দেশে বর্তমানে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ৮২ শতাংশ এবং ডেল্টায় আক্রান্ত ১৮ শতাংশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করা জিনোম সিকোয়েন্সিংয়ের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। ৫৯ বছর বয়সের রোগীদের সংখ্যা বেশি। শিশুদের মধ্যেও কোভিড সংক্রমন পাওয়া গেছে। পুরুষ ও নারীদের আক্রান্তের হার প্রায় সমান সংখ্যক ৪৯% পুরুষ ৫১% নারী। বিএসএমএমইউ-এর গবেষনায় ৯ মাস থেকে শুরু করে ৯০ বছরের বয়স পর্যন্ত রোগী অন্তর্ভুক্ত করা হয়েছিল।
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে আটক করেছে। গতকাল বুধবার দেশটির কুয়ালালামপুরের আম্পাং এলাকা থেকে তাকে আটক করা হয়। মালয়েশিয়ার একটি সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলেছে, সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ তুলে নিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হবে বা কোনো মামলায় তাকে অভিযুক্ত করা হবে কি না- সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস বুধবার দুপুরে এক টুইট বার্তায় বলেছে, ‘সতর্কতা! আজ সকালে কুয়ালালামপুরের উপকণ্ঠ থেকে বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও ইউএনএইচসিআরের স্বীকৃত শরণার্থী এম খায়রুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাংলাদেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে আছেন তিনি। তাকে সেখানে বিচারের মুখোমুখি করা হতে পারে।’ সংগঠনটি টুইট বার্তার সঙ্গে ইউএনএইচসিআর থেকে খাইরুজ্জামনকে দেওয়ার শরণার্থী কার্ডের একটি অনুলিপিও প্রকাশ করেছে।
এম খায়রুজ্জামান সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর। তার বিরুদ্ধে ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জেল হত্যার পর খায়রুজ্জামানকে সেনাবাহিনী থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। এরপর তিনি মিসর ও ফিলিপাইনের বাংলাদেশ মিশনে নিযুক্ত ছিলেন।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে তাকে ওই পদ থেকে বাতিল করে দেশে ফিরতে বলা হয়। তবে তিনি দেশে না ফিরে এক দশকেরও বেশি সময় ধরে সেখানে শরণার্থী হিসেবে ছিলেন। তিনি ইউএনএইচসিআরের শরণার্থী কার্ড পাওয়ার পর মালয়েশিয়ায়ই বসবাস করছেন।
এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে অবসরে পাঠিয়ে গ্রেপ্তার করা হয়। তবে ২০০৩ সালে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান।
সিরিয়ান পরিবারের এক মাত্র ছেলে ফাওয়াজ কেতাইফান কে অপহরণ করে প্রাথমিক অবস্থায় অপহরণকারীরা ৭০০ মিলিয়ন সিরিয়ান পাউন্ড দাবি করলেও পরে ৪০০ মিলিয়ন সিরিয়ান পাউন্ড দাবি করেছে সর্বশেষ।
গত বছরের ২ #নভেম্বর ভোরে স্কুলে যাওয়ার সময় ফাওয়াজকে অপহরণ করা হয়। অপহরণকারীরা দুইটি মোটরসাইকেলে চড়ে আসে এদের মধ্যে একজন নারীসহ মোট ৪ জন ছিল। অপহরণ করার প্লান আগে থেকে করা ছিলো কারন তাদেন সাথে থাকা মহিলা অপহরণকারীদের শিশু মোহাম্মদ ফাওয়াজের দিকে ইঙ্গিত করেছিলেন।
সিরিয়ার শিশু ফাওয়াজ কেতাইফানকে অপহরণকারী গ্যাং দ্বারা মুক্তিপণ দেওয়ার নির্ধারিত সময়ের সময় শেষ হয়ে গেছে। এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নিশ্চিত করেছে যে গ্যাংটি তাদের সাথে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং ফাওয়াজকে মারার ভিডিও শেয়ার করা হয়েছে।
এখন পর্যন্ত শিশু ফাওয়াজের ভাগ্য সম্পর্কে জানা যায়নি। যদিও তার পরিবার বরছে যে তারা প্রয়োজনীয় মুক্তিপণ আদায় করেছে।
ফাওয়াজ তাদের পরিবারের এক মাত্র ছেলে সন্তান ও তার তিনটি বোন রয়েছে।
আল্লাহ্ ফাওয়াজকে সহিহ সালামতে তার পরিবারের কাছে ফিরি দিন। 🤲
করোনার ভুয়া নেগেটিভ সনদ দিয়ে বিদেশ যাওয়ার পথে প্রতিদিন অন্তত ৫ জন যাত্রী ধরা পড়ছেন। আবার নেগেটিভ থাকলেও, যাত্রার ৭২ ঘন্টার মধ্যে সংক্রমণের ফলে হয়ে যাচ্ছেন পজিটিভ। এমন পরিস্থিতিতে বিদেশ যাত্রা বাতিল হওয়ায় লোকসান গুনছেন যাত্রীরা। জানুয়ারি মাসে ভ্রাম্যমান আদালত ভুয়া সনদ আনা যাত্রীদের প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, জাল সনদসহ নানা কারণেই প্রতিদিন অন্তত দেড় শতাধিক যাত্রীর ফ্লাইট বাতিল হচ্ছে।
