিবন্ধকরণ বিভাগ (জেপিএন), শ্রমবিভাগ (জেটিকে) ও জনপ্রতিরক্ষা বাহিনী (এপিএম) অংশ নেয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি ইন্দেরা খায়রুল দাযাইমি দাউদ বলেন, নির্মাণাধীন স্থাপনার পাশে বেড়া দিয়ে সুরক্ষিত থাকার কারণে জায়গাটি বেশ গোপন ছিল। অভিযানে প্রায় ২০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের বৈধ ওয়ার্ক পারমিট থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। ১৫৬ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোর স্ক্রিনিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যেখান থেকে অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে, সেখানে বিদেশি শ্রমিকদের দিয়ে চালিত স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) ছিল না। বিদ্যুৎ ও পানি সরবরাহের অবৈধ সংযোগ ছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪২ জন, বাংলাদেশের ৬২, নেপালের ২০, মিয়ানমারের ২৯, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন।

সিঙ্গাপুরে নতুন ১৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত।

আজকে ৭ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে আজকে নতুন ১৪ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে৷
সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৬২২১০ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
আজকে আক্রান্তদের মধ্যে ৯ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ৯ জনের মধ্যে ৫ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট।
তাছাড়া আজকে কমিউনিটি থেকে ৫ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। যা ১০ মে এর পর সর্বনিম্ন সংখ্যা৷ তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷

ছবি ও তথ্য : The Straits times

⭕ বাংলাদেশ থেকে কুয়েত আসতে হলে কিছু নীতিমালা জানতে হবে ,, ,

১ ) কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ৫০ দিনার হতে হবে।

২ ) কর্মীদের বাৎসরিক বেতন বৃদ্ধির ব্যবস্থা থাকতে হবে।

৩ ) নিয়ােগকর্তার ব্যয়ে কর্মীদের থাকার জন্য উপযুক্ত
ও মানসম্পন্ন বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে ।

৪ ) কর্মীদের বয়স ন্যূনপক্ষে ২৫ বছর হতে হবে।

৫ ) চাকুরীতে যােগদানকালীন বিমানভাড়া নিয়ােগকর্তাকে বহন করতে হবে।

৬ ) প্রতি ২ বছর পর কিংবা চাকুরীর মেয়াদ শেষে প্রত্যাবর্তনকালীন বিমানভাড়াও নিয়ােগকর্তাকে বহন করতে হবে ।

৭ ) চাকুরী সংক্রান্ত যাতায়াত ব্যয় নিয়ােগকর্তাকে বহন করতে হবে।

৮ ) নিয়ােগকর্তাকে কর্মীর মাসিক বেতন পরবর্তী মাসের ১ ম সপ্তাহের মধ্যে ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশােধ করতে হবে।

৯ ) কর্মীদের বিনামূল্যে বীমা ও চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে।

১০ ) কুয়েতে গমনের ১৫ ( পনের ) দিনের মধ্যে প্রত্যেক কর্মীকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে নিবন্ধিত হতে হবে।

১১ ) বাংলাদেশ দূতাবাসের পূর্ব সম্মতি ব্যতিরেকে চাকরী পরিবর্তন করা যাবে না।

১২ ) পলায়নের ক্ষেত্রে কর্মীর পাসপাের্ট বাংলাদেশ দূতাবাসে জমা করতে হবে।

১৩ ) দৈনিক কর্ম – ঘণ্টা , বাৎসরিক ছুটি , ক্ষতিপূরণ ইত্যাদি কুয়েতের শ্রম আইন অনুযায়ী নির্ধারিত হবে।

🟥 বাংলাদেশী কর্মী নিয়ােগের পূর্বে নিয়ােগকারী প্রত্যেক কুয়েতি কোম্পানী / ব্যক্তি নিয়ােগকর্তা – কে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ছকে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

🟨 নিয়গোকর্তাকে প্রত্ত্যেক করর্মীর সাথে বাংলাদেশ দূতাবাসে কর্তৃক নির্ধারিত ছকে নিয়োগ চুক্তি সম্পাদন করতে হবে। নিয়োগ চুক্তি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রাণালয় এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও ঢাকায় অবস্থিত কুয়েত দূতাবাস কর্তৃক অনুমোদিত হতে হবে।

