কুয়েতে সরকারী চাকুরীতে নতুন নিয়ম, বয়স ৬০ বছর, বেতন ৩,০০০ দিনারের নীচে’

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

কুয়েতের মন্ত্রী পরিষদ জনশক্তি মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগকে একটি গবেষণা তৈরির দায়িত্ব দিয়েছে, যাতে বেসরকারি খাতে শ্রম সহায়তা পাওয়ার জন্য চাকুরীর বয়স সর্বোচ্চ ৬০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় দৈনিক আল রাই-এ প্রকাশিত সংবাদে সুত্রে আরো জানা যায়, আর্থিক ঘাটতির মুখে খরচ সীমাবদ্ধ করার জন্য সমস্ত মন্ত্রণালয় এবং সরকারি সংস্থার প্রয়োজনীয় সুপারিশ এবং পদ্ধতির পরিপ্রেক্ষিতে কাউন্সিলের এই সিদ্ধান্ত আসে ।

কর্ম কমিশনের আদেশে বেসরকারি খাতে শ্রমিকদের জন্য জাতীয় শ্রম সহায়তা বিতরণ বন্ধ করার অধ্যয়ন ও যাদের বেতন ৩০০০ দিনার এবং তার উপরে, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ।

এইদিকে গত জানুয়ারী ২০২১ সাল থেকে কুয়েতে কর্মরত ৬০ বছর বয়সী বিদেশী নাগরিকদের ওয়ার্ক পারমিট নবায়ন নিষিদ্ধ রয়েছে ।

হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকার

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

এতদিন বিশ্ব মিডিয়াজুড়ে আফগানিস্তানের পরবর্তী সরকার প্রধান হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম ওঠে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত কাবুলে অন্তবর্তী সরকারের প্রধান হিসেবে পরবর্তী তালেবান সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

প্রধানমন্ত্রী মোল্লা মোহম্মদ হাসান আখুন্দ তালেবানের সিদ্ধান্ত নির্ধারণকারী বিভাগ ‘রেবারি শুরা’র প্রধান। তিনি গতবার তালেবান শাসিত আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে জাতিসংঘের কালো তালিকাভুক্ত। জাতিসংঘের জঙ্গি তালিকায় তার নাম রয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দের।

আর নতুন সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার। 

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ।

জবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকারের অপেক্ষায় রয়েছে।

কে কোন মন্ত্রণালয় পেলেন

নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি। 

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। তার ডেপুটি হিসেবে থাকবেন মোল্লা আবদুল সালাম হানাফি।

পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আমির খান মুত্তাকি। উপপররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আবাস স্টানিকজাই।

আফগানিস্তানের এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হেদায়েতুল্লাহ বাদরী। 

এছাড়া আফগানিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন মৌলভী ক্বারী ফাসিউদ্দিন।

প্রবাসে কষ্টের পরেও শান্তি নেই দেশে এসে

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

বিদেশ থেকে আসা অনেকেই পারিবারিক দ্বন্দ্ব তাছাড়া নিকট মানুষের থেকে ধোঁকা খাওয়া সহ আর ও অনেক কষ্টের কথা জানা যায়। প্রবাসীরা সঠিক পরামর্শের অভাবে ভোগেন অনেক কষ্টে। তাই নিচে প্রবাসিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ।

১-প্রবা‌সে যাওয়া বাবদ খরচ প‌রি‌শোধ করুন।

২-পিতা-মাতা ও প‌রিবা‌রের খর‌চের টাকা নিয়‌মিত পাঠান। বাকী টাকা নিজ একাউন্টে জমা করুন।

৩- স্ত্রী‌কে পিতা মাতার সা‌থে রাখার ব্য বস্থা করুন, কখ‌নো একা বাসা ভাড়া ক‌রে থাক‌তে দি‌বেন না।

৪-নিজ না‌মে জমি ক্রয়/বাড়ী কর‌বেন, আদর ক‌রে স্ত্রীর না‌মে বি‌শেষ ক‌রে শশুর বাড়ী এলাকায় জমি ক্রয়/বাড়ী কর‌বেন না।

৫-সন্তানদের পড়া-লেখায় অসু‌বিধা হ‌লে ‌দে‌শে চ‌লে আসুন।

৬-দে‌শে কিছু করার জন্যর প্লান ক‌রে যতদ্রুত সম্ভব প্রবাস জীব‌নের ইতিন টানুন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে নির্দেশনা অনুযায়ী আমরা বাবু মিয়ার খোঁজ-খবর নিলে অসহায়ত্বের সত্যতা মেলে। পরে হাজরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সহযোগিতায় হাজরাপুর পুরাতন বাজার মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে দুই শতক জমিতে পাকা ঘর করে নির্মাণ করা হয়। জেলা প্রাশাসনের পক্ষ থেকে যা বাবু মিয়াকে বুঝিয়ে দেওয়া হলো। ঘর প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবির, হাজরাপুর ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

৩০০০ রিয়াল বেতনে মক্কার ফাইভ স্টার হোটেলে চাকরির সুযোগ। যোগাযোগ নামম্বারসহ দেওয়া হলো।

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

মক্কা মসজিদুল হারামের সামনে ফাইভ স্টার হোটেলের এর মেইনটেনেন্সের কাজের জন্য ইলেকট্রিক এবং প্ল্যাম্বার এবং এসির কাজ জানা কিছু লোক নিবে>>>>>>
★যোগাযোগ>০৫৩২২৭১৯৬৮(হোয়্যাটসআপ)।

★ অ’ভিজ্ঞতা=কাহারবা/ ছাব্বাক/মুকাইফ এর কাজ জানতে হবে।
★হেল্পার লাগবে না।

★কাজের ধরণ=5 স্টার হোটেলে মেইনটেনেন্সের কাজ
★কাজের স্থান=মক্কা মসজিদুল হারামের সামনে ক্লক টাওয়ারে ফাইভ স্টার হোটেলে।

★ডিওটি-৮ ঘন্টা+১ ঘন্টা=৯ ঘন্টা
★বেতন>মোয়াল্লেম/মিস্তিরি =৩০০০ রিয়াল
★ওভারটাইম যদি থাকে ওভারটাইমের আলাদা টাকা দিবে
★স ‘প্তাহিক ছুটি আছে।

★থাকা=কোম্পানির ★ডিওটির টাইমে খাবার ফ্রী
★ইকামা’র পেশা=আলোচনা সা’পেক্ষে
★স ‘প্তাহিক খরচের টাকা দিবে।

★সেলারী মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যেই
★কাজ দীর্ঘদিন করা যাব’ে
★কারো কপালা দরকার হলে মালিক/কোম্পানি যদি আপনার কাজে সন্তুষ্ট হয়/আপনার কাজকর্ম পছন্দ করে তাহলে এক মাস কাজ করার পর মালিকের/কোম্পানির খরচে কপালা করে নিবে কিন্তু যাওয়ার সাথে সাথে হুট কপালা করবে না।

★এটা সরাসরি কোম্পানি এবং কাজের জন্য কাউকে কোন ধরনের হাদিয়া,বখশিশ দিতে হবে না কিন্তু নিদিষ্ট দিনে ও নিদিষ্ট সময়ে কাজে জয়েন করতে হবে
★আগ্রহী যারা দ্রুত সময়ের মধ্যে ডিওটিতে জয়েন করতে পারবেন এবং প্রকৃতপক্ষে যাদের কাজ দরকার তারাই হোয়্যাটসআপ-০৫৩২২৭১৯৬৮ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন দ্রুত

কুয়েতে সরকারী থেকে বেসরকারী এবং ব্যক্তিগত থেকে পরিবারে একামা নবায়নের অনলাইন সেবা চালু হয়েছে’

