দেশে,করোনায় মৃত্যু আবার অর্ধশতাধিক

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৩৫ জনের। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯০১ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ২৮ হাজার ৫৪৪ জনের। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। 

আর ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।  বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।  এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

গ্রীস সীমান্তে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার”

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

পরিচয় পেতে সহযোগিতা করুন। ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন । দুজন বাংলাদেশীর মরদেহ গ্রীসের আলেকজান্দ্রোপলি মর্গে রয়েছে। একজনের সংগে পাসপোর্ট থাকায় সনাক্ত করা গেছে সিলেটের গোলাপগন্জ নিবাসী ইমরান আহমেদ চৌধুরী। অপরজনের নাম ঠিকানা পরিচয় কিছুই সনাক্ত করা যায়নি৷ তবে চেহারায় বাংলাদেশী মনে হয়। তার পরিচয় কেউ সনাক্ত করতে পারলে সত্ত্বর বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমিন
যোগাযোগঃ +306946407130

অনুরোধক্রমেঃ
Bangladesh community in Greece

শাহজালাল বিমানবন্দরে র‍্যাপিড আরটি পিসিআর মেশিন স্থাপন’ সবশেষ আপডেট’

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে র‍্যাপিড আরটি পিসিআর সেবা কার্যক্রম পরিচালনার জন্য কম খরচে দ্রুত টেষ্ট করার সক্ষমতা সম্পন্ন ৭টি প্রতিষ্ঠানের নামের তালিকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে পাঠিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

১৪ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম স্বাক্ষরিত তালিকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ে সচিবের কাছে পাঠানো হয়েছে।

৭টি প্রতিষ্ঠানে মধ্যে ১টি প্রতিষ্ঠান ৩ দিনের মধ্যে ল্যাব স্থাপনে সক্ষম, তারা ফি রাখবে ২ হাজার টাকা।

২টি প্রতিষ্ঠান ৫দিনের মধ্যে ল্যাব স্থাপন করতে পারবে,তারা টেষ্ট করতে ফি নিবে ১৮০০ টাকা।এছাড়া বিমানবন্দরে স্থাপিত ল্যাবের গুনগত মান মনিটরিং করতে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক আইইডিসিআর এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডা. শারমিন সুলতানা।

বড় ধরনের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান শুরু, চ্যাকিং এ কঠোরতা, চলতে পারে অনেক দিন ….

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

কুয়েতে আবারো জোরদার করা হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান, অভিযানে কুয়েতের বিভিন্ন ফোর্সের উপস্থিতি লক্ষ্য করা গেছে ( শ্যুন, বলদিয়া, কুয়েতের বানিজ্য মন্ত্রণালয়ের পরিদর্শনকারী টিম)

ইতিমধ্যেই, জিলিব আল শুয়েখ ( হাসাবিয়া – আব্বাসিয়া) এলাকায় ভেজাল খাদ্য, কুয়েতের আকামা আইন লঙ্গনের অভিযোগে ৪৯ জনকে কুয়েত থেকে ডিপোর্টেশন এর সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ!

আবার, গতকাল এই যাবত কালের অন্যতম বড় অভিযান হয়ে গেল বিনিদ আল গার এরিয়াতে! সেখানে ও ৯৬ জনের মত অভিবাসীকে আটক করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স …. এদের মধ্যে কুয়েতের আকামা বা রেসিডেনসিয়াল আইন লঙ্গনের দায়ে ৫৫ জন, মেয়াদ উত্তীর্ন ভিসাধারী ৩৭ জন ও বাকীরা অন্যান্য কারনে গ্রেপ্তার হয়েছেন!

হাসাবিয়া – আব্বাসিয়া কেন্দ্রিক ব্যবসা বানিজ্য করা বাংলাদেশী ভাইদের প্রতি আহবান, দেশ ও জাতির সুনাম ক্ষুন্ন হয়, এমন সব কাজ বাদ দিয়ে অন্য যেকোন ব্যবসা – চাকুরিতে মনোনিবেশ করা উচিৎ। কারন, কুয়েতের প্রশাসন ও মিডিয়া গুলো অত্র অঞ্চলকে বাংলাদেশী অধ্যুষিত হিসাবে চিহ্নিত করে, এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়। কুয়েতের অনেক টুইটার বা অনলাইন এক্টিভিস্ট ছবি, ভিডিও প্রকাশ করে, যাতে আমাদের দেশের ইমেজ ক্ষুন্ন হয় বলে মনে করি ….

আর বাংলাদেশী প্রবাসীদের নিকট অনুরোধ, চলমান অবৈধ প্রবাসী গ্রেপ্তারের অভিযান থেকে নিজেকে জটিলতা মুক্ত রাখতে :

  • অবশ্যই আপনার সিভিল আইডি সবসময়ই সাথে রাখুন!
  • সিভিল আইডি ইস্যু না হলে / বক্সে থাকলে হাতে থাকা স্মার্টফোনে অবশ্যই মোবাইল আইডি অপেন করে রাখুন!
  • যাদের কোম্পানির সমস্যার কারনে আকামা লাগেনি, এজন্য খুরুজ ( টেম্পরারি / আর্টিকেল ১৪) লাগানো আছে, তারা অবশ্যই পেপার সাথে রাখবেন!
  • যাদের আকামা নাই, তারা দ্রুত আকামা নবায়নে ব্যবস্থা গ্রহণ করুন …..

মহান আল্লাহ্ আপনার প্রবাস জীবনকে সুন্দর ও সাবলীল করুন, আমীন ❤

তথ্যসূত্র : কুয়েতের বিভিন্ন পত্রিকা থেকে নেওয়া ও সংকলিত।

কুয়েতে কিছু ক্যাটাগরিতে ফ্যামিলি ও টুরিষ্ট ভিসা প্রদান’

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

কুয়েতে কিছু শ্রেণীর বিদেশী নাগরিকদের জন্য ফ্যামিলি ও টুরিষ্ট ভিসা প্রদান করা হচ্ছে, স্থানীয় সংবাদপত্র আল কাবাস তাদের রিপোর্টে সংবাদের নিশ্চিত করেছে যে, কুয়েতের ইমিগ্রেশন বিষয়ক বিভাগ গতকালের আগের দিন এই কার্যক্রম শুরু করেছে ।

কাউন্সিলের নির্দেশনার ভিত্তিতে কিছু বাসিন্দাদের “পারিবারিক এবং পর্যটক ও বাণিজ্যিক ভিজিট ভিসা” প্রদান করা হয়।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত দুই দিনের মধ্যে, স্বল্প সংখ্যক দর্শনার্থী যারা এন্ট্রি ভিসা প্রদানের শর্ত পূরণ করেছে, তারাই উল্লেখিত ভিসা পেয়েছে ।

সারা বিশ্বের সবচেয়ে বড় সাপ এখন আবুধাবিত

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ৩১ ভাদ্র ১৪২৮

বয়স ১৪ বছর, ওজন ১১৫ কেজি। সাত মিটার লম্বা সাপটিকে টানটান করে ধরতে লোক লেগেছিল মোট ১২ জন। ধারণা করা হয়, বর্তমানে বিশ্বে প্রদর্শনের জন্য রাখা জীবিত সাপগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। স’ম্প্রতি বিশাল এই সাপটির ঠাঁই হয়েছে আবুধাবির দ্য ন্যাশনাল অ্যাকুরিয়ামে।

খালিজ টাইমসের খবর অনুসারে, দীর্ঘকায় সাপটি রেটিকিউলেটেড পাইথন বা জালের মতো নকশা’যুক্ত অজগর। এটিকে টিএনএ’র প্লাবিত বনাঞ্চল অংশে রাখা হবে। সেখানে আরও আট সহস্রাধিক প্রাণীকে সঙ্গী হিসেবে পাবে অজগরটি।

রেটিকিউলেটেড পাইথনের আদিনিবাস দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়া। এটি বিশ্বের দীর্ঘতম সাপ। তারা উন্মুক্ত পরিবেশে পাঁচ ফুট পর্য’ন্ত বাড়তে পারে। তবে এযাবৎ রেকর্ড করা সবচেয়ে বড় অজগরটির দৈর্ঘ্য ছিল ১০ ফুট।

অজগর বিষধর নয়। এটি মূলত নিজের প্রকাণ্ড শরীর ব্যবহার করে শিকারকে চেপে মেরে ফেলে, এরপর গিলে খায়। মানুষ শিকা’রের ক্ষমতা রা’খা অল্প কিছু সাপের মধ্যে প্রথমদিকেই নাম আসে অজগরের।

এই জাতীয় সাপ ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে বেশি দেখা যায়। তবে সংযুক্ত আরব আমিরাতে ঠাঁই হওয়া অজগরটির জন্ম যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি কৃত্রিম প্রজননকেন্দ্রে। সেখানে গত ১৪ বছর থেকে মানুষের সংস্পর্শে অভ্যস্ত হয়ে উঠেছে সাপটি। খুব শিগগিরই তাকে দেখার সুযোগ পাবেন আমিরাতের দর্শনার্থীরা।

দেশে,করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়াল

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

গত ২৪ ঘণ্টায় দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৫ জন মারা গেছেন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৪১ জনের। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৪ হাজার ৪৪০ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৩১ হাজার ৭২৪টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৫৪ শতাংশ। 

আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৪ লাখ ৮৬ হাজার ৬৬৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।  এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
 

অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা’ ১৬ এশিয়ান আটক,

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

মাস্কাট: অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টার জন্য ১৬ জনকে গ্রেফতার করেছে রয়েল ওমান পুলিশ (ROP)।

আরওপি এক বিবৃতিতে বলেছে, “উত্তর আল বাটিনাহ গভর্নরেট পুলিশের নেতৃত্বে কোস্ট গার্ড নৌকাগুলি থেকে ১৬ জন এশিয়ানকে বহন করে গভর্নরেটের উপকূল নিয়ে আসার চেষ্টা ও অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিল।

তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।
সুত্রঃ ওমান টাইমস ।

ওমান ও সৌদি আরবের যৌথ সুপ্রিম সিকিউরিটি কমিটির বৈঠক অনুষ্ঠিত’

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

মাস্কাট: ওমান ও সৌদি আরবের মধ্যে যৌথ সুপ্রিম সিকিউরিটি কমিটির একটি দল খালি কোয়ার্টার (রুব আল খালি) বন্দর পরিদর্শন করেছে।

রয়্যাল ওমান পুলিশ (ROP), এক বিবৃতিতে বলেছে: “ওমানের সুলতানাত এবং সৌদি আরবের রাজ্যের মধ্যে যৌথ সুপ্রিম সিকিউরিটি কমিটি যৌথ ওয়ার্কিং গ্রুপের চতুর্থ বৈঠকের কাজের অংশ হিসাবে, দলটি পরিচালিত খালি কোয়ার্টার (রুব আল খালি) বন্দর পরিদর্শন করেন যা দুই দেশের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করিবে ।

আরওপি’র সুত্রে ওমান টাইমসে প্রকাশিত সংবাদে আরো যোগ করেছে যে, ওমান ও সৌদি আরবের যৌথ দলের বৈঠক গতকাল সুলতানাতের প্রথম অধিবেশন দিয়ে শুরু হয়েছিল, যার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন যৌথ নিরাপত্তা ক্ষেত্রে উভয় পক্ষের সহযোগিতার দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে ।

কাতারের পর চীনের সাথে তালেবানের ১ম কূটনৈতিক বৈঠক,

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ৩০ ভাদ্র ১৪২৮

ALWATAN বাংলা ডেস্কঃ আফগানের ক্ষমতায় অধিষ্ঠ তালেবান সরকারের সাথে ১ম কূটনৈতিক বৈঠক হয়েছে উপসাগরীয় দেশ কাতারের সাথে, আজ মঙ্গলবার ২য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরাশক্তি চীনের সাথে ।

তালেবানের পররাষ্ট্রমন্ত্রী মাওলবী আমির খান মোত্তাকি এবং চীনা রাষ্ট্রদূতের মধ্যে প্রথম সূচনা সভা অনুষ্ঠিত রাজধানী কাবুলে ।

বৈঠকের বিষয়টি সরকারী ভাবে নিশ্চিত করে বলা হয়, চীনের রাষ্ট্রদূত আফগানিস্তানে ১৫ মিলিয়ন ডলার সাহায্যের বিধান ঘোষণা করেন এবং প্রতিশ্রুতি দেন যে তার দেশ এই ধরনের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

চীনের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী মোত্তাকি আফগানিস্তানে সাহায্যের জন্য চীনকে ধন্যবাদ জানান।