শেষটা জয়ে রাঙাতে পারল না বাংলাদেশ

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে সিরিজ শুরু করা বাংলাদেশ, হেরে যায় শেষ ম্যাচে। শুক্রবার শেষ ম্যাচে ২৭ রানের জয় পায় নিউজিল্যান্ড। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারের ব্যবধান (৩-২) কমায় কিউইরা। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় খেলায় হেরে যায় টাইগাররা। তবে চতুর্থ খেলায় জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। 

শুক্রবার শেষ ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যাওয়া বাংলাদেশ গুটিয়ে যায় ১৩৪ রানে। দলের পরাজয় এড়াতেই একাই লড়াই করেন আফিফ হোসেন। তিনি সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত থাকেন।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। ৮.৫ ওভারে ৪৬ রানে স্বাগতিকরা হারায় লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের উইকেট।

মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে মাত্র ২৬ রানের ‍জুটি গড়ে ফেরেন লিটন দাস। আগের দুই ম্যাচে ৬ ও ১৫ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন ১২ বলে ১০ রান করে।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (১,৩৩,১৫,৬ ও ১০) ১৩ গড়ে মাত্র ৬৫ রান করেন লিটন। শুক্রবার শেষ ম্যাচে লিটনের বিদায়ে ২৬ রানে ভাঙে ওপেনিং জুটি।

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সৌম্য সরকার। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পেয়ে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি এ তারকা ব্যাটসম্যান। চার ম্যাচ পর দলে ফিরে ৯ বলে মাত্র ৪ রানেই আউট হন।

শুরু থেকে ভালোই খেলছিলেন ওপেনার মোহাম্মদ নাঈম। ২১ বলে ২৩ রান করে ফেরেন এ ওপেনার। নাঈম আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিমও। ৮ বলে ৩ রান করে ক্যাচ তুলে দেন সাবেক এ অধিনায়ক। তার বিদায়ে ৮.৫ ওভারে ৪৬ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে ফিন অ্যালান ও টম ল্যাথামের ঝড়ো ইনিংসে শেষ ম্যাচে ৫ উইকেটে ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫০* রান করেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া ৪১ রান করেন ওপেনার ফিন অ্যালান।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সুচনা করে নিউজিল্যান্ড। উদ্বোধনীতে ৫.৪ ওভারে  স্কোর বোর্ডে ৫৮ রান তুলেন দুই ওপেনার ফিন অ্যালান ও রাচিন রবীন্দ্র। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। 

প্রথম ৯ বলে ৩০ রান দিয়ে উইকেটের দেখা পাননি শরিফুল ইসলাম। এরপর কিউই শিবিরে জোড়া আঘাত হানেন এ তরুণ পেসার। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালান ও রাচিন রবীন্দ্র।

১২ বলে ১৭ রান করে শরিফুলের বলে ক্যাচ তুলে দেন রবীন্দ্র। আর ২৪ বলে ৪টি চার ও তিন ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে বোল্ড হন ফিন অ্যালন।

এরপর আফিফ হোসেনের বলে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলি ইয়াং। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করা এ তারকা ব্যাটসম্যানকে এদিন মাত্র ৬ রানে ফেরান আফিফ।

দলীয় ৮৩ রানে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হন কলিন ডি গ্রান্ডহোম। আগের চার ম্যাচে ৯ রান করা গ্র্যান্ডহোম এদিন ফেরেন ৯ রানে। 

পঞ্চম উইকেটে হ্যানরি নিকোলসকে সঙ্গে নিয়ে ৩৫ বলে ৩৫ রানের জুটি গড়েন অধিনায়ক টম ল্যাথাম। ২১ বলে দুই বাউন্ডারিতে ২১ রান করে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে পরিণত হন নিকোলস। 

এরপর কোল ম্যাককলিনকে সঙ্গে নিয়ে রীতিমতো তাণ্ডব চালান টম ল্যাথাম। শেষ দিকে মাত্র ২১ বলে ৪৩ রানের ঝড়ো জুটি গড়েন তারা। তাদের এই জুটিতেই ১৬১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ৩৭ বলে দুটি চার ও সমান ছক্কায় ৫০ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। ১০ বলে তিন চারে ১৭ রান করেন ম্যাককলিন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬১/৫ (টম ল্যাথাম ৫০*, ফিন অ্যালান ৪১, হ্যানরি নিকোলস ২০, ম্যাককলিন ১৭*, রাচিন রবীন্দ্র ১৭; শরিফুল ২/৪৮)।