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

কুয়েত শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ ও গণমাধ্যম বিভাগের পরিচালক, জনশক্তির জন্য পাবলিক অথোরিটির অফিসিয়াল মুখপাত্র, অসিল আল-মাজেদ জানান, কর্তৃপক্ষ ব্যবসার মালিকদের জন্য তাদের ওয়েবসাইট “ই-সার্ভিস পোর্টাল” এর মাধ্যমে সেব প্রদান শুরু করেছে ।

অসিল আল মাজেদ বলেন’ একটি ওয়ার্ক ভিসা প্রিন্ট করার অনুরোধ এবং একটি ওয়ার্ক পারমিট বাতিল করার অনুরোধ, ওয়ার্ক পারমিট পরিবারে স্থানান্তর কার্যক্রম আজ থেকে অনলাইনে সম্পন্ন করা হচ্ছে ।

এছাড়াও, সরকারি খাত থেকে বেসরকারি খাতে স্থানান্তরের জন্য ওয়ার্ক পারমিট জারির কার্যক্রম অনলাইনে দেওয়া হচ্ছে।
সুত্রঃ আল আনবা।

বিদেশ ফেরতদের জন্য ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবা চালু

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

নানা কারণে বিদেশ থেকে চলে আসা প্রবাসীরা দেশে ফেরার পর প্রায় সময় বেকার হয়ে পড়েন। এতে করে পরিবার চালাতে হিমশিম খেতে হয় তাদের। বেকার হয়ে পড়া বিদেশফেরত এ সকল দক্ষ চালকদের জন্য চালু হয়েছে ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবা। এই উদ্যোগের মূল দায়িত্বে আছেন ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন। তার উদ্যোগে সহায়তা করছেন মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো রায়হান কবীর। বর্তমানে তিনিও ব্র্যাকে চাকরি করছেন।

বিমানবন্দরে প্রবাসীদের বাড়ি ফেরা নিয়ে অনেক ভোগান্তির শিকার হতে হয়, এর মধ্যে অতিরিক্ত দামে ট্যাক্সি বা গাড়ির ব্যবসার সিন্ডিকেটের হয়রানি রয়েছে। তাছাড়া দেশে ৪৮ শতাংশ প্রবাসফেরতরা ভুগেন বেকারত্বের তীব্র যন্ত্রণায়, তাদের কর্মসংস্থান ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগের একটি এই ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবা। প্রবাস থেকে ফেরত এসে যদি কাজ না থাকে এবং তিনি যদি দক্ষ চালক হন তাহলে ‘প্রবাসীর ট্যাক্সি’ সেবায় কাজ করতে পারবেন। শুধু বিমানবন্দর থেকে প্রবাসীদের বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব নয়, সারাদেশে ভাড়ায় চালাতে পারবেন গাড়ি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে।

বর্তমানে ৮টি গাড়ি রয়েছে এ সেবা দেয়ার জন্য। বিদেশফেরত কর্মী যারা দক্ষ চালক তাদের তালিকা ধরে ব্যাপক আকারে এর প্রসার বাড়ানোর উদ্যোগের কথা জানান আল আমিন নয়ন। এর জন্য একটি অ্যাপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু তাই নয় এই উদ্যোগ থেকে প্রতি আয়ের ৩ শতাংশ পাবে উদ্যোক্তারা এবং ২ শতাংশ যাবে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কল্যাণ তহবিলে।

এদিকে, রায়হান কবীর জানান, আমরা প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চালাচ্ছি। প্রবাসী কর্মীদের পুনরায় একত্র করার উদ্দেশ্যে অনেক প্রকল্প ব্র্যাকের আছে। এর বাইরে আমরা নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান তৈরির চেষ্টা করছি। আমাদের কাছে বিদেশফেরত দক্ষ চালকদের তালিকা আছে যারা দেশে এসেছে কিন্তু বেকার। তাদের নিজেদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ নেই। তাদের নিয়েই আমরা শুরু করেছি।

কুয়েতে ডেলিভারী মার্কেট নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ইউনিয়ন’

মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮

কুয়েত ইউনিয়ন অব ডেলিভারি কোম্পানির চেয়ারম্যান ইব্রাহিম আব্দুল্লাহ আল-তুয়াইজরি নিশ্চিত করেছেন যে, ইউনিয়ন ডেলিভারি বাজার নিয়ন্ত্রণের জন্য কঠোর পরিশ্রম করছে; বিশেষ করে ডেলিভারি চালকদের মজুরি ওভারটাইম সহ-কেডি ১৬০ থেকে কেডি ২০০ পর্যন্ত সীমাবদ্ধ রাখা ।

দৈনিক আল-আনবায় প্রকাশির সংবাদে জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান মিঃ আল-তুয়াইজরি এক বিবৃতিতে প্রকাশ করেছে যে, ইউনিয়ন ডেলিভারি মার্কেটে বিশৃঙ্খলার বিস্তার লক্ষ্য করেছ, কারণ আর্টিকেল ২০ নাম্বার ভিসার (গৃহকর্মী) বেশ কিছু চালক রেস্তোরাঁ এবং ক্যাফে কোম্পানিগুলির সাথে সরাসরি চুক্তি আছে, যাদের বেতন প্রতি মাসে প্রায় ৪৫০ দিনার ।

তিনি বলেন, এটি ডেলিভারি কোম্পানিগুলোর কার্যক্রমকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে, তাদের এই ধরনের অবৈধ অনুশীলনের কারণে বিভিন্ন ব্যাক্তি বা সংস্থা বিপুল সংখ্যক কর্মচারী হারিয়েছে।

তিনি বলেন, যারা আর্টিকেল ২০ ভিসার প্রবাসী শ্রমিক (গৃহকর্মী), তারা নাগরিকদের জন্য চালক হিসেবে কাজ করার জন্য এবং সেই অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন, তারা এখন রেস্টুরেন্টের চালকের কাজ করে বিশাল সুবিধা নিচ্ছেন ।

করোনা মহামারীর কারণে নতুন ওয়ার্ক পারমিট প্রদান স্থগিত ও প্রবাসী শ্রমিকের অভাবের বিষয়টি বিবেচনা করা ও ডেলিভারি কোম্পানিগুলোর কার্যক্রমকে হুমকির সম্মুখীন করে এমন সমস্যা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনশক্তির জন্য জনপ্রশাসনের (পিএএম) নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের প্রচেষ্টার সমন্বয় সাধনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন মিঃ আল – তুয়াইজারি ।

সৌদিতে ৬ ঘন্টা ডিউটিতে ১৮০০ রিয়াল বেতনে চাকরীর বিজ্ঞপ্তি যোগাযোগ এখনেই করুন

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২ ভাদ্র ১৪২৮

৬ ঘন্টা ডিউটিতে ২০০০রিয়াল বেতনে চাকরীর বিজ্ঞ ‘প্তি. যোগাযোগ করুন এখনই সৌদিতে ৮ ঘন্টা ডিউটিতে ২০০০রিয়াল বেতনে চাকরীর বিজ্ঞ ‘প্তি। যোগাযোগ করুন এখনই সৌদি আরব রিয়াদে ২০ জন লোক লাগবে। ভিসা আমেল আদি

‘হতে হবে। অবৈ’ধ লোক হলেও সমস্যা নাই এবং ফ্রী ভিসার লোকও কাজ করতে পারবেন। অন লাইন কম্পানিতে কাজ। মালা পেকেট করা। ডিউটি ৮ ঘন্টা বেতন ২০০০ রিয়াল।

তাদের সাথে একজন সিরিয়ার নাগরিক কেও গ্রে’ ‘প্তার করা হয়েছে। গ্রে’ ‘প্তারের পর সবাইকে পাবলিক প্রসিকিউশনে সোপর্দ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে নিয়ম অনুযায়ী তাদের বিরু’দ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বিঃদ্রঃ প্রবাসের মাটিতে এমন কিছু করবেন না যার ফলে হাজারো প্রবাসী বাংলাদেশিদের প্রশ্নের সম্মুখীন ‘হতে হয়।

