ইতালি যাওয়া হলো না বাংলাদেশী আমিনুলের, পুলিশের গুলিতে লিবিয়ায় মৃত্যু

বুধবার, ০৫ জানুয়ারী ২০২২, ২১ পৌষ ১৪২৮, ০১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ইতালি যাওয়ার স্বপ্নপূরণ হলো না সিলেট বিয়ানীবাজারের আমিনুলের। লিবিয়ার জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত তিনি। রবিবার (২ জানুয়ারি) লিবিয়ায় আমিনুলের সাথে থাকা এক ব্যক্তি জানিয়েছেন, লিবিয়ার জেল থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে আমিনুল ইসলাম (২২)। সে উপজেলার খশির আবদুল্লাহপুরে এলাকার আলা উদ্দিনের পূত্র।

পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগে ইউরোপ যাওয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান আমিনুল ইসলাম। তিন মাস পূর্বে ইতালির উদ্দেশে রওনা হওয়ার সময় আটক হন লিবিয়া পুলিশের হাতে। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ হয়নি তার। রবিবার বিকেলে লিবিয়ায় অবস্থানরত বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের এক যুবক ফোনে জানান, আমিনুল জেল থেকে পালাতে চাইছিলেন। এসময় পুলিশের গুলিতে মারা গেছেন তিনি । নিহতের পর আমিনুলকে দাফন করা হয়েছে লিবিয়াতে। পরিবারের বড় ছেলের এমন করুণ মৃত্যুতে শোকের মাতম চলছে আমিনুলের পরিবারে। বারবার মূর্ছা যাচ্ছেন আমিনুলের মা সুফিয়া বেগম। আমিনুলেন বাবা আলা উদ্দিন বলেন, সহায় সম্বল বিক্রি করে ইতালি পাঠানো উদ্দেশ্য লিবিয়ায় পাঠিয়ে ছিলাম আমিনুলকে। জেলে যাবার আগে প্রায় ফোনে কথা হত তার সাথে। কিন্তু গত তিন মাস থেকে কোন খোজ পাচ্ছিলাম না তার। যে দালালের মাধ্যমে তাকে পাঠিয়ে ছিলাম তার সাথেও যোগাযোগ করলে সে ও কোন খোজ দিতে পারেনি আমার ছেলের। কিন্তু গত রবিবার আমার পরিবারের ফোনে লিবিয়া থেকে একজন ফোন করে জানায় আমিনুল পুলিশের গুলিতে মারা গেছে । আমরা চেষ্টা করছি লিবিয়াস্থ বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে মৃত্যু বিষয়টি নিশ্চিতের।

সুত্র ঃ- ইনকিলাব

নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ।

বুধবার, ০৫ জানুয়ারী ২০২২, ২১ পৌষ ১৪২৮, ০১ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নিউজিল্যান্ডে ঐতিহাসিক এক জয় পেলো টাইগাররা। কিউইদের মাটিতে এর আগে কোনো ফরম্যাটেই জেতেনি বাংলাদেশ। সেই খরা কাটলো ক্রিকেটের অভিজাত সংস্করণ দিয়েই, তাও আবার ৮ উইকেটের বড় ব্যবধানে। মাউন্ট মঙ্গানুয়ে স্বগর্বে উড়লো লাল-সবুজের পতাকা।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের করা লিড ৩৯ রানের জবাবে ব্যাট হাতে নেমে শুরুটা ভালো করেনি বাংলাদেশ। শুরুতেই ৩ রান করে সাউদির বলে কিপার ব্লান্টেনের গ্লাভসবন্দি হন ওপেনার সাদমান। এরপর ওপেনার নাজমুল হোসেন শান্তকে সঙ্গ দিতে নামেন অধিনায়ক মুমিনুল। আহত হওয়ার কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করা মাহমুদুল হাসান জয়।

১৪.২ ওভারে আউট হয়ে যান শান্ত। কাইল জেমিসনের ডেলিভারিতে প্রথম স্লিপে ক্যাচ লুফে নেন রস টেলর। ৪১ বলে ৩ বাউন্ডারিতে ১৭ রানে সমাপ্তি ঘটে তার ইনিংসের। শান্তর আউটের পর মুশফিককে সাথে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক মুমিনুল। ৪৪ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করেন অধিনায়ক।

বে ওভাল টেস্টের আগেও নিউজিল্যান্ডে প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে লিড নেওয়ার পর ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। সাকিবের ডাবল সেঞ্চুরির সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায়। দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে লিড পেয়েছে ১৩০ রানের। এবার আর সুযোগ হাতছাড়া করলো না টাইগাররা। এমন ইতিহাস গড়া কীর্তির নায়ক পেসার এবাদত হোসেন চৌধুরী। ২১ ওভারে ৬ মেডেনে ৪৬ রানের খরচায় ৬ উইকেট নিয়েছেন তিনি। দেশের বাইরে টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি।

৫ উইকেটে ১৪৭ রান নিয়ে আজ ব্যাট হাতে নামে নিউজিল্যান্ড। অপরাজিত ছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং স্তম্ভ রস টেলর। ৩৭ রানে দিন শুরু করা ব্যাটসম্যান বিদায় নেন আর মাত্র ৩ রান যোগ করেই। এরপর এবাদতের শিকার জেমিসন। রানের খাতাই খুলতে পারেননি এ টেলএন্ডার। তার আগেই শরিফুলের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।

আজ বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ উইকেট, বোলাররা সময় নিলো মাত্র ১০ ওভারের একটু বেশি। এবাদত ও তাসকিন দুর্দান্ত বোলিংয়ে বেশি দূর এগোতে পারেনি নিউজিল্যান্ড। ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এদিন মাত্র ২২ রান তুলতেই শেষ ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এর আগে প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ৪৫৮ রান করে ১৩০ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬৯ রান। অর্থাৎ ২ উইকেট হারিয়ে ৪০ রান পূরণ করে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় বাংলাদেশ।

কুয়েত সিভিল এভিয়েশন”: কুয়েত বিমানবন্দর থেকে ফ্লাইট বন্ধ বা স্থগিত করার নতুন কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি..!

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি,০৪ জানুয়ারী: কুয়েতে এমন সময়ে যখন করোনাভাইরাস সংক্রমণের হার গত জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ স্তরে বেড়ে ১৪৮২ জনে পৌঁছেছে, দায়িত্বশীল সূত্র দৈনিক “আল-আনবা” নিউজকে নিশ্চিত করেছেন যে বেসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসন বিমান চলাচল স্থগিত করার বিষয়ে নতুন কোনো ব্যবস্থা বা সিদ্ধান্ত নেননি। বিমানবন্দরে বা ইউরোপীয় দেশ বা অন্য দেশেদের সাথে ফ্লাইট আংশিক স্থগিতেরও সিদ্ধান্ত হয়নি।

সূত্রগুলি বলেছেন, “আমাদের এই মুহূর্ত পর্যন্ত বিমানবন্দরের চলাচলের বিষয়ে কোনো নতুন নির্দেশ জারি করা হয়নি, এবং নতুন করোনা ভাইরাস এবং এর বিস্তারের বিকাশের বিষয়ে ফলোআপ সম্পর্কিত সরকারী সভায় যোগ দেওয়ার জন্য আমাদের ডাকা হয়নি।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque

বিমান বাংলাদেশের ভাড়া কমল!

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকেটের মূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বল হয়, আগামী ১৬ জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের জেদ্দা, রিয়াদ, দাম্মাম, দুবাই ও আবুধাবি রুটে আসন খালি থাকা সাপেক্ষে নতুন টিকেট ক্রয়ের ক্ষেত্রে হ্রাসকৃত সর্বোচ্চ ভাড়ার স্তর কার্যকর হবে।

১. ঢাকা-জেদ্দা রুটে ইকোনমি ক্লাসের প্রতিটি টিকেটের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

২. ঢাকা-রিয়াদ/দাম্মাম রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে।

৩. ঢাকা-দুবাই রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

৪. ঢাকা-আবুধাবী রুটে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি টিকেটের সাথে ৭ হাজার ৬৪৪ থেকে ৯ হাজার ৬৮০ টাকা পর্যন্ত নির্ধারিত ট্যাক্স যুক্ত আছে বলেও জানিয়েছে বিমান।

নতুন বিদেশ গমনকারী প্রবাসীদের জন্য, সরকারের সতর্কীকরণ বিজ্ঞপ্তি,,,?

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মালয়েশিয়া সরকার ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ স্থগিত করে। এরপর কর্মী নিয়োগ শুরু করার লক্ষ্যে উভয় দেশের মধ্যে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় পরামর্শ এবং কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তৎপরতা চালায়। এসব প্রচেষ্টার ফলে মালয়েশিয়া সরকার সম্প্রতি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমোদন দেয়। বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই সমঝোতা স্মারক অনুযায়ী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী গমনের ক্ষেত্রে কর্মীর বিমান ভাড়া, লেভিসহ মালয়েশিয়ায় প্রদেয় সব খরচ কর্মী গ্রহণকারী কোম্পানি বহন করবে।

প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মালয়েশিয়াগামী কর্মীদের বিএমইটির ডেটাবেজে নাম নিবন্ধনের জন্য যথাসময়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিএমইটির ডেটাবেজে নিবন্ধন ব্যতীত কোনো কর্মী মালয়েশিয়ায় যেতে পারবেন না। তাই মালয়েশিয়ায় কর্মী প্রেরণের বিষয়ে সরকারি ঘোষণার আগে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রিক্রুটমেন্ট এজেন্টের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশ যাওয়ার জন্য প্রলোভন ও প্রতারণার ফাঁদে পা দেবেন না। পাসপোর্টসহ মূল্যবান কাগজপত্র অন্যের হাতে জমা দিয়ে জিম্মি হবেন না। দালাল বা মধ্যস্বত্বভোগীরা নিরাপদ অভিবাসনের ক্ষেত্রে বড় বাধা, তাই তাঁদের পরিহার করতে বলা হয়েছে।

বিদেশি অভিবাসীদের প্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাগরে। মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ ও আগাম লেনদেনের সঙ্গে সম্পৃক্ত কোনো রিক্রুটিং এজেন্সি বা তার প্রতিনিধি/ প্রতিষ্ঠান/ ব্যক্তির খোঁজ পাওয়া গেলে, তাঁদের বিরুদ্ধে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩–এর ৩১ ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেনেবুঝে প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। প্রতারণা থেকে রক্ষা পেতে ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন করতে হবে এবং অবশ্যই মানি রিসিপ্ট সংরক্ষণ করতে হবে।
মালয়েশিয়াসহ বিদেশ গমনসংক্রান্ত যেকোনো পরামর্শের জন্য নিকটস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। বিদেশ যেতে যেকোনো সমস্যায় পড়লে সহযোগিতার জন্য এই ওয়েবসাইট থেকে সাহায্য নেওয়া যাবে বা ০২-৮৩০০৩২০ নম্বরে ফোন করা যাবে।

সূত্র – প্রথম আলো

দেশে,করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় চলাচলের সিদ্ধান্ত,,,,,?

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসছে। একই সঙ্গে কমছে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান এ বিধিনিষেধ বাস্তবায়নে আগামী সাতদিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস ও ওমিক্রনকে আমাদের রুখতে হবে। সেজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যানবাহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না। যদি কেউ বাস, ট্রেন ও লঞ্চেমাস্ক ছাড়া চলাচল করে তাহলে জরিমানার মধ্যে পড়বে। এটার একটা সিদ্ধান্ত মোটামুটি হয়েছে।’
মন্ত্রী বলেন, বাস ও অন্যান্য যানবাহনে যাত্রী সংখ্যা অর্ধেক পরিবহনের প্রস্তাব করা হয়েছে। রেস্টুরেন্ট ও হোটেলে মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারের জরিমানা হবে, যে যাবে তারও জরিমানা হতে পারে।
দোকান-মার্কেট খোলা রাখার সময়সীমা কমিয়ে আনা হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাত ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। এটাও প্রস্তাব করা হয়েছে।
ভ্যাকসিন নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘হোটেল-রেস্টুরেন্টে খেতে হলে টিকা দেওয়ার কার্ড দেখাতে হবে। মাস্ক পরে যেতে হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চলবে। যদি সংক্রমণ বেশি বৃদ্ধি পায় তবে স্কুলের বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে। স্কুল চালিয়ে রাখা যাবে না। এখনো সেই সিদ্ধান্ত আমরা নেইনি, সেই পরিস্থিতি এখনো দেশে বিরাজ করছে না।’
তিনি বলেন, যদি অবস্থা আওতার বাইরে যায়, সংক্রমণ অনেক বৃদ্ধি পায় তাহলে লকডাউনের চিন্তা মাথায় আছে। পাশাপাশি স্থল, নৌ ও সমুদ্রবন্দরে স্ক্রিনিং জোরদার করা হয়েছে। কোয়ারেন্টাইনের ক্ষেত্রে পুলিশ পাহারা বসানো হবে। এ বিষয়ে দৃষ্টি দিতে বলা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা দেশকে নিরাপদে রাখতে চাই। দেশের অর্থনীতি ভালো থাকুক। জীবনযাত্রা স্বাভাবিকভাবে চলুক। এজন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। শুধু সরকার কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় একা পারবে না। ঝুঁকিপূর্ণ ও বয়স্ক ব্যক্তিরা সাবধানে থাকবেন। ওমিক্রন দু-তিনগুণ বেশি হারে সংক্রমণ করে।’
হাসপাতালগুলো প্রস্তুত আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজকর্ম করার আহ্বান জানান।
সূত্র – জাগো নিউজ

আরব দেশ গুলোর মধ্যে এই প্রথম “ওমিক্রন” ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মরোক্কোতে এই নতুন মিউট্যান্টে (ওমিক্রনে) আক্রান্ত হয়ে একজন ৬৭ বছরের বয়সী মহিলা মৃত্যু বরণ করেন।

  • সূত্রে আরো জানা যায় তিনি দীর্ঘদিন যাবৎ রোগে আক্রান্ত ছিলেন এবং
    ভ্যাকসিনের তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হয়নি তাকে।

সোর্স: আল ওতানিয়া এর টুইটার পেজ থেকে।

🔴 ব্রেকিং সিভিল এভিয়েশন : কুয়েত বিমানবন্দর থেকে ফ্লাইট বন্ধ বা স্থগিত করার কোন সিদ্ধান্ত এখনও নেয় নি (আলহামদুলিল্লাহ )

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

** কয়েক দিন ধরে কুয়েতে করোনা সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে আজও ১৪৮২ জন আক্রান্ত হয়েছে। সেই কারণে কুয়েত সরকার করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ইতিমধ্যে। যার মধ্যে অন্যতম স্বাস্থ্যবিধি মেনে চলা।

** তবে “আল-আনবা” কে নিশ্চিত করে কুয়েত বেসামরিক বিমান চলাচলের সাধারণ প্রশাসন থেকে বলা হয়েছে যে- এখন পর্যন্ত বিমনা চলাচল স্থগিত/অথবা ফ্লাইট বন্ধ করার বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি।

তবে ইউরোপীয় দেশ বা আফ্রিকান কিছু দেশের সাথে ফ্লাইট আংশিক স্থগিত রয়েছে ।

** সূত্রগুলি আরো বলেছে যে “আমাদের এই মুহূর্ত পর্যন্ত বিমানবন্দর চলাচলের বিষয়ে কোনও নতুন নির্দেশ জারি করা হয়নি, আগের মতোই চলাচল করছে ফ্লাইট গুলো।

তবে নতুন করোনা ভাইরাসের মিউট্যান্ট বিস্তারের বিকাশের বিষয়ে ফলোআপ সম্পর্কিত সরকারী সভায় যোগ দেওয়ার জন্য আমাদের কে এখন পর্যন্ত ডাকা হয়নি।

সোর্স: আল আনবার টুইটার পেজ থেকে।

কুয়েতের শপিং মলগুলোতে আজ থেকে পৌরসভার দলগুলো” বিকাল ৪টা থেকে পরিদর্শন অভিযান শুরু করবেন..!

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত মিউনিসিপ্যালিটির একটি অফিসিয়াল সূত্র দৈনিক আল-রাইকে জানিয়েছেন যে বিকাল ৪:০০টা থেকে বাণিজ্যিক কমপ্লেক্সগুলিতে পৌরসভার দলগুলির দ্বারা পরিদর্শন অভিযান শুরু করবে। তবে শর্ত থাকে যে আজ একটি প্রাথমিক সতর্কতা হবে, জোর দেওয়া হবে না।

শর্ত থাকে যে যারা টিকা গ্রহণ করেননি তাদেরকে বাণিজ্যিক কমপ্লেক্সগুলিতে প্রবেশের অনুমতি দেওয়া হবেনা এবং যারা মুখোশ লাগাতে প্রতিশ্রুতিবদ্ধ না তাদেরকেও প্রবেশের অনুমতি দেওয়া হবেনা।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/156961937665270/posts/5393825407312204/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

কুয়েতের জাতীয় বার্তা সংস্থা “কুনা” তে কর্মরত দৃষ্টিহীন সাংবাদিক ফাতিমা আল-সালমান…🖤❤

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

জন্মের পর থেকে দৃষ্টিশক্তি না সত্ত্বেও অন্তর্দৃষ্টি এবং প্রখর মন দিয়ে কুয়েতি সাংবাদিক ফাতিমা আল-সালমান তার “কুনা” তে তার অনন্য অভিজ্ঞতা এবং স্বেচ্ছাসেবী প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে তার সাফল্য প্রমাণ করেছে। কারন তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে দেখেছেন স্বদেশের (কুয়েতের) সমস্যা।

ব্রেইল ভাষার আন্তর্জাতিক দিবসে গতকাল রোজ মঙ্গলবার আল-সালমান বিভিন্ন ক্ষেত্রে অন্ধদের সমর্থন ও যত্ন নেওয়ার এবং তাদের প্রয়োজনীয়তা পূরণের জন্য কুয়েতের প্রচেষ্টার একটি উজ্জ্বল উদাহরণ তুলে ধরেন। যা একটি রোল মডেল এবং একটি গুরুত্বপূর্ণ উদাহরণ স্বরুপ….

ব্রেইল ভাষার উদ্ভাবক ফরাসি লুই ব্রেইলের জন্মের স্মরণে বিশ্বের দেশগুলি প্রতি বছর ৪ জানুয়ারি ব্রেইল ভাষার আন্তর্জাতিক দিবস উদযাপন কালিন সময়ে যিনি অন্ধ ও দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনে বিপ্লব ঘটিয়েছিলেন।

আল-সালমান গতকাল বলেনে “আমি একজন অন্ধ ব্যক্তি হিসাবে আমার অবস্থাকে ক্রমাগত চ্যালেঞ্জ করেছিলাম যখন আমি একজন সাংবাদিক হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং জীবনে আমার মিশনের প্রতি আমার নিরঙ্কুশ বিশ্বাসের বিষয়ে সবাইকে আশ্বস্ত করার জন্য কষ্টের এই পেশা চালিয়েছিলাম।” এবং সাংবাদিক ফোরামে কাজ বেছে নেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেছিলেন: “প্রেস আমাকে বেছে নিয়েছিল এবং আমি এটি বেছে নিইনি, কারণ আমি মিডিয়া অধ্যয়ন করেছি এবং “রেডিও ও টেলিভিশন” এ বিশেষায়িত হয়েছি। আমি রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রে প্রবেশ করতে চেয়েছিলাম টেলিভিশন উপস্থাপনা হিসেবে। কারণ আমি টেলিভিশন ভালোবাসি যা প্রকৃতপক্ষে আমার একটি অভিজ্ঞতা ছিলো। যখন আমি ছাত্র ছিলাম তখন কুয়েত টিভিতে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম।

সমাজে অন্ধ শ্রেণিকে একীভূত করার এবং সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য কুয়েতি সাংবাদিকের এই প্রচেষ্টাকে প্রশংসা করেছেন।

সাংবাদিক ফাতিমা এর জন্য রইলো শুভ কামনা ও প্রাণঢালা অভিনন্দন।

তথ্য : জায়ান্ট পত্রিকা আল-কাবাসের টুইটার একাউন্ট।