ইতালিতে একদিনে ১৫৩ জনের মৃত্যু, আক্রান্ত ৩০ হাজারের বেশি

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনা পরিস্থিতি আবারও উর্ধ্বমুখী ইতালিতে। গত বছর কঠিন সমস্যা অতিক্রম করে গেল কয়েক মাস সুন্দর ভাবেই দেশটির সমস্ত কার্যক্রম চলছিল, হঠাৎ করে আবার নতুন করে করোনায় আক্রান্ত বেড়ে চলছে। 

সোমবার (২১ ডিসেম্বর) দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ১৯৮ জন। মৃত্যু হয়েছে ১৫৩ জনের।

হঠাৎ করে আক্রান্ত ও মৃত্যু আবারও ভাবিয়ে তুলেছে দেশটিতে বসবাসরত স্থানীয় ও অভিবাসীদের মাঝে। এর আগে রোববার মৃত্যুর সংখ্যা ছিল ১৩৭ এবং আক্রান্ত ১৬ হাজার ২১৩ জন। 

এমন পরিস্থিতিতে করোনা ঠেকাতে অনেক পরিবর্তন এনেছে সরকার। ৬ ডিসেম্বর থেকে গ্রিনপাস বাধ্যতামূলক করা হয়েছে। এভাবে চলবে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত। 

ইতোমধ্যে বাস,ট্রেনসহ বিভিন্ন যানবাহনে চলাচল করতে গ্রিনপাস বাধ্যতামুলক করা হয়েছে। বিশেষ করে বড়দিন উপলক্ষে কিছু বাড়তি নিয়ম চালু করা হয়েছে। 

এদিকে সরকারি পরিসংখ্যান হিসেবে ইতালিতে প্রথম ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৮৬ হাজার ৮১৭ জনকে। এরই মধ্যে দ্বিতীয় ডোজ দেওযা হয় ৪ কোটি ৬১ লাখ ৪৫ হাজার ৪৩০। 

সুস্থ হয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮২৪ জন। এ পর্যন্ত মোট ১০ কোটি ৬৮ লাখের বেশি মানুষকে টিকা প্রদান করা হয়েছে দেশটিতে। 

এছাড়া প্রথম ডোজ প্রয়োগসহ ছয় মাসে মোট সুস্থ হয়েছে ৪ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৬৪১ জন।

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকে চাকরির বিজ্ঞাপনের সুবিধা!

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকে চাকরির বিজ্ঞাপনের সুবিধা!

 | 22ND DECEMBER, 2021 2:05 PM


null

ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অন্যতম ফিচার ‘ফেসবুক জবস’। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান আর ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।

সম্প্রতি ফেসবুক এবং এর সহযোগী সংস্থাগুলির মূল সংস্থা ‘মেটা’ এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিচারটি যুক্তরাষ্ট্র ও কানাডা শুধুমাত্র এই দুইটি দেশে চলমান থাকবে বলে জানায় সংস্থাটি।

ব্লগ পোস্টে মেটা জানায়, বর্তমানে যেসব ফেসুবক গ্রুপ ‘জবস’ ধরন ব্যবহার করছে সেই গ্রুপগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘সাধারণ’ ধরনে পরিবর্তিত হয়ে যাবে। জবস পার্টনার এপিআইও (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করা যাবে না। যদিও সেবাটি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা। সেজন্য তাদেরকে ফেসবুক ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার করতে হবে। এমনকি তারা তাদের চাকরির বিজ্ঞপ্তিটি ফেসবুকে ‘বুস্ট (বিজ্ঞাপন)’ করতে পারবেন।

খুন করে মসজিদে আজান দিয়েছেন মুয়াজ্জিন, র‍্যাবের হাতে গ্রেফতার চিল্লায়

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

খুন করে আত্মগোপনে চিল্লায় গিয়েছিলো খুনি। এরপরও হয়নি শেষ রক্ষা। কিশোরগঞ্জ সদরের রমিজ উদ্দিন হত্যাকাণ্ডের মূল হোতা মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। পরিবারের সদস্যদের সন্দেহ এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতেই শনাক্ত করা হয় হত্যাকারীকে। র‍্যাব জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে জাকির হোসেন।