জনসচেতনতায়ঃ প্রবাস পরবাস টিম,,

মালয়েশিয়ায় ২০০ বাংলাদেশিকে চাকরি দেবে প্রাণ কোম্পানি

সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১, ২২ ভাদ্র ১৪২৮

করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের অনেকে কাজ হারিয়ে বেকার হয়ে আছেন। যার কারণে দেশটিতে থাকা প্রবাসীদের অনেকেই নিজের ও পরিবারের খরচ চালাতে হিমসিম খাচ্ছেন তারা। এমন পরিস্থিতে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ ২০০ কর্মহীন মালয়েশিয়া প্রবাসীর কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দিয়েছে।

মানবিকতার কথা চিন্তা করে করোনায় চাকরিহারা ২০০টি পরিবারের মুখে স্থায়ীভাবে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। চাকরি প্রত্যাশীদের প্রাণের মালয়েশিয়া অফিসে অথবা +৬০১৬২২৭০৯৫৬ (মারুফ রহমান, এইচআর), +৬০১৬২২৭১৪৯৩ (রবিউল ইসলাম, প্রডাক্ট ম্যানেজার) যোগাযোগ করতে বলা হয়েছে।

চাকরীর জন্য কিছু শর্তাবলী দেয়া হয়েছে, নিচে তা তুলে ধরা হয়েছে…
যোগ্যতা ও শর্তাবলী:

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক/সমমান
স্থান: মালয়েশিয়া।
*মালয় ভাষা জানাদের অগ্রাধিকার দেয়া হবে।
*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
*বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

স্থায়ী কর্মীদের কোম্পানির নিয়মানুযায়ী ভিসার ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে প্রাণের সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশ থেকে কুয়েতে সপ্তাহে পাচঁদিন সরাসরি ফ্লাইট চালুর অনুমতি

বিকাল ০৪:৪৩ সোমবার, ৬ই সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ , ২২শে ভাদ্র, ১৪২৮ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৩ হিজরি

বাংলাদেশ থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং কুয়েত এয়ার লাইন্স। প্রতি ফ্লাইটে আসন সংখ্যা নির্ধারণ করে সপ্তাহে পাচঁদিন সরাসরি ফ্লাইট চালুর অনুমতি পেয়েছে এই দুটি এয়ারলাইন্স।

বৃহস্পতিবার সিভিল এভিয়েশনের ডিরেক্টরেট জেনারেল ইঞ্জিনিয়ার ইউসুফ আল ফৌজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি এয়ার লাইন্সে সমানভাবে সোমবার ৭৫ জন, মঙ্গলবার ১৫০ জন, বুধবার ১৪৩ জন, বৃহস্পতিবার ৭৫ জন এবং রোববার ১০০ জন করে যাত্রী বহন করতে পারবে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এবং কুয়েত এয়ার লাইন্স। কিন্তু কখন কোন দিন থেকে ফ্লাইট চালু হবে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ না করায় এখনও কুয়েত বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেনি এয়ার লাইন্স কর্তৃপক্ষ।

এদিকে ছুটিতে গিয়ে দেশে আটকা পড়া অনেক প্রবাসী উচ্চ মূল্য দিয়ে সৌদি, তুর্কি, বাহারাইন হয়ে ট্রানজিট বিমানে কুয়েতে প্রবেশ করছেন। ট্রানজিট বিমানে কুয়েতে প্রবেশ করছেন মোহাম্মদ সেলিম, সাইদুল মোল্লা সহ কয়েকজন বলেন, কুয়েত সরকারের সব আইন ও নিয়ম কানুন মেনেই তারা কুয়েত প্রবেশ করেছেন এতে তাদের কোনো সমস্যা হয়নি।

বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের উদ্দেশে তারা বলেন, যাদের আকামার মেয়াদ শেষ হতে যাচ্ছে, তারা যেন সরাসরি ফ্লাইট চালুর অপেক্ষা না করে কর্মস্থলে ফেরার চেষ্টা করেন। সুত্রঃ সমকাল।