কুয়েত বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিজিএ) পরিচালক অপারেশনস মনসুর আল-হাশেমি এক বিবৃতিতে জানান, অধিদপ্তর মন্ত্রিসভার সঙ্গে সমন্বয় করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গবেষণা করছে।
দৈনিক ১০,০০০ জনেরও বেশি যাত্রী বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি মূল্যায়নের পর দৈনিক আল-জারিদা রিপোর্ট করেছে যে, গত কয়েকদিনে বিমানবন্দরে ১০,০০০ জন যাত্রী ধারণক্ষমতা বৃদ্ধি পেয়েছে; এবং তারপরে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি এবং মন্ত্রীদের পরিষদ কর্তৃক নির্ধারিত প্রবিধান অনুসারে এটি পুনরায় মূল্যায়ন করা প্রয়োজন।
মিঃ হাশেমি বলেন, মন্ত্রিসভা ছয়টি নিষিদ্ধ দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়ার পর বিমানবন্দর সচল হয়েছে এবং মন্ত্রী পরিষদের অনুমোদন পাওয়ার পর ডিজিসিএ ফ্লাইটের পুনঃ নির্ধারণ করেছে; যেমন মিশর থেকে আটটি ফ্লাইট এবং ভারত থেকে পাঁচটি ফ্লাইট সম্প্রতি বিমানবন্দরে এসেছে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকালে কুয়েত এয়ারের একটি ফ্লাইট ঢাকা থেকে সরাসরি কুয়েত আসার কথা রয়েছে ।
যা শঙ্কা ছিল, তা-ই হতে যাচ্ছে। তালেবানের হাতে আফগানিস্তানের ক্ষমতা যাওয়ার পর থেকেই সংশয় ছিল, দেশটির মেয়েদের অনেক খেলাতেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এসবিএস নিউজে তালেবানের সংস্কৃতিবিষয়ক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিকের সাক্ষাৎকারের পর প্রায় নিশ্চিত হওয়া গেছে, আফগান মেয়েদের ক্রিকেট খেলতে দেবে না তালেবান। শরীর পুরোপুরি পর্দায় ঢাকা থাকে না, এমন যেকোনো খেলার ক্ষেত্রেই একই সিদ্ধান্ত বলে জানিয়েছে আহমাদুল্লাহ ওয়াসিক।
তালেবানের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনো অবশ্য আসেনি। তবে তালেবান মুখপাত্রের এ ঘোষণার পরই উদ্বেগ জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
‘আমার মনে হয় না মেয়েদের ক্রিকেট খেলতে দেওয়া উচিত। কারণ, মেয়েদের ক্রিকেট খেলার কোনো প্রয়োজনীয়তা নেই।’—এসবিএস নিউজে বলেছেন আহমাদুল্লাহ ওয়াসিক। কেন মেয়েদের ক্রিকেট খেলতে দেওয়া হবে না, সে ব্যাখ্যায় জানা কারণটিই তুলে ধরেছেন তিনি। ক্রিকেট খেলতে গেলে মেয়েদের পুরোপুরি পর্দায় ঢাকা থাকা নিয়ে সংশয় আছে, এটিকেই কারণ হিসেবে দেখাচ্ছে তালেবান।
আহমাদুল্লাহ ওয়াসিকের ব্যাখ্যা, ‘ক্রিকেট খেলতে গেলে মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে তাঁদের (মেয়েদের) পড়তে হতে পারে, যেখানে তাঁদের মুখ কিংবা শরীর ঢাকা থাকবে না। ইসলাম মেয়েদের এভাবে দেখতে পাওয়া সমর্থন করে না। এখন সামাজিক ও গণমাধ্যমের যুগ। এ যুগে সবকিছুরই ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে, তখন অন্য অনেকে সেটা দেখবে।’
আফগানিস্তানে ইসলামি শাসন প্রতিষ্ঠার কথা জানিয়ে আহমাদুল্লাহ ওয়াসিক বললেন, ইসলাম ও ইসলামিক আমিরাত (আফগানিস্তান) ক্রিকেট কিংবা এমন কোনো খেলা, যেখানে তাঁদের শরীরের কোনো অংশ দৃশ্যমান হয়ে পড়ে, এমন কোনো খেলা খেলতে মেয়েদের অনুমতি দেয় না।
ইসলামি শাসনের সঙ্গে যায়, এমন পোশাক পরে খেলার সম্ভাবনার কথাও নাকচ করে দিলেন আহমাদুল্লাহ ওয়াসিক, ‘আমরা আমাদের ধর্মের জন্য লড়াই করেছি, যাতে ইসলাম মেনে চলার ব্যাপারটি প্রতিষ্ঠিত হয়। ইসলামিক মূল্যবোধের সীমা মাড়াব না আমরা, তাতে যত নেতিবাচক প্রতিক্রিয়াই আসুক না কেন। আমরা আমাদের ইসলামি আইনকানুন ত্যাগ করব না।’
ইসলামিক ড্রেস কোড পরে খেলার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন আহমাদুল্লাহ ওয়াসিক, ‘ক্রিকেট ও অন্য খেলায় মেয়েদের কোনো ইসলামিক ড্রেস কোড দেওয়া হবে না। এটা স্পষ্ট যে তাদের শরীরের কোনো অংশ দৃশ্যমান হয়ে পড়তে পারে, ড্রেস কোড ওরা মানতে পারবে না। ইসলাম সেটার অনুমতি দেয় না।’
আইসিসির নিয়ম অনুযায়ী, আইসিসির সব পূর্ণ সদস্যদেশের ছেলেদের পাশাপাশি মেয়েদেরও জাতীয় দল থাকা আবশ্যক। ২০১৭ সালে আফগানিস্তানকে আইসিসির পূর্ণ সদস্য হিসেবে ঘোষণা করার সময় অবশ্য এ নিয়মের ক্ষেত্রে কিছু সময়ের জন্য ছাড় দিয়েছিল আইসিসি। তবে শিগগিরই মেয়েদের জাতীয় দল গঠনের চাপ ছিল। পরে ২০২০ সালের নভেম্বরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২৫ নারী ক্রিকেটারকে চুক্তির আওতায় আনে। এখন ওই মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার!
ক্রিকেট খেলতে গেলে মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে তাঁদের (মেয়েদের) পড়তে হতে পারে, যেখানে তাঁদের মুখ কিংবা শরীর ঢাকা থাকবে না।
আফগানিস্তানের মেয়েদের ক্রিকেট খেলতে না দেওয়ার কারণ ব্যাখ্যায় তালেবানের সংস্কৃতিবিষয়ক কমিশনের উপপ্রধান আহমাদুল্লাহ ওয়াসিক
এ নিয়েই উদ্বেগ জানিয়েছে আইসিসি। সংবাদ সংস্থা পিএ–তে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির দেওয়া বিবৃতিতে লেখা, ‘মেয়েদের ক্রিকেটের দীর্ঘমেয়াদি বিকাশে আইসিসি সব সময় কাজ করে যাচ্ছে। আফগানিস্তানের সাংস্কৃতিক ও ধর্মীয় চ্যালেঞ্জ সত্ত্বেও ২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সে অঞ্চলে এ দিকে উন্নতির ধারা অব্যাহত ছিল।’
কিন্তু তালেবান ক্ষমতায় যাওয়ার পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে আইসিসি উদ্বিগ্ন, ‘আফগানিস্তানে প্রতিনিয়ত বদলে চলা পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে আইসিসি। সেখানে মেয়েদের ক্রিকেট খেলতে দেওয়া হবে না বলে সম্প্রতি সংবাদমাধ্যমে যে খবর আসছে, সেটা নিয়ে আইসিসি উদ্বিগ্ন। এ খবর এবং এটার (মেয়েদের খেলতে না দেওয়া) কারণে আফগানিস্তানে মেয়েদের ক্রিকেটের ক্রমোন্নতিতে যে প্রভাব পড়বে, সেটা নিয়ে আইসিসির পরের সভায় আলোচনা হবে।’
সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার সময়ে আইসিসির পরের সভা হওয়ার কথা। তবে ওই সভায় কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা কম বলে জানাচ্ছে ইংলিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট।
দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ৭৩৬ জনের।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২২ হাজার ৩০২ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ২৭ হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ০৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৫৯৪ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
মন্ত্রীর তত্ত্বাবধানে উদ্ধার কাজ সম্পন্ন করা হচ্ছে’
উদ্ধার তৎপরতা
উদ্ধার তৎপরতা অব্যাহত ।
কুয়েতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ রানা আল-ফারিস দুর্ঘটনার স্থানে রয়েছেন, তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে ভূমিধসের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন, এবং উদ্ধার কাজ সম্পন্ন হচ্ছে মন্ত্রীর তত্ত্বাবধানে ।
আজ বুধবার দুপুরের দিকে কুয়েতের নির্মাণধীণ বিমানবন্দরে একটি বালির খাঁদে ভুমি ধসে ৩ প্রবাসী শ্রমিক নিখোঁজ হয় ।
গণপূর্ত মন্ত্রী এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ রানা আল-ফারিস বালুচাপা দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করিবে ।
তবে এখনো নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানা যায়নি ।
কুয়েতে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ রানা আল-ফারিস দুর্ঘটনার স্থানে রয়েছেন, তিনি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পে ভূমিধসের পর ঘটনাস্থল পরিদর্শন করছেন, এবং উদ্ধার কাজ সম্পন্ন হচ্ছে মন্ত্রীর তত্ত্বাবধানে ।
আজ বুধবার দুপুরের দিকে কুয়েতের নির্মাণধীণ বিমানবন্দরে একটি বালির খাঁদে ভুমি ধসে ৩ প্রবাসী শ্রমিক নিখোঁজ হয় ।
গণপূর্ত মন্ত্রী এবং যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ রানা আল-ফারিস বালুচাপা দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন এবং দুর্ঘটনার কারণ নির্ণয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কমিটি আগামী ১ সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করিবে ।
তবে এখনো নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানা যায়নি ।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো- একই গ্রামের মৃত সৌরভ হোসেনের ছেলে হাসান আলী, মৃত বাহার নস্করের ছেলে রহমান ও উসমান মণ্ডলের ছেলে মামুন।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, জেসমিন আরা আয়না দুই সন্তানের জননী। তিনি মঙ্গলবার রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন। রাত আড়াইটার দিকে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা জেসমিনের বাড়িতে আসেন। এ সময় দেখা যায়, খাটের ওপর জেসমিনের রক্তাক্ত মৃতদেহ। তবে ঘরের গ্রিলের তালা খোলা ছিল। এ কারণেই পুলিশের ধারণা জেসমিনের সম্মতিতেই খুনি ঘরে ঢুকে খুনের ঘটনা ঘটিয়েছে।
বুধবার সকাল ৯টায় জেসমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সকালে তিনজনকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রকৃত খুনের কারণ উদঘাটন ও খুনি শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে।
মস্কোর উপকণ্ঠে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গ্যাস বিস্ফোরণে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন, যার ফলে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ে।
রাশিয়ান তদন্ত কমিটি ঘোষণা করেছে যে, বিস্ফোরণে ২৪ টি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।
জরুরী পরিষেবাগুলি শিশু সহ বেশ কয়েকটি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ঘটনাস্থলে কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে, অন্যদিকে পাবলিক প্রসিকিউটর অফিস বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে।
পরে, মস্কো অঞ্চলের মেয়র, আন্দ্রেই ভোরোবায়ভ ঘোষণা করেন যে’ গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের এবং পরিবারকে আর্থিক সহায়তা বরাদ্দ করা হবে। সুত্রঃ রয়টার্স।
অতীতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ তো দূরে থাক, টি-টোয়েন্টিতে জয়ের দেখাও পায়নি বাংলাদেশ।
ক্রিকেট খেলুড়ে শক্তিশালী এই দুই দলকে ঘরের মাঠে ডেকে এনে সিরিজে হারাল বাংলাদেশ।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে চলমান পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ খেলায় ৩-১ ব্যবধানে হারাল টাইগাররা। সিরিজের শেষ ম্যাচটি শুক্রবার মিরপুরের একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
বুধবার টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নাসুম আহমেদের স্পিন আর মোস্তাফিজুর রহমানের গতির মুখে পড়ে ১৯.৩ ওভারে ৯৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে উইলি ইয়াং একাই করেন ৪৬ রান। বাংলাদেশ দলের হয়ে চার ওভারে ১০ ও ১২ রান খরচায় সমান ৪টি করে উইকেট নেন নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
৯৪ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমেও ৬ ওভারে মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৬৭ রানে নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম।
এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।