দেশে লাফিয়ে বাড়ছে করোনা সনাক্ত, দৈনিক সংক্রমণ ৭০০ ছাড়াল, মৃত্যু ৬ জনের

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৮৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৭৭৫ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনে। 

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৩৮ জনের।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৯১ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৫ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৯৫৬ জন।   

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

কুয়েত মিউনিসিপ্যালিটির মহাপরিচালক, জনাব আহমেদ আল-মানফৌহি, 2022 সালের 43 নম্বরে একটি প্রশাসনিক সিদ্ধান্ত জারি করেছেন,

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

আল-মানফৌহি: অস্থায়ী বিয়ের তাঁবু, হোটেল হল এবং কবরস্থানে শোক হল বন্ধ করা হচ্ছে !!

কুয়েত মিউনিসিপ্যালিটির মহাপরিচালক, জনাব আহমেদ আল-মানফৌহি, 2022 সালের 43 নম্বরে একটি প্রশাসনিক সিদ্ধান্ত জারি করেছেন, আগামী রবিবার থেকে 9 জানুয়ারী থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ জায়গায় সামাজিক অনুষ্ঠান বন্ধ করার কথা জানিয়েছেন।

সিদ্ধান্তের মধ্যে অস্থায়ী বিবাহের তাঁবু, হোটেল হল এবং এর মতো অনুষ্ঠানের আয়োজন বন্ধ করা অন্তর্ভুক্ত ছিল।

এই সিদ্ধান্তে উল্লিখিত সময়ের মধ্যে কবরস্থানে সমস্ত শোক হল অন্তর্ভুক্ত করা হয়েছে।

সুত্রঃ আল-রায় মিডিয়া

আপাতত যারা কুয়েত থেকে দেশে ছুটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ,,,,,,?

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতে করোনা সংক্রামণ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি হলেও ফ্লাইট ইস্যু বা বিমানবন্দর নিয়ে কোনো আপডেট প্রকাশ করেনি কুয়েতের সিভিল এভিয়েশন বা মন্ত্রণালয় গুলো….

আপাতত যারা ছুটিতে যেতে চাচ্ছেন তাদের জন্য পরামর্শ –

** আকামার মেয়াদ দীর্ঘ রয়েছে; যেমন : ৭-৮ মাস বা বছরের অধিক তাহলে সফরে যেতে পারেন।

** বিশেষ করে #পাসপোর্টের মেয়াদ যেনো বছরখানেকর বেশি থাকে। কারন দেশে অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যেনো অনলাইনে আকামা নবায়ন করতে পারেন। (যদি অনলাইন সিস্টেম চালু থাকে)

** #খাদেম ভিসাধারী যারা ১-১২-২০২১ তারিখের পর কুয়েত থেকে সফরে গেছেন তাদের ছুটি যেনো ৬ মাসের বেশি না হয় খেয়াল রাখবে। নাহলে আকামা বাতিল হয়ে যাবে অটোমেটিক।

★★ যারা বাংলাদেশে আছেন ইচ্ছে করলে কুয়েতে ফিরে আসতে পারেন।

★★ আজকের ( ৪-১-২০২২তারিখ) নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টার মধ্যে করোনা টেষ্ট করে কুয়েতে আসতে হবে।

★★ কুয়েতে আসার সময় দেশে থাকাথাকা অবস্থায় অনলাইনে আকামা নবায়ন করা থাকলে #মোবাইল আইডিসহ, ইমিউনি, শ্লোনিক এ্যপ্স ওপেন করার পাশাপাশি মুসাফির প্লাটফর্মে রেজিষ্ট্রেশন করে কুয়েতে চলে আসুন।

অতিরিক্ত চিন্তার কোনো প্রয়োজন নেই।
চিন্তা মুক্ত থাকুন, নিরাপদ সফর উপভোগ করুন।❤

লেখা : #kawsar
এডমিনিষ্ট্রি অফ কুয়েত প্রবাসী সাপোর্ট টিম

ভ্যাকসিনের #চতুর্থ ডোজ প্রদান করা হবে কুয়েতে…

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

চতুর্থ ডোজটি নির্দিষ্ট ব্যক্তিবর্গদের জন্য বরাদ্দ করা হয়েছে। যেমন: দুর্বল ও সংক্রমণের ঝুঁকিতে সবচেয়ে বেশি তাদের প্রদান করা হবে বলে জানিয়েছে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোর্স : আল মাজলিসের ভেরিফায়েড টুইটার একাউন্ট

চার বছর পর সউদী সফরে এরদোগান।

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

২০১৮ সালে খাসোগি-হত্যাকাণ্ডের পর এই প্রথম সউদী আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

