কুয়েত থেকে ৪৭ দিনে ২,৭৩৯ জন আইন লঙ্ঘনকারীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে..!!

বুধবার, ২০ অক্টোবর ২০২১, ৪ কার্তিক ১৪২৮

কুয়েত নির্বাসন ও সাময়িক আটক বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি সংশোধনমূলক প্রতিষ্ঠানের সাধারণ প্রশাসন কর্তৃক জারি করা পরিসংখ্যান অনুসারে, ১সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২১ইং তারিখ পর্যন্ত ৪৭ দিনে মোট ২,৭৩৯ জন আইন লঙ্ঘনকারীদের দেশ থেকে নির্বাসন দেওয়া হয়েছে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে..

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4814264115272615/

✍️ Collected and posted by Nahar Hoque

ব্যাংকার ডাক্তার ইঞ্জিনিয়ারসহ প্রতিষ্ঠিত ৮ সন্তান, রাস্তায় ফেলে দিল মাকে….?

বুধবার, ২০ অক্টোবর ২০২১, ৪ কার্তিক ১৪২৮

ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের রশ্মিমপুর গ্রামের মরিয়ম বেগম নামে এক শতবর্ষী বৃদ্ধা মাকে সন্তানরা গাড়ি থেকে ফেলে দিলেন একটি বাজারের পাশে। এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন।

ডাক্তার, ব্যাংকার, ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ীসহ ওই বৃদ্ধা মায়ের ৮ ছেলে ও মেয়েদের সবাই সমাজে সুপ্রতিষ্ঠিত। তারপরও কোনো ছেলের বাড়িতেই তার মাথা গুঁজবার ঠাঁই হলো না। তার পিতার দেওয়া ১৫ বিঘা জমি সন্তানদের লিখে না দেওয়ায় এ পরিণতি হয়েছে বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী। শেষ পর্যন্ত তার দায়িত্ব নিলেন গ্রামবাসী।

সরেজমিন জানা যায়, ওই গ্রামের প্রয়াত মো. আসুরুদ্দিন সরকার নামে এক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তাঁতশিল্পসহ কয়েকশ বিঘা জমি ছিল আসুরুদ্দিন সরকারের। তাই একমাত্র মেয়ে মরিয়ম বেগমের সুখের কথা ভেবে তাকে ১৫ বিঘা জমি লিখে দিয়ে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করে দিয়ে বিয়ে দেন। এরপর জামাতা মো. আব্দুস সালামকে ঘরজামাই হিসেবে বাড়িতে প্রতিষ্ঠিত করেন।

পরবর্তীতে মরিয়ম বেগম ৬ ছেলে ও ২ মেয়ে সন্তানের জননী হন। প্রত্যেক সন্তানকেই তিনি লেখাপড়া শিখিয়ে সুপ্রতিষ্ঠিত করেন। বড়ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান একটি ব্যাংকের কর্মকর্তা। ছোট ছেলে ডা. মো. হুমায়ুন কবীর বিসিএস কর্মকর্তা (ডাক্তার)। তিনি একটি সরকারি আবাসিক হাসপাতালে কর্মরত। সাখাওয়াত হোসেন সাকী ও আব্দুল্লাহেল বাকী নামকরা ব্যবসায়ী ও আলমগীর হোসেন বিদেশে ভালো বেতনে চাকরি করেন।

তাদের কারও সংসারে কোনো অভাব অনটন নেই। শুধু বৃদ্ধা মাকে ভরণপোষণ করতে যেন তাদের অভাবের শেষ নেই। ক্ষুধার জ্বালায় সদা ছটফট করেন এই বৃদ্ধা মরিয়ম বেগম। ক্ষুধার যন্ত্রণা মেটাতে  ঘুরে বেড়ান এদিক-সেদিক। না খেয়ে তার বাকশক্তি হারিয়ে ফেলার উপক্রম হয়ে গেছে।

সন্তানদের কাছে বিষয়টি বারবার বলায় তারা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ওই শতবর্ষী বৃদ্ধা মাকে চিকিৎসার কথা বলে গাড়িতে তুলে স্থানীয় বঙ্গবাজারের পাশে রাস্তার ওপর ফেলে রেখে যায়। তার গোঙানির শব্দ পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় মো. আব্দুল লতিফের বাড়িতে নিয়ে সেবা-শুশ্রূষা ও চিকিৎসার ব্যবস্থা করেন।

বৃদ্ধার ছেলে মো. আলমগীর হোসেন বলেন, আমার মায়ের অনেক বয়স হয়েছে। তার মাথা নষ্ট হয়ে গেছে। তাই আমাদের নিয়ে এমন মিথ্যাচার করছেন। আমরা তাকে যথেষ্ট ভরণপোষণ দিচ্ছি ও সেবাযত্ন করছি।

মো. আব্দুল লতিফ নামে এক গ্রামবাসী বলেন, বৃদ্ধার ছেলেরা যদি তার এত ভরণপোষণ দিচ্ছে ও সেবাযত্ন করছে তাহলে তার এ করুণদশা কেন? শুধু তাই নয়, গ্রামবাসী মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় বঙ্গবাজারের পাশের রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসা দিচ্ছেন কেন?

শুধু বৈধ পাসপোর্ট হলেই যাওয়া যাবে ১৮টি দেশে, লাগবে না কোন ভিসা

মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ৩ কার্তিক ১৪২৮

ভ্রমণের নেশা কার না থাকে! আর তা যদি হয় দেশের বাইরে, তাহলে তো নেশাটা আরও বেড়ে যায়। কিন্তু বিদেশ যাওয়ার ঝক্কি কম না; এর মধ্যে অন্যতম ভিসা। তবে বাংলাদেশের পাসপোর্টের সম্মানে বিশ্বের অনেক দেশই আছে যেখানে ভ্রমণে লাগবে না কোনো ভিসা। শুধু বৈধ পাসপোর্ট হলেই যাওয়া যাবে ১৮টি দেশে।

বিশ্ব আর্থিক উপদেষ্টা সংস্থা অ্যারটন ক্যাপিটালের পাসপোর্ট ইনডেক্স জানিয়েছে, বাংলাদেশের নাগরিকদের জন্য ২৬টি দেশে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা রয়েছে। আর ১৫৪টি দেশে যেতে হলে সবুজ পাসপোর্টে ভিসা থাকতে হয়।

ভিসা লাগবে না যেসব দেশে

এশিয়ার ইন্দোনেশিয়া, ভুটান, প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিজি, আফ্রিকার গাম্বিয়া, লেসোথো, প্রশান্ত মহাসাগরীয় দেশ মাইক্রোনেশিয়া, ভানুয়াতু, ক্যারিবীয় দেশ হাইতি (৯০ দিন), জ্যামাইকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাকো, বারবাডোজ (১৮০ দিন), ডমিনিকা, বাহামা, গ্রানাডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস (৯০ দিন) ও সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস।

অন-অ্যারাইভাল সুবিধা যেসব দেশে

এশিয়ার মালদ্বীপ, নেপাল, কম্বোডিয়া (৩০ দিন), টিমোর-লেস্ট, আফ্রিকার মরিটানিয়া, মোজাম্বিক, সোমালিয়া (৩০ দিন), উগান্ডা (ই-ভিসা), রুয়ান্ডা (৩০ দিন/ই-ভিসা), মাদাগাস্কার, বেনিন, গিনিয়া-বিসাউ (ই-ভিসা), কেপ ভার্দে, কমোরোস, টোগো, দক্ষিণ আমেরিকার বলিভিয়া (৯০ দিন/ই-ভিসা), প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া ও টুভালু।

ই-ভিসা সুবিধা যেসব দেশে

এশিয়ার মালয়েশিয়া (৩০ দিন), শ্রীলঙ্কা (ইটিএ), কাতার, মিয়ানমার (২৮ দিন), পূর্ব আফ্রিকার সিশেলেস, আফ্রিকার কেনিয়া (৯০ দিন), ইথিওপিয়া, জিবুতি ও গ্যাবোনে।

ওমানের বিপক্ষে অলআউট বাংলাদেশ।

মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ৩ কার্তিক ১৪২৮

ওমানের মতো দলের বিপক্ষে ২১ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরান ওপেনার মোহাম্মদ নাঈম। 

তৃতীয় উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে গড়েন ৮০ রানের জুটি। দলীয় ১০১ রানে রানআউট হয়ে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তার আগে ২৯ বলে ৬টি চারের সাহায্যে করেন ৪২ রান। 

ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে চারে খেলতে নেমে কাজের কাজ কিছুই করতে পারেননি নুরুল হাসান সোহান। এই সুদর্শন উইকেটকিপার ফেরেন চার বলে মাত্র ৩ রান করে। 

এরপর একাই লড়াই চালিয়ে যান নাঈম শেখ। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে সৌম্যর কারণে একাদশে জায়গা হয়নি নাঈমের। 

বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে ওমানের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বেশ সাবধানি ব্যাটিং করেন নাঈম শেখ। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের কারণেই ১৫৩ রান তুলতে সমর্থ হয় বাংলাদেশ।

তবে শেষ চার ওভারে ৬ উইকেট হারায় বাংলাদেশ। একের পর এক উইকেট পতনের কারণে শেষ ২৪ বলে ৩৩ রানের বেশি করতে পারেনি টাইগাররা। 

ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ইনিংসের ১৬.৪ ওভারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ। ৫০ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় করেন ৬৪ রান। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের গণ্ডি পেরিয়ে মূলপর্বে খেলতে হলে আজ ওমান এবং পরের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে বড় ব্যবধানে  জিততে হবে টাইগারদের। 

প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের মূলপর্বের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ওমান-পাপুয়া নিউগিনির বিপক্ষে জয়ের পাশাপাশি রান রেটেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে। তাহলেই বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট নিশ্চিত হবে। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/১০ (মোহাম্ম নাঈম ৬৪, সাকিব ৪২,মাহমুদউল্লাহ ১৭, মুশফিক ৬, লিটন ৬, নুরুল হাসান ৩, মোস্তাফিজ ২, তাসকিন ১, আফিফ ১;বিলাল খান ৩/১৮, ফায়াজ বাট ৩/৩০)। 

ডেল্টাসহ ১১ ভেরিয়েন্টের বিরুদ্ধে বঙ্গভ্যাক্স কার্যকর, দাবি গ্লোব বায়োটেকের।

মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ৩ কার্তিক ১৪২৮

বাংলাদেশে তৈরি ‘বঙ্গভ্যাক্স’ টিকা’ ডেল্টাসহ করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্ট মোকাবিলা করতে সক্ষম বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।

প্রতিষ্ঠানটির কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন যুগান্তরকে জানিয়েছেন, তাদের তৈরি টিকা বানরের ওপর বেশ কয়েকবার প্রয়োগ করা হয়েছে। এতে কার্যকর অ্যান্টিবডি তৈরি হয়েছে বানরের শরীরে। যা থেকে প্রমাণিত হয় এটা মানবদেহেও সমান কার্যকর হবে। কারণ বানর আর মানুষের মধ্যে জিনগত বেশ মিল রয়েছে। 

ড. মহিউদ্দিন বলেন, এখন পর্যন্ত বিশ্বে সক্রিয় করোনাভাইরাসের ডেল্টাসহ ১১টি ভেরিয়েন্টের সিকোয়েন্স পর্যবেক্ষণ করে টিকার সিকোয়েন্স মিলিয়ে দেখা গেছে প্রতিটি ভেরিয়েন্টের ক্ষেত্রেই বঙ্গভ্যাক্স কার্যকর। 
বঙ্গভ্যাক্স টিকার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে— এটি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১ মাস এবং -২০° সেলসিয়াস তাপমাত্রায় ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

ড. মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন,  ১ আগস্ট থেকে বানরের ওপর শুরু হওয়া এ ট্রায়াল কার্যক্রম শেষ হলে অক্টোবরের শেষে বিস্তারিত প্রতিবেদন কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। বঙ্গভ্যাক্স মানবদেহেও একইভাবে কাজ করবে। সব পরীক্ষা নিরীক্ষা শেষে সরকারের অনুমোদন পেলে শিগগিরই বাজারে আসবে এই টিকা।‘

গ্লোব বায়োটেকের এ কর্মকর্তা আরও বলেন, প্রচলিত বেশিরভাগ ভ্যাকসিন ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে খুব একটা কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। এক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বঙ্গভ্যাক্স, প্রত্যাশা করেন তিনি।  
২০২০ সালের ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কৃত বঙ্গভ্যাক্স টিকাকে কোভিড-১৯ টিকার তালিকায় অন্তর্ভুক্ত করে। 

দেশে,করোনায় আরও ৭ জনের মৃত্যু।

মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ৩ কার্তিক ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৮৫ জনের প্রাণ কেড়ে নিল।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৯ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ২৯৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ২০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৬৮ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

বিশেষ ক্ষমার আনুষ্ঠানিক ঘোষণা দেবে কুয়েতের আমীর

কুয়েতের মহামান্য আমীর একটি বিশেষ ক্ষমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন, আজ যে কোন সময় এই ঘোষণা আসতে পারে ।

দেশটির সাংসদ মুহান্নাদ আল-সায়ের এর বরাত দিয়ে স্থানীয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

তবে, কুয়েতের রাজনৈতিক দন্ধ নিরসনে আমীরের এমন উদ্যেগকে সম্মানের সহিত গ্রহণ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা ।

জানা গেছে যে, বিশেষ ক্ষমা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে, এবং বিস্তারিত বিবরণ কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা করা হবে।

হিন্দুদের উপর হামলা: রংপুরে তিন গ্রামে থমথমে পরিস্থিতি।

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

ফেসবুকে একটি কথিত পোস্টকে কেন্দ্র করে রংপুরে হিন্দুদের উপরে হামলার ঘটনার পর সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে৷ এদিকে, হামলায় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নীচের মানবেতর জীবনযাপন করছেন৷

রংপুরের পীরগঞ্জ রামনাথপুর ইউনিয়নের তিনটি গ্রামে হামলাকারীদের দেয়া আগুনে পুড়ে গেছে হিন্দুদের ২৫টি ঘরবাড়ি৷ মন্দির ভাংচুরসহ ঘরবাড়ি-দোকানপাট লুটপাট করা হয়েছে৷ এক রাতেই নিঃস্ব হয়ে গেছেন অনেকগুলো পরিবার৷ উচ্ছৃঙ্খল জনতার হামলায় ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন করছেন৷

কথিত ফেসবুক পোস্টকে ঘিরে উত্তেজনা  

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুরের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার এক হিন্দু কিশোর রবিবার ইসলাম ধর্মকে ‘অবমাননা করে’ ফেসবুকে একটি ছবি পোস্ট করেছে বলে গুজব ছড়িয়ে পড়ে৷ এরপর কয়েকশত মানুষ সেই কিশোরের বাড়ি ঘেরাও করে৷ তবে তার আগেই সেই বাড়ির সদস্যরা অন্যত্র সরে যায়৷   

সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই বাড়িতে যান৷ পুলিশ তখন পুরো বাড়ি ঘেরাও করে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে৷ 

কিন্তু সেই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই রবিবার রাত ১০টায় ইউনিয়নটির হিন্দু অধ্যুষিত বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়া এলাকায় ঘরবাড়ি, দোকানপাট, মন্দিরে ভাংচুর ও লুটপাট করে একদল উচ্ছৃঙ্খল জনতা৷ তারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়৷ 

হামলার সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কৃষক, মৎসজীবী ও দিনমজুর মানুষজন প্রাণ রক্ষায় ঘর থেকে পালিয়ে যায়৷ তারা অভিযোগ করেন, দুর্বৃত্তরা হিন্দু বাড়িগুলো থেকে টাকা, স্বর্ণালংঙ্কার, গবাদিপশু লুটপাট করেছে৷ শেষে পেট্রোল ঢেলে ঘরবাড়িগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে৷

পরিকল্পিত আক্রমণ, বলছে পুলিশ 

হিন্দু কিশোরের বাড়ির পার্শ্ববর্তী গ্রামে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়৷ কিন্তু ততক্ষণে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা৷ এসময় নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড টিয়ার সেল ও ৬১ রাউন্ড শটগানের গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা৷

ঘটনাস্থল পরিদর্শন করা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার মনে করেন, সুপরিকল্পিতভাবে হিন্দুদের উপর হামলা চালানো হয়েছে৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ফেসবুকে ধিক্কারজনক একটি পোস্টকে কেন্দ্র করে পরবর্তীতে ৩টি গ্রামে নৃশংস ধ্বংসলীলা চালানো হয়েছে৷ অসংখ্য দুস্কৃতিকারী নাশকতা চালিয়েছেন৷ নিরীহ মানুষের উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে৷

