দেশে,ফের পঞ্চাশের নিচে করোনায় মৃত্যু

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ২ আশ্বিন ১৪২৮

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ১৪৭ জন মারা গেলেন ভাইরাসটিতে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।  এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

নতুন জাতের সুস্বাদু ফল উৎপাদনে কুয়েতি কৃষকের সাফল্য’

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ২ আশ্বিন ১৪২৮

কুয়েতঃ বছরের পর বছর, ওয়াফরা এবং আবদালি খামারে কুয়েতের কৃষকদের সকল প্রকার ফল উৎপাদনে সাফল্য বৃদ্ধি পাচ্ছে, তাদের অভিজ্ঞতা বৃদ্ধি এবং কৃষিতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার এবং উপযুক্ত পরিবেশ তৈরির কারণে অনেক ফল যেমন ডুমুর, আঙ্গুর, লেবু, পেঁপে, আম, ফ্যাশন ফল এবং কলা চাষ, পরিশীলতা (তরমুজ), ক্যান্টালুপ (হলুদ তরমুজ), স্ট্রবেরি এবং অন্যান্য ফল সফলতা পাচ্ছে কুয়েতি কৃষকরা ।

এই কৃষকদের মধ্যে যারা এই ধরণের ফল উত্পাদন করে, তাদের একজন কৃষক সালাহ আহমেদ আব্দুল করিম আল-বদর আল-রাই পত্রিকাকে সফলতার কথা তুলে ধরেন ।

তিনি দীর্ঘ মেয়াদে বিদেশী বিভিন্ন ধরণের ফল চাষে আগ্রহী, তার খামার আবদালিতে।

আল বদর বলেন, “তিনি তার পিতার কাছ থেকে কৃষিকাজ উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, তার বাবা প্রয়াত কৃষক আহমেদ আল বদর, যিনি সত্তর ও আশির দশকে ওয়াফরা এবং আবদালি কৃষি এলাকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ।

মিঃ আল বদর জানান, তিনি চেষ্টা করতে ভালোবাসেন যে, নতুন জাতের সুস্বাদু ফল উতপাদন করা, এসব ফলের স্বাদ মান সম্মত, যাহা তিনি বিভিন্ন দেশে প্রতি বছর পরিদর্শন করেন,বিদেশী অভিজ্ঞতা ও প্রযুক্তি ব্যবহার করে কুয়েতে রকমারি ফল উৎপাদনে কাজ করছেন তিনি ।

কুয়েতে অবৈধ প্রবাসীদের আটকে অভিযান’ জাহারায় আটক ১৫০ জন’

শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ২ আশ্বিন ১৪২৮

কুয়েতে অবৈধ প্রবাসীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে’ জাহারা জেলার বিভিন্ন এলাকায় অভিযানে আটক করা হয়েছে ১৫০ জন বিদেশী নাগরিককে ।

নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল-রাই জানিয়েছে যে, অভিযানের ফলে আবাসিক আইনে ৭০ জন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সুলাইবিয়া এলাকার সবজী মার্কেট থেকে পালিয়ে যাওয়া শ্রমিকও রয়েছে ।

আল রাহিয়া এলাকার পশুর হাট থেকে ৮০ জনকে আবাস আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করা হয়েছে।

সূত্রটি উল্লেখ করেছে যে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বেশিরভাগেরই মামলা ছিল, স্পন্সর থেকে পালিয়ে যাওয়া এবং কিছু রেসিডেন্সি আইন লঙ্ঘনও রয়েছে ।

গ্রেফতারকৃতরা সবাই এশিয়ান এবং আরব সম্প্রদায়ের প্রবাসী।

সূত্রগুলি এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থানায় রেফার করা হয়েছে, তাদের বক্তব্য গ্রহণ করা হবে, এবং জানতে চাওয়া হবে তাদের আশ্রয় দাতা, ভরণ-পোষণ এবং ঘর ভাড়া কে দিয়েছে ?

