পাসপোর্ট সংক্রান্ত তথ্য জানতে নিচে ক্লিক করুন,,,,,,?

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

পাসপোর্ট করার ক্ষেত্রে
সাধারণ পাসপোর্টঃ- ৩৪৫০/-
জরুরী পাসপোর্টঃ- ৬৯০০/-
পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে তদন্তকারী অফিসারকে কোন টাকা প্রদান করবেননা।
যদি তদন্তকারী অফিসার আপনাকে বলে আপনার পাসপোর্ট পেতে অনেক সময় লাগবে বা হবেনা। এ ধরনের হুমকি দিলে আপনার জেলার পুলিশ সুপারকে অবহিত করুন।
সকল জেলার পুলিশ সুপারের
নম্বর দেওয়া হল সুবিধার্থেঃ-
★ ঢাকা বিভাগ:
শরীয়তপুর– 01713373606
নরসিংদী– 01713373406
গাজীপুর– 01713373356
নারায়নগঞ্জ– 01713373339
টাঙ্গাইল– 01713373447
কিশোরগঞ্জ– 01713373471
মানিকগঞ্জ– 01713373373
ঢাকা– 01713373320
মুন্সিগঞ্জ– 01713373390
রাজবাড়ী– 01713373594
মাদারীপুর– 01713373582
গোপালগঞ্জ– 01713373569
ফরিদপুর– 01713373550
★ সিলেট বিভাগ:
সিলেট– 01713374368
মৌলভীবাজার- 01713374433
হবিগঞ্জ– 01713374392
সুনামগঞ্জ– 01713374414
★বরিশাল বিভাগ:
ঝালকাঠি– 01713374281
পটুয়াখালী– 01713374311
পিরোজপুর– 01713374330
বরিশাল– 01713374260
ভোলা– 01713374294
বরগুনা– 01713374347
★ চট্রগ্রাম_বিভাগ:
কুমিল্লা– 01713373678
ফেনী– 01713373773
ব্রাহ্মণবাড়িয়া– 01713373724
রাঙ্গামাটি– 01713373675
নোয়াখালী– 01713373742
চাঁদপুর– 01713373705
লক্ষ্মীপুর– 01713373760
চট্রগ্রাম– 01713373627
কক্সবাজার– 01713373657
খাগড়াছড়ি– 01713373677
বান্দরবান– 01713373676
★ রাজশাহী বিভাগ:
সিরাজগঞ্জ– 01713374030
পাবনা– 01713374008
বগুড়া– 01713374054
রাজশাহী– 01713373792
নাটোর– 01713373851
জয়পুরহাট– 01713374077
চাঁপাইনবাবগঞ্জ– 01713373813
নওগা– 01713373828
★ খুলনা বিভাগ:
যশোর– 01713374153
সাতক্ষীরা– 01713374135
মেহেরপুর– 01713374244
নড়াইল– 01713374202
চুয়াডাঙ্গা– 01713374231
কুষ্টিয়া– 01713374214
মাগুরা– 01713374175
খুলনা– 01713374095
বাগেরহাট– 01713374116
ঝিনাইদহ– 01713374186
★ ময়মনসিংহ বিভাগ:
শেরপুর– 01713373519
ময়মনসিংহ– 01713373422
জামালপুর– 01713373532
নেত্রকোণা– 01713373497
★ রংপুর বিভাগ:
পঞ্চগড়– 01713373994
দিনাজপুর– 01713373955
লালমনিরহাট– 01713373941
নীলফামারী– 01713373903
গাইবান্ধা– 01713373886
ঠাকুরগাঁও– 01713373980
রংপুর– 01713373868
কুড়িগ্রাম– 01713373920

সূত্রঃ আমরা সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী।

কুয়েতে ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়নের আপডেট’

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী ডঃ আবদুল্লাহ আল-সালমান ৬০ এবং তার বেশি বয়সের যারা স্কুল ডিপ্লোমাধারী এবং তার চেয়ে কম শিক্ষিত, সেসব প্রবাসীদের আবাসন পুনর্নবীকরণের ফাইল মূল্যায়ন করেছেন।

গত জানুয়ারী থেকে ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়ন বন্ধ হওয়ার পর থেকে ব্যবসায়ী মহলের নানান প্রস্তাব ও ২০০০ দিনার স্বাস্থ্য বীমা বিষয়ে আলোচনায় ছিল।