বিমানবন্দরে এসে ধরা পড়ছেন ভুয়া রিপোর্ট আনা যাত্রীরা। আবার ৭২ ঘন্টা আগের নেগেটিভ সনদ, বিমানবন্দরের পিসিআর টেষ্টে হয়ে যাচ্ছে পজেটিভ। এতে নির্দিষ্ট ফ্লাইট বাতিল হওয়ায় টিকিট পরিবর্তনে অতিরিক্ত খরচ হচ্ছে যাত্রীদের।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। চেম্বার আদালত আদেশে বলেন, ১৩ তারিখ পর্যন্ত সাধারণ সম্পাদক পদে কেউ থাকবে না। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চেম্বার আদালত এ স্থগিতাদেশ দেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি অর্থবছরে বিদেশে ৯ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) নিজ দপ্তরে জার্নালিস্ট’স ফোরাম অন মাইগ্রেশনের (জেএফএম) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, করোনা মহামারি পরবর্তী শ্রমবাজার সম্প্রসারণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোভিড পরিস্থিতির উন্নতি এবং মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে এর সংখ্যা আরও বাড়তে পারে।
কানাডার পর এবার করোনার টিকাগ্রহণ ও বিধিনিষেধ তুলে নেয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে নিউজিল্যান্ডে। মঙ্গলবার, রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্ট ভবন ঘেরাও করেন হাজারো বিক্ষোভকারী। খবর বিবিসির। গোটা দেশ থেকে বিক্ষোভে যোগ দেন আন্দোলনকারীরা। গাড়ি দিয়ে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন সড়ক। দাবি- বাধ্যতামূলক বিধিনিষেধ আরোপে ব্যক্তিস্বাধীনতা হরণ করছে সরকার। আইনপ্রণেতারদের সাথে আলোচনা বসার দাবিও জানান তারা। তবে বিক্ষোভকারীরদের সাথে আলোচনায় না বসার সিদ্ধান্ত নেন আইনপ্রণেতারা।
করোনা মহামারির মধ্যে আবারও পানির দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা। এ দফায় সংস্থাটি পানির দাম ৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ঢাকা ওয়াসার বিশেষ বোর্ড সভায় গতকাল সোমবার দাম বাড়ানোর এ প্রস্তাব তোলা হয়। এখন বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য যাবে। মন্ত্রণালয় অনুমোদন দিলে রাজধানীবাসীকে বেশি দামে কিনতে হবে পানি। ঢাকা ওয়াসা গত দুই বছরে দুবার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছে। সব মিলিয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর ১৩ বছরে ঢাকা ওয়াসার পানির দাম বেড়েছে ১৪ বার। যদিও পানির মান নিয়ে মানুষের অভিযোগের কোনো সুরাহা হয়নি।
ইউরোপের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার প্রবাসী কল্যাণ ভবনে উভয় দেশের মধ্যে এ সমঝোতা স্মারকটি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের পক্ষে দেশটির মিনিস্টার অফ মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যানাইয়োটিস মিতারাচি সই করেন। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং গ্রিসের সেক্রেটারি জেনারেল অফ মাইগ্রেশন পলিসি পেট্রোক্লস জর্জিওজিয়াডিস উপস্থিত ছিলেন। এ সমঝোতা স্মারকের ফলে বাংলাদেশের কর্মীদের জন্য গ্রিসে কর্মসংস্থানের সৃষ্টি হলো। এছাড়া গ্রিসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা পর্যায়ক্রমে বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন বলে জানায় মন্ত্রণালয়।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহফুজ আহম্মেদ বাবু (২৩) নামে এক সৌদিআরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ আহম্মেদ বাবু (২৩) ময়মনসিংহের জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে। সৌদি প্রবাসী মাহফুজ পেশাগত ড্রাইভার ছিলেন। অপর প্রান্ত থেকে আসা দ্রুত গতির মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহফুজ গাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। গাড়িতে আরেক বাংলাদেশি মাহফুজের বন্ধু রানা রহমানও আহত হয়েছেন। তাঁকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। রানা চিকিৎসারত আছেন। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। নিহত মাহফুজের মরদেহ স্থানীয় হাসপাতাল দাম্মাম মেডিকেল কমপ্লেক্স মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে। অপরদিকে মাহফুজের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।