কুয়েত সিটি, ১৩ ডিসেম্বর: স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বিদেশ থেকে ৫৩৯,৭০৮ জন প্রবাসী COVID-19 এর প্রশংসাপত্রের জন্য আবেদন করেছেন এই ৩৪৪,৭৪৬ জন দেশের বাহিরে থেকে আবেদন করা হয়েছে এবং ১৯৪,৯৬২ জনকে বিভিন্ন কারণে ( প্রত্যাখ্যান) আবেদন না মঞ্জুর করা হয়েছে।
ভুল তথ্যের কারণে ৪১% প্রশংসাপত্র প্রত্যাখ্যান করা হয়েছে, ২৯% প্রত্যাখ্যান করা হয়েছে কারণ ভ্যাকসিনেশন সার্টিফিকেট স্পষ্ট ছিল না যেখানে QR কোড স্ক্যান করা যায়নি। ২৭% প্রত্যাখ্যান করা হয়েছিল কারণ তাদের প্রশংসাপত্র সংযুক্তিগুলি ভুল ছিল এবং ৩% অননুমোদিত ভ্যাকসিনের কারণে প্রত্যাখ্যান করা হয়েছিল,
রিপোর্ট আল-কাবাস বলেছেন যে কিছু ভুল ব্যক্তিগত ডেটা ভ্যাকসিনেশন সার্টিফিকেটের সাথে মেলে না যেমন (নাম, জন্ম তারিখ, জাতীয়তা এবং পাসপোর্ট নম্বর) বা টিকা দেওয়ার ডেটা ভুল ছিল (ব্যাচ নম্বর, প্রস্তুতকারকের নাম, ডোজ গ্রহণের তারিখ , প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ ডেটা প্রবেশ করতে ব্যর্থতা)। সূত্র জানায় যে সাইটে সঠিক তথ্য আপলোড করা হলে অনুরোধ দ্রুত গৃহীত হয়।
কুয়েত সিটি,১৩ই ডিসেম্বর: কুয়েত শিক্ষা মন্ত্রণালয় বলেছেন যে আরব ও এশীয় জাতীয়তার মোট ৪,২৮৯ জন প্রবাসী ‘পরিচ্ছন্নতাকর্মী’র চাকরির জন্য আবেদন করেছে।
মন্ত্রণালয় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করবে এই ঘোষণার পর থেকে ৬৮ শতাংশ আবেদন বিভিন্ন কারণে প্রত্যাখ্যান করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী যার একটি অনুলিপি আল-কাবাস পেয়েছেন, যেখানে ১,০২১ জন আবেদনকারী শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে চাকরির জন্য আবেদন করা সত্ত্বেও ব্যক্তিগত সাক্ষাতকারে উপস্থিত হতে ব্যর্থ হয়েছে এবং ৮২ জন আবেদনকারী প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছে — স্পনসর থেকে ছাড়পত্র নিতে।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সাক্ষাৎকার নেওয়া ৬৩২ জন পুরুষ ও মহিলা আবেদনকারীদের মধ্যে – ৩১৬ জন মহিলা এবং ১৪৮ জন পুরুষ কর্মী – সাক্ষাৎকারে উত্তীর্ণ হয়েছেন এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
ইতিমধ্যে, প্রশাসনিক বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি, ড. আব্দুল মোহসেন আল-হুওয়াইলাহ শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ড. আলী আল-ইয়াকুবের কাছে পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতির সমস্যা সমাধানে সেক্টরের গৃহীত ব্যবস্থা সম্পর্কে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন।
কিশোরগঞ্জের ভৈরবে ঘোড়াকান্দা এলাকায় দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে রাসেল নামের গ্রেফতারি পরোয়ানার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার দুর্বৃত্তরা।
রবিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে। রাসেল এলাকার তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাত ৮টার দিকে একটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানার আসামি রাসেলকে শহরের ঘোড়াকান্দা এলাকা থেকে আটক করেন পুলিশের দুই এ.এস. আই মো. রেজাউল করিম ও আব্দুল করিম। তাদেরকে থানায় নিয়ে আসার পথিমধ্যে একটি রিকশা গ্যারেজের কাছে পৌঁছলে মামুন ও সানি নামের রাসেলের দুইজনের নেতৃত্বে ২০/২৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে নিয়ে হামলা চালায়। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়। এ সময় তারা আসামি রাসেলকে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ওই দুই পুলিশ অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. সামান্তা ইসলাম জানান, রাত ৯টার দিকে আহত দুই পুলিশ অফিসার আহত অবস্থায় আসেন। এদের মধ্যে রেজাউল করিম হাত ও গলায় এবং আব্দুল করিম হাতে আঘাতপ্রাপ্ত ছিলেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন, পলাতক আসামিসহ হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে রাখা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২৮ জনে।
রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।
বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
বিতর্কিত রাজনীতিক সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার পর দুবাইয়ের দরজাও তার জন্য বন্ধ থাকায় উপায় না পেয়ে তাকে দেশেই ফিরতে হয়েছে।রোববার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, মুরাদ এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে দেশে ফিরেছেন।
বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের এড়াতে মুরাদ হাসান আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হন। তিনি সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন।
এদিকে বিমানবন্দরে নামার পর স্বাস্থ্য অধিদপ্তর ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে ডা. মুরাদকে।কারণ তিনি করোনার ডাবল ডোজ টিকার সনদ ছাড়া কীভাবে বিমানবন্দর দিয়ে কানাডায় গেছেন- এ নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে মুরাদ ট্রানজিটের যাত্রী হওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছে তাকে।
জানা যায়, মুরাদ হাসান একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেওয়া হয়। বিপুলসংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়।
এ ছাড়া করোনাকালীন চাহিদা অনুযায়ী কাগজপত্র না দেখাতে পারায় তাকে কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার বর্ডার সিকিউরিটি ফোর্স ফেরত পাঠিয়েছে বলেও দেশটির স্থানীয় বাংলা অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে দাবি করা হয়। অনলাইন পোর্টালের খবরে বলা হয়, কানাডায় বসবাসরত মুরাদের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছে।
ফলে কানাডায় মুরাদ হাসানকে ঢুকতে না দেওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণও হচ্ছে তার কাছে করোনার ডাবল ডোজের টিকার সনদ না থাকা। এখন প্রশ্ন উঠেছে, কানাডা ইমিগ্রেশনে আটকেপড়া মুরাদ কীভাবে করোনা সনদ ও কোভিড প্রটোকল না মেনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশত্যাগ করলেন।
রোববার এক ব্রিফিয়ে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী ও শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদুল আহসানকে।
জবাবে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদুল আহসান বিষয়টি দেখার দায়িত্ব তাদের নয়।তিনি বলেন, বিমানবন্দর দিয়ে যে যাত্রীই বাইরের দেশে যান সেসব বহির্গমন যাত্রীদের স্বাস্থ্য সনদ চেক করা, ভ্যাকসিনেশন সার্টিফিকেট চেক করার দায়িত্ব সিভিল এভিয়েশনের। বিমানবন্দর কর্তৃপক্ষের নয়। আমরা ইমিগ্রেশন করি, যাত্রীদের সেবা দেই। ইমিগ্রেশন শাখা ইমিগ্রেশন করবে, স্বাস্থ্যের কাজ স্বাস্থ্য করবে। মুরাদ সংক্রান্ত তথ্য জানতে হলে আপনাদের যথাযথ কর্তৃপক্ষকে প্রশ্ন করলে তারা ভালো উত্তর দিতে পারবেন।
মুরাদ হাসানকে স্বাস্থ্য অধিদপ্তর ও ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদের বিষয়টি স্বীকার করেছেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীও।তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো কথা বলেননি।
সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় বুধবার তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মুরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এ ছাড়া মুরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এরপর ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন তিনি। রাত ৯টার দিকে ডা. মুরাদ হাসান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাত ১১টা ২০ মিনিটের দিকে এমিরেটসের ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটটি ছেড়ে যায় রাত ১টার দিকে। দুবাই হয়ে কানাডার পথে রওনা দেন তিনি। সংসদ সদস্য হিসেবে মুরাদ কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়।
কানাডায় প্রবেশে ব্যর্থ হওয়ার পর দুবাইয়ের ভিসা পাওয়ার চেষ্টায় করছিলেন ডা. মুরাদ।কিন্তু সেই চেষ্টায়ও ব্যর্থ তিনি।দুবাইয়ের ভিসা না পেয়ে শেষমেশ দেশে ফেরার সিদ্ধান্ত নেন মুরাদ।অবশেষে রোববার বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
কুয়েত সিটি, ১১ই ডিসেম্বর, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ঘোষণা করেছেন যে ছয় মাস বয়স থেকে শুরু করে সব বয়সীদের জন্য শীতকালীন রোগের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন শুরু করা হচ্ছে৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল মুখপাত্র, ডঃ আবদুল্লাহ আল-সানাদ, এক বিবৃতিতে বলেছেন যে শীতকালীন অসুস্থতার টিকা দেওয়ার জন্য নিবন্ধন বিভাগের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।
ডাঃ আল-সানাদ যোগ করেছেন যে করোনাভাইরাসের বিরুদ্ধে বুস্টার জ্যাব এখনও মিশরেফের মেলা মাঠে টিকাদান কেন্দ্রে দেওয়া হচ্ছে। মিশরেফের বুস্টার শট নেওয়ার জন্য অগ্রিম বুকিং লাগে না।
যাইহোক, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে, একজন আবেদনকারীকে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং তার টেলিফোনে পাঠানো নির্ধারিত তারিখ অনুসারে কেন্দ্রে উপস্থিত হতে হবে। যে কোনো স্বীকৃত ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার শট দেওয়া হয়।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্ক ও নিরাপত্তা মিডিয়ার জেনারেল ডিপার্টমেন্ট বলেছে যে, জননিরাপত্তা সেক্টরের নিরাপত্তা নিয়ন্ত্রণ বিভাগ জাহারা জেলার সোলাইবিয়া থেকে মদের কারখানায় থাকা ৩ মদ প্রস্তুতকারক্কে আটক করেছে ।
আজ শনিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আরবী নিউজে বলা হয়েছে যে, একজন অবৈধ অভিবাসীসহ ৩ এশিয়ান (ইন্ডিয়ান)কে আটক করতে সক্ষম পুলিশ ।
মদের কারখানাটি একজন একামাবিহীন প্রবাসী পরিচালনা করত ।
সেখান থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১০০টি গুলি এবং বিক্রির জন্য প্রস্তুত মাদকদ্রব্যের বোতল, দেশীয় মদ তৈরির উপকরণ ও সরঞ্জামাদিসহ বেশ কিছু যাদুবিডযার কার্টন জব্দ করা হয়েছে।
অভিযুক্ত ও জব্দকৃত জিনিসপত্রসহ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
দুবাই থেকে এবার ঢাকায় ফিরে আসছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ঢাকায় ফেরার টিকিটও কেটে ফেলেছেন তিনি! সব কিছু ঠিক-ঠাক থাকলে রোববার সকালেই ঢাকায় পা রাখার কথা রয়েছে তার। এ খবর বিভিন্ন সূত্রের।
এর আগে ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেয়নি দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। সেখান থেকে তাকে এমিরেটস এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে দুবাই পাঠানো হয়।
রোববার (১২ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও জানা গেছে।
এদিকে, ডা. মুরাদের ঢাকায় ফেরার বিষয়ে নিশ্চিত করে দায়িত্বশীল কোনো সূত্র সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।