ভারতের পার্লামেন্টে ৪ দিনে ৪০০ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বাজেট অধিবেশনের আগেই ভারতের পার্লামেন্টের দুই কক্ষের ৪০২ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে আসন্ন অধিবেশনটি আদৌ হবে কি না, তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
সূত্র বলছে, ভারতের পার্লামেন্টে ১ হাজার ৪০৯ কর্মী রয়েছেন। ৪ থেকে ৮ জানুয়ারি তাঁদের মধ্যে ৪০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তাঁরা অমিক্রনে আক্রান্ত কি না, তা জানতে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ২০০, উচ্চকক্ষ রাজ্যসভার ৬৯ ও পার্লামেন্টের সঙ্গে সংশ্লিষ্ট আরও ১৩৩ কর্মীর করোনা শনাক্ত হয়েছে। এ ঘটনার পর পার্লামেন্টের সব কর্মীকে সতর্ক থাকতে বলা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা কর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে।
করোনার হালনাগাদ তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের।
সূত্র – প্রথম আলো

কুয়েত মন্ত্রিসভার আজকের করোনার জরুরী বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলো কি কি …!

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

  • সরকারি কর্মক্ষেত্রে কর্মীদের সংখ্যা ৫০% এর বেশি থাকতে পারবে না।প্রতিটি সরকারী সংস্থা তার জন্য উপযুক্ত শতাংশ নির্ধারণ করবে যা জনস্বার্থ কাজের শর্তগুলির প্রয়োজনীয়তা পরুন করবে। এই কার্যক্রম পরিচালনা করা শুরু হবে ১২ জানুয়ারী বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত।
  • প্রাইভেট সেক্টরের কোম্পানিগুলিকে যতটা সম্ভব কর্মীদের উপস্থিতি কমানোর জন্য অনুরোধ করা হয়েছে।
  • গণপরিবহন গুলোতে যাত্রীর সংখ্যা কমিয়ে ৫০% এ চলতে বলা হয়েছে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় দ্বারা কার্যকর স্বাস্থ্য ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি প্রয়োগ করতে হবে, ১২ জানুয়ারি থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।
  • ১২ জানুয়ারী থেকে যে কোন সম্মেলন, মিটিং এবং কোর্সগুলি ওনলাইনে শুরু করা হবে।
  • কুয়েত সিভিল সার্ভিস কমিশন জানিয়েছেন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সিস্টেম স্থগিত করার ঘোষণা করেছেন, এবং পরিবর্তে স্টাফ সদস্যদের উপস্থিতি প্রমাণ করতে স্বাক্ষর করার অনুমতি দিয়েছেন।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/471897892832582/posts/4830321593656835/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মালদ্বীপে মো. আব্দুর রহমান নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। তিনি মালদ্বীপে খাবার রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। 

৫ জানুয়ারি হঠাৎ করে রুমের মধ্যে আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজারের সহযোগিতায় মালদ্বীপের আইজিএম হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার কর্মরত ডাক্তার আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুর রহমান লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আব্দুল মালেকের পুত্র।

তিনি একজন অনিয়মিত প্রবাসী, বৈধ কোনো কাগজপত্র নাই। স্থানীয় প্রবাসীরা বাংলাদেশ প্রবাস কল্যাণ থেকে এই প্রবাসীকে সহযোগিতার দাবি জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের।

‘রেমিট্যান্সে প্রণোদনা’ নিয়ে ভার্চুয়াল আলোচনা

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কানাডার ক্যালগেরিতে অ্যালবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েসের আয়োজনে প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুলের সঞ্চালনায় ‘রেমিট্যান্সে প্রণোদনা বৃদ্ধি ও বিদেশে সরকারি পদক্ষেপ’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. আবদুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সহ-সভাপতি মো. কাদির, সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি রূপক দত্ত, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি জিওলজিস্ট অফ আলবার্টার প্রেসিডেন্ট খালিছ আহমেদ এবং আথাবাচকা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাসেল রূপক।

