কুয়েত প্রবাসীদের যারা ২০ নাম্বার রেসিডেন্সি হোল্ডার, তাদের একটি ইলেকট্রনিক চিপ দিয়ে সিভিল কার্ড ইস্যু করা হবে ।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) বেসামরিক তথ্যে বিষয়ক কতৃপক্ষ পাবলিক অথরিটি্র বরাত দিয়ে লিড নিউজ করেছে আরবী দৈনিক আল আনবা ।
সুত্র মতে, গৃহকর্মীদের নাগরিক আইডিতে পরিবর্তন করে, যারা ২০ নাম্বার একামাধারী, তাদের আইডিতে নতুন সিস্টেমে একটি ইলেকট্রনিক চিপ দিয়ে সজ্জিত স্মার্ট কার্ড তৈরি করা হবে।
কর্তৃপক্ষ একটি প্রেস বিবৃতিতে বলেছে যে, বর্তমান সিভিল আইডি যা ইলেকট্রনিক চিপ দিয়ে সজ্জিত নয় তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্্ পুরনো আইডি ব্যবহার করা অব্যাহত থাকবে।
ওমিক্রন রোধে বন্ধ জায়গায় জড়ো হওয়া জরুরী প্রতিরোধ এবং – নতুন বা বিদেশী নাগরিক আফ্রিকান দেশগুলি থেকে আগত প্রবাসীদের সরাসরি প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হতে পারে।
এবার পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক চালু করে প্রযুক্তিগত লড়াইয়ে অনেক দেশকে পেছনে ফেললো বাংলাদেশ। 5G উপলব্ধতার দিক দিয়ে গোটা বিশ্বের ৬৭টি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে ভারতের পড়শি দেশটি। চীনা কোম্পানি Huawei (হুয়াওয়ে)-এর প্রযুক্তিগত সহায়তায় সপ্তাহের শুরুতে টেলিটক বাংলাদেশ লিমিটেড, 5G (৫জি) নেটওয়ার্ক চালু করেছে। এই নতুন নেটওয়ার্ক বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফর্মেশনকে ত্বরান্বিত করবে এবং এই আপগ্রেড কানেক্টিভিটি সবাইকে উন্নত প্রযুক্তির স্বাদ দেবে বলে দাবি করা হয়েছে।
গত রবিবার বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিষয়ক (ICT) উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ, ‘নিউ এরা উইথ ৫জি’ শীর্ষক একটি ইভেন্টে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝ্যাং ঝেংজুন এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. শ্যাম সুন্দর সিকদারের মত ব্যক্তিত্বের উপস্থিতিতে পরীক্ষামূলকভাবে ৫জি পরিষেবার উদ্বোধন করেন। এই প্রসঙ্গে বলে রাখি, এখন বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধের আশেপাশের ৬টি স্থানে ৫জি নেটওয়ার্ক পাওয়া যাবে। এরপর ধীরে ধীরে কভারেজ দেশের আরও অঞ্চলে প্রসারিত হবে।
এই বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে, ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দেওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সংযোগ বা কানেক্টিভিটি। আধুনিক যুগে এখন সবকিছুই ডিজিটালি হচ্ছে; সেক্ষেত্রে তাদের দেশ এরফলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে বলেই তাঁর মত। এছাড়াও ওয়াজেদ দেশের টেলিযোগাযোগ-তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, হুয়াওয়ে এবং এই পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিত্বদের ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে টেলিটকের ম্যানেজিং ডিরেক্টর মহম্মদ সাহাবুদ্দিন বলেছেন যে, তারা সবেমাত্র ৫জি চালুর দিকে একধাপ এগিয়েছেন, এখনো তাদের অনেক পথ চলা বাকি।
উল্লেখ্য উক্ত ইভেন্টে, একটি অস্থায়ী 5G সাইট চালু করা হয়েছিল, যেখানে সদস্যরা AR/VR পরিষেবার অভিজ্ঞতা লাভ করেছেন, উদ্ভাবনী ৫জির ব্যবহারিক দিক সম্পর্কে জেনেছেন এবং ৯৬৯ এমবিপিএস গতি পেয়েছেন। তবে বাংলাদেশের অনেক ইউজার এই ঘটনা কে কটাক্ষ করেছেন। তাদের অভিযোগ, যে দেশের অনেক অঞ্চলে এখনও সঠিকভাবে 2G নেটওয়ার্ক পাওয়া যায় না, সেদেশে 5G চালু করা বিলাসিতা ছাড়া আর কিছু নয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৪৮ জন প্রাণ হারিয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ২১১ জন। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
নরসিংদীর রায়পুরায় পারিবারিক দ্বন্দ্ব ও সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে আপন চাচার ছুরিকাঘাতে মো. সেলিম (৩৫) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। নিহত সেলিম উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন চর আড়ালিয়া গ্রামের আবুল বাদশার ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া প্রবাসী ছিলেন। ১০-১৫ দিন আগে ছুটিতে বাড়িতে আসেন সেলিম।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ইলিয়াস (নিহত সেলিমের চাচার) এবং তাঁর বড় ভাই আবুল বাদশার মধ্যে সম্পত্তি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। তার জেরে গত শনিবার দুপুর ৩টার দিকে নিজ বাড়িতে বাগ্বিতণ্ডায় লিপ্ত হয় উভয় পক্ষ। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঝগড়াঝাঁটির সময় ইলিয়াস (৫০) তাঁর বড় ভাইয়ের ছেলে সেলিমকে ছুরিকাঘাত করেন। এতে সেলিম গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার সেলিমকে ঢাকায় পাঠিয়ে দেন। পরে স্বজনরা তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোর ৪টায় সেলিম মারা যান।
নিহতের এক স্বজন জানান, শনিবার দুপরে পারিবারিক দ্বন্দ্বের কারণে ইলিয়াস তাঁকে ছুরিকাঘাত করে আর এতে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় সেলিমের। পরে আজ ভোরে তিনি মারা যান।
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আজ রোববার দুপুরে দেশটির পুত্রজায়ায় বাংলাদেশের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
এতে সই করতে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগের ও কমিউনিটি নেতারা।
স্থানীয় সময় ভোর ৫টায় বিমানবন্দরে অবতরণ করলে মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, এ কামাল চৌধুরী প্রমুখ।
জানা গেছে, মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ সমঝোতা স্মারকসই করবেন।
এদিকে দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত ১০ ডিসেম্বর বাংলাদেশ থেকে কর্মী নিতে অনুমোদন দেয় মালয়েশিয়া এবং সব সেক্টরে কর্মী নেওয়ার অনুমোদন দেয় দেশটির মন্ত্রিপরিষদ। বিশেষ করে গৃহকর্মী, বাগান, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি ও খনন এবং নির্মাণ খাতে বাংলাদেশি কর্মী নেবে দেশটি। সুত্রঃ দৈনিক যুগান্তর ।
স্বামীর সঙ্গে যৌনতার সময়ই দুর্ঘটনাবশত ফেসবুকে লাইভ হয়ে গিয়েছিলেন এক মহিলা। বিষয়টি যখন তাঁর নজরে এসেছিল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কারণ ফেসবুকে তাঁর অনেক বন্ধুই দেখে ফেলেছেন সেই লাইভ। তাঁর বাবাও ছিলেন সেই দলে। ওই মহিলা থাকেন আমেরিকার মিসিসিপিতে। সম্প্রতি টিকটক ভিডিয়োয় এ কথা জানিয়েছেন তিনি। ঘটনার পর এক সপ্তাহ তাঁর কান্না থামেনি বলেও জানিয়েছেন।
ওই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই মহিলা বলেছেন, ‘‘গত বছর যৌনতার সময় দুর্ঘটনাবশত ফেসবুকে লাইভ হয়েছিলাম। আমার বাবা-সহ অনেক বন্ধুই তা দেখেছেন। ঘটনার এক সপ্তাহ ধরে কেঁদেছিলাম আমি।’’ এক সন্তানের জননী ওই মহিলার কথায়, ‘‘আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেল। যদিও আমার স্বামীর বিষয়টি নিয়ে বেশ খুশি।’’
ওই মহিলা জানিয়েছেন, ঘটনার আগে তিনি ফেসবুক ব্যবহার করছিলেন। সে সময়ই তাঁর স্বামী এসে তাঁকে জড়িয়ে ধরেন। লক না করা ফোন পড়েছিল পাশে। সে সময়ই চাপ পেয়ে কোনওভাবে শুরু হয় ফেসবুক লাইভ। তা দেখে তাঁর বন্ধু ফোনও করেছিলেন। কিন্তু যৌনতায় মত্ত ওই মহিলা ধরেননি সেই ফোন।
যদিও সেই লাইভে তাঁদের যৌনতার দৃশ্য দেখা যায়নি। কিন্তু যৌনতার সময় তাঁদের শীৎকার এবং দীর্ঘশ্বাসের শব্দ ধরা পড়েছিল ফেসবুক লাইভের ভিডিয়োয়। পরে অবশ্য সেই ভিডিয়ো ফেসবুক থেকে মুছে দিয়েছিলেন তিনি। এবং ফেসবুকে নিজের প্রোফাইলের নামও পরিবর্তন করেছিলেন।
কুয়েত সিটি: স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটারে বলেছে যে, গৃহকর্মীদের একামা স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে বাতিল হয়ে যাবে, যদি, কুয়েতের বাইরে অবস্থান ৬ মাসের বেশী হয় ।
তবে ১ ডিসেম্বর ২০২১ সালে থেকে ছয় মাসের গণনা শুরু হবে।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমসে সংবাদের নিশ্চিত করা হয়েছে ।
সুত্রে প্রকাশ, মহামারী সংকটের কারণে বিভিন্ন দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ৬ মাসের বেশী বা অনির্দিষ্ট সময় কুয়েতের বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছিল ।
তবে, স্পন্সর চাইলে ৬ মাসের আগে তার গৃহকর্মীর কুয়েতের বাইরে থাকার অনুমতির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করতে পারেন।
অন্যদিকে ১৮ নাম্বার একামাধারীদের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি ।
খাবারের প্যাকেট খুলতেই বেরিয়ে এল আস্ত এক পুরুষাঙ্গ! রহস্য! খুনের ব্যাপার-স্যাপার নাকি? না, তা নয়। স্রেফ একটা ভুল বোঝাবুঝি। অসাবধানতাও বলা যেতে পারে।
ঘটনাটি ঘটেছে ঘানায়। জানা গিয়েছে, এক মহিলা রাস্তার ধারের একটি দোকান থেকে স্থানীয় এক খাবার কিনেছিলেন। মাংস ও বিভিন্ন ধরনের শস্য মিশিয়ে বানানো হয় আকারে তরল এই পদটি! কিন্তু বাড়িতে ফিরে খাবারের প্যাকেটটি খুলতেই চক্ষু চড়কগাছ! অবাক হয়ে তিনি দেখেন, ভিতরে ভাসছে এমন এক বস্তু যা দেখতে হুবহু পুরুষ যৌনাঙ্গের মতো! ব্যাপার কী?
সঙ্গে সঙ্গে মহিলা একটি ভিডিয়োতে বিষয়টি নিয়ে সকলকে সাবধান করেন। বলেন, রাস্তার ধারের দোকান থেকে খাবার কেনার আগে সকলে যেন তা ভাল করে যাচাই করে নেন। দোকানদার কী খাবার দিচ্ছেন সেটা নিজের চোখে দেখে নেওয়া ভাল!
গোটা ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। পুরুষ যৌনাঙ্গের মতো দেখতে বস্তুটি জুম করে দেখান তিনি। তা দেখে হতবাক নেটিজেনরা! প্রসঙ্গত, স্থানীয় খাবারটির নাম টুও ঝাপি।
প্লেনের ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী দেশে এসে দেখছেন প্লেনের ভাড়া বেড়ে গেছে। এতে করে তারা সমস্যায় পড়ছেন। তাই প্লেনের ভাড়া বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। একই সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। তিনি আরও বলেন, আমরা ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস ঘোষণা করতে চাই। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় দায়িত্ব নিলে এটা ত্বরান্বিত করা সহজ হবে। প্রবাসীরা নানাভাবে হয়রানির স্বীকার হয়। এজন্য আমরা এই দিবসটা পালন করার উদ্যোগ নিয়েছি।মন্ত্রী বলেন, আগামীতে ই-ভিসা চালু করা হবে এই প্রজেক্ট হাতে আছে। প্রবাসীরা বিদেশে বসে পার্সপোট পেলে এনআইডি কেন পাবে না। তারা যাতে বিদেশে বসে এনআইডিটা পায় সে ব্যাপারে কাজ করতে হবে।
তিনি বলেন, লিবিয়ায় পরিস্থিতি উন্নত হয়েছে, আমদের হাইকোর্টে একটি নিষেধাজ্ঞা আছে সেটা উঠানোর জন্য কাজ করছি। এটা উঠে গেলে লিবিয়ায় অনেক লোক পাঠানো যাবে বলে তিনি উল্লেখ করেন। বিশ্বে ২৮ কোটি মানুষ অভিবাসী মোট জনসংখ্যা ৩ দশমিক ৬ শতাংশ মানুষ নিজ দেশ থেকে বাইরে গিয়ে কাজ করে উন্নত জীবনের আশায়। আমাদের দেশে ১ কোটি ২০ লাখ অভিবাসী কর্মরত রয়েছে। মন্ত্রী বলেন, কোভিডের কারণে এই খাতে চ্যালেঞ্জ দেখা দেয়। কিন্তু সফলতার সঙ্গে সেটা মোকাবিলা করা হয়েছে। প্রবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। অভিবাসীদের জোর করে যেন দেশে না পাঠায় সেজন্য আমরা সেই সময় বিভিন্ন দেশে কথা বলেছি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।