ভারতকে টানা তিন ম্যাচ হারাল বাংলাদেশ।

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বড়রা যখন হারের বৃত্ত থেকে বের হতে পারছে না তখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ ওভারের রোমাঞ্চে ৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছেন দেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।

ইডেন গার্ডেনসে টসে হেরে ব্যাট করতে নেমে বিশ্বকাপজয়ী যুবারা। মাহফিজুলের ৫৬, নওরোজ নাবিলের ৬২, ফাহিমের ২১, নাইমুরের ২০ ও ইফতেখারের ১৫ রানে ভর করে ২৩০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ।

ভারতের পক্ষে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন রিশিথ। পাশাপাশি গার্ভ আর নিশান্ত ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশের দেওয়া ২৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় স্বাগতিকরা। দলীয় ১০ রানেই ওপেনার হারনুরকে ফিরে যেতে হয় সাজঘরে।

এরপর ইনিংস এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অংকৃশ। ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন।

কিন্তু রিপন অংকৃশের সেই স্বপ্ন ভেঙ্গে দেন। ৮৮ রানে তাকে সাজঘরের পথ দেখিয়ে আনেন ব্রেক থ্রু। শেষ ওভারে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ৮ রান আর বাংলাদেশের ২ উইকেট। সেই সময় ৪ বলেই দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে টানা তৃতীয় জয়ের স্বাদ দেন তানজিম সাকিব। ২৯ রান দিয়ে সাকিব নেন ৩ উইকেট। পাশাপাশি ৩ উইকেট যায় মেহরবের ঝুলিতে।

‘আগামীতে প্রতি বছর করোনা টিকা নিতে হবে’

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মানুষের আগামী বহু বছর ধরে প্রতি বছর কোভিডের টিকা নেবার প্রয়োজন হতে পারে বলে বিবিসিকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন ওষুধ কোম্পানি ফাইজারের প্রধান। ওই সাক্ষাৎকারে ড. আলবার্ট বুর্লা বলেছেন যে ”খুবই উঁচু মাত্রার সুরক্ষা” নিশ্চিত করতে প্রতি বছর টিকা নেয়ার প্রয়োজন হবে।

সাক্ষাৎকারে ফাইজারের প্রধান নির্বাহী টিকা নিয়ে তার স্ত্রী মারা গেছেন এমন ভুয়া খবর ছড়ানোর কড়া সমালোচনা করেছেন। ফাইজারের প্রধান নির্বাহী বিবিসিকে এই সাক্ষাৎকার দিয়েছেন দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ার আগে। তিনি এই সাক্ষাৎকার দেবার আগেই ব্রিটেন ২০২২ এবং ২০২৩ সালের জন্য অতিরিক্তি ১১ কোটি ৪০ লাখ কোভিড টিকা কেনার চুক্তি করেছে, যার মধ্যে পাঁচ কোটি ৪০ লাখ টিকা ব্রিটেন কিনবে ফাইজার থেকে, আর বাকি ছয় কোটি মডার্না থেকে।

ড. বুর্লা বলেন, করোনাভাইরাসের বেটা ভ্যারিয়েন্ট – যেটিও প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল – এবং ডেল্টা ভ্যারিয়েন্ট, যা প্রথম ধরা পড়ে ভারতে, সেগুলো মোকাবেলায় ফাইজারের টিকা কার্যকর করার পদক্ষেপ তারা ইতোমধ্যেই নিয়েছেন। যদিও তিনি বলেছেন, ওই দুটি ধরন মোকাবেলায় তাদের টিকায় তেমন কোন বদল ঘটাতে হয়নি। তিনি আরও বলেন, অমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কার্যকর করার কাজ এখন তারা করছেন এবং আগামী ১০০ দিনের মধ্যে তাদের টিকা হালানাগাদ করার কাজ শেষ হবে।

ড. বুর্লা মনে করেন যে মহামারির সময় টিকা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছে, এবং এই টিকা না হলে “আমাদের সমাজের মূল কাঠামোই ঝুঁকির মুখে পড়ত”। ফাইজার আশা করছে যে এ বছর শেষ হবার আগেই তারা তাদের এমআরএনএ টিকার তিনশো’ কোটি ডোজ সরবরাহ করতে পারবে এবং আগামী বছর তাদের পরিকল্পনা রয়েছে চারশো’ কোটি ডোজ টিকা সরবরাহ করার। কোম্পানির প্রধান নির্বাহী বলেন, মানুষেকে করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা দেবার জন্য বিশ্ব জুড়ে একটা প্রতিযোগিতা চলছে, তবে ২০২২ সালে দেশগুলো “যত প্রয়োজন তত ডোজ টিকা পাবে”।

