মঙ্গলবার, ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩ ভাদ্র ১৪২৮
কুয়েতের মন্ত্রী পরিষদ জনশক্তি মন্ত্রণালয়ের জনপ্রশাসন বিভাগকে একটি গবেষণা তৈরির দায়িত্ব দিয়েছে, যাতে বেসরকারি খাতে শ্রম সহায়তা পাওয়ার জন্য চাকুরীর বয়স সর্বোচ্চ ৬০ বছর বয়স নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় দৈনিক আল রাই-এ প্রকাশিত সংবাদে সুত্রে আরো জানা যায়, আর্থিক ঘাটতির মুখে খরচ সীমাবদ্ধ করার জন্য সমস্ত মন্ত্রণালয় এবং সরকারি সংস্থার প্রয়োজনীয় সুপারিশ এবং পদ্ধতির পরিপ্রেক্ষিতে কাউন্সিলের এই সিদ্ধান্ত আসে ।
কর্ম কমিশনের আদেশে বেসরকারি খাতে শ্রমিকদের জন্য জাতীয় শ্রম সহায়তা বিতরণ বন্ধ করার অধ্যয়ন ও যাদের বেতন ৩০০০ দিনার এবং তার উপরে, তাদেরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে ।
এইদিকে গত জানুয়ারী ২০২১ সাল থেকে কুয়েতে কর্মরত ৬০ বছর বয়সী বিদেশী নাগরিকদের ওয়ার্ক পারমিট নবায়ন নিষিদ্ধ রয়েছে ।
