ভোগান্তির শেষ কোথায়?হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে : এ এইচ এম তৌহিদ-উল আহসান

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পহেলা পৌষ কনকনে শীত। রাত দেড়টা। হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন শত শত যাত্রী ও তাদের স্বজনরা। হীমশীতে মশার কামড়ে অতিষ্ট সবাই। শুধু তাই নয়, ফ্লাইট শিডিউলে বিপর্যয়, করোনা টেস্টের জন্য দীর্ঘ লাইন, স্বল্পসময়ে অধিক ফ্লাইট ওঠানামা, অতিরিক্ত যাত্রীর চাপ, যাত্রীদের স্ক্যান করার পরও কাস্টমস ও ইমিগ্রেশনে আলাদাভাবে তল্লাশি, লাগেজ পেতে বিড়ম্বনা, পার্কিং বিড়ম্বনা, দালালের উৎপাতসহ নানা অভিযোগ যাত্রীদের। গত কয়েক দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিন ঘুরে ও যাত্রীদের সাথে কথা বলে এমন ভয়াবহ ভোগান্তির কথা জানা যায়। তবে এই ভোগান্তির শেষ কোথায় তা বলতে পারছে না সংশ্লিষ্টরা।
একই দিন ১টা ৫০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় তলার পশ্চিম পাশে গিয়ে দেখা গেছে, প্রবেশ পথে ২ জন এপিবিএন সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন। কিন্তু বাইরে প্রায় শত মানুষ অপেক্ষা করছেন। কেউ কেউ করোনা টেস্টের নমুনা দেয়ার জন্য নির্ধারিত স্থান খুঁজছেন। কিন্তু তাদের সহযোগিতা করার মতো কেউ নেই। নিরাপত্তার দায়িত্বে থাকা দুই সদস্যের সাথে কথা বলেও বিড়ম্বনার শিকার হচ্ছেন। তাই অনেককেই এদিক-ওদিক ছুটাছুটি করতেও দেখা গেছে।

জানা যায়, যাত্রা শুরুর ছয় ঘণ্টা আগে প্রবাসী এবং বিদেশগামী যাত্রীদের করোনা শনাক্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলায় আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীদের ওই ল্যাব খুঁজে পেতেও বেগ পেতে হয়।
এরপর রাত ২টায় বিমানবন্দরের দ্বিতীয় তলায় আরটি-পিসিআর ল্যাবে গিয়ে দেখা গেছে, ল্যাবের বাইরে মেঝেতে যাত্রী ও তাদের স্বজনরা শুয়ে আছেন। এছাড়াও ল্যাবের ভেতরে যাত্রীদের একাধিক লম্বা লাইন রয়েছে। সেখানে প্রবাসী কল্যাণ ডেস্কে দুইজন কর্মকর্তা রয়েছেন। তারা যাত্রীদের ফরম দিচ্ছেন। তবে হেলথ ডেস্কে কেউ নেই। তাই সেই ডেস্কের সামনে দীর্ঘ লাইন রয়েছে। কেউ কেউ লাইনে না দাঁড়িয়ে ল্যাবের ভেতরের শুয়ে ও বসে আছেন। এক পর্যায়ে কথা হয় মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাসিন্দা পারভেজ আলীর সাথে। তিনি বলেন, আমার ফ্লাইট রাত ১টায় ছিল। কিন্তু বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ হওয়ার কারণে পরদিন সকালে ফ্লাইট হবে। এ জন্য আগের দিন সন্ধ্যায় বিমানবন্দরে উপস্থিত হয়েছি। কিন্তু রাতে নির্ধারিত সময়ে ল্যাবে আসলেও নির্ধারিত সময়ে নমুনা দিতে পারিনি। এছাড়াও একই সাথে মশার যন্ত্রনায় অতিষ্ট। এছাড়া আরটি-পিসিআর ল্যাবের ভেতরে ভিআইপি ও হাই অফিসিয়ালদের জন্য কয়েকটি চেয়ার রাখা আছে। সেই চেয়ারগুলোতে শিশুসহ কয়েকজন শুয়ে থাকতে দেখা গেছে।