বিশ্বে স্বাস্থ্য বিষয়ক যেসব দাতব্য সংস্থা আছে, তারা বলছে যে ফাইজার, বায়োএনটেক এবং মডার্না এই মহামারির সময় যে পরিমাণ অর্থ বানিয়েছে তা অনৈতিক। এ বছর কোভিডের টিকা বিক্রি থেকে ফাইজার আয় করবে ৩৫ বিলিয়ন বা সাড়ে তিন হাজার কোটি ডলার। তাদের শেয়ারের দামও এখন আকাশচুম্বী হয়ে উঠেছে। এরপরেও পৃথিবীর অনেক দেশে বেশিরভাগ মানুষ অন্তত কোভিডের এক ডোজ টিকা পেলেও আফ্রিকার অনেক দেশের মানুষ টিকা প্রায় পায়ইনি – এসব দেশে প্রতি বিশ জনে একজনেরও কম মানুষ টিকা পেয়েছে।

মুনাফা লাভের প্রশ্নে কোনরকম দুঃখ প্রকাশ করেননি ড. বুর্লা। তিনি বলেছেন, “মূল কথা হল, লাখো লাখো জীবন রক্ষা পেয়েছে। “ট্রিলিয়ন ডলারের বিশ্ব অর্থনীতিকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছি। আগামী মহামারি রুখতে উদ্ভাবনের কাজে এটা জোরালো অনুপ্রেরণা হিসাবে কাজ করবে,” এই মন্তব্য করেন তিনি। মহামারিকে কাজে লাগিয়ে লাভ করার অভিযোগ তিনি নাকচ করে দিয়ে বলেছেন, ধনী দেশগুলোর জন্য এই ব্যয় “সস্তার খাবার কেনার খরচের সমান”, তবে নিম্ন আয়ের দেশগুলোকে টিকা বিক্রি করা হয়েছে কোন মুনাফা না রেখে। সূত্র: বিবিসি।

বিদেশ ভ্রমণে পাসপোর্ট সাথে আছে তো ? ওমিক্রন সময়ে নতুন কিছু বিষয় জানা জরুরি,,,,,,?

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিদেশ ভ্রমণ বা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অতি জরুরী ডকুমেন্ট হচ্ছে “পাসপোর্ট”। অনেক যাত্রী ভ্রমণের সময় এই গুরুত্বপূর্ণ পাসপোর্ট হারিয়ে ফেলেন। পাসপোর্ট এতটাই গুরুত্বপূর্ণ যে, এটি না থাকলে আপনি বিদেশ ভ্রমণ অথবা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবেন না।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট হারানো সংক্রান্ত অনেক অভিযোগ পাওয়া যাচ্ছে। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের তথ্যমতে, প্রতিদিনই তাদের কাছে এমন তথ্য দিচ্ছেন যাত্রীরা।

এপিবিএনের অনুসন্ধান বলছে, শুধুমাত্র অসাবধানতাবশত অনেক যাত্রী তাদের পাসপোর্ট হারিয়ে ফেলছেন।

** কেউ সিএনজিতে বা গাড়িতে রেখে নেমে যাচ্ছেন।
** কেউ ভাড়া পরিশোধ করার সময় সিএনজির ছাদে রেখে চলে যাচ্ছেন।
** কেউ কোন ডেস্ক বা টেবিলের উপর রেখে চলে যাচ্ছেন।
** অনেকে এয়ারপোর্টের বাইরে কোন রেস্টুরেন্ট বা দোকানে ফেলে আসছেন।

** বিমানবন্দরে পাসপোর্ট বা কোন জিনিস হারানো গেলে দ্রুত পুলিশকে (এপিবিএন) জানান।

বিদেশ ভ্রমণ বা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে আরো সতর্ক হোন।

** পাসপোর্ট।
** ভিসা (ই-ভিসা)
** টিকেট।
** করোনা পরীক্ষার রিপোর্ট।
** গন্তব্য দেশের ঠিকানা ও ফোন নম্বর।
** দেশে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর।
** গন্তব্য দেশের দূতাবাসের ঠিকানা ও ফোন নম্বর।
** কর্মী ভিসাধারীরা: রিক্রুটিং এজেন্সির নাম, লাইসেন্স নম্বর ও ঠিকানা।
** কর্মী হিসেবে বিদেশ যাওয়ার বিএমইটি স্মার্ট কার্ড।
** কর্মী, নিয়োগকর্তা ও রিক্রুটিং এজেন্সির মধ্যকার চুক্তিপত্র।

উপরের এই কাগজপত্র আবশ্যই খুবই যত্ন ও সতর্কতার সাথে রাখুন বা বহন করুন। আর এই কাগজপত্র এক সেট ফটোকপি অবশ্যই বাড়িতে রেখে দিতে ভুলবেন না।

সূত্র: এপিবিএন।

দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে যেকোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা। গতকাল (বুধবার) দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, যে যাত্রীরা আফ্রিকা থেকে আসবেন, বাধ্যতামূলকভাবে তাদের ১৪ দিনের কোয়ারান্টাইনে নিতে বলেছি। একই সঙ্গে তাদের ৪৮ ঘণ্টা আগের করোনার সার্টিফিকেট দেখাতে হবে। যদি কোনো দেশ থেকে করোনা টেস্ট ছাড়া কেউ আসে, তাদের অবশ্যই ৪৮ ঘণ্টার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে যেতে হবে।

কুয়েতে মহামারী পরিস্থিতি স্থিতিশীল, সরকার সোমবার নিশ্চিত করেছেন তবে বেশ কয়েকটি দেশে #ওমিক্রন নামে নতুন করোনাভাইরাস মিউট্যান্ট দেখা দেওয়ার পরে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮, ২৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

🪴 করোনাভাইরাস কমিটি বিশ্বে ওমিক্রন বৈকল্পিক সনাক্তকরণ সম্পর্কে প্রতিবেদনের পরে পরিস্থিতি অনুসরণ এবং পুনরায় মূল্যায়ন করতে তাদের সভাগুলি চালিয়ে যাবেন।

🪴 নাগরিক ও বাসিন্দাদের করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার শট নিতে এবং স্বাস্থ্যের প্রয়োজনীয়তাগুলি মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

🪴 স্বাস্থ্যমন্ত্রী কমিটিকে আশ্বস্ত করেছেন যে করোনাভাইরাস ছড়িয়ে পড়া মোকাবেলায় মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সুপারিশগুলি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় এবং সমস্ত সরকারী মন্ত্রণালয় ও সংস্থার প্রচেষ্টার জন্য পরিস্থিতি স্থিতিশীল এবং প্রস্তুত।

🪴কমিটি অন্যান্য সরকারী সংস্থার প্রতিবেদনগুলি পর্যালোচনা করেছেন এবং স্বাস্থ্য ব্যবস্থার দ্বারা জনসাধারণের আনুগত্যের পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত এবং মূল্যায়ন করেছেন।

🪴সমস্ত নাগরিক এবং বাসিন্দাদেরকে করোনাভাইরাস প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে মুখোশ পরা এবং ভ্যাকসিন নেওয়া।

🪴সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যক্তিরা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই টিকা কেন্দ্রে বুস্টার শট পেতে পারেন।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/699729836728354/posts/4994818657219429/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

কুয়েত সরকারের মুখপাত্র তারিক আল-মুজরিম এর অপস্থিতে কুয়েত মন্ত্রী পর্যায়ের করোনাভাইরাস জরুরী কমিটি #কোভিড 19, #ওমিক্রন সম্পর্কিত সর্বশেষ উন্নয়ন অনুসরণ করার জন্য একটি জরুরী সভা করেছেন।

কুয়েত সরকারের মুখপাত্র তারিক আল-মুজরিম এর অপস্থিতে কুয়েত মন্ত্রী পর্যায়ের করোনাভাইরাস জরুরী কমিটি #কোভিড 19, #ওমিক্রন সম্পর্কিত সর্বশেষ উন্নয়ন অনুসরণ করার জন্য একটি জরুরী সভা করেছেন।

  • তিনি পরিস্থিতি অনুযায়ী ওমিক্রন ভাইরাস সংক্রমণ পাওয়ার বা ছড়িয়ে পড়ার আগেই সকলেই তৃতীয় ডোজ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
  • নাগরিক এবং বাসিন্দাদের বিশেষ করে মুখোশ পরা স্বাস্থ্য শর্তগুলি চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

📌নিউজ লিংক 👇 নিচে,দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/699729836728354/posts/4994487530585875/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

ঢাকায় বোমা আতংকে ফ্লাইটের জরুরি অবতরণ, তল্লাশি চলছে

🕜রাত ৮:১৪ বুধবার , 🗓️১ লা ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ , ১৬ ই অগ্রহায়ণ , ১৪২৮ বঙ্গাব্দ , ২৬ শে রবিউস সানি , ১৪৪৩ হিজরি

ফ্লাইট এমএইচ-১৯৬ রাত ৯ টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী চ্যানেল আই অনলাইনকে বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।

দেশেকরোনায় আরও দুইজনের মৃত্যু, শনাক্ত ২৮২

🕜বিকাল ৫:১৪ বুধবার , 🗓️১ লা ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ , ১৬ ই অগ্রহায়ণ , ১৪২৮ বঙ্গাব্দ , ২৬ শে রবিউস সানি , ১৪৪৩ হিজরি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮৩ জনে। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ২৮২ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৫১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ।

এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮  জন।

সবশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের একজন পুরুষ ও অপরজন নারী। এ সময়ে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত।

🕜বিকাল ৪:৫৫ বুধবার , 🗓️১ লা ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ , ১৬ ই অগ্রহায়ণ , ১৪২৮ বঙ্গাব্দ , ২৬ শে রবিউস সানি , ১৪৪৩ হিজরি

আগামী ১৫ ডিসেম্বর থেকে পূর্ব ঘোষিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ভারত। বুধবার দেশটির ডাইরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) এই তথ্য জানায়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

ডিজিসিএ বলেছে, নতুন ভ্যারিয়েন্টের কারণে বৈশ্বিক দৃশ্যপটের পরিপ্রেক্ষিতে সবার সঙ্গে পরামর্শ করে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবা পুনরায় চালুর তারিখ যথাসময়ে অবহিত করা হবে।

এর আগে, গত সপ্তাহে কর্তৃপক্ষ আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল। তখন বলা হয়েছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় না থাকা দেশগুলোর যাত্রীরা ১৫ ডিসেম্বর থেকে মহামারি শুরুর আগের নিয়ম অনুযায়ী যাতায়াত করতে পারবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এখন পর্যন্ত ২২ দেশে ছড়িয়েছে। সর্বশেষ সৌদি আরবে শনাক্ত হওয়ার মধ্য দিয়ে ২২ দেশে ছড়িয়েছে করোনার নতুন এই ধরন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের অনুসারে, ওমিক্রন ধরন প্রথম আফ্রিকার দেশ বতসোয়ানায় শনাক্ত হয়। এরপর করোনার এই ধরন আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া।

নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ। 

সিএনএনের খবরে বলা হয়েছে, এই রেজিমেন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

সৌদি আরবে ওমিক্রন’ ভেরিয়েন্টের প্রথম রোগী শনাক্ত’

🕜বিকাল ৪:৪২ বুধবার , 🗓️১ লা ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ , ১৬ ই অগ্রহায়ণ , ১৪২৮ বঙ্গাব্দ , ২৬ শে রবিউস সানি , ১৪৪৩ হিজরি

সৌদি আরব ওমিক্রন কোভিড-১৯ ভেরিয়েন্টের প্রথম মামলা নিশ্চিত করেছে, সৌদি প্রেস এজেন্সি বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

মামলাটি একজন সৌদি নাগরিক যিনি উত্তর আফ্রিকার একটি দেশ থেকে এসেছেন, মন্ত্রণালয় আরও বিশদ বিবরণ দেয়নি।

আফ্রিকার কিছু দেশে করোনভাইরাস (COVID-19) এর একটি নতুন রূপের উত্থানের বিষয়ে ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, এবং অন্যান্য দেশে সংক্রামিতদের চলাচল শনাক্ত করার বিষয়ে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে, উত্তর আফ্রিকার দেশ থেকে ফিরে আসা সৌদি আরবের একজন নাগরিকের মধ্যে ওমিক্রন বৈকল্পিক সনাক্ত করা হয়েছিল,বলে জানান এসপিএ।

স্বাস্থ্য কর্তৃপক্ষ শনাক্ত ব্যক্তি এবং তাদের সাথে যোগাযোগকারী ব্যক্তিদের কোয়ারেন্টিনে রেখেছে এবং মহামারী সংক্রান্ত তদন্ত শুরু হয়েছে ও স্বীকৃত স্বাস্থ্য পদ্ধতি অনুসরণ করা হচ্ছে ।

মন্ত্রণালয়ের সূত্রটি বলেছে যে, লোকেদের তাদের টিকা সম্পূর্ণ করার জন্য আহ্বান জানিয়েছে এবং ভ্রমণকারীদের স্ব-বিচ্ছিন্নতা এবং পরীক্ষার নিয়মগুলিকে সম্মান করার নির্দেশ দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার সতর্ক করেছে যে ভারীভাবে পরিবর্তিত ওমিক্রন করোনভাইরাস বৈকল্পিক আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সংক্রমণ বৃদ্ধির খুব উচ্চ ঝুঁকি তৈরি করেছে যা কিছু জায়গায় “গুরুতর পরিণতি” হতে পারে।

ওমিক্রন” প্রথম গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় রিপোর্ট করা হয়েছিল, সেখানে সংক্রমণ তীব্রভাবে বেড়েছে।

এর পর থেকে এটি এক ডজনেরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে অনেকেই নিজেদের দেশের সাথে আফ্রিকার ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। – এসপিএ/এজেন্সি।