** আশা করি এই এ্যপ্সের কারনে বিদেশ যেতে ইচ্ছু অনেকেই লাভবান হবে এবং প্রতারনা থেকে মুক্তি পাবে। সময়ে দাবি এটাকে যথাযথ মনিটরিং করা। ব্যাস।

লেখক: #kawsar_Ahmed_bihon
Bangladeshi in kuwait

বাংলাদেশ থেকে সৌদি আরব গামী প্রবাস ফেরত কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি।

৭/৬/২০২১ আজ রাত ১২ টার পর থেকে যাদের ফ্লাইট অবশ্যই নিচের কাগজপত্রগুলো নিয়ে আসবেন। ভুল এড়ানোর জন্য আপনি যে একাউন্টে টাকা নিতে চান অথবা আপনার অথোরিটির মাধ্যমে টাকা নিতে চান সেই একাউন্টের একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসবেন অথবা নিজ দায়িত্বে হিসাবের নাম, হিসাব নাম্বার, ব্যাংক ও শাখার নাম লিখে আনবেন।

আপনাদের প্রয়োজনীয় কাগজ যা লাগবেঃ

০১. স্মার্টকাডের ফটোকপি (বি এমটি এর কার্ড) অথবা (ওয়েজ আর্নার্স কল্যাণ কার্ড)
০২. পাসপোর্ট এর ১ম ৪ পৃস্ঠার ফটোকপি
০৩. পাসপোর্টে সংযুক্ত ভিসার ফটোকপি
০৪. টিকেটের ফটোকপি।
০৫. হোটেল বুকিং এর ফটোকপি।

এগুলো সঠিকভাবে সম্পুর্ন করে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেয়ার সাপেক্ষে ২৫,০০০/- ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে আপনার দেওয়া অথরিটির একাউন্টে সরাসরি জমা করে দেয়া হবে।
নিচের অংশটুকু প্রিন্ট করে নিয়ে আসতে পারেন।

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ১৭২জন, ও সুস্থ ৩৪৪জন।

আজ কাতারে করোনায় আক্রান্ত১৭২জন ও সুস্থ হয়েছে ৩৪৪জন।রবিবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ১৭২টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ২১৮,৬২৭জন।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৪৪জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৫,২৯৪জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে ২,৭৬৪জন।
গত ২৪ঘন্টায় আইসিউ’তে ভর্তি হয়েছে ৪জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ১০৫জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ১৯,৫৪৪জন।
এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ২৬,৭৬,২৩৯জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১৩,২১৮জন। মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে২০,৪৯,২৭৮জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৩জন।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৫৬৯জন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্ত্রণালয়। যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবেন সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ১ জন’ শনাক্ত হয়েছে ১,২৯৭ জন এবং সুস্থ ১,৩৪২ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ১ জন’ শনাক্ত হয়েছে ১,২৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১,৩৪২ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩১৭,১৯৭ জন । মোট মৃতের সংখ্যা ১,৭৯৫ জন ।

আজকের সুস্থ হওয়া ১৩৪২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩০১,১৩৭ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ রবিবার রাত ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,২৬৫ জন। আইসিউতে আছেন ১৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১০,০১১ জনকে, সর্বমোট ২৬৭১,০১৩ জনকে টেস্ট করা হয়েছে।

কুয়েতে যেসব ব্যক্তি প্রবেশে নিরাপদ ও সুরক্ষিতঃ সিভিল এভিয়েশন কুয়েত।

১. কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত ভ্যাকসিনগুলির মধ্যে কমপক্ষে একটি ডোজ প্রাপ্ত প্রত্যেক ব্যক্তি এবং তাদের দু’সপ্তাহেরও কম সময় পেরিয়ে গেছে।

২. যে ব্যক্তি COVID-19 থেকে সুস্থ হয়ে উঠেছে এবং ৯০ দিনের বেশি সময় ধরে সুস্থ আছেন ।

প্রসঙ্গত, আগামী মাসের ১ম সপ্তাহে বিমানবন্দর খুললে এ সমস্ত ব্যক্তিরা কুয়েত প্রবেশ করিতে পারিবে ।

@Kuwait_DGCA