করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত নামলো এক শতাংশের নিচে

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসাবে এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ।

গত বছরের ৩০ মার্চের পর এই প্রথম করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নামলো।

২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন খুলনা বিভাগের এবং একজন করে ঢাকা ও বরিশাল বিভাগের। এছাড়া এ সময়ে ১৪৪ জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে ৮৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে এসব সোনার বার জব্দ করে।

উদ্ধার করা প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রাম। এ হিসেবে ৮৬টি সোনার বারের ওজন ৯ কেজি ৯৭৬ গ্রাম। সব মিলিয়ে হয় ৮৫৫ ভরি। বর্তমান বাজারমূল্যে এই সোনার বারের দাম প্রায় সোয়া ছয় কোটি টাকা বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মকর্তারা জানান।

কর্মকর্তারা জানান, শনিবার সকাল সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর একটি আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক একেএম সুলতান মাহমুদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ব্যাগেজ রুলের আওতায় একজন যাত্রী বিদেশ থেকে ফেরার সময় ঘোষণা দিয়ে সর্বোচ্চ ২৩৪ গ্রাম ওজনের সোনার বার নিয়ে আসতে পারেন। বৈধভাবে সোনার বার আমদানির জন্য শুল্ক-কর পরিশোধ করতে হয়। ব্যাগেজ রুলের আওতায় প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুল্ক-কর দুই হাজার টাকা।

সুত্রঃ প্রথম আলো

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশিদের ‘জয় বাংলা’ বলে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার জন্য ব্রিটিশ বাংলাদেশিদের ‘জয় বাংলা’ বলে ধন্যবাদ জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এছাড়া তিনি বলেছেন, ‘ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের জন্য অপেক্ষা করছে।’

বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করার সময় এক ভিডিও বার্তায় বরিস এ কথা বলেন।

তিনি বলেন, ‘আসুন ব্রিটেন ও বাংলাদেশের মধ্যে আগামী ৫০ বছরের বন্ধুত্বের অপেক্ষায় থাকি। জয় বাংলা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এই সপ্তাহে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে আরও ৪০ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকা টিকা দিয়েছে যুক্তরাজ্য। সুতরাং, এখনই নিজের, আপনার বন্ধুদের এবং আপনার পরিবারের সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন।’

বরিস জনসন বলেন, ‘এই মুহূর্তে হাজার হাজার ‘অসাধারণ’ বাংলাদেশি চিকিৎসক ও নার্স যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা কার্যক্রমের আওতায় কাজ করছেন এবং সেবা-যত্ন দিয়ে অন্যদের জীবন রক্ষা করছেন।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের এই প্রচেষ্টাকে সমর্থন করতে এবং তাদের নিরাপদ রাখতে আপনারা যা করতে পারেন, তা হল যত তাড়াতাড়ি সম্ভব টিকার ‘বুস্টার ডোজ’ নিয়ে নিতে পারেন।

বরিস আরও বলেন, ‘অনুগ্রহ করে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করুন এবং করোনার ওমিক্রন ধরন থেকে নিজেদের রক্ষা করুন।’

সূত্রঃ দ্য ডেইলি স্টার

ওমরাহ যাত্রীদের জিম্মি করে কিছু ট্রাভেল এজেন্সির যোগসাজশে বিমান বাংলাদেশের মতিঝিল সেলস শাখার কিছু অসাধু কর্মকর্তা টিকিটের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ওমরাহ যাত্রীদের জিম্মি করে কিছু ট্রাভেল এজেন্সির যোগসাজশে বিমান বাংলাদেশের মতিঝিল সেলস শাখার কিছু অসাধু কর্মকর্তা টিকিটের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। এমন জিম্মিদশা থেকে মুক্তি পেতে বিমানের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওমরাহ হজযাত্রীদের এমন সংকটের কথা তুলে ধরে এই সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে বক্তারা বলেন, গুটি কয়েক ট্রাভেল এজেন্সিকে শত শত টিকিট বরাদ্দ দিয়ে ঢাকা-জেদ্দা রুটে এক ভয়ংকর অবস্থার সৃষ্টি করে রাখা হয়েছে। বিমানের প্রকৃত ভাড়া ৬৭ হাজার টাকা হলেও এই সিন্ডিকেট ঢাকা-জেদ্দা রুটে বিমান ভাড়া নিচ্ছে ৭৮ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত। প্রতিটি টিকিটে ওমরাযাত্রীদের ১১ হাজার টাকা করে অতিরিক্ত প্রদান করতে হচ্ছে।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি জানায়, এসবি, এনএসআই, ডিবি, সিআইডি, র‍্যাবের মাধ্যমে মতিঝিল বাংলাদেশ বিমান অফিসের খাতা ও কম্পিউটার পরীক্ষা করলেই কোন কোন এজেন্সিকে কত টিকিট দিয়েছে তার হিসেব পাওয়া যাবে। এতেই বোঝা যাবে কত ট্রাভেল এজেন্সি কত কোটি টাকা অবৈধভাবে আয় করল।

বিমানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুর্নীতির কারণে বিমানে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৮০ জনের সিট খালি যাচ্ছে অভিযোগ করে সংগঠনটি আরও জানায়, হজ ও ওমরাহর মৌসুম আসলেই বিমান বাংলাদেশ এয়ারলাইনস হঠাৎ করেই ভাড়া বাড়িয়ে দেয়, যা অনৈতিক। এতে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। বাংলাদেশ বিমান শতকরা ৩০ শতাংশ হজ ও ওমরাহযাত্রী পরিবহন করছে বাকি যাত্রী পরিবহন করে বিদেশি এয়ার লাইনসের। এতে করে বাংলাদেশের কোটি কোটি ডলার বিদেশে পাচার হয়ে যাচ্ছে। টিকিটের অতিরিক্ত ভাড়া বাবদ বিদেশি এয়ারলাইনসগুলো এ সকল ডলার পাচ্ছে। আমরা এ ভাড়া প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

সংগঠনটির দাবি-
১. বাংলাদেশের চৌকস গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিমান বাংলাদেশে এয়ারলাইনস থেকে গত দুই মাসে কোন ট্রাভেল এজেন্সিকে কত টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে এবং এক টিকিটে অতিরিক্ত ২০ হাজার টাকা করে নিয়ে সিন্ডিকেট হোতারা শত শত কোটি টাকা অবৈধভাবে কামাই করছে তার হিসেব নিয়ে পত্রিকার মাধ্যমে প্রকাশ এবং এদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি ও বাংলাদেশ দণ্ডবিধির অধীনে দণ্ড প্রদান করা।
২. বিমানের দুর্নীতিবাজ সেলস কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তসহ আইনের আওতায় এনে বিচার করা।
৩. বিমানের অযৌক্তিক ভাড়া প্রত্যাহার করা।

সূত্রঃ আজকের পত্রিকা

চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

চলতি বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা হামলা চালান। তাঁদের মধ্যে ছিলেন ফ্লোরিডার এক ব্যক্তি। ওই দিন অগ্নিনির্বাপক যন্ত্র, কাঠের তক্তা ও খুঁটি নিয়ে পুলিশের ওপর হামলা চালান তিনি। গতকাল শুক্রবার তাঁকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিএনএন জানিয়েছে, দণ্ডিত ওই ব্যক্তির নাম রবার্ট স্কট পালমার। ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় তিনিই সর্বোচ্চ শাস্তি পাওয়া ব্যক্তি। প্রাণঘাতী অস্ত্র দিয়ে এক পুলিশ কর্মকর্তার ওপর হামলার অপরাধে তাঁকে ৬৩ মাসের দণ্ড দেওয়া হয়েছে। তাঁর শাস্তি একই অভিযোগে ১৪০ জনের বেশি অভিযুক্তের দণ্ড নির্ধারণে সাহায্য করবে।

অনলাইনে কাজ করেন এমন একজন গোয়েন্দা সবার আগে পালমারকে চিহ্নিত করেন। ছবি ও ভিডিও ফুটেজ দেখে পালমারকে চিহ্নিত করেন তিনি। তাতে দেখা যায় মার্কিন পতাকা সংবলিত জ্যাকেট পরে ক্যাপিটল হিল প্রাঙ্গণে ওই দিনের প্রাণঘাতী সহিংসতায় সক্রিয় অংশ নিয়েছিলেন রবার্ট স্কট পালমার।
পালমারের শাস্তির জন্য সরকারি কৌঁসুলির আবেদনে বলা হয়েছে, পালমার সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অগ্নিনির্বাপণ যন্ত্র স্প্রে এবং দুবার খালি ক্যানিস্টার পুলিশকে নিক্ষেপ করেছিলেন। পিছু হটতে না চাইলে পুলিশ ওই সময় রাবার বুলেট ছোড়ে। সেই গুলি লাগে পালমারের পেটে।