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তাদের দেশ থেকে নির্বাসন এবং আজীবন কুয়েতে প্রবেশ করতে পারবেনা ।

গত রবিবার থেকে শুরু হওয়া নিরাপত্তা অভিযানে আজ পর্যন্ত প্রায় ৫০০ জন অবৈধ প্রবাসী আটক হয়েছে ।

রোজীর বাহারি অফার: অস্ট্রেলিয়া একা গেলে ১৮ লাখ, সপরিবারে ২৩ লাখ

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১, ১ আশ্বিন ১৪২৮

উম্মে ফাতেমা রোজী (৩৫) একজন অস্ট্রেলিয়ান প্রবাসী। গ্রামের বাড়ি ঝালকাঠি। মাঝে মধ্যে দেশে এসে কয়েকটি পরিবারের স’ঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

আর এসব নেটওয়ার্কের মাধ্যমেই তিনি হাতিয়ে নেন লাখ লাখ টাকা।রোববার মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রোজী প্রথমে অস্ট্রেলিয়া থেকে অনলাইনে দেশের পুরুষদের টার্গেট করে প্রেমের জালে ফাঁ’সান। এরপর দেশে এসে তাকে বা তার পরিবারের

সদস্যদের অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। পরে তার চক্রের সহযোগিতায় জাল ভিসা ও টিকিট তৈরি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে কে’টে পড়েন।

তার এ কাজে সহযোগিতার জন্য দেশে রয়েছে একটি চক্র। এই চক্রের মাধ্যমে উচ্চবিত্তদের টার্গেট করে আ’ত্মীয়ের ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাব’ে বলে প্র’লোভন দেখান। সপরিবারে গেলে (স্বামী-স্ত্রী) ২৩ লাখ আর একা গেলে ১৮ লাখ বলে অফার দেওয়া ‘হতো।

এ চক্রের দুজনকে গ্রে’;ফ;তার করেছে পুলিশের অ’পরাধ ত’দন্ত বিভাগ (সিআইডি)। গ্রে’ফতারকৃতরা হলেন- আশফাকুজ্জামান খন্দকার (২৬) ও মো. সাইমুন ইসলাম (২৬)। তবে চক্রের মূল হোতা রোজী অস্ট্রেলিয়া থাকায় তাকে ;গ্রে’ফ;তার করা সম্ভব হয়নি।

রোজী অস্ট্রেলিয়া ইমিগ্রে’শন কনস্যূলার জেনারেল হিসেবে মিথ্যা পরিচয় দেন। এ ছাড়াও তিনি অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী স্কট মর’িসনের কাছ থেকে পুরস্কৃত হন ও

পুরস্কারের ছবি ভুক্তভোগীদের দেখান। এতে ভুক্তভোগীরা বিশ্বা’স করতে থাকেন। পরে ধাপে ধাপে কাগজপত্র ও ভিসার কথা বলে টাকা নিতে থাকেন।

দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান Relative Sponsor migration subclass (855) permanent residence জাল ভিসা

প্রস্তুত করে বাংলাদেশি নিরীহ লোকদেরকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা আ’ত্মসাৎ করেছেন প্রবাসী উম্মে ফাতেমা রোজী।

দেশে করোনায় আরও ৫১ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১, ১ আশ্বিন ১৪২৮

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে।  এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১০৯ জন। ২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

কুয়েতে বাংলাদেশীসহ ১৯২ জন অবৈধ প্রবাসী আটক”

কুয়েতে শুরু হওয়া নিরাপত্তা অভিযানে বুধবার আটক করা হয়েছে ১৯২ জন প্রবাসীকে ।

মোবারক আল কাবির এবং আহমদী এলাকা থেকে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের জন্য তাদের আটক করা হয়েছে।

জন নিরাপত্তা বিষয়ক সহকারী উপসচিব মেজর জেনারেল ফরাজ আল জুবির তত্ত্বাবধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টীম বাসস্থান (একামা) লঙ্ঘনকারীদের লক্ষ্য করে নিরাপত্তা অভিযান চালায়।

সোমবার বেনিড আল গার থেকে এই অভিযান শুরু করা হয়েছিল।

সুত্র মতে ৩ দিনে ৩০০ এর বেশী প্রবাসীকে আটক করা হয়েছে, যাদের অধিকাংশ একামা আইন লঙ্ঘন করেছে ।

আটককৃতের মধ্যে বাংলাদেশ ভারত ও মিশরসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে।

আমি প্রবাসে থাকি। পর্ণগ্রাফি আমার ঈমান নষ্ট করে ফেলতেছে। কি করবো?

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

জবাব:

(১). প্রিয় প্রশ্নকারী ভাই, আলহামদুলিল্লাহ, আপনি চূড়ান্তভাবে এ থেকে মুক্তি চান জেনে আমরা খুশি হয়েছি। আমরা আল্লাহ্‌র কাছে দোয়া করি তিনি যেন, আপনাকে সে তাওফিক দেন। এটা যে জঘন্য হারাম এ ব্যাপারে কারো কোন দ্বিধা নেই। এর জন্য এইটুকুই যথেষ্ট যে, পর্ণগ্রাফিতে আসক্ত ব্যক্তি এটা অনুভব করে যে, সে ভুল কাজ করছে এবং মানুষের কাছ থেকে এটাকে লুকিয়ে রাখে, মানুষের সামনে এটাকে প্রকাশ করতে পারে না। এ ধরণের কাজ হারাম হওয়ার দলিল হিসেবে এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

الْإِثْمُ مَا حَاكَ فِي صَدْرِكَ وَكَرِهْتَ أَنْ يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ

গুনাহ হল যা তোমার অন্তরে খটকা তৈরী করে এবং মানুষ সেটা জেনে যাওয়াকে তুমি অপছন্দ কর। (সহিহ মুসলিম ২৫৫৩)

পর্ণগ্রাফির অনেক অপকারিতা রয়েছে; যেমন—

— এগুলো নিয়মিত দেখার ফলে অন্তরের ওপর প্রভাব ফেলে। আপনি যতক্ষণ এটি দেখতে থাকেন, ততক্ষণের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আপনার অন্তরে একের পর এক অব্যাহতভাবে কালো ফোঁটা পড়তে থাকে এবং এভাবে অন্তর একেবারে কালো হয়ে যায় এবং ঈমান দুর্বল হয়ে যায়। যার ফলে নেক আমলের প্রতি অনীহা চলে আসে। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

إِنَّ الْعَبْدَ إِذَا أَخْطَأَ خَطِيئَةً نُكِتَتْ فِي قَلْبِهِ نُكْتَةٌ سَوْدَاءُ ، فَإِذَا هُوَ نَزَعَ وَاسْتَغْفَرَ وَتَابَ سُقِلَ قَلْبُهُ ، وَإِنْ عَادَ زِيدَ فِيهَا حَتَّى تَعْلُوَ قَلْبَهُ وَهُوَ الرَّانُ الَّذِي ذَكَرَ اللَّهُ :

كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ

বান্দা যখন একটি গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটি কালো চিহ্ন পড়ে। অতঃপর যখন সে গুনাহর কাজ পরিহার করে, ক্ষমা প্রার্থনা করে এবং তাওবাহ করে তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা আল্লাহ তা’আলা যার বর্ণনা করেছেন, কখনো নয়, বরং তাদের কৃতকর্মই তাদের মনে জং (মরিচা) ধরিয়েছে— (সূরা মুত্বাফফিফীন ১৪)। (তিরমিযী ৩৫৭ ইবনু মাজাহ ৪২৩৪)

— এগুলো নিয়মিত দেখার ফলে যৌনশক্তি নষ্ট হয়ে যায়।

— পর্ণগ্রাফিতে আসক্ত ব্যক্তির মস্তিষ্ক সব সময় নারীর দেহ নিয়ে চিন্তা করে ফলে তার ব্রেনের স্বাভাবিক প্রখরতা নষ্ট হয়ে যায়। ডিপ্রেশন তৈরী করে।

— পর্ণগ্রাফিতে আসক্ত ব্যক্তি স্বাভাবিক দায়িত্ববোধ হারিয়ে ফেলে। দুনিয়ার আর কোন চিন্তা তার মাথায় থাকে না পর্ণগ্রাফি ছাড়া। ফলে তার স্বাভাবিক জীবন যাপন ব্যাহত হয়। অন্য দশটা মানুষের মত সে আর স্বাভাবিক থাকতে পারে না।

— পর্ণগ্রাফি আসক্ত ব্যক্তির স্বাভাবিক রুচিবোধ নষ্ট হয়ে যায়। সে যেমন কুরুচিপূর্ণ দৃশ্য দেখেছে তেমনি দৃশ্য সে তার বউয়ের কাছ থেকে আশা করে যা কখনই কাংখিত নয়।