আল রাই পত্রিকা বাণিজ্য মন্ত্রীর বরাত দিয়ে জানান, এই সমস্যার চূড়ান্ত সমাধান খুঁজতে বিভিন্ন প্রস্তাব জমা দেওয়া হচ্ছে যা খুব শীঘ্রই পর্যালোচনা করা হবে।

বাণিজ্য ও শিল্প মন্ত্রী, ডঃ আবদুল্লাহ আল-সালমান প্রবাসীদের আবাসন পুনর্নবীকরণ এবং স্বাস্থ্য বীমার জন্য প্রতি বছর জনপ্রতি কেডি ৫০০ ফি বাস্তবায়নের পক্ষে।

প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন যে, এই বিষয়ে জমা দেওয়া সমস্ত প্রস্তাব মন্ত্রী পরিষদের উপদেষ্টা কমিটিতে পেশ করা হোক, যাতে শ্রমবাজারের স্বার্থে উপযুক্ত সুপারিশ করা হয় এবং সরকারের জনসংখ্যাতাত্ত্বিক পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক না হয়।

সূত্র জানিয়েছে যে, জমা দেওয়া প্রস্তাবটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে সুপারিশও নেবে, যারা শুরু থেকে জনশক্তির ও পাবলিক অথরিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল।

সুত্রের বরাত দিয়ে আল রাই জানিয়েছে যে, সম্ভবত এই সপ্তাহে অথবা পরের সপ্তাহের মধ্যে নতুন সিদ্ধান্ত জারি করা হবে।

রিং আইডির ব্যাংক হিসাব তলব

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩ আশ্বিন ১৪২৮

রিং আইডির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। একই সঙ্গে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্ট্রিমকারসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকলে, তাও জানাতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে রিং আইডি ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং রিং আইডি বিডি লিমিটেডের নামে ব্যাংক হিসাব থাকলে, তা জানাতে বলা হয়েছে।
এদিকে রিং আইডি ডিস্ট্রিবিউশনের ঠিকানা উল্লেখ রয়েছে গুলশানের নিকেতনের ৫৭ নম্বর বাড়ি। আর রিং আইডি বিডির ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর মহাখালীর খাজা টাওয়ার। গত ২২ সেপ্টেম্বর রিং আইডির প্রতারণা বিষয়ে ‘ঘণ্টা বাজছে আরেক বড় প্রতারণার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কানাডা প্রবাসী বাংলাদেশি শরিফ ইসলাম ও আইরিন ইসলাম দম্পতি রিং আইডির প্রতিষ্ঠাতা। অর্থের বিনিময়ে এজেন্ট ও ব্র্যান্ড প্রোমোটার নামে সদস্য বানিয়ে এরইমধ্যে এক হাজার ৮০ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

বিএফআইইউর চিঠিতে, টিকটক, স্ট্রিমকার ছাড়াও আরও চারটি অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এসব অ্যাপ হলো, তিনপাত্তি, ট্রেজার হান্ট, লাকি পয়সা ও ক্রিকেট স্টারস। অ্যাপভিত্তিক এসব প্রতিষ্ঠানের নামে কোনো ধরনের ব্যাংক হিসাব থাকলে, সেসব খোলার ফরম, কেওয়াইসি প্রোফাইল ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঠাতে বলা হয়েছে। অ্যাপভিত্তিক এসব প্রতিষ্ঠানের একটিরও অফিসের ঠিকানা পায়নি বাংলাদেশ ব্যাংক।আরও ১৫ ব্যাংক হিসাবের তথ্য তলব:সংকল্প ট্রাস্টসহ আট প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠান সংশ্নিষ্ট সাত ব্যক্তির ব্যাংক হিসাবও তলব করেছে বিএফআইইউ। প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে, বেসরকারি সংস্থা সংকল্প ট্রাস্ট, সংকল্প ট্রাস্ট স্টাফ সিকিউরিটি ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ ওয়েলফেয়ার ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ প্রভিডেন্ট ফান্ড, সংকল্প ট্রাস্ট স্টাফ জেনারেল ফান্ড, সংকল্প ট্রাস্ট এলনাহ প্রজেক্ট, টাফুন ট্রাস্ট এবং আমিরাবাদ হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা। এছাড়া এসব প্রতিষ্ঠান সংশ্নিষ্ট সাত ব্যক্তি হলেন, মির্জা শহিদুল ইসলাম খালেদ, মনিরুজ্জামান হিরু, আব্দুর রহিম, মিসেস তাছলিমা ও সাইফুল ইসলাম।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ কার্গোজট