গতকাল রায় ঘোষণা করে ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুটকান বলেন, ‘প্রতিদিন আমরা ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য সহিংসতার ষড়যন্ত্র করছে—এমন গণতন্ত্রবিরোধী দলগুলোর খবর শুনছি। ক্ষমতার শান্তিপূর্ণ স্থানান্তর বন্ধের চেষ্টা ও আইন প্রয়োগকারীদের ওপর হামলাকারীদের নির্দিষ্ট শাস্তি নিশ্চিত করতে হবে।’

সূত্রঃ প্রথম আলো

সৌদিতে গত এক সপ্তাহে ১৫ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সৌদিতে গত এক সপ্তাহে ১৫ হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে অবস্থান, কাজ ও সীমান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশব্যাপী অভিযানে মোট গ্রেপ্তার হওয়া লোকের প্রকৃত সংখ্যা ১৫ হাজার ৩৯৯ জন। এঁদের মধ্যে ৭ হাজার ২৯২ জন আবাসিক নিয়ম লঙ্ঘনে, ১ হাজার ৭৩৪ জন শ্রমবিধি লঙ্ঘন এবং ৬ হাজার ৩৭৩ জন সীমান্ত নিরাপত্তাবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, ২৭৮ জনকে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশে চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সৌদি হয়ে প্রতিবেশী দেশগুলিতে পাড়ি দেওয়ার চেষ্টা করার জন্য ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে ১৭ জনকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যাঁরা বিধি ভঙ্গকারীদের সৌদিতে প্রবেশের সুবিধা দেন, তাঁদের পরিবহন করেন, আশ্রয় দেন বা অন্য কোনো ধরনের সহায়তা দেন, তাঁদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ২ লাখ ৬০ হাজার ডলার পর্যন্ত জরিমানা ও সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

সূত্রঃ আজকের পত্রিকা

নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করার সময় ইংলিশ চ্যানেলে আটকে পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১, ০৩ পৌষ ১৪২৮, ১৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

নৌকায় করে ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করার সময় ইংলিশ চ্যানেলে আটকে পড়া ১৩৮ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তারা। খবর এএফপির।
বিশ্বের ব্যস্ত নৌপথগুলোর একটি ইংলিশ চ্যানেল। তীব্র স্রোত ও ঠান্ডা পানির কারণে এই চ্যানেলের বিষয়ে সতর্কতা জারির পরও অভিবাসীদের মধ্যে ২০১৮ সালের শেষ দিক থেকে এ চ্যানেল ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে।
শুক্রবার এক বিবৃতিতে ফরাসি কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার তারা খবর পায়, অনেকগুলো নৌকা চ্যানেল পাড়ি দিতে গিয়ে ঝামেলায় পড়েছে। এরপর তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসতে নৌবাহিনীর দুটি জাহাজ ও দুটি লাইফ বোট পাঠানো হয়।

উদ্ধার হওয়া অভিবাসীদের ফ্রান্সের উত্তরাঞ্চলীয় কর্তৃপক্ষ ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত মাসে ফ্রান্সের ক্যালে বন্দরের কাছে একটি নৌকা ডুবে ২৭ অভিবাসীর মৃত্যু হয়।

২০২১ সালের শুরু থেকে নভেম্বরের ২০ তারিখ পর্যন্ত প্রায় ৩১ হাজার ৫০০ অভিবাসী যুক্তরাজ্যের উদ্দেশে ফরাসি উপকূল ছেড়েছে। গত ১১ নভেম্বর রেকর্ডসংখ্যক অভিবাসী যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছে। এদিন ১ হাজার ১৮৫ অভিবাসী দেশটিতে পৌঁছায়। চলতি বছর যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে অবনতি দেখা দেয়। এর পর থেকে চ্যানেল দিয়ে অভিবাসী গমনের বিষয়টি দুই দেশের মধ্যে বিরোধের ইস্যুতে পরিণত হয়েছে।

সূত্রঃ প্রথম আলো

সৌদি আরব,কুয়েত, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্য প্রাচ্যের কয়েকটি দেশে একটি অপপ্রচার হচ্ছে যে- বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে।

তবে বাস্তবতা হচ্ছে- বাংলাদেশ কোন দেশের সাথে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি। সৌদি আরব, ওমান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্য প্রাচ্যের কোন দেশও বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি।

ফলে কোন অপপ্রচারে বিভ্রান্ত হবেন না।

অন্য দিকে ১০ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১০ জুন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে হাই স্পিড ট্যাক্সিওয়ে নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

এই ৮ ঘন্টায় যেসব ফ্লাইট চলতো তা দিনের বিভিন্ন সময়ে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া দিনের অন্যন্য সময়ের ফ্লাইটের সূচিতেও পরিবর্তন করছে কোন কোন এয়ারলাইন।

যাদের আগে টিকিট কাটা আছে, তাদের ফ্লাইটের সময়সূটি পরিবর্তন ঘটলে এয়ারলাইন্সগুলো যাত্রীদের এই পরিবর্তী সময়সূচি জানিয়ে দেয়।
মূলত টিকিট কাটার সময় আপনি যে মোবাইল নাম্বার ও ইমেইল ঠিকানা দিয়েছেন সেখানে জানাবে এয়ারলাইন্স।

Bangla_Aviation

অনেক সময় যাত্রীরা অভিযোগ করেন, যাত্রীকে রেখে ফ্লাইট চলে গেছে। মুলত যাত্রী বিদেশে টিকিট কাটার সময় বিদেশের ফোন নাম্বার দিয়েছেন, কিংবা কোম্পানি/মালিক টিকিট কেনার সময় নিজের নাম্বার দিয়েছেন।

এয়ারলাইন্সগুলো সে নাম্বার তথ্য পাঠাচ্ছে। কিন্তু যাত্রীর কাছে সেই নাম্বার সচল না থাকায় জানতে পারছেন না, ফ্লাইট মিস করছেন।

আপনি যদি প্রবাসী হন, তবে টিকিট কাটার সময় আপনার বিদেশের ফোন নাম্বার পাশাপাশি দেশের ফোন নাম্বারও দেবেন। ইমেইল অ্যাড্রেস থাকলে সেটিও দিন। তাহলে ফ্লাইটের সময় পরিবর্তন হলে আপনি আপডেট তথ্য পাবেন।

ফ্লাইটের ২/১ সপ্তাহ আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরিবর্তিত ফ্লাইট শিডিউল জেনে নিন।

বাংলা_এভিয়েশন

banglaaviation

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস পালিত’

মোঃ আলাল আহমদ কুয়েত প্রতিনিধিঃ কুয়েতের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ভিডিও চিত্র প্রদর্শনী,মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া ও পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান এর সভাপতিত্বে রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা জিহোন ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি’ মাননীয় প্রধানমন্ত্রী’ পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের উর্ধতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাব ও কুয়েতে বাংলাদেশি সংবাদকর্মীসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুয়েতে আজ ব্যাপক ট্রাফিক চেকিং চলছিল – এতে ২,৮৪০টি কেইস ইস্যু করা হয়েছে..!!

কুয়েত সিটি, ১৬ই ডিসেম্বর: জিলিব আল-শুয়েখ,কাবদ এবং শুয়েখ শিল্প এলাকায় সাধারণ ট্রাফিক বিভাগের প্রযুক্তিগত পরিদর্শন বিভাগ দ্বারা শুরু করা তিন ঘন্টার ট্র্যাফিক অভিযান চলাকালীন, সম্প্রতি নিরাপত্তা কর্তৃপক্ষ গাড়ি চালকদের ২,৮৪০টি কেইস ইস্যু করেছে বলে জানা গিয়েছে।  কারণ তাদের যানবাহনের নিরাপত্তা এবং রাস্তায় চলার জন্য গাড়ির ফিটনেসের অভাব ছিল, আল-রাই দৈনিক রিপোর্ট করেছেন।

দৈনিকটি বলেছেন যে কারিগরি পরিদর্শন বিভাগের পরিচালকের তত্ত্বাবধানে এবং উপস্থিতিতে ট্রাফিক সেক্টরের আন্ডার সেক্রেটারি মেজর-জেনারেল জামাল আল-সায়েগের সরাসরি নির্দেশে আয়োজিত এই অভিযানে অফিসার, সৈনিক এবং প্রকৌশলী সহ ৮টি নিরাপত্তা দল অংশ নিয়েছিল।

📌 নিউজ লিংক 👇নিচে,দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/5005885542777137/