রাত আড়াইটায় বিমানবন্দরের তৃতীয় তলায় গাড়ি পার্কিংয়ে গিয়ে দেখা গেছে, অনেকই ঘোরাফেরা করছেন। এক বৃদ্ধা বসে খাবার খাচ্ছেন। সাথে একটি শিশুও রয়েছে। এক পর্যায়ে কথা হয় ওই বৃদ্ধার সাথে। তিনি ইনকিলাবকে বলেন, তার মেয়ে জর্ডান যাবে। সকালে ফ্লাইট হওয়াতে মধ্যরাতে বিমানবন্দর উপস্থিত হয়েছেন তারা। কিন্তু বিমানবন্দর এসে গাড়ি পার্কিংসহ নানা বিড়ম্বনার শিকার হয়েছেন বলেও জানান তিনি।
রাত ২টা ৫০ মিনিটের সময় আরটি-পিসিআর ল্যাবের রিপোর্ট ডেলিভারি রুমে গিয়ে দেখা গেছে, রুমের ভেতরে একজন যুবক বসে আছেন। এক পর্যায়ে ওই যুবকের সাথে কথা হয়। এ সময় খলিল উল্যা নামের ওই যুবক ইনকিলাবকে বলেন, রাত ১১টা ৩০ মিনিটের সময় আমার কুয়েত এয়ারওয়েজের কেইউ ২৮৪ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে বিমানবন্দরে আসি। নির্ধারিত সময়ে ইমিগ্রেশনে জন্য লাইনে দাঁড়াই। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষের অসহযোগিতায় ফ্লাইট মিস করি।

ফ্লাইট মিস করেও কেন বিমানবন্দরে বসে আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন অনেক রাত। কোথায় যাব? তবে সকালে আবার ইমিগ্রেশনে গিয়ে দেখব দুবাই যাওয়া যায় কি না। ফ্লাইট মিস করে বাকরুদ্ধ অবস্থায় বোকার মতোই কথা বলছিলেন তিনি।

গতকাল এ প্রতিবেদন লেখার সময় খলিল উল্যা নামের ওই যাত্রীর সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হয়। এ সময় তিনি বলেন, আমি নতুন করে আবার টিকেট কেটেছি। আজ ২২ ডিসেম্বর দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করব। শুধু খলিল উল্যাই নয়, তার মতো অনেকেই প্রতিনিয়ত ফ্লাইট মিস করছেন বলে জানা গেছে। রাত ৪টায় বিমানবন্দর গাড়ি পার্কিংয়ের স্ন্যাক্সস কর্ণারে গিয়ে দেখা গেছে, যাত্রীরা সেখানে ভিড় করছে। আবার কেউ কেউ বসে অলস সময় পার করছে।
গত বুধাবার দিবাগত রাত ১১টায় গিয়ে দেখা গেছে, বিদেশী ফেরত যাত্রীদের জন্য শত শত মানুষ বিমানবন্দরে দুই নম্বর টার্মিনালে অপেক্ষা করছেন। এছাড়াও যাত্রীরা এসে বিমানবন্দরের ভেতরে ও বাইরে হয়রানির শিকার হচ্ছেন। ভেতরে ইমিগ্রেশন ও বাইরে গাড়ি চালকদের দালাল চক্রের কাছে হয়রানি হচ্ছেন অনেকেই। বগুড়া এলাকার বাসিন্দা মিজানুর রহমান ইনকিলাবকে বলেন, আমার ভাইকে নিয়ে বিমানবন্দরে এসেছি। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার পর প্রাইভেট কার ও মাইক্রোবাস চালক চক্রের সদস্যদের কাছে হয়রানির শিকার হয়েছি। বিষয়টি একাধিকাবার আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করলেও তারা কোনো সহযোগিতা করেনি।

হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির হাজারো অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ রয়েছে সুখঃনিদ্রায়। উল্টো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় ‘স্থাপনা নির্মাণ’ কাজের কারণে গত ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন ৮ ঘণ্টা রানওয়ে বন্ধ রাখছে কর্তৃপক্ষ। এভাবে টানা ৬ মাস ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের কারণে যাত্রী সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন যাত্রীরা। পরে গত ৯ ডিসেম্বর ‘যাত্রীসেবা বিঘ্নের শঙ্কা’ শিরোনামে দৈনিক ইনকিলাবকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন বিমানবন্দরে যাত্রীর চাপ বেড়ে যায়।

অতিরিক্ত যাত্রীর চাপে ইমিগ্রেশন সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে কোনো ফ্লাইট ছেড়ে যেতে পারেনি। ওই দিন রাতে গণধিকৃত ডা. মুরাদ হাসানের ফ্লাইটও প্রায় দুই ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। পরে অব্যবস্থাপনা ও যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে গত ১১ নভেম্বর ‘অব্যবস্থাপনায় চরম ভোগান্তি’ নামে আরেকটি প্রতিবেদন প্রকাশ হয় দৈনিক ইনকিলাবে। এই প্রতিবেদন প্রকাশের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এ সময় শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ-উল আহসানসহ ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিমানবন্দরে অব্যবস্থাপনার কথা স্বীকারও করে দুঃপ্রকাশ করেন প্রতিমন্ত্রী। এমনকি এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে ফ্লাইট ছাড়ার ৮ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে আনার জন্য দায়সাড়া বক্তব্য দেন তিনি।

সূত্র জানায়, বিমানবন্দরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১৩ ডিসেম্বর বিমানের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) চিঠি দেয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণলায়। তাতে বলা হয়, গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনায় লোকবল ও সরঞ্জাম (ইকুইপমেন্ট) সঙ্কট চলছে। এতে কার্যক্রম তদারকি ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবও দেখা গেছে। সুষ্ঠু পরিকল্পনা না থাকায় বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং ব্যবস্থাপনা স্থবির হয়ে পড়েছে। এখন প্রতিদিন ২৭টি এয়ারলাইনসের ১১০ থেকে ১২৮টি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে ওঠানামা করে। এসব ফ্লাইটে দৈনিক প্রায় ২০ হাজার যাত্রী যাতায়াত করেন। এই বিপুলসংখ্যক যাত্রী এবং এয়ারলাইন্সগুলোকে প্রয়োজনীয় সেবা দেওয়ার জন্য বিমানের পর্যাপ্তসংখ্যক জনবল ও সরঞ্জাম নেই বলেও সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের আওতায় প্রতিটি এয়ারলাইনের যাত্রীদের চেক-ইন কাউন্টার সামলানো, বোর্ডিং, উড়োজাহাজে মালামাল ওঠানো-নামানো, যাত্রীসেবা, প্রকৌশল সেবা এবং জিএসই (গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট) সেবা দেওয়ার দায়িত্ব বিমানের। নির্দিষ্ট হারে ফি দেওয়া হয়। আর এটা তদারকির দায়িত্বে থাকেন বিমানের একজন মহাব্যবস্থাপক (এয়ারপোর্ট সার্ভিস)। কিন্তু বিমান পর্যাপ্ত জনবল, যন্ত্রপাতি বা সরঞ্জাম ও তদারকির অভাবে এসব কার্যক্রম সম্প্রতি ব্যাপকভাবে বিঘিœত হচ্ছে। ফলে যাত্রী দুর্ভোগ এবং ফ্লাইট বিলম্বের ঘটনা বাড়ছে।

সূত্র আরো জানায়, বিমানবন্দরে একসঙ্গে তিনটি আন্তর্জাতিক ফ্লাইট এসে নামলে যাত্রীসেবা এলোমেলো হয়ে পড়ে। একটি মাত্র স্ক্যানিং যন্ত্র থাকার কারণে বিদেশফেরত যাত্রীদের লাগেজ স্ক্যানিংয়ে সময় লাগে। সেখানে যাত্রীদের দীর্ঘ সারিতে পড়তে হয়। উড়োজাহাজ থেকে বেল্টে মালামাল আসতে বেশি সময় লেগে যায়। মধ্যপ্রাচ্য ও কলকাতা থেকে আসা যাত্রীদের তল্লাশির মুখে পড়তে হয় বেশি।

রাজিব মিয়া নামের এক যাত্রী গতকাল ইনকিলাবকে বলেন, সম্প্রতি তিনি মালয়েশিয়া থেকে দুটি লাগেজ নিয়ে দেশে আসেন। কিন্তু বিমানবন্দর থেকে একটি লাগেজ নিয়ে বাসায় ফিরলেও আরেকটি লাগেজের কোনো সন্ধান পাননি। সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগ করেও ওই লাগেজটি পাননি তিনি। তবে লাগেজটি না পাওয়াতে ইতোমধ্যে লিখিত একটি অভিযোগও দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তবে এ ব্যাপারে জানতে চাইলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান ইনকিলাবকে বলেন, বিমানবন্দরে জনবল বাড়ানো হয়েছে। বর্তমানে কোনো সমস্যা নেই। তারপরও কোনো ভোগান্তি বা হয়রানির শিকার হলে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

ধর্মত্যাগ ও নাস্তিকতার অভিযোগে সৌদিতে এক ব্যক্তির ১৫ বছরের সাজা

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সৌদি আরবের আদালত এক ইয়েমেনের এক ব্যক্তিকে ধর্মত্যাগ ও নাস্তিকতা ছড়ানোর অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) হিউম্যান রাইটস ওয়াচ জানায় এই খবর।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আলি আবু লুহুম (৩৮) নামের সেই ব্যক্তির বিরুদ্ধে ‘দুটি বেনামী টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে’ ধর্মত্যাগ ও নাস্তিকতায় উৎসাহ দেয়ার অভিযোগ আনা হয়, যে অ্যাকাউন্টগুলোর সাথে আলি আবু লুহুমের ফোন নাম্বার যুক্ত করা ছিল। আদালত তদন্ত বিচার করে দেখেছে যে, সেই অ্যাকাউন্টগুলো থেকে করা বিভিন্ন টুইটে টুইটগুলি ধর্মত্যাগ, ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস এবং নাস্তিকতা প্রচার হচ্ছে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, অভিযুক্তের পক্ষে কোনো সাক্ষী ছাড়াই অনুষ্ঠিত হয় এই বিচার।

অভিযোগে আরও বলা হয়, ঈশ্বরের অস্তিত্বে অস্বীকার এবং সেই সাথে এমন সব বক্তব্য প্রকাশ করেন আবু লুহুম যা প্রচলিত ধ্যানধারণাকে আঘাত করে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নৈতিকতার প্রদর্শন, ধর্মীয় মূল্যবোধ, এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচলিত অনেক রীতিকেই কুসংস্কার বলে আখ্যায়িত করেছেন আবু লুহুম। ধর্মত্যাগে উসকানি দেয়ার অভিযোগ আনা হলেও আবু লুহুম ঠিক কী কী বলেছেন তা পরিষ্কার করা হয়নি অভিযোগে।

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৯১

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৬ পৌষ ১৪২৮, ১৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৫১ জন প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার!

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৬ পৌষ ১৪২৮, ১৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কন‌স্টেবল আবদুল্লাহ আল মামুন ওরফে মাহিনকে (২৩) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গতকাল সোমবার (২০ ডিসেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ তাকে জেলহাজতে পাঠানোর নি‌র্দেশ দিয়েছে।

আদালত সূত্র জানা গেছে, বর্তমান ব‌রিশাল পুলিশ লাইনস এ কর্তব্যরত মাগুরা জেলার খালকুলপাড়া এলাকার বাসিন্দা কন‌স্টেবল মাহিনের বিরুদ্ধে সোমবার কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয় ওই নারী পেশায় একজন গৃহিণী। তার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। তিনি বরিশাল মহিলা কলেজে পড়ালেখার সুবাধে এক বান্ধবীর মাধ্যমে ২০১৫ সালে মাহিনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে মাঝে মধ্যে আসামির সঙ্গে বাদীর কথাবার্তা হয়।

তিনি বরিশালে ছেলে-সন্তানসহ প্রায় ছয় মাস ধরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করছে। বাদীর স্বামীর সঙ্গে তার পারিবারিক বিষয়ে মনোমালিন্য ও সাংসারিক ঝামেলা ছিল। সেই সুযোগে মাহিন বিগত দুই মাস ধরে বিভিন্ন তারিখ ও সময়ে বাদীর ভাড়াটিয়া বাসায় আসা-যাওয়া করে। পারিবারিক ঝামেলার কথা শুনে বাদীকে মাহিন ফুসলাতে থাকে। বাদীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এবং চ্যাটিং করে।

গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালি মডেল থানাধীন ১৫নং ওয়ার্ডস্থ নিউ সার্কুলার রোডস্থ বাদীর ভাড়া ফ্ল্যাটে গিয়ে বাদীকে ধর্ষণ করে। এরপর বিভিন্ন সময়ে সরলতার সুযোগ নিয়ে বাদীকে বিয়ের প্রলোভন দেখি‌য়ে ধর্ষণ করে।

সর্বশেষ ৯ ডিসেম্বর দুপুর ১২টায় ঘটনাস্থলে গিয়ে বাদীর ইচ্ছার বিরুদ্ধে পুনরায় ধর্ষণ করে। এ ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর সাড়ে ১২টায় পূর্বের ন্যায় বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চাইলে বাদী মাহিনকে বাধা দেয়। এই সময় ওই নারী চিৎকার দি‌লে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহিনকে আটক করে পুলিশকে সংবাদ দেয়।

থানা পুলিশ তাকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়ে দেন।

আরটিভি নিউজকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ওসি আজিমুল ক‌রিম

সুত্র ঃ- https://www.facebook.com/groups/133142707909365/permalink/508483907041908/

কুয়েত সিভিল সার্ভিস কমিশন জানিয়েছেন কোয়ারেন্টাইন পিরিয়ড সময় কোনো অসুস্থতার ছুটি নয় যা বাৎসরিক ছুটির ভারসাম্য থেকে কাটা হয় না!!

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ০৬ পৌষ ১৪২৮, ১৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ২০ ডিসেম্বর: কুয়েত সিভিল সার্ভিস কমিশন জানিয়েছেন যে ভ্রমণকারীরা যারা কুয়েতে ফিরে এসে তাদের হোম কোয়ারেন্টাইন সময়কালে থাকবেন তা অসুস্থ ছুটি হিসাবে গণনা করা হয় না বা এটি ছুটির ভারসাম্য থেকে কাটা হবে না।

কুয়েতে আগত সমস্ত যাত্রীদের ২৬ ডিসেম্বর ২০২১ইং থেকে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, তবে তারা এই সময়ের আগে কোয়ারেন্টাইন শেষ করতে পারবেন যদি তাদের আগমনের ৭২ ঘন্টা পরে তাদের একটি নেতিবাচক পিসিআর পরীক্ষার ফলাফল হয়।

কুয়েতে ফিরে আসা যাত্রীদের শ্লোনিক অ্যাপস ব্যবহার করতে হবে যা কোয়ারাইন্টিনে থাকা ব্যক্তিকে পিসিআর পরীক্ষার ফলাফল আপলোড করতে হবে।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by Nahar Hoque

কুয়েতে আগত যাত্রীদের ৭২ নয়, ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর জমা দিতে হবে।

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৫ পৌষ ১৪২৮, ১৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত, সিটি: কুয়েত মন্ত্রিসভা ২রা জানুয়ারী থেকে নয় মাস আগে যারা করোনভাইরাস (কোভিড -19) এর বিরুদ্ধে টিকা পেয়েছিলেন তাদের উপর তৃতীয় শট আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে৷

মন্ত্রিসভা আরও নির্দেশ দিয়েছে যে, আগত যাত্রীদের অবশ্যই আগমনের 48 ঘন্টা আগে একটি নেতিবাচক পিসিআর পরীক্ষা করতে হব্‌ যা আগে ৭২ ঘন্টা ছিল ।

য়াজ সোমবার মন্ত্রী পরিষদের সভার পর সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন টুইটারে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ।

আজকের বৈঠকে মন্ত্রিপরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত গুলি একটি প্যাকেজের অংশ, এতে বলা হয়েছে যে, আগামী রবিবার পর্যন্ত দেশে আগত সমস্ত যাত্রীদের উপর ১০ দিনের হোম কোয়ারেন্টাইন আরোপ করা হবে।

আগত যাত্রীদের কমপক্ষে ৭২ ঘন্টা পরে একটি নেতিবাচক পিসিআর পরীক্ষা করার পর নেগেটিভ হলে, হোম কোয়ারেন্টাইন শেষ হবে ।

মন্ত্রিসভা জনগণকে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

১ জানুয়ারী শনিবার হওয়ায়, মন্ত্রিপরিষদ রবিবার ২ জানুয়ারী সরকারী ছুটি হিসাবে অনুমোদন করেছে ।

কুয়েতের ষাটউর্ধ প্রবাসীদের একামা নবায়ন নিষিদ্ধ ও ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করা বৈষম্যমূলক: আল-মুবারাকি’

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৫ পৌষ ১৪২৮, ১৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতঃ ন্যাশনাল ব্যুরো অফ হিউম্যান রাইটসের প্রধান রাষ্ট্রদূত জাসেম আল-মুবারকি নিশ্চিত করেছেন যে “সাধারণভাবে কুয়েতে মানবাধিকার পরিস্থিতি সন্তোষজনক।”

একই সময়ে,তিনি বেশি বয়সীদের সাথে যা ঘটেছে তার প্রত্যাখ্যান হবে বলে আশা প্রকাশ করেছেন।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) আরবী দৈনিক আল জানিয়েছে যে, ৬০ বছর বয়সীদের একামা নিষিদ্ধ এবং প্রবাসীদের কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করার প্রবণতা প্রত্যাখ্যান মিঃ আল মুবারকি।

আল-মুবারকি, গতকাল জাতিসংঘের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের “দিওয়ান” এর সাথে এক সাক্ষাত্কারে, “ষাট রেজোলিউশন”কে “অচিন্তিত, অপরিপক্ক এবং ভুল” বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন”ফি’নির্ধারণের ক্ষেত্রে অতিরঞ্জন হওয়া উচিত নয়। যা মানুষের ক্ষমতার চেয়ে বেশি ।

জনশক্তি ও পাবলিক অথরিটি যাদের বয়স ৬০ বছর বা তার বেশি বয়সী এবং যাদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই তাদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন না করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, বিপুল সংখ্যক প্রবাসীর কাছ থেকে ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার করার প্রবণতা সম্পর্কে তার মতামতে বলেন: “এটি একটি ভুল-বিবেচিত সিদ্ধান্ত, এবং এটি কার্যকর হবে না কারণ এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইনের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

এই আইন মানবাধিকার এবং অর্থনীতির ক্ষতি করে এবং আমি মনে করি এটি বাস্তবায়িত হবে না।”

আল-মুবারাকি নিশ্চিত করেন যে, “আমরা এই বিষয়ে সরকারী সংস্থার চিঠি প্রেরণ করেছি, কিন্তু সরকার সমস্যার সমাধান করেনি এবং এখনও পর্যন্ত কোনও স্পষ্ট সিদ্ধান্ত নেই।

জাতিসংঘে কুয়েতের মানবাধিকার বিষয়ক দূত দিওয়ান আল মুবারকি আশা করেন যে, কুয়েতে ষাটের সিদ্ধান্ত বা ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের ইস্যু” শ্রীঘ্রই সমাধান হবে ।

বিদেশ থেকে জাতীয় পরিচয়পত্র বানিয়ে নিতে পারবেন প্রবাসীরা

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৫ পৌষ ১৪২৮, ১৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রবাসীরা যাতে বিদেশে বসে জাতীয় পরিচয় পত্র পান আমরা তার ব্যবস্থা করছি। এজন্য একটি প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি দেশে সেটি চালু করা হয়েছিল করোনার কারণে থেমে গেছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবসে উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন এসব কথা জানান।

মন্ত্রী বলেন, আপনারা জানেন ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। ই-ভিসা সার্ভিসও চালু হবে। এই প্রজেক্ট আমাদের হাতে আছে। যারা প্রবাসে থাকেন দেশে আসলেই কোনো কাজের জন্য তাদের এনআইডি প্রয়োজন হয়। প্রবাসীরা যদি বিদেশে বসে পাসপোর্ট পায় তবে কেন এনআইডি পাবে না? আমরা এই প্রজেক্ট চালু করছি।

শিগ্রই প্রবাসীরা বিদেশে বসে এনআইডি সুবিধা পাবেন। এ ব্যাপারে আমরা আরো জোরালো উদ্যোগ নিতে চাই যাতে প্রবাসীরা ঘরে বসে তাদের এনআইডি পান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিমান ভাড়া বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য রুটে ৪০ থেকে ১ লাখ করা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে আমি বিমান প্রতিমন্ত্রীকে বলেছি।

মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি বিষয়টি নিয়ে, সেটি হস্তক্ষেপ করে সমাধান করার জন্য। মন্ত্রী আরো বলেন, প্রবাসীদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুটি প্যাকেজ চালু করা হয়েছে।

এ জন্য যারা পাসপোর্ট নবায়ন করতে চান, জাতীয় পরিচয় পত্র নিতে চান এ কাজের জন্য দূতাবাসে আসতে হবে না। ঘরে বসে নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্যমে তাদের তথ্য পাঠাবেন তারা সেখানে বসেই সেবা পাবেন।

এটা আমরা চালু করেছি তবে এখনো সব দেশে চালু করা সম্ভব হয়নি। তার ফলে প্রবাসীদের সেবার গুণগত মান আরো বৃদ্ধি পাবে। যারা সেলফোন ব্যবহার করতে পারেন তারাও খুব সহজেই সেবাটা পাবে পাবেন।

কুয়েত থেকে ১৬০ ফিলিপাইনিকে দেশে ফেরত’

সোমবার, ২০ ডিসেম্বর ২০২১, ০৫ পৌষ ১৪২৮, ১৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটিঃ মানবিক সব সহায়তায় কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১৫২ জন মহিলা, ৭ জন পুরুষ এবং একটি শিশুসহ ১৬০ ফিলিপিনোকে নিজ দেশ্র ফেরত পাঠিয়েছে ।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়েতে ফিলিপাইন দূতাবাসের সাথে সমন্বয় করে প্রক্রিয়াটি সম্পন্ন করেছে কতৃপক্ষ৷

আরব টাইমসে প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, ফিলিপাইন দূতাবাসের সার্বিক তদারকিতে ১৬০ ফিলিপাইনিকে বহন করার জন্য ফিলিপাইন সরকার একটি বিশেষ বিমান পাঠিয়েছিল ।

আল রাই পত্রিকার রিপোর্টে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রী শেখ থামের আল-আলির নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি, লেফটেন্যান্ট-জেনারেল শেখ ফয়সাল আল-নাওয়াফ এবং সংশোধনমূলক প্রতিষ্ঠানের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল তালাল মারাফি পুরো প্রক্রিয়া তদারকি করেন।

নির্বাসন কেন্দ্রে তাদের অবস্থানের সময় স্বাস্থ্যসেবা এবং খাবার সরবরাহ নিশ্চিত করা হয়েছিল।

ফিলিপাইন সরকার তাদের নাগরিকদের গ্রহণে আয়োজন ছিল অসাধারণ। ওভারসিজ ওয়ার্কার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর আর্নেল ইগনাসিও একই বিমানে কুয়েত আসেন।

ফিলিপাইনের নাগরিকদের সর্বাত্নক সহযোগিতা করায় রাষ্ট্রদূত এইচ ই মোহাম্মদ নুরউদ্দিন লোমন্ডট এবং দূতাবাসের লেবার অ্যাটাশে নাসের মুস্তাফা কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

কুয়েত ও ফিলিপাইন সরকার নিজেদের মধ্যে সহযোগিতা করে অবৈধ ফিলিপাইনি নাগরিকদের কুয়েত ত্যাগের ব্যবস্থা করে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে ।

কুয়েত বিমানবন্দরে মাদকসহ আটক ভারতীয় নাগরিক..!!

রোববার, ১৯ ডিসেম্বর ২০২১, ০৪ পৌষ ১৪২৮, ১৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ১৯ই ডিসেম্বর: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা ১২০টি ট্রামাডল বড়িসহ বিমানবন্দরে আসা একজন ভারতীয়কে গ্রেপ্তার করেছেন।
আরবী দৈনিক আল-রাই দৈনিক রিপোর্ট করেছেন।

বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা ভারতীয় ভ্রমণকারীকে সন্দেহ করে তার লাগেজ তল্লাশি করেন, তারা বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা মাদকের বড়ি খুঁজে বের করতে সক্ষম হন।

এদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার কাস্টমস কর্মকর্তারা দেশটিতে ২০০ গ্রাম গাঁজা পাচারের চেষ্টা করার জন্য একজন অজ্ঞাত শ্রীলঙ্কানকে গ্রেপ্তার করেছেন,
আরবী দৈনিকআল-রাই দৈনিক রিপোর্ট করেছেন।

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/5019917378040620/

✍️ Collected, translated and posted by Nahar Hoque