কুয়েতে টিকাদান শীঘ্রই ১০০% পৌঁছাবে’স্বরাষ্ট্রমন্ত্রী’

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী বলেছেন, টিকাদান কর্মসুচীতে আমরা বেশ সফল, শীঘ্রই ১০০% এ পৌঁছাবো ।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার আল-খাইরান ফিল্ড হাসপাতাল পরিদর্শনের সময় এই মন্তব্য করেন ।

সাথে থাকা স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনা বিরোধী টিকা দান ৭০% সম্পন্ন হয়েছে, এবং শীঘ্রই তাহা ১০০ % উন্নীত হবে ।

অন্যদিকে আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কুয়েত অফিস টিকাদান কর্মসুচীতে সন্তোষ প্রকাশ করে বলেছেন, কুয়েত সরকারের আন্তরিকতায় টিকাদানে সফলতা এসেছে ।

@kwt0nline

১১৭ রানেই ৬ উইকেট নেই, ১৭.৫ ওভারে বিপর্যয়ে বাংলাদেশ

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ খেলায় ১৬২ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে শুরুতেই বিপদে বাংলাদেশ। ১৭.৫ ওভারে ১১৭রানে স্বাগতিকরা হারায় লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম ও মুশফিকুর রহিমের উইকেট।

মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেনিংয়ে মাত্র ২৬ রানের ‍জুটি গড়ে ফেরেন লিটন দাস। আগের দুই ম্যাচে ৬ ও ১৫ রানে আউট হওয়া এ ওপেনার এদিন ফেরেন ১২ বলে ১০ রান করে।

কুয়েতে ১ কিলো গাজাসহ আরব প্রবাসী আটক’

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সম্পর্ক ও গণমাধ্যমের সাধারণ বিভাগ বলেছে যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিপার্টমেন্টের ফৌজদারি নিরাপত্তা বিভাগ একজন আরব নাগরিকের বাসিন্দাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যিনি গোপনে প্রায় এক কেজি মাদক গাঁজা সম্বলিত পার্সেল রিসিব করেছেন ।

সুত্রের বরাত দিয়ে আল রাই পত্রিকা জানান যে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাধারণ প্রশাসনের কাছে তথ্য ছিল যে, ইউরোপীয় দেশগুলির মধ্যে একটি বিমানের মালের মাধ্যমে একটি ডাক পার্সেল কুয়েত এসেছে, যার মধ্যে মাদকদ্রব্যের লুকানো ছিল, এর আলোকে তদন্ত করে তথ্য সংগ্রহ করা হয়েছিল, যা সঠিক বলে নিশ্চিত হওয়ার পর ঐ আরব প্রবাসীকে আটক করা হয় ।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে ।

দল ঘোষণার পরপরই অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন রশিদ খান

১০ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৮

বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এসিবির টুইটার অ্যাকাউন্ট থেকে এ দল ঘোষণার ২২ মিনিটের মাথায় দলের নেতৃত্ব থেকে পদত্যাগ করেছেন লেগ স্পিনার রশিদ খান। এদিকে এসিবির অ্যাকাউন্ট থেকে ঘোষিত দল নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় রশিদ জানান, আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রশিদ বলেন, ‘অধিনায়ক ও জাতির দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দল নির্বাচন কাজের অংশ হওয়ার অধিকার রাখি।

এসিবি মিডিয়া যে স্কোয়াড ঘোষণা করেছে তার জন্য আমার কোনো অভিমত নেওয়া হয়নি।’ রশিদ আরো বলেন, ‘আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আফগানিস্তানের হয়ে খেলা আমার জন্য সবসময় গর্বের।’