আগামী মাসে এরদোগান সউদী আরবে যাবেন। ২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর পর তুরস্ক ও সউদীর সম্পর্ক খারাপ হয়। তারপর থেকে এরদোগানও আর সউদীতে যাননি। কিন্তু এরদোগান সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন, আগামী মাসে তিনি সউদী সফরে যবেন।

খাসোগি হত্যার পর দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। এরদোগান তখন বলেছিলেন, সউদী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তার নির্দেশে খাসোগিকে হত্যা করা হয়েছে। তিনি অবশ্য সউদীর যুবরাজ ও ক্ষমতার আসল চাবিকাঠি যার হাতে সেই মোহাম্মদ বিন সালমানের নাম নেননি।

সউদী আরবও প্রত্যাঘাত করে। তুরস্কের বিরুদ্ধে অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা চালু হয়। তুরস্কে না যাওয়ার নির্দেশও দেয়া হয়। ফলে তুরস্কের অর্থনীতির উপর চাপ পড়ে। এই মুহূর্তে তুরস্কের অর্থনীতি রীতিমতো চাপে।

গত মে মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সউদী সফরে যান। তিনি সউদীর পররাষ্ট্রমন্ত্রীকে ‘ভাই’ বলে সম্বোধন করে জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এরদোগানও গতমাসে সউদীর যুবরাজের সঙ্গে কাতারে একটি বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।

বিশ্বের প্রায় সবকটি প্রধান সংবাদপত্রে খাসোগি হত্যাকাণ্ডের খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছিল। খাসোগি ছিলেন সউদী শাসকদের বিরোধী। তিনি ওয়াশিংটন পোস্টের সঙ্গে জড়িত ছিলেন এবং অ্যামেরিকায় থাকতেন। ইস্তাম্বুলের সউদী কনসুলেটে তাকে হত্যা করা হয়।

সম্প্রতি অ্যামেরিকার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যে, যুবরাজের সম্মতিতেই খাসোগিকে হত্যা করা হয়েছে। যে ১৫ জনের দল খাসোগিকে হত্যা করার জন্য গিয়েছিল, তার মধ্যে সাতজন যুবরাজের এলিট দেহরক্ষী বাহিনীর সদস্য। তারা যুবরাজ ছাড়া আর কাউকে রিপোর্ট করে না। সূত্র: এএফপি, রয়টার্স।

✈✈✈ বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি ✈✈✈

** ভ্রমণের সময় আপনার লাগেজ/ব্যাগের ছবি তুলে রাখুন। এমন কি ভেতরে কি কি মালামাল আছে তার ছবিও তুলে রাখুন। কখন লাগেজ/ ব্যাগ হারালে খুজে পেতে এই ছবি সহায়তা করবে।

** আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা, ক্যামেরাসহ অন্যান্য দামী জিনিসপত্র আপনার হাতে ব্যাগে রেখে নিজের সঙ্গে রাখুন। এতে করে আপনার দামি জিনিসিপত্র আপনার নিজের হেফাজতে নিরাপদে থাকবে। কোন কারণে আপনার লাগেজ হারালেও মূল্যবান জিনিসপত্র আপনার সঙ্গেই থাকবে।

** বোডিং করার সময় আপনার লাগেজ বুকিং দিয়ে ট্যাগ বুঝে নিন। এই ট্যাগই আপনার লাগেজের প্রমাণপত্র, ট্যাগ হারিয়ে ফেললে আপনি লাগেজ নিয়ে কোন অভিযোগ দিতে পারবেন না। তাই ট্যাগ না নিয়ে কোন লাগেজ বুকিং করবেন না।

** বিশ্বের যে বিমানবন্দরেই হোক, যে এয়ারলাইন্সই হোক, আপনার লাগজে ক্ষতিগ্রস্থ হলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ ছিড়ে গেলে, চাকা ভেঙ্গে ফেললে আপনি এয়ারলাইন্সের কাছে অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করুন।

** বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার পর ট্যাগ মিলিয়ে দেখুন, লাগেজ টি আপনার নিজের কি না। কারণ একই রকম দেখতে অন্যের লাগেজ ভুলে নিয়ে নিতে পারেন। এতে আপনি যেমন ভোগান্তিতে পড়বেন, তেমনি যার লাগেজ নিয়ে আসবেন, তিনিও ভোগান্তিতে পড়বেন।

** কোন কারণে আপনার লাগেজ না পাওয়া গেলে এয়ারলাইন্স লাগেজ খুঁজে ফেরত দিতে বাধ্য। যদি কোন কারণে লাগেজ একেবারে হারিয়ে যায় তাহলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ না পেলে দ্রুত এয়ারলাইন্সের কাছে লিখিত অভিযোগ দিন, তাদের ফোন নাম্বার নিয়ে আসুন। লাগেজের ট্যাগ,বোডিং কার্ড সংরক্ষণ করুন।

** বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

Bangla_Aviation

বাংলা_এভিয়েশন

বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে : কুরেশি

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে।’ গতকাল সোমবার ইসলামাবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২১ সালের অর্জন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এমনটি জানানো হয়।

শাহ মেহমুদ কুরেশি বলেন, বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে। প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইমরান খানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে দাবি করেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। দুই দেশের সরকারপ্রধানের মধ্যকার ফোনালাপের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯তম সার্ক সম্মেলন আয়োজনে প্রস্তুত পাকিস্তান। ভারত ইসলামাবাদে আসতে না চাইলে ভার্চুয়ালি যোগ দিতে পারে।’

২০১৬ সালের ১৫ থেকে ১৯ নভেম্বর ইসলামাবাদে দক্ষিণ এশিয়ার সহযোগিতা সংস্থা-সার্কের কূটনৈতিক সম্মেলন হওয়ার কথা ছিল। কাশ্মীরে ভারতীয় সেনাদের শিবিরে হামলার কারণে সে সম্মেলন বাতিল হয়ে যায়। পাকিস্তান এখন সে সম্মেলন পুনরায় আয়োজন করতে চায়।

সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে অভিযোগও তোলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

বড় অংকের ঋণে দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সামগ্রিকভাবে অতিরিক্ত ব্যয় ও কর কর্তনের কারণে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ কমে যাওয়া, চীনের কাছ থেকে নেওয়া বড় অংকের ঋণ এবং কয়েক দশকের মধ্যে বিদেশি মুদ্রার রিজার্ভ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানো শ্রীলঙ্কাকে দেউলিয়া করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশি ঋণ ও বিদেশি বন্ডের টাকা শোধ করতে সরকার যেভাবে টাকা ছাপিয়েছে তার ফলে মূল্যস্ফীতি বেড়েছে।

২০২২ সালে দেউলিয়া হতে পারে শ্রীলঙ্কাা। রেকর্ড মাত্রায় মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম এবং কোষাগার শূন্য হয়ে পড়ায় এমন আশঙ্কা প্রবল হচ্ছে দেশটির জন্য। সোমবার (৩ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক খবরে একথা জানানো হয়েছে।

আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কাকে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসার সরকার নেতৃত্ব দিচ্ছে। সরকারের দাবি, বর্তমান পরিস্থিতির জন্য করোনাভাইরাসের প্রকট দায়ী। এছাড়াও পর্যটন খাতের বিপর্যয়ও এ পরিস্থিতি সৃষ্টিতে মারাত্মক ভূমিকা রেখেছে।

বিশ্ব ব্যাংকের হিসেব অনুযায়ী, করোনা মহামারি দেখা দেওয়া পর শ্রীলঙ্কার ৫ লাখের বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করতে শুরু করেছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়, নভেম্বরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি ১১.১ শতাংশে পৌঁছেছে। দ্রব্যমূল্যের দাম এতোটা বেশি যে সচ্ছল মানুষের পক্ষে তাদের পরিবারকে ঠিক মতো ভরণপোষণ করা কঠিন থেকে কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে রাজাপাকসে শ্রীলঙ্কায় অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণার পর দেশটির সেনাবাহিনীকে চাল ও চিনির মতো পণ্য সমগ্রী সরকার নির্ধারিত দামে বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এতে জনগণের দুর্দশা কিছুটা কমলেও তা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

কলম্বোর গাড়িচালক অনুরুদ্ধ পারানাগামা পণ্যের অতিরিক্ত মূল্য ও গাড়ি কেনার ঋণ শোধ করতে আরেকটি কাজ শুরু করেছেন জানিয়ে বলেন, ‘ঋণ পরিশোধ করা আমার জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছে। বিদ্যুৎ, পানির বিল পরিশোধ ও খাবার কেনার পর আমার কাছে আর কোনো টাকাই থাকছে না। এখন আমার পরিবার তিন বেলার পরিবর্তে দুই বেলা খাবার খাচ্ছে। গ্রামের দোকানদাররা ১ কেজি দুধের প্যাকেট খুলে ১০০ গ্রাম করে বিক্রি করছে। কারণ অধিকাংশ মানুষের পক্ষে পুরো প্যাকেট দুধ কেনা সম্ভব নয়।’

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার পর্যটান খাত থেকে মোট রাজস্বের ১০ শতাংশের বেশি আসে। কিন্তু বর্তমানে এই খাত থেকে রাজস্ব আয় তলানিতে ঠেকায় বর্তমান পরিস্থিতির জন্য অনেকটাই দায়ী। দেশটির প্রায় দুই লাখ মানুষ পর্যটন খাত ক্ষতির মধ্যে পড়ায় চাকরি হারিয়েছে।

এদিকে শ্রীলঙ্কার পরিস্থিতি দিনদিন এতোটাই খারাপের দিকে যাচ্ছে যে দেশটির প্রতি চারজন তরুণ ও শিক্ষিত যুবকের মধ্যে একজন পাসপোর্ট অফিসে ভিড় জমাচ্ছেন। তারা দেশ ছাড়তে চান।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ডব্লিউএ বিজেওয়ার্ডেনা বলেন, যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তাতে আর্থিক সংকট আরো গভীর হতে পারে। ফলে জনগণের জীবন জীবিকা কঠিন হয়ে পড়বে।

দেশটির মন্ত্রী রমেশ পাথিরানা বলেন, চা বিনিময়ের মাধ্যমে ইরানের কাছ থেকে কেনা তেলের দাম শোধ করতে চায় সরকার। বিদেশি মুদ্রা বাঁচাতে তাই প্রতি মাসে ইরানকে ৫০ লাখ ডলারের চা পাঠানো হবে।

বিরোধীদলীয় এমপি ও হার্শা ডি সিলভা পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, ‘জানুয়ারিতে শ্রীলঙ্কার বিদেশি মুদ্রার রিজার্ভে ঘাটতি থাকবে ৪৩ কোটি ৭০ লাখ ডলার। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিদেশি ঋণ দাঁড়াবে ৪৮০ কোটি ডলার। এর ফলে দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে।’ সূত্র: দ্য গার্ডিয়ান।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী তাঁর টুইট বার্তায় লিখেছেন, ‘আমি করোনায় আক্রান্ত। তবে উপসর্গ মৃদু। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা আইসোলেশনে থাকুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন।’
বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন ধরন অমিক্রনের কারণে দিল্লিতে সংক্রমণ বাড়ছে।
এ পরিস্থিতি সামাল দিতে গার্ডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান (জিআরএপি) হাতে নেওয়া হয়েছে। এই পরিকল্পনা অনুসারে, এলাকাভিত্তিক সংক্রমণের হার, সংক্রমিত রোগীর সংখ্যা ও হাসপাতালে অক্সিজেন সরবরাহের ওপর ভিত্তি করে এলাকাগুলোকে বিভিন্ন জোনে ভাগ করা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সংক্রমণের হারের ওপর নির্ভর করে এলাকাগুলোকে হলুদ, কমলা ও লাল জোন হিসেবে চিহ্নিত করা হবে। এরপর সেই অনুসারে পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বর্তমান করোনা পরিস্থিতিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে জন্য দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি আজ মঙ্গলবার বৈঠকে বসবে।
সূত্র – প্রথম আলো

টিকার জন্য নতুন আইন, হত্যার হুমকি পেলেন একাধিক মন্ত্রী

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ইউরোপের দেশ ফ্রান্সে এখনও যারা প্রাণঘাতী করোনাভাইরাসের টিকা নেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন পাস হতে যাচ্ছে। এ কারণে দেশটির মন্ত্রীদের হত্যার হুমকি দিচ্ছেন টিকা বিরোধীরা। দেশটির মন্ত্রীরাই এমনটি জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সরকার একটি আইন পাস করতে চাচ্ছে যেখানে সরকারি বিভিন্ন জায়গায় এবং পরিবহনে যেতে চাইলে টিকা দেওয়ার প্রমাণ দেখাতে হবে। আশা করা হচ্ছে, এই সপ্তাহে এক ভোটের মাধ্যমে এই আইন পাস করা হবে। তবে এই ঘটনায় দেশটির টিকা বিরোধীরা নাখোশ।
টুইট বার্তা এবং ইমেইলের মাধ্যেমে মন্ত্রীদের দেওয়া হচ্ছে হত্যার হুমকি।
সোমবার পার্লামেন্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এসব হত্যার হুমকির এবং ভ্যাকসিন বিরোধীদের ‘স্বার্থপরতার’ নিন্দা করেছেন।
গত সপ্তাহে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ভ্যাকসিন আইন পাস নিয়ে নির্বাচিত কর্মকর্তাদের সুরক্ষা আরও জোরদার করবে পুলিশ।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন