চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় আহত প্রবাসীর মৃত্যু’

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ২৯ মাঘ ১৪২৮, ১০ রজব ১৪৪৩ হিজরী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত প্রবাসী মো. ইউসুফ আলীর (৪৫) ১১ দিন পর মৃত্যু হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলী গ্রামের আবদুল হাকিমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য এবং রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তৈয়বের বড় ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি।

এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফ আলীর স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে। পরে একইদিন রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, গেল নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর থেকে আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রবাসী শফিউল, সিএনজি চালক হৃদয় সন্ত্রাসীরা আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এই বিষয়ে থানায় মামলা দায়ের করি। এবার তাদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে আমার বড় ভাই ইউসুফের। যিনি মাত্র কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন।

এদিকে গত ৯ ফেব্রুয়ারি নগরীর পার্কভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘মামলার পর এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন জামিনে আছেন। বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।’

কুয়েতে করোনায় আরো ২,২৫৪ জন শনাক্ত’ সুস্থ ৫,৮৫৫ জন এবং মারা গেছে ১ জন।

শনিবার, ১২ ফেব্রুয়ারি ২০২২, ২৯ মাঘ ১৪২৮, ১০ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ২,২৫৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,৮৫৫ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৯২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪১২ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪১,১৭০ জন।

কুয়েতে করোনায় আরো ২,৮৯৬ জন শনাক্ত’ সুস্থ ৫,৮৭১ জন এবং মারা গেছে ১ জন।

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৮ মাঘ ১৪২৮, ০৯ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ২,৮৯৬ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫,৮৭১ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ শুক্রবার (১১ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৯৬ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৫৩ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪৪,৭৭৭২ জন।

করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, মৃত্যু ২৭, শনাক্ত ৫ হাজার ২৬৮

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৮ মাঘ ১৪২৮, ০৯ রজব ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৭১ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জনে। শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ৪১ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয় ৭ হাজার ২৬৪ জনের। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

কুয়েতে ১.২২ মিলিয়ন প্রবাসী অল্প শিক্ষিত’

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৮ মাঘ ১৪২৮, ০৯ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে বসবাসরত বিদেশী নাগরিকদের মধ্যে ১.২২ মিলিয়ন প্রবাসী অল্প শিক্ষিত’বা মাধ্যমিক পাশ কিংবা আরো কম।

আরবী দৈনিক আল-আনবা” দ্বারা পর্যালোচনা করা সরকারী তথ্য প্রকাশ করেছে যে,১.২২ মিলিয়ন পুরুষ ও মহিলা অভিবাসীর শিক্ষকতার যোগ্যতা সাধারণ মাধ্যমিক বা তার কম, যা কুয়েতের শ্রম বাজারে মোট বাসিন্দার ৮২.৫% হার, যার সংখ্যা ১.৪৭৯ মিলিয়ন পুরুষ ও মহিলা৷

বিস্তারিত তথ্যে বলা হয়েছে যে, কুয়েতে কর্মরত প্রবাসীদের সংখ্যা উচ্চ বিদ্যালয় ডিপ্লোমা এবং এর সমতুল্য ৩৩৫.২৮, এবং যাদের একটি মধ্যবর্তী সার্টিফিকেট রয়েছে তাদের সংখ্যা ৭৩৯.৫ জন।

১৩৯.২৭ প্রবাসী পুরুষ ও মহিলাদের প্রাথমিক ডিগ্রি রয়েছে, এবং ৭.৫০৩ জন পুরুষ ও মহিলা পড়তে এবং লেখতে পারেন এবং নিরক্ষর রয়েছে প্রায় ২ লাখ ৮৬ হাজার ।

#আংশিক অনুবাদ।

দেড় বছরেরও বেশি সময় স্থগিতের পর আগামী মার্চে ভিসা চালু করার কথা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৮ মাঘ ১৪২৮, ০৯ রজব ১৪৪৩ হিজরী

দেড় বছরেরও বেশি সময় স্থগিতের পর আগামী #মার্চ মাসে কুয়েতে #ফ্যামিলি এবং #ভিজিট ভিসা চালু করার কথা বিবেচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…

বেশ কিছু প্রবাসী কুয়েতের ছয় গভর্নরেটের রেসিডেন্সি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গুলিতে প্রতিদিন আবেদন করে ফ্যামিলি ভিসার জন্য। বিশেষত পবিত্র রমজান মাসের সাথে সাথে তাদের পরিবারকে কুয়েতে আনার জন্য পরিবার এবং ভিজিট ভিসা চালুর তারিখ সম্পর্কে বারবার জিজ্ঞাসা করতো।

সোর্স: আল-কাবাস প্রত্রিকার টুইটার একাউন্ট

প্রবাসীকে সর্বস্বান্ত করে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৭ মাঘ ১৪২৮, ০৮ রজব ১৪৪৩ হিজরী

বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রবাসী বেনজীর আহমেদের পাঠানো সব টাকা ও স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক গৃহবধূ (২৭)। সঙ্গে তাদের ১০ বছরের ছেলেও নিয়ে গেছেন বলে জানা গেছে।

নগদ ১০ লাখ টাকা ও চার ভরি ওজনের সোনার গহনা নিয়ে প্রেমিকের সাথে পালিয়েছেন তার স্ত্রী আদুরী সুলতানা (২৭)।

এক মাস আগে সান্তাহারের পৌঁওতা এলাকায় এ ঘটনা ঘটে। দেশে ফিরে বেনজীর বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় মামলা করেছেন।

তদন্তের দায়িত্ব পাওয়া সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আরিফুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পৌঁওতা এলাকার আবদুল মজিদের ছেলে মালদ্বীপ প্রবাসী বেনজীর আহমেদ (৩৩) প্রায় ১১ বছর আগে পার্শ্ববর্তী এলাকায় বিয়ে করেন। তাদের সংসারে ১০ বছরের এক ছেলে আছে। প্রায় চার বছর আগে বেনজীর চাকরি করতে মালদ্বীপে যান। তিনি গত চার বছর ধরে প্রবাস জীবনের সব আয় স্ত্রীর নামে পাঠাতেন।

এদিকে স্বামী না থাকায় আদুরী প্রতিবেশী এক যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ঘটনাটি জানাজানি হলে তিনি গত ২ জানুয়ারি বাড়ি থেকে নগদ ১০ লাখ টাকা, চার ভরি ওজনের সোনার গহনা, বালা ও কানের দুল এবং আসবাবপত্র নিয়ে প্রেমিকের নিয়ে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি তার ছেলেকেও নিয়ে গেছেন।

খবর পেয়ে বেনজীর আহমেদ তড়িঘড়ি করে ১৫ দিন পর বাড়ি ফেরেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে প্রতারক স্ত্রী ও ছেলের সন্ধান পাননি। বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানায় মামলা করেছেন।

প্রবাসী বেনজীর আহমেদ জানান, প্রতারক স্ত্রী ছেলেসহ তার সর্বস্ব নিয়ে পালিয়ে গেছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের কাছে ন্যায়বিচার চেয়েছেন।

তদন্ত কর্মকর্তা সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


উৎসঃ   jugantor

দেশে,করোনায় মৃত্যু বাড়ল, শনাক্ত কমেছে

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৭ মাঘ ১৪২৮, ০৮ রজব ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যু হলো ২৮ হাজার ৭৪৪ জনের।

এই সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন মোট ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগের দিন (বুধবার) ৩৩ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৮ হাজার ১৬ জন; শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৮৩ শতাংশ।

বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ৪২ হাজার ৮৬৭টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

কুয়েতের জ্যোতিষী আল-আজিরির মৃত্যুতে আমিরের শোক প্রকাশ’

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৭ মাঘ ১৪২৮, ০৮ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতের মহামান্য আমির আল-আজিরির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

একজন উচ্চ পাণ্ডিত্যপূর্ণ মর্যাদা যাকে বিশিষ্ট বলে উল্লেখ করে আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের বলেন, তার অবদান প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক ও আলোকবর্তিকা হয়ে থাকবে এবং সকলের হৃদয়ে অমর হয়ে থাকবেন মরহুম আদেল আল আজিরি।

মরহুমের মাগফেরাতের জন্য দোয়া করেছেন মহামান্য আমির।

মৃত ব্যক্তি তার মহান অবদানের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কার পেয়েছেন।
সুত্রঃ আল ওয়াতন আরাবি।

কুয়েতে করোনায় আরো ৩৩২৪ জন শনাক্ত’ সুস্থ ৫৪৯৫ জন এবং মারা গেছে ৩ জন।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২, ২৭ মাঘ ১৪২৮, ০৮ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৩৩২৪ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৫৪২৪ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন।

আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৯১ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৪৭৩ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ৪৭,৭৪৮ জন।