এদিকে বিশ্বকাপ দলে সর্বোচ্চ ১৫ সদস্য থাকার কথা থাকলেও এসিবি ঘোষিত স্কোয়াডে সদস্য ১৮ জন। তাই এই স্কোয়াড নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বর্তমানে তাদের দেওয়া তথ্য যাচাই বাছাইয়ের কাজ করছে বিভিন্ন কর্তৃপক্ষ।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান বলেন, ফেরত আসা বাংলাদেশি প্রবাসীদের প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় বিমানবন্দরে জরুরি খাবার-পানি সহায়তা করা হয়। ফেরত আসা এই বাংলাদেশিরা জানিয়েছেন, চলতি বছরের শুরুর দিকে ভিজিট ভিসায় তারা প্রথমে দুবাই যান। এরপর দুবাই থেকে লিবিয়া হয়ে তিউনিসিয়া গিয়েছিলেন। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর তাদের উদ্ধার করা হয়।

ফেরত আসা এই ৩০ জনের মধ্যে শরিয়তপুরের ৭, মাদারীপুর ৬, গোপালগঞ্জ ৪, টাঙ্গাইল ৩, ফরিদপুর ২, কিশোরগঞ্জ ২, সিলেট ২, কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও ঢাকার ১ জন করে রয়েছেন। এর আগে ১৯ আগষ্ট ১৩ জন, ১ জুলাই ১৭ জন এবং ২৪ মার্চ ৭ বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন।

ব্র্যাক বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিদের এভাবে ইউরোপে যাওয়ার প্রবনতা বেড়েই চলেছে। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট এই সময়ে অন্তত ৫ হাজার ২৭৮ জন বাংলাদেশি এভাবে ইউরোপে প্রবেশ করেছেন। আর গত ১২ বছরে অবৈধভাবে প্রবেশ করেছেন প্রায় ৬৫ হাজার বাংলাদেশি। এর মধ্যে প্রায় ৪০ হাজারই গেছেন ভূমধ্যসাগর হয়ে।

তাদের বেশির ভাগের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। ইউরোপে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের সংকট এখন এতোটাই বেড়েছে যে বৈধ কাগজপত্র না থাকা অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের ওপর চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যথাযথ ব্যবস্থা না নেয়ায় বাংলাদেশিদের ভিসায় সাময়িক কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আগে ২০১৭ সালে একই ধরনের চাপ দেওয়া হয়েছিল। এরপর বাংলাদেশ বৈধ কাগজপত্র না থাকা নাগরিকদের ফিরিয়ে আনতে ইইউর সাথে একটি সমঝোতা স্বাক্ষর করে।

বাংলাদেশ থেকে বিশেষ ভাড়া অফার করছে এমিরেটস

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

এমিরেটস ইউরোপ ও আমেরিকার কয়েকটি জনপ্রিয় গন্তব্যে বিশেষ মূল্যছাড় ঘোষনা করেছে।
ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্ক জেএফকেতে সকল ট্যাক্সসহ ইকোনমি শ্রেনীতে সর্বনিম্ন রিটার্ণ ভাড়া পড়বে ৬৭,৪০০ টাকা, লস এঞ্জেলেসে ৭১,৭৮১ টাকা, লন্ডন হিথ্রোতে ৬২,০৯২ টাকা, টরন্টোতে ৮৬,১০৪ টাকা। অন্যদিকে বিজনেস শ্রেনীতে ভাড়া হবে ওয়াশিংটন ডিসি ২৫২,৭৫০ টাকা, নিউইয়র্ক জেএফকে ১৯৩,৭৭৫ টাকা, লস এঞ্জেলেস ২৫২,৭৫০টাকা, লন্ডন হিথ্রো ১৯৫,০৩৯ টাকা এবং টরন্টো ২৫২,৭৫০ টাকা।
৬ থেকে ১৯ সেপ্টেম্বের ২০২১ এর মধ্যে টিকিট ক্রয় করলে এই হ্রাসকৃত ভাড়ার সুযোগ পাওয়া যাবে। তবে ৯ সেপ্টেম্বের ২০২১ থেকে ৩১ মার্চ ২০২২ এর মধ্যে ভ্রমন করতে হবে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস বা ট্রাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট ক্রয় করা যাবে। যাত্রীদের জন্য বিনামূল্যে মাল্টি-রিস্ক ইন্সুরেন্স কভারেজ, যার মধ্যে কোভিড-১৯ অন্তর্ভূক্ত এবং অত্যন্ত শিথিল বুকিং নীতি অফার করছে এমিরেটস।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশেষ ১২০টির অধিক নগরীতে ভ্রমন সুবিধা পাচ্ছেন। বাংলাদেশ থেকে এমিরেটসই একমাত্র এয়ারলাইন যারা ‘প্রথম শ্রেনী’ সেবা অফার করছে।

সূত্রঃ বাংলা এভিয়েশন।

সৌদি আরবে জুম্মার নামাজ পড়াতে বাধা দেয়ায় ২২ জন গ্রেফতার

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

জুম্মার নামাজের পূর্বে একজন ইমামকে মসজিদে প্রবেশ করতে না দেয়ায় এবং খুৎবা পড়ায় বাধা দেয়ায় ২২ জনকে গ্রেফতার করে সাজা প্রদান করেছে সৌদি আরবের তায়েফ এর ক্রিমিনাল কোর্ট।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা শুক্রবারে জুম্মার নামাজের সময় ইমামকে প্রবেশ করতে না দেয়ার জন্য মসজিদ এর দরজা বন্ধ করে রাখেন, এবং তাকে খুৎবা পড়তে বাধা দেন। অভিযুক্তরা জানান, তারা উক্ত ইমাম সাহেবকে খুৎবা পড়তে দিতে এবং জুম্মার নামাজ পড়াতে দিতে চাচ্ছিলেন না, একারনে তারা বাধা প্রদান করেছেন।

সকল সাক্ষী ও প্রমাণ পর্যবেক্ষন করার পরে এবং ঘটনার ভিডিও দেখে আদালত অভিযুক্তদের দোষী হিসেবে সাব্যাস্ত করেন। অভিযুক্ত ২২ জনের মধ্যে ১৯ জনকে ১ মাসের জেল ও প্রত্যেককে ২ হাজার রিয়াল জরিমানা করা হয়। এর পাশাপাশি বাকি ৩ জনকে ১০ দিনের জেল এর সাজা প্রদান করা হয়েছে।

প্রতিদিন ৭০ হাজার উমরাহ হাজী হজ পালন করবেন গ্র্যান্ড মসজিদে

শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১, ২৬ ভাদ্র ১৪২৮

সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর জেনারেল প্রেসিডেন্সি জানিয়েছে,  উমরাহ হজ এর নিয়ম কানুন পালন করার জন্য প্রতিদিন ৭০ হাজার উমরাহ হাজী মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন। বর্তমানের করোনা পরিস্থিতি এবং পবিত্র মসজিদদ্বয় এর পরিচালনা ক্ষমতা পর্যবেক্ষন করে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় এর প্রেসিডেন্সি এর মুখপাত্র হানি হাইদার গণমাধ্যমকে জানান, ব্যবস্থা সকল প্রকার করোনা নির্দেশনা মেনে চলে, স্বাস্থ্যবিধি মেনে নিয়ে, এবং গ্র্যান্ড মসজিদ এর সম্পূর্ণ এলাকা নিয়মমাফিকভাবে জীবাণুমুক্ত করে উমরাহ হজ এর সকল প্রক্রিয়া সম্পাদন করা হবে।

তিনি আরো জানান, বর্তমানে করোনা প্রতিরোধে মক্কার গ্র্যান্ড মসজিদে থার্মাল ক্যামেরা, জীবাণুমুক্তকরণ ব্যবস্থা, এবং ১১ টি জীবাণুমুক্তকরণ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স রোবট, ২০টি বায়ো কেয়ার রোবট, এবং ৫০০ টি স্টেরিজেশন পাম্প বসানো হয়েছে।

এর পাশাপাশি উমরাহ হাজীদের জন্য ৫০০ টি ইলেকট্রনিক সোপ ডিসপেন্সার, এবং ২৫০টি ফ্যান বসানো হয়েছে।

তিনি আরো জানান, উমরাহ হাজীদের এবং ইবাদতকারীদের মাঝে প্রতিদিন ৩ লাখ বোতল জমজম কূপের পানি বিতরণ করা হচ্ছে।

করোনায় ৫৮ মৃত্যু, শনাক্তের হার আরও কমল

বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১, ২৫ ভাদ্র ১৪২৮

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৬ হাজার ৭৯৪ জনের।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৮৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ২৯ হাজার ৫৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।  এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।