র‍্যাব জানায়, কমদামে গরু কিনে দেয়ার শর্তে নিহত রমিজউদ্দীনের পরিচয় হয় মুয়াজ্জিন জাকির হোসেনের সাথে। সে অনুযায়ী গত ২ অক্টোবর রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে যান ৬ লাখ টাকা নিয়ে। কিন্তু তাকে খুন করে সাথে থাকা টাকা লুটে নেয় জাকির। ঘটনার প্রায় আড়াই মাস পর লক্ষীপুরের রামগতী থেকে তাকে গ্রেফতার করা হয়। খুনের ঘটনা লুকাতে ৩ অক্টোবর সকালেও মসজিদে আযান দেয় মুয়াজ্জিন জাকির অংশ নেয় নামাজে।

র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, খুন করার পর সে গোসল করে মসজিদে যান। সেখানে আজান দেন। এরপর এলাকায় খোঁজখবর রাখেন ওই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা।

তিনি আরও জানান, নিহত রমিজ উদ্দীনের ব্যাংক হিসাবের লেনদেন এবং মূল হোতা জাকিরের এলাকা ছাড়ার ঘটনা থেকেই সন্দেহের শুরু। তবে যেহেতু সে চিল্লাতে ছিল তাই তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছে। কারণ, চিল্লায় যারা যায় তারা সর্বদা তাদের অবস্থান বদল করেন।

টাকার জন্য গত দুই মাস ধরেই রমিজকে খুনের জন্য জাকির পরিকল্পনা করছিলো বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে। এছাড়া লুটের ৬ লাখের ১ লাখ টাকা বিভিন্ন খাতে খরচের কথাও জানিয়েছে মূল হোতা জাকির।

মালয়েশিয়ায় বন্যার সময় সুপারশপে পণ্য লুটপাট; বাংলাদেশিসহ গ্রেফতার ৩১

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সম্প্রতি স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে মালয়েশিয়া। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতিসহ দেশটিতে প্রাণহানি ঘটেছে ১৪ জনের। টানা ২৪ ঘণ্টার বৃষ্টির পানিতে দেশটির ১৩টি রাজ্যের মধ্যে ৯টি রাজ্যই বন্যায় প্লাবিত হয়। এসময় বন্যার পানিতে সেলাঙ্গর রাজ্যের শাহআলম এলাকার অন্যতম চেইন সুপারশপ মাইডিন প্লাবিত হয়। বুক সমান পানিতে সুপারশপের পণ্য ভেসে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে একদল মানুষ মাইডিন’র মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩১ জন অভিবাসীকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশের ৭, ইন্দোনেশিয়ার ১০, নেপালের ৯ ও মায়ানমারের ৫ জন অভিবাসী রয়েছে।

শাহ আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার বাহারুদ্দিন মাত তৈয়ব জানান, জেলা পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগ (আইপিডি) তাদেরকে গ্রেফতার করেছে। ‘দণ্ডবিধির ৪৫৭’ ধারা অনুযায়ী মামলাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি এক বিবৃতিতে জানান।

তবে আটককৃতদের দাবি, টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে চারদিকে বন্যার পানিতে ভেসে গেছে। তাদের খাবার ফুরিয়ে গিয়েছিল এবং বন্যার কারণে আশেপাশে খাবারের দোকান বন্ধ হয়ে গিয়েছিল। তাই তারা খাবারের জন্য মাইডিনে ছুটে গিয়েছিল।

এদিকে দেশটির পুলিশ সতর্ক করে দিয়ে বলেছে, কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় চুরি বা লুটতরাজ করার কোনো সুযোগ নেই। যদি এই ধরনের কর্মকাণ্ড কেউ করে থাকে তাহলে দেশের প্রচলিত আইনে বিচার করা হবে।

এর আগে, এই ঘটনার সমন্বিত একটি ১১ সেকেন্ডের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, এই ঘটনা এমন ব্যক্তিদের দ্বারা সংঘটিত হয়েছে, যারা মারাত্মক বন্যায় খাদ্য সরবরাহ শেষ হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকটি দোকানে প্রবেশ করতে বাধ্য হয়েছিল।

নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে নিহত ৪৫

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে কৃষক ও পশুপালকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৫ জন কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বাহারির দফতর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন কৃষকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনাকে বর্বর এবং অর্থহীন উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রক্তক্ষয়ী এই সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না তার সরকার।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সশস্ত্র ফুলানি পশুপালকরা গ্রামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা চালায়। এর পর থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা রোববার (১৯ ডিসেম্বর) পর্যন্ত চলে। সংঘর্ষের সাথে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

চুমু খেতে চায় না প্রেমিক, পুলিশে অভিযোগ প্রেমিকার!

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রেমিক বা প্রেমিকার মধ্যে রোম্যান্টিকতার ছোঁয়া থাকবে না তা কি হয়! চুম্বন না করায় প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হলেন প্রেমিকা। অদ্ভুত এই ঘটনা ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে। সূত্র: বিবিসি

প্রেমিক কেন চুম্বন করছে না তা নিয়ে রীতিমতো হতাশায় ভুগছিল প্রেমিকা। এক পর্যায়ে তা সহ্যের সীমা ছাড়িয়ে যায় প্রেমিকার। প্রেমিককে ‘শায়েস্তা’ করতে তিনি ৯৯৯ এ ফোন করেন। সেখানে ঘটনাটি জানাতেই চমকে যান পুলিশকর্মীরা। ওই তরুণীকে তারা বলেন, প্রেমিক কেন চুম্বন করছে না তারও অভিযোগ জানাতে হবে! এটা সত্যিই অযৌক্তিক। তারা তাকে বোহানোর চেস্টা করেছেন, ৯৯৯ এ কখন, কোন অবস্থায় ফোন করতে হয়।

যদিও পুলিশ এই ‘গুরুতর’ বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চায়নি। এ রকম অদ্ভুত কারণে আগেও পুলিশে অভিযোগ জানানোর ঘটনা ঘটেছে। প্রেমিক কেন কথা বলছেন না সেই অভিযোগ জানাতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার এক তরুণী। ওই তরুণী তার প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলেন। সেখান থেকেই দু’জনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। যে কারণে ওই তরুণীর সঙ্গে কথা বন্ধ করে দেয় তার প্রেমিক। বার বার চেষ্টা করেও প্রেমিকের মন গলাতে ব্যর্থ হওয়ায় অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছিল ওই তরুণী।

পালিয়েছে জামাই-শাশুড়ি, থানায় অভিযোগ বাবা-মেয়ের

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন শাশুড়ি। স্বামী ও মায়ের এমন কাণ্ডে ভেঙে পড়েছেন একমাত্র। বিচার পেতে বাবাকে নিয়ে তিনি থানায় হাজির মেয়ে।

শনিবার (১৮ ডিসেম্বর) শাশুড়ির সঙ্গে লাপত্তা হয়েছেন জামাই কৃষ্ণ। পশ্চিমবঙ্গের হাওড়ার লিলুয়া থানার জগদীশপুরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, জগদীশপুরের বিশ্বাস পাড়ার বাসিন্দা বাবলা দাসের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় রামপুরহাটের বাসিন্দা কৃষ্ণ গোপাল দাসের। বিয়ের পর থেকে কাজের জন্য শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন কৃষ্ণ। সেই থেকেই শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে তার।

এলাকাবাসী জানায়, কৃষ্ণ গোপাল দাস দীর্ঘদিন শাশুড়ির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সেই কারণেই তারা একসঙ্গে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রিয়াঙ্কা দাস জানান, বিয়ের পর থেকে তার ওপর শারীরিক অত্যাচার চালাত স্বামী কৃষ্ণ। তাকে মারধর করত। দীর্ঘদিন তাকে শ্বশুরবাড়িতে রেখে চলে আসে স্বামী। বসবাস শুরু করেন তার মায়ের সঙ্গে। এই ঘটনা সামনে আসার পর কান্নায় ভেঙে পড়েন প্রিয়াঙ্কা। মায়ের এমন কাণ্ড তিনি মানতেই পারছেন না।

মায়ের হাত ধরে স্বামীর পালিয়ে যাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রিয়াঙ্কা ও তার বাবা বাবলা দাস। তারা কৃষ্ণের বিরুদ্ধে লিলুয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরা‍য়েলি সেনারা

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে সন্ত্রাসী হামলা ঠেকাতে গিয়ে ওই ঘটনা ঘটেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে জেনিনে এক ইসরাইলি সেনার গাড়িকে সজোরে ধাক্কা মারে ফিলিস্তিনি ওই যুবকের গাড়ি। সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি ওই যুবককে গুলি করে ইসরায়েলি সেনা। এতে প্রাণ হারান ওই যুবক।

ফিলিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, জেনিনের এক চেকপোস্টে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে। এ সময় সেনাসদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।

ওমিক্রন : জার্মানি পর্তুগালসহ ইউরোপে ফের বিধিনিষেধ আরোপ

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ ফের আরোপ করতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। জার্মানি ও পর্তুগালসহ কয়েকটি দেশ বড়দিনের পরই বিধিনিষেধ আরোপ ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম বহালের ঘোষণা দিয়েছে।

ইউরোপের অনেক দেশে ইতোমধ্যে দাপুটে ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক শীর্ষ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আক্রান্তের এই বাড়তি স্বাস্থ্য ব্যবস্থাকে বিপর্যয়ের কিনারে পৌঁছে দেবে।

ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, আরেকটি ঝড় আসছে আর সরকারগুলোকে ব্যাপক পরিমাণ আক্রান্ত সামাল দিতে হবে।
জার্মানি জানিয়েছে আগামী ২৮ ডিসেম্বর থেকে বিধিনিষেধ ফেরত আসবে। বন্ধ হয়ে যাবে নাইট ক্লাব, দশ জনের বেশি ব্যক্তিগত সমাবেশও নিষিদ্ধ হবে। ওই তারিখের পর থেকে ফুটবল ম্যাচগুলোয় রুদ্ধদ্বার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জার্মান চ্যান্সেলন ওলাফ শুলৎজ বলেছেন, ‘করোনাভাইরাস বড়দিনের ছুটি নেবে না।’
এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে বার ও নাইট ক্লাব বন্ধ করে দেবে। এছাড়া আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করবে। বাইরে দশ জনের বেশি সমবেত হতে পারবে না।

যুক্তরাজ্যে বড়দিনের আগে নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড সামাজিক মেলামেশা সীমিত করার ঘোষণা দিয়েছে।

সুইডেনে বার, ক্যাফে ও রেস্টুরেন্টে কেবল আসন সংখ্যার সমান অতিথিকে আপ্যায়ন করা যাবে। এছাড়া সম্ভব হলে মানুষকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
ইউরোপে ইতোমধ্যে প্রায় ৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : এএফপি, বিবিসি

কুয়েতে রেশনের খাবার বিক্রির জন্য ভারতীয় নাগরিককে নিজ দেশে নির্বাসিত করা হচ্ছে..!!

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২১শে ডিসেম্বর: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন কুয়েত নাগরিকের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছে যেখানে তিনি জানিয়েছেন যে একজন ভারতীয় নাগরিক হাওয়ালি এলাকায় একটি ষ্টর খুলেছে এবং রেশনের খাদ্য সামগ্রী বিক্রি করছে৷

খবর পেয়ে অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দল কাজ করেন এবং ঘটনা স্থলে পৌঁছেন, তারা দুধ, চাল, চিনি এবং তেলের মতো পণ্য বাজেয়াপ্ত করে। গ্রেফতারকৃত ব্যক্তির তথ্য-উপাত্ত পরীক্ষা করে দেখা গেছে তিনি একজন ভারতীয় নাগরিক। তিনি শ্রম আইন লঙ্ঘন করেছেন। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কুয়েত থেকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque