প্লেনে টয়লেটে জন্ম নিয়ে ময়লার ঝুড়িতে স্থান হল নবজাতকের

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

গত ১ জানুয়ারি এয়ার মরিশাসের একটি প্লেনে এই ঘটনাটি ঘটে। প্লেনটি মাদাগাস্কার থেকে মরিশাসে এসে বিমানবন্দরে অবতরণের পর রুটিনমাফিক তল্লাশি চালাতে গিয়ে কর্মকর্তারা নবজাতকটির খোঁজ পান।
তল্লাশিকালে প্লেনেরে শৌচাগারে রক্তমাখা টয়লেট পেপার চোখে পড়ে কর্মকর্তাদের। এ ঘটনায় শৌচাগারে ভালো করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সেখানে থাকা ময়লার ঝুড়িতে পাওয়া যায় একটি নবজাতক।
এ ঘটনায় ওই প্লেনের ২০ বছর বয়সী এক তরুণী যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। প্লেনেই তিনি শিশুটির জন্ম দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ সদস্যরা। তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।
এদিকে উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়। এ মুহূর্তে সে সুস্থ আছে। হাসপাতালে পুলিশের নজরদারিতে স্বাভাবিক রয়েছেন ওই তরুণী। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

কলম্বিয়ার সশস্ত্র সংঘর্ষে নিহত ২৩

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র ভিন্নমতাবলম্বী সদস্যরা গত রবিবার থেকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার আরাউকা প্রদেশে একে অপরের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী এই সংঘর্ষেই এ পর্যন্ত ২৩ জনের প্রাণহানি হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেল অফিসের মুখপাত্র পাওলা তোভার সংবাদ মাধ্যম সিএনএন-কে এই তথ্য জানিয়েছে।

আরাউকা প্রদেশটি পার্শ্ববর্তী দেশ ভেনেজুয়েলার সীমান্ত সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ইএলএন সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া ফার্কের ভিন্নমতাবলম্বী সদস্যরা ২০১৬ সালে দেশটিতে স্বাক্ষরিত শান্তিচুক্তির বিরোধী।
এদিকে, এক বিবৃতিতে কলম্বিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মাদক চোরাচালানসহ অবৈধ আর্থিক ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নিয়ে একে অপরের সঙ্গে সশস্ত্র লড়াই করছে বিবাদমান ওই দু’টি গ্রুপ। এছাড়া কলম্বিয়ার মানবাধিকার প্রধান জানিয়েছেন, সংঘর্ষের কারণে ১২টি পরিবার তাদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছে।
সূত্র – বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের সিন্ডিকেটের নিত্য নতুন নাটকে – অতিষ্ট মধ্যে প্রাচ্যের প্রবাসীগণ……

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২, ১৯ পৌষ ১৪২৮, ২৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

** বাংলাদেশ বিমানের কর্মকর্তাদেরর সিন্ডিকেটের নিত্য নতুন নাটকে অতিষ্ট মধ্যেপ্রাচ্যের প্রবাসীগণ। সিন্ডিকেটের কারণে টিকিটের দাম বৃদ্ধি! যা কিনা নাভিশ্বাস হয়ে উঠেছে প্রবাসীদের – তার মধ্যে শুরু নতুন নাটকের সেই নাটকের নাম হচ্ছে বিমানের ডমেস্টিক ফ্লাইট ঢাকা থেকে চট্রগ্রাম ও সিলেটের ডমেস্টিক কানেক্টিভ ফ্লাইট বন্ধ করে দিয়ে প্রবাসীদের কে ফেলেছে নতুন এক হয়রানীতে।😔

**এক দিকে যেমন অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ অন্য দিকে মানসিক শারীরিক ভাবে ভোগান্তিতে পড়েছে কুয়েত ও কাতার প্রবাসীগণ। আমরা সবাই জানি চট্রগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ থেকে সব চেয়ে বেশি প্রবাসী রয়েছে এবং প্রতিটা ফ্লাইটে সিলেট চট্রগ্রাম এয়ারপোর্টের যাত্রী থাকে প্রায় (৬০% )
কারণ নোয়াখালী- লক্ষীপুর- ফেনী-চট্রগ্রাম-কক্সবাজার-রাঙ্গামাটি ও বান্দরবনের যাত্রীরা বেশিরভাগ’ই চট্রগ্রাম এয়ারপোর্ট ব্যবহার করে তাদের সুবিধার্থে।

**অন্যদিকে সিলেট এয়ারপোর্ট ব্যবহার করে হবিগঞ্জ মৌলভীবাজার-সিলেট সুনামগঞ্জের প্রবাসীগণ।
করোনা মহামারী শুরু হওয়ার আগে কুয়েত ঢাকা-ভায়া চট্রগ্রাম ও সিলেটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সার্ভিস খুবই সুন্দর ও প্রশংসীয় ছিলো এবং টিকিটের দাম কুয়েত, কাতার থেকে ঢাকার যে রেইট ছিলো সেই রেইটে চট্রগ্রাম ও সিলেটের যাত্রীগণ তারা তাদের নিজ গন্তব্য পৌছে যেতো আরাম আয়েশে। কিন্তু যা কিনা বর্তমানে বাংলাদেশ বিমানের সিন্ডিকেটের অদৃশ্য কারণে বন্ধ করে দিয়েছে…😥

** তবে কারণ হিসাবে অনেক প্রবাসী‘ই মনে করে বাংলাদেশের বিভিন্ন বেসরকারী বিমান সংস্থা গুলো কে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এই অনৈতিক সুযোগ সুবিধা নিয়েছে বেসরকারী বিমান সংস্থা গুলো থেকে যার ফলে প্রবাসীরা এই অনৈতিক সুবিধার নাম দিয়েছে ভালোবেসে ( নারায়ণ ) অর্থাৎ ঘুষ।🤭

**প্রবাসীদের এই দাবীর যথেষ্ট যুক্তি আছে যেমন- কুয়েত- কাতার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দেশে গেলে একজন যাত্রী ফ্রি তে মাল নিতে পারে অর্থাৎ বুকিং দিতে পারে ৪০ থেকে ৫০ কেজি এবং হাতে ৭ কেজি থেকে ১০ কেজি।

**এই মাল গুলো আগে তারা তাদের নিজ গন্তব্য চট্রগ্রাম সিলেটে নিয়ে যেতে অতিরিক্ত কোন টাকা দিতে হতো না! অথচ বর্তমানে বিমানের ডমেস্টিক কানেক্টিভ ফ্লাইট বন্ধ করার কারণে প্রতিটা প্রবাসী ঢাকা থেকে চট্রগ্রাম সিলেটে যেতে হলে গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। যা বেসরকারী বিমান সংস্থা কে দিতে হচ্ছে এই টাকা গুলো প্রত্যক যাত্রী ঢাকা থেকে চট্রগ্রাম সিলেটে যেতে হলে দিতে হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা অতিরিক্ত তার সাথে আছে ভোগান্তি।😥

**এই সব দেখার যেনো কেউ নাই আর কতদিন চলবে প্রবাসীদের সাথে এমন নাটক……….?

**ডমেস্টিক এয়ারপোর্টে মানুষের ভিড় জমে যাওয়ার নাম করে এই ডমেস্টিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে অথচ এই ডমেস্টিক এয়ারপোর্ট দিয়ে আগেও যাত্রীগণ তারা তাদের গন্তব্যে আসা যাওয়া করেছে তখন এই রকম কোন সমস্যা হয়নি….তাহলে এখন কেনো হচ্ছে…??

-তার কারণ হচ্ছে আগে ডমেস্টিক ফ্লাইটের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পৌছে দিতো এবং চট্রগ্রাম সিলেট এয়ারপোর্টে যাত্রীদের ইমিগ্রেশন করা হতো যা কিনা বর্তমানে ঢাকা এয়ারপোর্টে ইমিগ্রেশন করার কারণে সমস্যা তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করে তাই আগের মত করে ফ্লাইট পরিচালনা করলে এমন সমস্যা হওয়ার কোন সম্ভবনা নেই এবং দেশ থেকে যাত্রীগণ প্রবাসে যাওয়ার সময় চট্রগ্রাম সিলেট এয়ারপোর্টে ইমিগ্রেশন করে বিদেশ যাচ্ছে তাহলে বিদেশ থেকে দেশে আসলে সিলেট চট্রগ্রামে ইমিগ্রেশন কেনো করা হচ্ছেনা।

**করোনার আগের যেভাবে ডমেস্টিক বিমানের ফ্লাইটে আসা যাওয়ার সুবিধা ছিলো পুনরায় চালু করার দাবী প্রবাসীদের….🙏

**মাননীয় প্রধানমন্ত্রী বৈধ চ্যানেলে অর্থ প্রেরণের বিপরীতে ২.৫০% প্রণোদনা ঘোষণা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশনীয়। 💚

এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রবাসীদের দাবী টিকিটের এই উর্ধ্বগতি বন্ধ করে টিকিটের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসা ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যেম মধ্যেপ্রাচ্যের প্রবাসীদের কে ডমেস্টিক ফ্লাইটের মাধ্যেম আগের মত করে তাদের গন্তব্যে চট্রগ্রাম সিলেট এয়ারপোর্টে পৌছানোর ব্যবস্থা করার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই মধ্যেপ্রাচ্যের সকল প্রবাসী।🙏

**প্রবাসীদের দাবী করোনা মহামারী শুরু হওয়ার আগের মত করে টিকিটের দাম ও বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের মধ্যেমে অভ্যন্তরিন গন্তব্যে( ডুমেস্টিক ফ্লাইট ) চালু হউক এবং প্রবাসীদের এই দুর্ভোগ লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী এডভোকেট মাহবুব আলী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে মধ্যে প্রাচ্যের প্রবাসীগণ।🙏🤲🏻


লেখা: মহসিন পারভেজ

কুয়েত আসার ৭২ঘন্টা আগে পিসিআর জমা দিতে হবে, সামাজিক অনুষ্ঠান স্থগিত’

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২, ১৯ পৌষ ১৪২৮, ২৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতের মন্ত্রিপরিষদ আগামী রবিবার থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত বন্ধ স্থানে অনুষ্ঠিত সমস্ত ধরণের সামাজিক অনুষ্ঠানগুলি সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, শর্ত থাকে যে, সিদ্ধান্তটি মহামারী সংক্রান্ত পরিস্থিতির আলোকে পর্যালোচনা করা হবে।

আজ সোমবার, সরকারী যোগাযোগ কেন্দ্রের অফিসিয়াল অ্যাকাউন্ট সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটারে বিষয়টি নিশ্চিত করেন ।

মন্ত্রিপরিষদ, কুয়েতে যারা আসছেন তাদের সকলকে আসার ৭২ ঘন্টা আগে পিসিআর পরীক্ষার সনদ জমা দিতে হবে, তাহা আগামীকাল মঙ্গলবার ৪ জানুয়ারী থেকে চালু হবে ।

উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামাদ জাবের আল-আলি আল-সাবাহ-এর নেতৃত্বে এবং কমিটির সদস্যদের উপস্থিতিতে করোনা জরুরী বিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটি আজ সোমবার সিফ প্যালেসে বৈঠক অনুষ্ঠিত হয়।

নতুন পরিবর্তিত করোনভাইরাস (ওমিক্রন) ছড়িয়ে পড়ার ফলে উদীয়মান করোনভাইরাস (কোভিড -19) এর ক্ষেত্রে লক্ষণীয় বৃদ্ধির পর, কমিটি কুয়েতের স্বাস্থ্য পরিস্থিতির সর্বশেষ বিকাশের বিষয়ে স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনা করেছে।
সুত্রঃ আল ওয়াতন আরবি।

দেশে,দৈনিক সংক্রমণ ৬০০ ছাড়াল, বেড়েছে শনাক্তের হার

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২, ১৯ পৌষ ১৪২৮, ২৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৬৭৪ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে। 

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৯৮০ জনের।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন।   

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

বিস্তারিত জানলে অবাক হবেন,, ২০২১ সালে এক চতুর্থাংশ প্রবাসীর কুয়েত ত্যাগ স্থায়ী ভাবে….।

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২, ১৯ পৌষ ১৪২৮, ২৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতের সরকারীখাতে কুয়েতিকরণ পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত থাকার সময় কুয়েতের শ্রমবাজার অতীতের চেয়েও বেশ কিছু পরিবর্তনের সাক্ষী ছিলো। যার ফলে বিশেষ করে সর্বমোট ২ লাখ ৫৭ হাজার প্রবাসী স্থায়ীভাবে কুয়েত ছেড়ে চলে গেছে।
এদের মধ্যে ২ লাখ ৫০ হাজার বেসরকারি খাতে কর্মরত ছিলো এবং ৭ হাজার জন সরকারী খাতে।

তবে গৃহকর্মী (খাদেম আকামধারীদের) সংখ্যা ছিলো সর্বাধিক কুয়েত ত্যাগের দিক দিয়ে। তথা ২০২১ সালে ৪১ হাজার ২০০ জন গৃহকর্মী কুয়েত ছেড়ে চলে গেছে।

অন্যদিকে কুয়েতিকরণে ২৩ হাজার কুয়েতি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে ২০২১ সালে। যার অধিকাংশই সরকারী খাতে।

কুয়েতের শ্রমবাজারে ২.৭ মিলিয়ন লোক রয়েছে। যার মধ্যে কুয়েতি নাগরিক ১৬.২%। নতুন পরিসংখ্যান মতে”গৃহকর্মী” কাজে নিযুক্ত রয়েছে মোট ৬ লাখ ৩৯ হাজার প্রবাসী, শ্রমশক্তির ২২.৮%।

করোনা মহামারীর কারনে প্রবাসী কর্মী নিয়োগ স্থগিত করার ফলে শ্রমবাজারে কিছু পেশাগত শৃঙ্খলার তীব্র ঘাটতি দেখা গেলেও বেসরকারি খাত কর্মসংস্থানে উল্লেখযোগ্য হ্রাসের সম্মুখীন হয়েছে।

করোনা মহামারী এবং বিদেশ থেকে প্রবাসী কর্মী নিয়োগ স্থগিত করার ফলে শ্রমবাজারে কিছু পেশাগত শৃঙ্খলায় তীব্র ঘাটতি দেখা গেলেও, বেসরকারি খাত কর্মসংস্থানে উল্লেখযোগ্য হ্রাসের সম্মুখীন হয়েছে এবং দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলি সক্ষম হয়নি। প্রদত্ত চাকরিতে জাতীয় শ্রমকে আকৃষ্ট করতে, যা তাদের বৈজ্ঞানিক ডিগ্রির সাথে মানানসই, এবং এখনও রয়েছে এই বছরের শেষে সরকারি খাতে কর্মসংস্থানের চাহিদা সবচেয়ে বেশি।

একটি প্রতিবেদনে প্রকাশ করে বলা হয়েছে যে- পেশাদার শ্রমের ঘাটতি রয়েছে- নির্মাণ, কৃষি, মাছ ধরা, পরিচ্ছন্নতা, জনসেবা এবং চিঠিপত্রসহ প্রিন্টার খাতে নেতিবাচক (কঠিন) প্রভাব ফেলেছিলো। তবে বর্তমানে পুনরায় বিমান চলাচল শুরু হওয়ার পর বিভিন্ন দেশে আটকে পড়া অনেক প্রবাসী শ্রমিক কুয়েতে ফেরৎ আসার সাথে সাথে বিভিন্ন অঞ্চলে শ্রম খাতে ব্যপাক প্রত্যাবর্তন লক্ষ্য করা গেছে যেমন: খাইতান, জিলিব আল-শুয়েখ, সানাইয়্যা, সেবদদি, সুলাইবিয়া, মুতলা, ওয়াফড়া, সাবাহ আল-আহমেদ,আহমাদি ইন্ডাস্ট্রিয়াল এবং সাবাহিয়া।

এছাড়া সিভিল সার্ভিস ব্যুরো এবং জনশক্তি মন্ত্রণলয় বেসরকারী খাতে কুয়েতিদের নিয়োগের হার বাড়ানোসহ কিছু পেশা, চাকরি এবং পদবি কুয়েতিকরণের বিষয়ে পর্যালোচনা করছে। কুয়েতের হোটেল সেক্টরের ব্যবসায়ি মালিক এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি কুয়েতিদের জন্য নতুন চাকরির ঘোষণা দেবে বলে আশা করা হচ্ছে।

২০২১ সালে শ্রমবাজারের পরিসংখ্যান মতে-

► ৬ লাখ ৩৯ হাজার গৃহকর্মী রয়েছে কুয়েতে,

► বেসরকারী খাতে ১.৫ মিলিয়ন প্রবাসী শ্রমিক,

► বেসরকারি খাতে ৭৩ হাজার কুয়েতি নাগরিক,

► সরকারি খাতে ৩ লাখ ৪৬ হাজার কুয়েতি,

► ২১ হাজার ৬ জন কুয়েতি চাকরিপ্রার্থী রয়েছে।

কুয়েতে বিপুল সংখ্যক শ্রমিক নিয়োগের মাধ্যমে শ্রমবাজারে পুনরুদ্ধারের আশা করেছে-
কারন বিগত সময়ে বিশেষ করে বৃদ্ধ ও শিশুদের যত্ন নেওয়ার জন্য বা হোম নার্সিংয়ের ক্ষেত্রে প্রবাসী শ্রমিক প্রয়োজন বলে জানানো হয়েছে।

সূত্র : আল কাবাস নিউজের টুইটার একাউন্ট

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছন ৫০ বছরের বেশি বয়সীরাই পূর্বের রেজিস্ট্রেশন ছাড়া COVID-19 বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন..!!

সোমবার, ০৩ জানুয়ারী ২০২২, ১৯ পৌষ ১৪২৮, ২৯ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

৫০ বছরের নিচের সকলের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক!

কুয়েত সিটি,০৩ জানুয়ারী: কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে কোভিড -19 ভ্যাকসিনের তৃতীয় বুস্টার ডোজটি ৫০ বছরের বেশি বয়সী প্রত্যেককে পূর্বের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই মিশরেফ, জাবের ব্রিজ এবং জিলিব আল-শুয়েখ যুব কেন্দ্রে টিকা দেওয়া হবে। .

স্বাস্হ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র, ডক্টর আবদুল্লাহ আল-সানাদ বলেছেন যে আগামীকাল থেকে ৫০ বছরের কম বয়সী সকলকে সমস্ত টিকা কেন্দ্রে বুস্টার ডোজ পাওয়ার জন্য আগাম অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।

বুস্টার ডোজ সব সরকারি হাসপাতালে মন্ত্রনালয়ের কর্মচারীদের জন্য এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জন্য সরবরাহ করা হয়েছে। গত সপ্তাহে ১১৫,০২৪ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত ৪৬১,৬৯৩ জনেরও বেশি লোককে বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/5075202555845435/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

দেশে,দৈনিক সংক্রমণ ফের ৫০০ ছাড়াল।

রোববার, ০২ জানুয়ারী ২০২২, ১৮ পৌষ ১৪২৮, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫৫৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩০ জনের।  পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ। 

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৫৩ জন।  এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ৫৫৭ জন।   

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

ওমানে চুক্তিনামা আংগুলের, চাপের কারণ;

রোববার, ০২ জানুয়ারী ২০২২, ১৮ পৌষ ১৪২৮, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কাউকে বোকা মনে করতে নেই।
ওমানে কথা বলা যাক,

সরকার নতুন আইন করছে, আপনি চাইলে কারো বাধা চাড়াই মালিক পরিবর্তন, বা ভিসা লাগাতে যে কোনো সময় পারবেন।
এটা শুনে প্রবাসিরা অনেক খুশী।

যখনই নতুন ভিসা বা অন্য মালিকের নামে করবেন । তখনই আপনাকে তার সাথে নতুন চুক্তিনামা তৈরি করেতে হবে।
এতে সরকারের লাভ চুক্তিনামা বা এগ্রিমেন্ট বাবদ ৩ রিয়াল।

আর এ-ই চুক্তিনামার কারেন চাইলে আবার যেকোনো সময় ভিসা পরিবর্তন করতে পারবেন না…….

এসবের জন্য নতুন করে আংগুলের চাপ নেওয়া, চুক্তিনামা সাক্ষ্যর দেওয়া সকলের জন্য বাধ্যতামূলক …..!

বোকা আমরা নিজেরাই,অল্পতে খুশী হয়ে দিশেহারা হয়ে পড়ি….!

কিছুদিনের জন্য এই প্রথা বন্ধ রেখে অনলাইনে প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন শুরু করেছে সাধারণ ট্রাফিক বিভাগ।

রোববার, ০২ জানুয়ারী ২০২২, ১৮ পৌষ ১৪২৮, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সুপরিচিত নিরাপত্তা সূত্র আল-রাইকে জানিয়েছে যে সাধারণ ট্রাফিক বিভাগ প্রবাসীদের ড্রাইভিং লাইসেন্সের নবায়ন স্থগিত করেছে, তা অনলাইনে বা ব্যক্তিগতভাবে হোক, এবং শুধুমাত্র নাগরিক, জিসিসি নাগরিক, বেডউন এবং গৃহস্থালী চালকদের জন্য ‘অনলাইনে’ নবায়নের অনুমতি দিয়েছে, ( ধারা 20)।

সূত্রগুলি নির্দেশ করে যে এটি প্রবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্সের নবায়ন প্রক্রিয়া সংগঠিত করার জন্য এবং নির্দিষ্ট শর্তাবলী মেনে লাইসেন্স প্রদান করা হয়েছে তা নিশ্চিত করার জন্য করা হয়েছিল, কারণ এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসেছে যে অনেক প্রবাসী ড্রাইভিং করার যোগ্য নয়। লাইসেন্স এবং যে তারা জালিয়াতি করে সেগুলি অর্জন করেছে বা যারা নির্দিষ্ট শর্ত পূরণ করার পরে সেগুলি অর্জন করেছে তারা আর যোগ্য নয় এবং তাদের আত্মসমর্পণ করা উচিত ছিল।

সূত্রগুলি নির্দেশ করে যে প্রবাসীরা সহজেই ট্রাফিক মহাপরিদপ্তরের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে এবং প্রযোজ্য শর্ত এবং প্রবিধান অনুসারে তাদের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারে।