সৌদিতে ওমরাহ পালনে মানতে হবে না সামাজিক দূরত্ব

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

এতদিন পবিত্র মক্কায় ওমরাহ পালনে ছিল নানা বিধি-নিষেধ। তবে এবার বড় পরিসরে শুরু হলো পবিত্র ওমরাহ পালন। প্রথমবারের মতো মানতে হবে না সামাজিক দূরত্ব। গতকাল রোববার (১৭ অক্টোবর) তাওয়াফের ক্ষেত্রে মানতে হয়নি নির্ধারিত লাইন। কাঁধে কাঁধ মিলিয়েই মুসল্লিরা আদায় করেছেন নামাজ। মহামারি চলাকালে প্রথমবার বিধিনিষেধ শিথিল করলো দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, কাবা শরীফে প্রবেশ এবং নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পড়তে হবে। এছাড়া ওমরাহ্ পালনের আগেই পূর্ণ করতে হবে ভ্যাকসিনের দুটি ডোজ। সরকারের নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিশ্চিত করতে হবে শর্তগুলো। রোববার থেকে খোলা জায়গায় নেই মাস্ক পরিধাণের বাধ্যবাধকতা। এছাড়া রাস্তাঘাট, গণপরিবহন, রেস্তোঁরা, সিনেমা হলগুলোয় থাকছে না সামাজিক দূরত্ব মানার কঠোর নীতিমালা।

সূত্রঃ যমুনা টিভি।

কুয়েত থেকে এক মাসে বাংলাদেশীসহ ২৭৩৯ জন প্রবাসীকে নির্বাসন…।

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাসন ও অস্থায়ী গ্রেপ্তার বিষয়ক অধিদপ্তর জানিয়েছে যে, গত এক মাসে আবাস আইন ও অন্যন্যা আইন লঙ্ঘনের দায়ে ২৭৩৯ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

আজ সোমবার (১৮ অক্টোবর) আল রাইয়ে প্রকাশিত সংবাদে আরো জানাযায় যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশণ বিভাগ এক পরিসংখ্যান জারি করে এই তথ্য জানানো হয় ।

গত ১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত কুয়েত থেকে এসব প্রবাসীদের নির্বাসনে পাঠানো হয়, যাদের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, মিশর, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসী রয়েছে।

এদের মধ্যে পুরুষ ১৫৮২ জন এবং নারী প্রবাসী রয়েছে ১১৫৭ জন ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ সম্পর্ক ও নিরাপত্তা মিডিয়া বিভাগ বলেছে যে, এটি স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল-আলীর নির্দেশ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেলের নির্দেশনা অনুসারে পরিচালিত হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেলে শেখ ফয়সাল আল-নওয়াফ, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের দেশ থেকে বহিষ্কারের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন ।

দেশে,করোনায় আরও ১০ জনের প্রাণহানি

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৭৮ জনের প্রাণ কেড়ে নিল।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২8 হাজার ৩৭১ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

কুয়েত 🇰🇼 আগামীকালের মন্ত্রীসভায় মাস্ক ছাড়াই স্বাভাবিক জীবন যাপনের প্রস্তাব..!!

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

মন্ত্রিসভা তার সাপ্তাহিক বৈঠকে সোমবার একটি রিপোর্ট অধ্যয়ন করবে যা কুয়েতকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং কিছু কার্যক্রম পূনোরায় শুরু করতে পরামর্শের প্যাকেজের দিকে বিশেষ নজর দেবেন।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিবাহ অনুষ্ঠানের হল পূনোরায় চালু করা এবং সব ধরণের অনুষ্ঠান ক্রিয়াকলাপ শুরু করা, জমায়েতের অনুমতি দেয়া, পরিপূর্ণ ভাবে মসজিদ , গির্জা গুলো খোলার পাশাপাশি মাস্ক পরিত্যাগ করা,
আরবী দৈনিক আল-কাবাস রিপোর্ট করেছেন।

সূত্রগুলি ইঙ্গিত করেছেন যে প্রতিবেদনে দেশের মহামারী সংক্রান্ত পরিস্থিতি অন্তর্ভুক্ত থাকবে, যেহেতু এমন ইঙ্গিত রয়েছে যে সংক্রমণের হার এবং নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তির উল্লেখযোগ্য পরিমাণ হ্রাস এবং মৃত্যু প্রায় শূন্যের কোটায় এসে পড়েছে। আলহামদুলিল্লাহ 💕😍

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে..

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4808283139204046/

✍️ Collected and posted by Nahar Hoque

বিল গেটস কন্যার বিয়ে হলো মুসলিম রীতিতে।

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

দীর্ঘদিনের প্রেমিকের সাথেই অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসের কন্যা জেনিফার গেটস। যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টির নর্থ সালেমের ১২৪ একরের ঘোড়ার খামারে মুসলিম প্রেমিক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করেছেন জেনিফার।

স্থানীয় সময় শুক্রবার রাতে মুসলিম রীতিতে মিশরের নাগরিক ও অশ্বারোহি নাসেরকে বিয়ে করেন জেনিফার। এরপর শনিবার বিকেলে নর্থ সালেমের ঘোড়ার খামারে অনুষ্ঠিত হয় রাজকীয় অনুষ্ঠান। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত ছিলেন ৩০০ অতিথি।

মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল গেটসও। নিজ হাতে মেয়েকে তুলে দেন নাসেরের হাতে। শনিবারের অনুষ্ঠানে মানা হয় জেনিফারের নিজের ধর্মীয় রীতি। সেখানে উপস্থিত ছিলেন জেনিফার গেটসের মা মেলিন্ডাও। বিচ্ছেদের পর মেয়ের বিয়ের জন্য আবারও এক হন তারা।

ঘোড়ার খামারটা অবশ্য জেনিফারের নিজের। ২০১৮ সালে স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। নাসেরের স্বামীও একজন পেশাদার ঘৌড়দৌড়বিদ। এই সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয় তাদের। আর অবশেষে দুজনের প্রণয় পেলো পরিণতি।

PACI Kuwait: শীঘ্রই সিভিল আইডি কার্ড প্রদানের বিলম্বের সমাধান করবে।

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

কুয়েত পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) কর্তৃক সিভিল আইডি কার্ড প্রদানের বিলম্ব শীঘ্রই সমাধান হবে কারণ PACI ইলেকট্রনিক চিপ ছাড়াই সিভিল আইডি কার্ড নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে আল-রাই দৈনিক পত্রিকা।

প্রতিবেদন অনুসারে, PACI ডেটা সঞ্চয় করতে এবং আরও ভাল এবং দ্রুত পরিষেবা প্রদানের জন্য সফ্টওয়্যার সিস্টেম বজায় রাখার এবং আপডেট করার ক্ষেত্রে একটি নতুন কর্মপ্রবাহ নিয়ে এসেছে।

বর্তমানে PACI কুয়েতি নাগরিক এবং ৫ বছরের কম বয়সীদের অগ্রাধিকার দিচ্ছে কারণ এই বিভাগটি ‘My Identity’ অ্যাপে নেই।

গিনেস বুকে নাম লেখালেন কাতার প্রবাসীর ছেলে মনিরুল

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২ কার্তিক ১৪২৮

২১ বছরের মোহাম্মদ মনিরুল ইসলাম এক হাতের উপরে ৩০ সেকে’ন্ডের মধ্যে সর্বোচ্চ ৫০টি পেন্সিল রেখে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের কাতার প্রবাসী জহিরুল ইসলামের ছেলে। ইউটিউব ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতার বিষয়টি দেখার পর থেকেই মনিরুল বাবা-মা এবং বন্ধুদের উৎসা’হের চর্চা কেন্দ্র হয়ে উঠেছেন মনিরুল।

বারবার চে’ষ্টার পর সফল হয়ে গত জুন মাসে ভি’ডিওটি গিনেস বুক কর্তৃপক্ষেক কাছে পাঠান মনিরুল। আর তাতেই জোটে এই বি’রল স্বীকৃতি। মনিরুল ময়মনসিংহ জাতীয় কবি কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। ছোটবেলা থেকেই অ’সম্ভব মেধার অধিকারী মিরারচর গ্রামের মনিরুল। মাধ্যমিক পরীক্ষায় এ প্লাস পেয়ে সুনাম অর্জন করেছিলেন তিনি। একই ক্যাটাগরিতে ৩০ সেকেন্ডে ৪০টি পেন্সিল হাতের উপর রাখার রেক’র্ড গড়েছিলেন ঢাকার মিরপুরের বাসিন্দা সিয়াম।

তিনি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী। এর আগে গিনেস ওয়া’র্ল্ড বুকে ইতালির নাগরিক সিলভা ৩০ সেকেন্ডে ৪২টি পেন্সিল হাতের উপর রাখার কৃর্তি অ’র্জন করেন। তার এই রের্কড ভে’ঙে দিয়ে ৩০ সেকে’ন্ডে ৫০টি পেন্সিল হাতের উপর রেখে মনিরুল ইসলাম গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখান। মনিরুল ইসলাম জানান, ‘ছোট বেলা থেকেই পড়াশুনার পাশাপাশি ইউটি’উব ও সোশ্যাল মিডিয়ায় গিনেস বুকের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন রেকর্ড দেখে আমার মনে ইচ্ছা জাগে, আমিও যদি এরকমই একটি রেক’র্ড গড়তে পারতাম। পৃথিবীর বুকে নিজের দেশ বাংলাদেশের নামটা তুলে ধরতে পারতাম।’

মনিরুল বলেন, ‘সেই প্রচেষ্টায় বিশ্বের অনেকগুলো রে’র্কড দেখি এবং তাদের মধ্য আমি বেছে নেই ৩০ সেকেন্ডে স’র্বোচ্চ পেন্সিল হাতের উপর রাখার রেকর্ডটি। সেই রেকর্ডটি ব্রেক করার জন্য আমি দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পর সেটি আমার আওতায় চলে আসে। তখন আমি রেকর্ডটি ব্রেক করার জন্য গিনেস বুকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করি। আবেদন করার দুই মাস পর গিনেস বুক কর্তৃপ’ক্ষ ইমেলের মাধ্যমে জানান আমার আবেদনটি গ্রহণ করা হয়েছে।’

‘তাদের নির্দেশনামতে আমার রেক’র্ডটির ভিডিও বার্তা পাঠানোর জন্য বলা হয়। সেই অনুযায়ী ভি’ডিও পাঠাই আমি। গিনেস কর্তৃপ’ক্ষ গত ২১ সেপ্টেম্বর ইমেলের মাধ্যমে জানান আমার রেকর্ডটি সফ’ল হয়েছে। আমি এখন এই ক্যাটাগরিতে বিশ্বরেকর্ড হো’ল্ডার। আগামী কয়েক মাসের মধ্য গিনেস বুকের রের্কড ব্রে’ক করার স্বীকৃতিপত্র পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।’

দেশে,করোনায় মৃত্যু বেড়েছে

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩১৪ জন। একদিনে শনাক্তের হার ১.৭৪ শতাংশ।এরআগে গতকাল শনিবার (১৬ অক্টোবর) ৬ জনের মৃত্যু এবং ২৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল।

বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮ হাজার ৩০০ জনের। পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৭টি। এখন পর্যন্ত মোট ১ কোটি ৯৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষায় হয়েছে। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৬৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫২৯ জন।এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

কুয়েতে আল কুয়েতিয়া কোম্পানীতে বকেয়া বেতনের দাবীতে বাংলাদেশী প্রবাসীদের কর্মবিরতি”অব্যাহত।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

কুয়েতে আল কুয়েতিয়া কোম্পানীতে কর্মরত বাংলাদেশী কর্মীরা বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতি পালন করেছেন” বিষয়টি সমাধানে কুয়েতস্থ বাংলাদেশী রাষ্ট্রদূত মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছন প্রবাসীরা।

জানা গেছে যে, কুয়েতিয়া কোম্পানিতে কর্মরত বাংলাদেশী কর্মীরা গত ৩ দিন ধরে গত ৩ মাসের মাসিক বেতন অনাদায়ে কর্মবিরতি পালন করে আসছে।

তাদের অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, কোম্পানীর বিভিন্ন সেক্টরের কাজ করে যাওয়ার পরেও বেতন না পাওয়ায় কর্মীরা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতি পালন করে ।

কোম্পানীর কিছু উর্ধতন কর্মকর্তা কর্তৃক কর্মীদের উপর মানসিক ভাবে টর্চারের খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশী কর্মীরা অভিযোগ করে জানান, গত ৩ মাসের বেতন না পাওয়ায় তারা দেশে পরিবারের ভরন-পোষণ ও নিজেদের খাওয়া দাওয়া নিয়ে মানবেতর জীবন যাপন করতেছেন।

এমতাবস্থায় তারা আমাদের বাংলাদেশ দুতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মহোদয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

কুয়েতে আটক পাপুলের মামলার রায় না হওয়া পর্যন্ত কুয়েতের ২ এমপিকে আটক রাখার নির্দেশ।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১ কার্তিক ১৪২৮

কুয়েতে মানবপাচার ও মানি লন্ডারিং মামলায় আটক বাংলাদেশের সাবেক সাংসদ কাজী শহীদুল ইসলাম পাপলুর মামলার রায় না হওয়া পর্যন্ত কুয়েতের ২ এমপিকে আটক রাখার নির্দেশ দিয়েছে আদালত ।

আজ রবিবার (১৭ অক্টোবর) আরবী দৈনিক আল রাইয়ে প্রকাশিত সংবাদে জানা যায়, ক্যাসেশন আদালত বর্তমান এমপি সাদউন হাম্মাদ এবং প্রাক্তন এমপি সালাহ খুরশিদকে আটক করার আদেশ দেন, যতক্ষণ না বাংলাদেশী এমপির মামলার ক্ষেত্রে সিদ্ধান্ত জারি করা না হয়, তবে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন ।

প্রসঙ্গত, গত ৬ই জুন লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য গ্রেপ্তার করার নির্দেশ দেয় কুয়েতের সরকারি কৌঁসুলিরা।

সেই সময় তার প্রতিষ্ঠানের একজন হিসাবরক্ষকসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ঘুষ দেয়া, অর্থ পাচার, মানব পাচার এবং ভিসার অবৈধ লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।