— পর্ণগ্রাফি এমন নেশা যা না দেখলে ঘুম হবে না। প্রতিদিনই ইন্টারনেট ক্রয় করে তাকে এসব দেখতে হয়। তাই এটি অর্থনৈতিকভাবে ক্ষতি করে।

— সময়ের অপর নাম জীবন। সেকেন্ড, মিনিট আর ঘন্টার যোগ ফলই হলো আমাদের জীবন। সেই সময়কে আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি। পর্ণ ছবি দেখার পর নিজের খায়েশ মিটে গেলে মনে হয় কেন আমি এই জিনিসটা দেখলাম আমার সময়টা নষ্ট হলো। কিন্তু তখন আর কিছুই করার থাকে না। সময় হলো এমন এক ধারালো তলোয়ার যদি আপনি তাকে সময় মতো কাটাতে না পারেন তবে সে নিশ্চিত আপনাকে কেটে ফেলবে।

— এ যদি এ ধরণের পাপ ফাঁস হয়ে যায় তাহলে তার এমন দুর্নাম হয় যে এতে তার ভাল গুণগুলোও ঢাকা পড়ে যায়। মানুষের কাছে তখন শুধু এ দুর্নামগুলোই আলোচিত হয়।

— যে চোখ দিয়ে আপনি নারীর দেহ দেখবেন সেই চোখ দিয়ে কখনো আল্লাহর ভয়ে পানি বের হবে না। কারণ আপনার অন্তর মরে যাবে। কোন ইবাদতেই আপনি মজা পাবেন না।

সুতরাং সময় থাকতে নিজেকে বাঁচাতে চেষ্টা করুন। মনে রাখবেন, আপনি একা ঘরে কম্পিউটার বা স্মার্ট ফোনের সামনে বসে যা করছেন তা আর কেউ না দেখলেও আল্লাহ্‌ দেখছেন, আর ফেরেশতারা তা লিখে রাখছে এক পরিষ্কার গ্রন্থে। আল্লাহ্‌ যদি এখনো আপনার কুকর্ম মানুষের সামনে প্রকাশ না করে দিয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাকে আল্লাহ্‌ তাওবা করার জন্য সুযোগ দিচ্ছেন। আপনি যদি তাওবা না করে মারা যান, তাহলে এই গ্রন্থের সবকিছু একদিন আপনার সামনে তুলে ধরা হবে, আপনার মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান, বন্ধু সবাই আপনার আমলনামা দেখতে পাবে। নিজেকে প্রশ্ন করুন, সেদিনের সেই লজ্জার সম্মুখীন কি আপনি হতে পারবেন?

এ জঘন্য হারাম থেকে তাওবা করার জন্য কোন ক্রমধারা অবলম্বনের প্রয়োজন নেই। এ ধরণের চিন্তা হতে পারে শয়তানের ধোঁকা। বরং একজন মুমিন যখনই জানবে এটি হারাম তখনই তার সামনে এটি ত্যাগ করা ছাড়া আর কোন পথ নেই। আল্লাহ্‌ তাআলা বলেন,

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْراً أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلالاً مُبِيناً

আল্লাহ্‌ ও তাঁর রাসূল কোন বিষয়ের সিদ্ধান্ত দিলে কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোন (ভিন্ন সিদ্ধান্তের) ইখতিয়ার সংগত নয়। আর যে আল্লাহ্‌ ও তাঁর রাসূলকে অমান্য করল সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। (সূরা আহ্‌যাব ৩৬)

আমরা আল্লাহ্‌ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আপনাকে তাওবা করার তাওফিক দেন এবং আপনার তাওবা কবুল করেন।

(২). নিয়মিত নামায আদায় করুন এবং আল্লাহ্‌র কাছে মুনাজাত করে, তাঁকে স্মরণ করে, তাঁর কিতাব তেলাওয়াত করে স্বাদ অনুভব করুন। আল্লাহ্‌ তাআলা বলেন,

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاء وَالْمُنكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

আপনি আপনার প্রতি প্রত্যাদিষ্ট কিতাব পাঠ করুন এবং নামায কায়েম করুন। নিশ্চয় নামায অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ জানেন তোমরা যা কর। (সূরা আনকাবুত ৪৫)

একবার সাহাবারা রাসূলুল্লাহ ﷺ-কে বলল, অমুক সাহাবী বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে পড়েছে। রাসূলুল্লাহ ﷺ জিজ্ঞেস করলেন, সে কি এখনো নামাজ পড়ে? সবাই বলল, হ্যাঁ, পড়ে। রাসূলুল্লাহ ﷺ বললেন, সে যদি নামাজ পড়তে থাকে তাহলে নামাজ তাকে অবশ্যই একদিন খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। (মুসনাদে আহমাদ ২/৪৪৭)

(৩). একাকী থাকবেন না। বিশেষ করে একাকী রাত কাটাবেন না। হাদিসে এসেছে নবী ﷺ কোন পুরুষকে একাকী রাত কাটাতে নিষেধ করেছেন। (মুসনাদে আহমাদ ২/৯১)

ঘুমানোর সময় ইসলামী আদবগুলো মেনে চলুন। যেমন ঘুমানোর দোয়াগুলো পড়া, ডান পার্শ্বে কাত হয়ে শোয়া, পেটের উপর ভর দিয়ে না-ঘুমানো; যেহেতু এ সম্পর্কে নবী ﷺ-এর নিষেধ আছে।

পাশাপাশি নবী নবী ﷺ-এর নির্দেশিত প্রতিকার পদ্ধতি গ্রহণ করুন। সেটা হচ্ছে– রোযা রাখা। কেননা রোযা যৌন চাহিদাকে পরিশীলিত করে।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেন
শায়েখ উমায়ের কোব্বাদী

irfu

দেশের প্রতিটি ঘরে বঙ্গবন্ধুর ছবি থাকতেই হবে: প্রতিমন্ত্রী

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। বলেছেন, দেশের সবার ঘরে ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

গত,মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, ভারতে মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে থাকতেই হবে, থাকা উচিত।

‘এটা আমার প্রার্থনা, আমার অনুরোধ, আমার আহ্বান’ বলেন প্রতিমন্ত্রী।

তারেক জিয়াকে বিদেশের মাটিতে বসে আস্ফালন না করে, দেশে ফিরে আসার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।  

তিনি বলেন,তারেক রহমানের মদদেই সারাদেশে জঙ্গিবাদের উত্থান হয়।   দেশের টাকা বিদেশে পাচার করার ইতিহাস জাতি ভুলে যায় নাই। এখনও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন, ষড়যন্ত্র করে লাভ হবে না। দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং আগামীতেও থাকবে।

সরিষাবাড়ি (জামালপুর)পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগে’র নের্তবৃন্দের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (পোট্রের্ট)  এর ছবি হস্তান্তর কালে এসব কথা বলেন।  

তিনি বলেন, আমি মুখে যা বলি তা কাজে প্রমাণ করি।

সভায় প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তারেক রহমান সরকারের ভেতরে আরেকটি ‘সরকার’ তৈরি করেছিল। দেশের সম্পদ লুটপাট করেছিল। এছাড়া আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে শেখ হাসিনাকে প্রধান টার্গেট করে ২০০৪ সালে একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল।   

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় সভার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর শিশা।

‘বিমানের সাবেক ১৭ সিবিএ নেতার দুর্নীতির তদন্ত কেন নয়’

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ২০১৪ সালে সিবিএ নেতা ছিলেন এমন ১৭ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেন তদন্ত করতে দুদককে নির্দেশ দেওয়া হবে না- এ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। 

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুদকার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রুল জারি করেন। 

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনে এ আদেশ দেন আদালত। আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফৌজিয়া আক্তার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

যেসব সিবিএ নেতার বিষয়ে আদালত রুল জারি করেছেন, তারা হলেন- মো. মসিকুর রহমান (সভাপতি), আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান (সাধারণ সম্পাদক), মো. রুবেল  চৌধুরী, মো. রফিকুল আলম, মো. আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারি, মো. ফিরোজুল ইসলাম, আসমা খানম, আবুল কালাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার এবং মো. আবদুল আজিজ। 

এরা ২০১৪ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিবিএ (বিমান শ্রমিক লীগ) নেতা ছিলেন। তাদের দুদকে হাজির হতে ২০১৪ সালের ১২ জানুয়ারি নোটিশ দেয় দুদক। ওইসব নেতা দুদকে হাজির হতে অস্বীকার করেন। কিন্তু দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এ নিয়ে ওই বছরের ২৯ জানুয়ারি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। 

এরপর এ প্রতিবেদন সংযুক্ত করে এইচআরপিবি হাইকোর্টে রিট আবেদন করে। এ রিট আবেদনে ওই বছরের ১০ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। রুলে দুদকের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়। এ রুল বিচারাধীন। এরই ধারাবাহিকতায় রিট আবেদনকারীর পক্ষে করা এক সম্পূরক আবেদনে নতুন রুল জারি করেছেন হাইকোর্ট।

আবুধাবির কর্তৃপক্ষের নতুন সত;র্কতা জারি হতে পারে ১০০০ দিরহাম জরিমানা

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

আবুধাবিতে দু;র্ঘ;ট;নাস্থলে বিড় করলে 1000 দিরহাম জরিমানা। আবুধাবির কর্তৃপক্ষ সম্প্রতি দু;র্ঘ;টনাস্থলে রিড় করা ব্যক্তিদের সতর্ক করে একটি নতুন স;র্তকতা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কাজ করলে জনপ্রতি হাজার দিরহাম করে জরিমানা করা হবে।

কেননা এতে করে দু;র্ঘট;নাস্থলে সাহায্য পৌঁছাতে, এবং ট্রাফিক পেট্রোল ও অ্যাম্বুলেন্স এর মত, জরুরী গাড়িগুলোর যথা স্থানে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। সম্প্রতি আবুধাবি পুলিশ একটি ভিডিও শেয়ার করে। যাতে দেখা যায় মুখোমুখি সং;ঘ;র্ষ হওয়া দুটি ঘাড়ীর চারপাশে বিশৃংখল ভাবে দাঁড়িয়ে থাকা অনেক গুলো মোটরবাইকের কারণে,

সাহায্যকারী গাড়িগুলো দু; র্ঘ;টনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে। এ ভিডিওর প্রেক্ষিতেই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া ভিডিওটিতে দেখা যায় আশেপাশের অনেক মানুষ তাদের ফোন বের করে দু;র্ঘ;টনার ছবি ও ভিডিও ধারন করছে। এটি ও একটি আইনী অপরাধ এবং এর জন্য শাস্তি পেতে হবে।

পুলিশ বাহিনী জানিয়েছে যেকোনো দু;র্ঘ ;টনাস্থলে ছবি তোলা বা ভিডিও ধারণ করা এবং তা হলো সামাজিক মাধ্যমে শেয়ার করলে, শা;স্তি হিসেবে জেল ও জরিমানা উভয়টি প্রযোজ্য হতে পারে।

দুবাই-আবুধাবি বাস সার্ভিস চালু ।করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হল দুবাই-আবুধাবি বাস সার্ভিস।

RTA র E101 বাসগুলো চলছে দুবাইয়ের ইবনে বতুতা মল স্টেশন থেকে আবুধাবি সেন্ট্রাল বাস স্টেশন পর্যন্ত। তবে বাস যাত্রীদের যাতায়াতের জন্য কোভিড প্রটোকল মানার বাধ্যবাধকতাও থাকছে। যাত্রীদের আল হোসন অ্যাপস এ গ্রীন স্টেটাস থাকতে হবে এবং আপনি যদি ভ্যাক্সিন গ্রহণকারী এবং E মার্ক অথবা ★ চিহ্ন থাকা অবস্থায় সফর করেন তাহলে সবচে ঝামেলামুক্ত সফর করতে পারবেন।

কারণ আপনাকে আবুধাবি ফেরার পর আর কোন কোভিড টেস্ট করতে হবে না।যারা ভ্যাক্সিন নেননি তাদের ৪৮ ঘন্টা মেয়াদের কোভিড নেগেটিভ রেজাল্ট থাকতে হবে এবং আবুধাবি ফেরার পর ৪র্থ ও ৮ম দিনে তাদেরকে দুটি পিসিআর কোভিড টেস্ট করতে হবে। যারা ডিপিআই কোভিড টেস্ট করে আসবেন তাদের ৩য় ও ৭ম দিনে দুটি পিসিআর কোভিড টেস্ট করতে হবে