তিনি বলেন, ‘‘রোববার রাতে প্রায় তিনশ মানুষ মাঝিপাড়ায় সমবেত হয়েছিল৷ তারা মুহূর্তের মধ্যে গ্রামে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে৷ তাৎক্ষণিকভাবে পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগের ঘটনাটি আমরা মনে করছি সুপরিকল্পিতভাবে করা হয়েছে৷’’

এদিকে, হিন্দুদের বাড়িতে হামলার ঘটনার পর পুলিশ অন্তত ৪২ জনকে গ্রেফতার করেছে৷ গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ 

পুড়ে ছাই ঘরবাড়ি, সম্পদ: সর্বস্বহারাদের কান্নার রোল

হিন্দু বাড়িতের হামলার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে অনেকের শখের ঘরবাড়ি, খড়ের গাদা, গবাদি পশু৷ কারো কারো ঘরের সকল আসবাবপত্র, কাপড়ও পুড়ে গেছে৷ টাকা-স্বর্ণালংঙ্কার হারিয়ে একেবারে নিঃস্ব বড় করিমপুর, কসবা ও উত্তরপাড়ার ২৫টি বাড়ির প্রায় ৬৬টি পরিবার৷ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন তারা৷ 

রাতের দুঃসহ স্মৃতি মনে পড়তেই কান্নায় ভেঙ্গে পড়ছেন অনেকে৷ কান্নাজড়িত কন্ঠে বড় করিমপুরের কৃষক ননী গোপাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি চার সন্তান নিয়ে বাড়িতে বসবাস করি৷ রোববার রাত ৮টায় শুনতে পেলাম পাশের গ্রামে একটি হিন্দুবাড়ির খড়ের গাদায় আগুন দেয়া হয়েছে৷ কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশ, চেয়ারম্যান গাড়িতে করে ছুটে যান সেখানে৷ সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়৷ পুলিশ যাওয়ার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়৷’’

তিনি বলেন, ‘‘এরপর শত শত মানুষ আমাদের গ্রামে এসে একটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ আমার পার্শ্ববর্তী একটি বাড়িতে আগুন দেয়৷’’ 

৫৫ বছর বয়স গোপাল বলেন, ‘‘আমি প্রাণ ভয়ে আমার ছোট ভাইয়ের বাড়িতে পালিয়ে যাই৷ দূর থেকে দেখেছি আমার বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে৷ ঠেকানোর মত উপায় নেই৷’’ 

তিনি বলেন, ‘‘এখন আমার আর কিছুই নেই৷ খাবার নেই, কাপড় নেই৷ কি দোষ করেছিলাম আমরা?’’

উজালী রানী নামে ভুক্তভোগী এক নারী ডয়চে ভেলেকে বলেন, ‘‘আগুনে আমার সব পুড়ে গেছে৷ এর ক্ষতিপূরণ সরকারও দিতে পারবে না৷ আমি এর বিচার চাই৷’’ 

সরলা রায় নামের আরেক হিন্দু নারী রোববার রাতের কথা স্মরণ করে জানান যে একদল মানুষ তাদের গ্রামে এসে হিন্দু বাড়ি পুড়িয়ে ফেলতে বলে৷ 

৪৩ বছর বয়সি এই গৃহিনী বলেন, ‘‘আমি এই কথা শুনে গোয়াল থেকে গরু বের করে ঘর থেকে পালিয়ে যাই৷ ওরা আমার ঘরে ঢুকে আমার মেয়ের বিয়ের জন্য রাখা ৫০ হাজার টাকা, স্বর্ণালংঙ্কারসহ সব কিছু নিয়ে গেছে৷ আমার ঘর নেই, টাকা নেই, আমি কি নিয়ে থাকবো?’’

পুলিশের সতকর্তার মাঝে হামলা

এদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য দাবি করেছেন, প্রশাসন সতর্ক থাকায় হামলাকারীরা বড় কোনো ক্ষতি করতে পারেনি৷ 

তিনি বলেন, ‘‘দূর্গাপূজায় বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটায় আমরা সর্বোচ্চ সতর্ক ছিলাম৷ তাই আরও বড় ধরনের ঘটনা ঘটাতে পারেনি দুস্কৃতিকারীরা৷’’ 

রংপুরে হিন্দুদের উপর হামলার ঘটনায় ইতোমধ্যে একটি মামলা হয়েছে৷ আরো মামলা হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ৷ আর ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় রাজনীতিবিদর৷ 

সুত্র ঃ- DW

বাকি দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের সুপার টুয়েলভ অনিশ্চিত……?

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

স্কটল্যান্ডের কাছে ৬ রানের এক পরাজয়ে লজ্জায় যেমন ডুবতে হয়েছে, তেমনি জেঁকে বসেছে সুপার টুয়েলভে যেতে না পারার শঙ্কা। গতকাল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে আছে ওমান। ‘বি’ গ্রুপের চারটি দলেরই আরও দুটি করে ম্যাচ বাকি আছে। বাংলাদেশ কি পারবে সুপার টুয়েলভে যেতে?

ওমান এবং স্কটল্যান্ডের ঝুলিতে এখন সমান ২ পয়েন্ট আছে। তবে ১০ উইকেটের বিশাল জয়ের কারণে নেট রান-রেটে এগিয়ে আছে ওমান। তাদের নেট রান-রেট এখন ৩.১৩৫। স্কটল্যান্ডের ০.৩০০।  তিনে থাকা বাংলাদেশ -.৩০০ আর পাপুয়া নিউগিনি -৩.১৩৫ নেট রান-রেট নিয়ে আছে চার নম্বরে। আগামীকাল দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান। ওই ম্যাচটি হারলেই কোনো সমীকরণ ছাড়া বাংলাদেশকে বিদায় নিতে হবে বাছাইপর্ব থেকে।

কিন্তু বাংলাদেশ যদি পরবর্তী দুটি ম্যাচে বড় জয়ও পায়, তাহলেও সুপার টুয়েলভ নিশ্চিত নয়। নিজেদের দুই ম্যাচ জয়ের পাশাপাশি মাহমুদউল্লাহদের এখন প্রত্যাশা করতে হবে, স্কটল্যান্ড যাতে পরবর্তী দুটি ম্যাচে জয় পায়। তাহলে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে টাইগাররা দ্বিতীয় রাউন্ড খেলতে পারবে। নাহলে দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে স্কটল্যান্ড আর ওমান। কিংবা রান-রেটের জটিল হিসাবের দিকে তাকিয়ে থাকতে হবে। যা রীতিমতো লজ্জা হয়েই দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য।

কুয়েত মন্ত্রিপরিষদ মসজিদগুলিতে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন এবং সব দেশের ফ্লাইট খোলার অনুমোদন দিচ্ছেন..!!

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

কুয়েত মন্ত্রিপরিষদ মসজিদগুলিতে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন এবং সব দেশের ফ্লাইট খোলার অনুমোদন দিচ্ছেন..!!

অবহিত সূত্রগুলি দৈনিক “আল-রাই” -কে জানিয়েছেন যে মন্ত্রিসভা আজকের বৈঠকে সমস্ত স্বাস্থ্য প্রয়োজনীয়তা মেনে একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলকে মসজিদে নামাজ আদায় করতে সম্মত হয়েছেন।

সূত্র আরো জানায়, কাউন্সিল প্রয়োজন অনুসারে সেমিনার এবং বিয়ের পার্টি অনুষ্ঠানের অনুমতি দিতেও সম্মত হয়েছেন।

সূত্রগুলি ইঙ্গিত দিয়েছেন যে কাউন্সিল করোনা জরুরি অবস্থার জন্য সুপ্রিম কমিটির সুপারিশগুলি পর্যালোচনা করছে, যার মধ্যে সব দেশের ফ্লাইটের জন্য বিমানবন্দর খোলার অনুমোদন সহ সকল দেশকে ভিসা প্রদানের অনুমতি দেওয়ার।

সূত্রগুলি জানিয়েছেন যে কাউন্সিল খোলা জায়গায় মুখোশ না পরার অনুমতি দিতে সম্মত হয়েছে এবং জোর দিয়ে বলেছেন যে সমস্ত সিদ্ধান্ত স্বাস্থ্য প্রয়োজনীয়তার প্রয়োগের প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে..

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/156961937665270/posts/5121262771235137/

✍️ Collected and posted by Nahar Hoque