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে পণ্য পরিবহণে ভয়াবহ জট তৈরি হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ জনবলের অভাব, স্ক্যানিং মেশিন ও ওজন মাপার যন্ত্র বিকল থাকায় এমন জট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগের ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি কার্গো ডেলিভারি করতে হচ্ছে এখন প্রতিদিন।

আগে প্রতিদিন গড়ে ১৫টি কার্গো ফ্লাইট থাকলেও এখন গড়ে শিডিউল নন-শিডিউল মিলে অর্ধশতাধিক ফ্লাইট ওঠানামা করছে।পণ্য স্ক্যানিংয়ে এখন একমাত্র ভরসা ৪ কুকুরের ডগ স্কোয়াড। যার কারণে পণ্য রপ্তানিতে বড় ধরনের ধস নেমেছে।

তবে দু-একদিনের মধ্যে বিকল ইডিএস মেশিন সচল হলে এই জট থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।বিশেষজ্ঞরা বলেছেন, এমন ধীরগতি চলতে থাকলে ঝুঁকিতে পড়বে বিলিয়ন ডলারের রপ্তানি আদেশ।
অপরদিকে স্ক্যানিংয়ে সমস্যা হলে যে কোনো সময় ফের বন্ধ হয়ে যেতে পারে ইউরোপসহ বিভিন্ন দেশে কার্গো পরিবহণ।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পরিবহণে ধস নামায় অনেক ক্রেতা তাদের পণ্য পরিবহণে কলকাতা বিমানবন্দরব্যবহারে আগ্রহ দেখাচ্ছে।
অনেকে ইতোমধ্যে কলকাতা বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহণের জন্য সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে।

দেশে,ই-কমার্সের লাগাম টানতে এবার কারিগরি কমিটি

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান ১৬ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের হাজার কোটি টাকা লোপাটের পর খাতটি পরিচালনায় দিক-নির্দেশনামূলক পরামর্শ পেতে এ কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল প্রধান মো. হাফিজুর রহমানকে।

সোমবার মন্ত্রণালয়ের উপসচিব (কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের উপসচিব মুহাম্মদ সাঈদ আলী। বাকি ১৪ জনকে কারিগরি কমিটির সদস্য নিয়োগ করা হয়েছে।

কমিটি দেশে ডিজিটাল কমার্স সংক্রান্ত যাবতীয় কর্মকাণ্ড তথা ডিজিটাল কমার্সের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য সংঘটন, লেনদেন সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ এবং প্রযুক্তিগত সমস্যা নিরসনের লক্ষ্যে সমন্বিতভাবে এই কারিগরি কমিটি কাজ করবে।

গত কয়েক দিন অনলাইন কেনাকাটায় বছরে ই-কমার্সের বিকাশ হলেও এ ক্ষেত্রে সরকারি নজরদারি না থাকার সুযোগ নিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে।

বিমানবন্দরে করোনা টেস্ট ল্যাব স্থাপন নিয়ে যা হচ্ছে”

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

কাল হবে, পরশু হবে-এমন আশ্বাসে দুই সপ্তাহ পার হলেও বিমানবন্দরে বিদেশগামীদের করোনা পরীক্ষা শুরু হয়নি। সবশেষ বলা হয়েছিল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরাতগামীদের র‌্যাপিড টেস্ট শুরু হবে। তবে সোমবার রাতে জানা গেলো, মঙ্গলবার থেকেও টেস্ট শুরু হবে না। কারণ, আমিরাতের অনুমতি মেলেনি। খবর দৈনিক সমকালের ।

আমিরাতের অনুমতি পাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল বেবিচক) কর্তৃপক্ষ।

বেবিচক চেয়ারম্যান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের করোনা পরীক্ষার জন্য বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব প্রস্তুত রয়েছে। ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলও ভাল আছে।

চেয়ারম্যান বলেছেন, পরীক্ষা শুরু করতে স্বাস্থ্য অধিদপ্তরও অনুমতি দিয়েছে। মঙ্গলবার থেকে করোনা পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। আমিরাতের অনুমতির বিষয়ে দুই দেশ জোরালোভাবে কাজ করছে। ঢাকাস্থ আমিরাত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

বিমান উড্ডয়নের সর্বোচ্চ ছয় ঘণ্টা আগে করোনার র‌্যাপিড টেস্ট করার শর্ত দিয়েছে আমিরাত। এ কারণে গত মে থেকে দেশটিতে কর্মরত প্রবাসীরা যেতে পারছে না। তাদের সংখ্যা ৪০ থেকে ৫০ হাজার। গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে দুই তিন দিনের মধ্যে ল্যাব স্থাপনের নির্দেশ দেওয়া হয়। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদও সেদিন জানিয়েছিলেন দুই তিন দিনের মধ্যে ল্যাব বসবে।

কিন্তু ল্যাব বাছাইয়ে সমন্বয়হীনতা ও বারবার সিদ্ধান্ত বদল, টানাপোড়েন এবং একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টায় ২০ দিন চলে যায়। ৬ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটি সাতটি প্রতিষ্ঠানকে বাছাই করে ল্যাব স্থাপনের অনুমতি দিতে। কিন্তু পরের দিন এই তালিকা থেকে থেকে তিনটি প্রতিষ্ঠান বাদ পরে। সংযুক্ত হয় বাছাইয়ের সময় পর্যাপ্ত তথ্য না দেওয়া তিন প্রতিষ্ঠান। সাতটির মধ্যে ছয়টি প্রতিষ্ঠান ল্যাব স্থাপন করেছে বসছে বিমানবন্দরের অভ্যন্তরে। পার্কিং ভবনের ছাদে স্থায়ী ল্যাব স্থাপনে আরো সময় লাগবে।

গত বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ল্যাব পরিদর্শন করে জানিয়েছিলেন, শনিবার থেকে টেস্ট শুরু হবে। পরের দিন প্রবাসী কল্যাণমন্ত্রী পরিদর্শন করে একই কথা জানান। কিন্তু শনিবার টেস্ট শুরু হয়নি ল্যাবের সক্ষমতা যাচাই না হওয়ায়। বলা হয়েছিল রোববার থেকে টেস্ট শুরু হবে। ওই দিন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানান, মঙ্গলবার থেকে শুরু হবে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমতি পাওয়া সাত প্রতিষ্ঠানের ছয়টি বেবিচকের কাছে স্ট্যান্ডার্ড অপরাটেরিং প্রসিজার (এসওপি) জমা দেয় গত ১৭ সেপ্টেম্বর। যা আবর আমিরাতে পাঠানো হয়েছে। কোন কোন প্রতিষ্ঠান আরব আমিরাতের শর্তানুযায়ী করোনা পরীক্ষায় সক্ষম-তা জানতেই এসওপি দেশটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বেবিচক। কিন্তু ১০ দিনে এ বিষয়ে কোনো মতামত জানায়নি আমিরাত। এ যুক্তিতেই টেস্ট শুরু যাচ্ছে না।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসওপি আমিরাতে পাঠানোর প্রয়োজন ছিল না। দেশটি এসওপি চায়নি। শুধুশুধু তা পাঠিয়ে সময় ক্ষেপন করা হচ্ছে। যাতে একটি বিশেষ প্রতিষ্ঠান ‘লাভবান’ হয়।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ছয়টি প্রতিষ্ঠানের একটি গত মাসে মন্ত্রণালয়ে কাজ চেয়ে আবেদন করার সময়ই আমিরাত দূতাবাসের প্রত্যায়ন জমা দিয়েছে। ওই প্রতিষ্ঠানটি আগেই আমিরাতের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে। সূত্রের খবর, সেই প্রতিষ্ঠানটিকে এককভাবে করোনা পরীক্ষার কাজ দেওয়ার ‘চাপ’ ছিল। বর্তমানে শুধু তারাই পরীক্ষামূলক করোনা পরীক্ষা করছে। তাদের ল্যাব থেকে পরীক্ষা সনদ নিয়ে গত কয়েকদিনে শ’ খানেক কর্মী আমিরাত গিয়েছেন। মঙ্গলবারও তাদের পরীক্ষা করা যাত্রীরা আমিরাত যাবেন। বাকি পাঁচ প্রতিষ্ঠান ল্যাব স্থাপন করলেও, তারা পরীক্ষা করতে পারছে না।

বেবিচক চেয়ারম্যান বলেছেন, মহামারিতে বাংলাদেশে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, অন্য দেশ তা প্রশংসিত হয়েছে। প্রবাসীদের ফেরত পাঠানোর চাপ ছিল, আমরা তা মোকাবিলা করেছি। আমরা বিমানবন্দরে যে ব্যবস্থা নিয়েছি, সংক্রমণের কোনো ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের বাছাই করা ও সংযুক্ত আরব আমিরাতের অনুমতিপ্রাপ্ত একটি ল্যাব রয়েছে বিমানবন্দরে। তাদের পরীক্ষা করা ৭০ জন যাত্রী সোমবার রাতে দুবাই গিয়েছেন। মঙ্গলবার দুবাইগামী আরও একটি ফ্লাইটের প্রবাসী যাত্রীরা এ ল্যাবে করোনা পরীক্ষা করে গন্তব্যে যাবে।

দেশে,করোনায় প্রাণ হারালেন আরও ২৫ জন।

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

দেশে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৪৩৯ জন মারা গেলেন ভাইরাসটিতে।

গতকাল (রোববার) ২১ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ৯৮০ জন। 

সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। 

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন।

কুয়েত ত্যাগে তালিকায় শীর্ষে ভারতীয়রা’

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

কুয়েত লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম (এলএমআইএস) কর্তৃক জারি করা একটি সরকারী প্রতিবেদন অনুসারে, এই বছরের প্রথম ত্রৈমাসিকে যেসব প্রবাসী শ্রমিক কুয়েত ত্যাগ করেছে, তাদের মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয় সম্প্রদায়, এরপরের অবস্থানে যথাক্রমে মিশর ও বাংলাদেশ ।

দৈনিক আল কাবাসের প্রতিবেদনে বলা হয়েছে যে, ১৭,৩৯৮ জন গৃহকর্মীসহ মোট ৬৭,৮০৯ জন প্রবাসী কুয়েত ত্যাগ করেছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয়দের প্রস্থানের হার সবচেয়ে বেশী, ২১,৩৪১ জন। এরপরের অবস্থানে মিসরীয় ১১,১৩৫ জন এবং বাংলাদেশী রয়েছে ৬১৩৬ জন ।

বাকীরা পাকিস্তান, ফিলিপাইন ও নেপালসহ বিভিন্ন দেশের নাগরিক ।

কুয়েতে মিশরীয় নাগরিকের আত্নহত্যা’

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

কুয়েতে একজন মিশরীয় নাগরিক তার কপিলের অফিসে আত্নহত্যা করেছে, আজ রবিবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-আনবা পত্রিকায় সংবাদের নিশ্চিত করা হয়েছে ।

একই সুত্রে আরটিএম জানতে পারে যে, ৫০ বছর বয়সী মিশরীয় নাগরিক যিনি, একজন কুয়েতি মহিলার অধীনে তার অফিসে চাকুরী করত, সে অফিসের ভিতর আত্নহত্যা করেছেন বলে পুলিশকে জানান স্পন্সর ।

তবে ঠিক কি কারণে আত্নহত্যা করেছে জানা না গেলেও, করোনা মহামারীর কারণে অর্থনৈতিক কারণ এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে ।

কুয়েতে ১২৭ জন অমুসলিম ইসলাম গ্রহণ করেছে ‘

সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১, ১২ আশ্বিন ১৪২৮

কুয়েতের ইসলাম পরিচিতি কমিটির দাওয়াতে (IPC) গত আগস্ট মাসে কুয়েতে থাকা বাসিন্দাদের মধ্য থেকে ১২৭ জন ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেছে ।

আইপিসির ইসলাম প্রচারের জন্য গঠিত কমিটির মহাপরিচালক ইব্রাহিম আল-বদর এই সুসংবাদ দিয়ে খুশি প্রকাশ করলেও, তিনি জোর দিয়ে বলেন যে, এই মহান ধর্মের ক্রমাগত চাহিদা মূলত আল্লাহ তায়ালার সাফল্যের জন্য এবং তারপরে ইসলাম প্রবর্তনের জন্য এবং দায়ীদের প্রচেষ্টার ফসল।

ইসলাম গ্রহণকারীদের মধ্যে পুরুষ এবং মহিলা রয়েছে ।

অ্যাডভোকেসি কমিটির প্রকল্পগুলির সমর্থনে ভাল মানুষদের উদার সমর্থন দাওয়াতি কাজে অবদান রাখে ।

আল-বদর বলেছেন: গত আগস্ট মাসে অন্যান্য অর্জন এটি যে, এক মাসে ১২৭ জন বিভিন্ন দেশের বাসিন্দা ইসলাম গ্রহণ করেছে । সুত্রঃ আল আনবা ।