এ সময় প্রবাসী বক্তারা রেমিট্যান্সে প্রণোদনা আড়াই শতাংশ বৃদ্ধি করায় সন্তোষ প্রকাশ করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি বিদেশে ও দেশে তাদের সু্যোগ সুবিধার বিষয়ে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশিষ্ট শিক্ষাবিদ ও এবিএম কলেজের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ড. আবদুল বাতেন বলেন- প্রবাসে থাকলেও দেশকে ভালোবাসতে হবে, দেশের সেবায় এগিয়ে আসতে হবে, তা যেকোন ক্ষেত্রেই হোক না কেন।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সহ-সভাপতি মো. কাদির বলেন- শুধু প্রণোদনা বৃদ্ধি নয়, রেমিট্যান্স যোদ্ধাদের সর্বক্ষেত্রে দেশে ও বিদেশে সুযোগ সুবিধার পরিমাণ ও আরো বাড়াতে হবে। 

সিলেট অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি রূপক দত্ত বলেন- দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিদেশে সরকারের প্রতিনিধিদের প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে আজকের বাংলাদেশের পেছনে প্রবাসীদের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে।

অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি জিওলজিস্ট অফ আলবার্টার প্রেসিডেন্ট খালিছ আহমেদ বলেন- দেশকে, পরিবার-পরিজনকে ভালোবেসেই আমরা রেমিট্যান্স পাঠাই; বাংলাদেশ সরকারকেও আমাদের কথা মনে রাখতে হবে। পাশাপাশি এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আমাদের দেশ পরনির্ভরশীল হয়ে না যায়। 

অ্যালবার্টার প্রথম বাংলা অনলাইন পোর্টাল ‘প্রবাস বাংলা ভয়েস’ এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল দেশ-বিদেশের প্রত্যেক শ্রেণীর মানুষকেই মানবসেবার প্রত্যয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মালদ্বীপে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। স্বাধীনতার শতবর্ষে জাতির পিতার সুবর্ণে স্বাধীনতা ও অভিবাসনে আনব মর্যাদা- নৈতিকতা— প্রতিপাদ্যে ৮ জানুয়ারি শনিবার রাত ৮টার দিকে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রবাস ও দেশের উন্নতি কামনা করে কুরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মো. মিজানুর রহমান ভূঁইয়া, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মো. আব্দুস সালাম, পরারাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন মো. ইবাদ উল্লাহ্, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন জসিম উদ্দিন।

এরপর দিবসটি উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মো. নাজমুল হাসান বক্তব্যের শুরুতে স্মরণ করেন দেশের পরাধীনতার গ্লানি মোচনে প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের। সেই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক ও বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানান। 

বাংলাদেশ হাইকমিশনার প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের দেওয়া সুযোগ-সুবিধা সম্পর্কে বলেন, পাসপোর্ট সেবা সহজ করার প্রক্রিয়া চলছে, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও দ্রুত পাসপোর্ট দেওয়া হচ্ছে; যাতে বৈধ করার প্রক্রিয়ার সুযোগ নিতে পারেন। শত প্রতিকূলতার মধ্যেও দূতাবাস পাসপোর্ট বিতরণ অব্যাহত রেখেছে। বাংলাদেশের প্রবাসীদের মেধা, শ্রম ও দক্ষতা বিশ্বে প্রশংসিত। এ ধারা অব্যাহত রাখতে আমরা সচেষ্ট আছি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালদ্বীপের সুনামধন্য ব্যাবসায়ী ও গ্লোবাল রীচ প্রা. লি.-এর  ম্যানেজিং ডিরেক্টর ও দ্বিতীয়বার নির্বাচিত হওয়া সিআইপি মো. সোহেল রানা এবং এনবিএল মানি ট্রান্সফারের (মালদ্বীপ) প্রতিষ্ঠাতা লোকাল ডিরেক্টর হান্নান খান কবির।

এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, পেশাজীবী সংগঠনের নেতা ও মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা।

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশির ছুরিকাঘাতে ছোটভাই খুন

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মায়ের সঙ্গে ঝগড়া করায় প্রবাসী বাংলাদেশি বড় ভাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছে মাদকাসক্ত ছোটভাই। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুর সোয়া ২টায় নিউইয়র্ক সিটির এলমহার্স্টের ৭৪ স্ট্রিট ও ৪৫ এভেন্যুর এপার্টমেন্টে এ মর্মান্তিক হত্যাকাণ্ডটি ঘটে। ২৪ বছর বয়েসী বড় ভাইয়ের উপর্যুপরি ছুরিকাঘাতে গলা ও ঘাড় থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত শন সরকারকে (২১) স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে শন সরকারের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। দুই ভাইয়ের তর্ক যখন হিংসাত্মক হয়ে ওঠে তখন তাদের মা সমাধানের চেষ্টা চালান।

আবাসিক ব্লকের অ্যাপার্টমেন্ট থেকে ডাক্তাররা মারাত্মকভাবে আহত ভাইকে নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী অস্তা ভারতী দেখেছিলেন। ২২ বছর বয়সী ভারতী বলেন, তারা তাকে অচেতন অবস্থায় নিয়ে যাচ্ছিলেন। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তারা তাকে সিপিআর দিচ্ছিল, কিন্তু যখন তারা তাকে অ্যাম্বুলেন্সে রাখল তখন সে নড়াচড়া বা কিছুই করছিল না।
জানা যায়, সিরাজগঞ্জ জেলা সদরের সন্তান আব্দুস সালাম সরকার ৪৫ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন। কিন্তু  গ্রিনকার্ড পাননি এখন পর্যন্ত। স্ত্রী এবং নিউইয়র্কে জন্মগ্রহণকারী ৩ পুত্র নিয়ে ৪৪-১৫, ৭৪ স্ট্রিটে অবস্থিত এপার্টমেন্টে বাস করেন আব্দুস সালাম (৬৭)।

প্রতিবেশীরা জানান, সালামের মেজো ছেলে শন সরকার হাইস্কুল পাশ করতে না পেরে মাদকাসক্ত হয়ে পড়ে। মাঝেমধ্যেই শন মাতাল হয়ে বাসায় ফিরে মা-কে অকথ্য ভাষায় গালাগালি ছাড়াও মারধর করত। গত ৭ জানুয়ারি শুক্রবার বেলা ২টা ২০ মিনিটে শন সরকারের বখে যাওয়া নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া শুরু করেন জ্যেষ্ঠ পুত্র। তা দেখে শন সরকার এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘর থেকে ছুরি এনে শন সরকারের গলা ও ঘাড়ে ছুরিকাঘাত করেন বড়ভাই। মারাত্মকভাবে আহত হয় শন। খবর পেয়ে অ্যাম্বুলেন্সসহ পুলিশ এসে শনকে নিকটস্থ এলমহার্স্ট হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বড়ভাইকে গ্রেফতার করেছে। 

দেশে,উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক-ধর্মীয়-রাজনৈতিক সমাবেশ বন্ধ

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে উন্মুক্ত স্থানে সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে থাকায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

সোমবার এ নির্দেশনায় বলা হয়, কোভিড আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। 

দেশে,সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। 

সোমবার ১১টি বিধিনিষেধ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।  

এতে বলা হয়, দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেঁস্তোরাসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় তাকে আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে , করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কাৰ্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।  

দেশে,দৈনিক শনাক্ত ২ হাজার ছাড়াল

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৩১ জনের শরীরে করোনা ধরা পড়েছে।  

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে।  সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ১০৫ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।  পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশে। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

দেশে আরও ৯ জনের শরীরে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। ফলে এখন পর্যন্ত দেশে ৩০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

সোমবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, বাংলাদেশে ৮ জানুয়ারি একজনের, ৬ জানুয়ারি ১০ জনের, ৩১ ডিসেম্বর তিনজনের, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় একজন ও একই দিন রাতে তিনজনের এবং ২৭ ডিসেম্বর রাতে একজনের শরীরে করোনার ওমিক্রন ধরন শনাক্ত হওয়ার তথ্য জানায় জিআইএসএআইডি।

গত ১১ ডিসেম্বর দেশে সর্বপ্রথম জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হয় বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে তারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।