ওমিক্রন শনাক্তের দিনে পাঁচজনের মৃত্যু

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২২ জনে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬ জনে।
 
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২২ জন। এ নিয়ে মোট ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন।

এ দিনই প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ভাইরাসটির নতুন এ ধরনে দুইজন আক্রান্ত হয়েছেন।

তারা দুজনই জিম্বাবুয়েফেরত জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। আক্রান্ত দুই নারী ক্রিকেটার সুস্থ আছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার ঢাকা শিশু হাসপাতালের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্ভোধন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

কাল থেকে দেশে পরীক্ষামূলক ফাইভ জি চালু

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

রোববার থেকে দেশে পরীক্ষামূলকভাবে উচ্চগতির ইন্টারনেট সেবা ৫-জি চালু করছে রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক।প্রাথমিকভাবে ছয়টি স্থানে ফাইভ-জির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

গ্রাহকদের জন্য ২০২২ সালের মধ্যে রাজধানীর দুইশ স্থানে ৫-জি চালু করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ঢাকাসহ অন্যান্য স্থানে ৫-জি সেবা বিস্তৃত করা হবে। গ্রামাঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাহাব উদ্দিন। ফাইভ জি প্রযুক্তি সেবাদানের বিষয়ে চলতি বছরের অক্টোবরে টেলিটকের সঙ্গে হুয়াওয়ে একটি চুক্তি করে। এই চুক্তির অধীনে, হুয়াওয়ে বাংলাদেশে ফাইভ জি প্রযুক্তি চালু করতে টেলিটককে বিশ্বমানের সেবা প্রদান করছে।

ইতোমধ্যেই ঢাকা শহরের বিভিন্ন সাইটে হুয়াওয়ে ও টেলিটকের যৌথ পরীক্ষায় ব্যবহারকারীদের জন্য এক দশমিক পাঁচ জিবিপিএস পিক ইন্টারনেট গতি এবং ৭১০ মিলি সেকেন্ড ল্যাটেন্সির মতো দারুণ ফলাফল পাওয়া গেছে। এর মাধ্যমে দেশে শিল্পের ডিজিটালাইজেশন ত্বরান্বিত করা এবং ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য আরও অনেক সুযোগ তৈরি করা সম্ভব হবে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ঢাকায় আগামী ডিসেম্বর মাসের কোনো একদিন পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা (৫-জি) পরীক্ষামূলকভাবে চালু হবে। সেটা হতে পারে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে। অথবা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ৫-জি সেবা চালু করবে।

আজ রাতে তুরস্কে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি পার্ক হচ্ছে। সেটি উদ্বোধন করতে শনিবার (১১ ডিসেম্বর) রাতে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী নিজেই। তিনি বলেন, ‘কালকে যাবার কথা। ছোট একটা সফর। সফরটা দুই দিনের হবে। তুরস্কে বঙ্গবন্ধুর নামে একটি পার্ক করা হয়েছে, সেটি উদ্বোধন করতে যাব।’

তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লুর সঙ্গে বৈঠক হতে পারে ড. মোমেনের।
জানা যায়, তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আবক্ষ ভাস্কর্য ও একটি উদ্যান গড়ে তোলা হয়েছে। আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পার্কটি উদ্বোধন করা হবে।
করোনা মহামারির মধ্যে গত বছরের সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। সেই সফরে তুরস্কের আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করেন ড. মোমেন।

পাকিস্তানে ৪ নারীকে বিবস্ত্র করে ঘোরানো হলো বাজারে

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

চোর সন্দেহে পাকিস্তানে চার নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শুধু তা–ই নয়, তাঁদের বিবস্ত্র করে বাজারে ঘোরানো ও ভিডিও ধারণও করা হয়েছে। গত সোমবার পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরের বাওয়া চকবাজারে এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারীদের একজন। মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ৪ নারী ময়লা কুড়াতে বের হন। একপর্যায়ে পিপাসা পেলে তাঁরা বাওয়া চকবাজারের একটি দোকানে ঢোকেন। সেখানে গিয়ে পানি চাইলে দোকানের মালিক অভিযোগ আনেন, তাঁরা দোকানে চুরির উদ্দেশ্যে এসেছেন। একপর্যায়ে দোকানমালিকের চিৎকারে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

ওই নারী অভিযোগ করেন, স্থানীয় লোকজন তাঁদের বিবস্ত্র করে বাজারের ভেতরে ঘোরান। এ সময় তাঁদের মারধর করা হয়। এমনকি বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণও করা হয়। পরে চার নারীর পরিবারের সদস্য ও কয়েক পথচারীর অনুরোধে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

মামলায় বাদী বলেন, ‘মামলার অভিযুক্ত ব্যক্তিরা আমাদের বিবস্ত্র করে বাজারে ঘুরিয়ে ও নির্যাতন করে চরম অবিচার করেছেন। তাঁদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিতে হবে।’

এদিকে সোমবারের ঘটনার পর পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবিদ খান। গতকাল মঙ্গলবার ডনকে তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। দোষী ব্যক্তিদের কঠিন শাস্তির মুখোমুখি করা হবে।

স্বামীর প্রেমিকাকে হেলমেট দিয়ে পেটালেন স্ত্রী

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

স্বামীকে কথিত প্রেমিকার সঙ্গে হাতেনাতে ধরে ফেললেন স্ত্রী। তারপর সেই প্রেমিকাকে হোটেল থেকে টেনে বের করে রাস্তায় ফেলে হেলমেট দিয়ে পেটালেন। পরে তাকে পুলিশের হাতেও তুলে দিয়েছেন তিনি। এমনই এক ঘটনার ভিডিও বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের বার্নপুর এলাকায়।

ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়াল ডট ইন জানায়, পরিচিত এক যুবককে সঙ্গে নিয়ে ওই মহিলা গিয়ে উপস্থিত হন হোটেলে। সেখান থেকে স্বামী ও তার প্রেমিকাকে টানতে টানতে নিয়ে যান দক্ষিণ আসানসোল থানায়।

হোটেল সূত্রে জানা যায়, ভদ্রমহিলার স্বামীর নাম মোহনলাল। আসানসোলের বার্নপুর রোডের পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল। তার সঙ্গে এক নারীও হোটেলে ছিলেন।

কিন্তু মোহনলালের স্ত্রী আগেই তার পিছু নিয়েছিলেন। হোটেলের কক্ষ থেকে তিনি মোহনলালকে ধরে ফেলেন। পাকড়াও করেন তার প্রেমিকাকেও। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন তিনি। হোটেল থেকে থানায় যাওয়ার পথেই প্রেমিকাকে বেধড়ক পিটিয়েছেন ওই মহিলা। সেই মারধরের ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যায়, থানা চত্বরে ঢুকেও স্বামীর প্রেমিকাকে পেটাচ্ছেন স্ত্রী। 

দু’জনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই জামিন দেয়া হয়।

সুত্র ঃ- এসিএন/আরকে

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ: বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

শনিবার, ১১ ডিসেম্বর ২০২১, ২৬ অগ্রহায়ণ ১৪২৮, ০৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ব়্যাবের মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় ‘মাদকবিরোধী যুদ্ধে’ মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন হয়েছে৷ এমন অভিযোগে শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে৷

মার্কিন রাজস্ব মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে৷

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের মাদকবিরোধী যুদ্ধের অংশ হিসাবে ব়্যাবের বিরুদ্ধে মানবাধিকারের চরম লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷ এর ফলে আইনের শাসন, মানবাধিকার, বিভিন্ন মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ক্ষুণ্ণ করার মাধ্যমে মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থ হুমকিতে পড়েছে৷ 

বিভিন্ন বেসরকারি সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ছয় শতাধিক গুম, ২০১৮ সাল থেকে প্রায় ৬০০ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনে ব়্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর দায় রয়েছে৷ বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের এইসব ঘটনায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে বলেও কিছু প্রতিবেদনে উঠে এসেছে৷

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন নির্বাহী আদেশ ১৩৮১৮ এর অধীনে বিদেশি সংস্থা হিসাবে ব়্যাবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন রাজস্ব মন্ত্রণালয়৷ এছাড়াও একই নির্বাহী আদেশের অধীনে নিষেধাজ্ঞায় বাহিনীটির সাবেক ও বর্তমান ছয় জন শীর্ষ কর্মকর্তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে৷

এই ছয় কর্মকর্তা হলেন ব়্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদ, বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তফা সরওয়ার, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মোহাম্মদ আনোয়ার লতিফ খান৷

একই সঙ্গে ব়্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমেদের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞাও জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এই নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালে দেশটিতে প্রবেশ করতে পারবেন না তিনি৷

২০১৭ সালে মার্কিন নির্বাহী আদেশ ১৩৮১৮ জারি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷  এই আদেশের অধীনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি হুমকিতে পড়লে বিদেশি সংস্থা বা ব্যক্তির সম্পদ, সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি হয়৷

এই বিজ্ঞপ্তিতে মিয়ানমার, চীন এবং উত্তর কোরিয়ার বেশ কিছু সংস্থা এবং ব্যক্তির বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ 

এডিকে/এফএস

করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৬৯

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭ জনে।

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৯ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো গেল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

‘মৃত্যুর সঙ্গে লড়ছেন খালেদা জিয়া’

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। আজ তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। মানুষের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক তিনি। আজ তার ন্যুনতম যে চিকিৎসার অধিকার তা থেকে বঞ্চিত হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশ থেকে নির্বাসিত অবস্থায় রেখে দেওয়া হয়েছে।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে যুক্ত হয়ে বক্তব্য দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সেমিনারে ইংরেজীতে লেখা ‘Disenfranchisement under the authoritarian regime’ শীর্ষক গ্রন্থ প্রকাশ করা হয়। ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের নানা চিত্র তুলে ধরা হয় এই গ্রন্থে। 

অনুষ্ঠানে বর্তমান সরকারের আমলে ‘গুম’ হওয়া সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, বিএনপির সাজেদুল ইসলাম সুমনের ভাগনি আফরা আনজুম, ওমর ফারুকের স্ত্রী পারভীন আখতার, ছাত্রদলের মাহবুবুর রহমান বাপ্পীর বোন ঝুমুর আখতার তাদের স্বজনদের সন্ধান চেয়ে আবেগময় কণ্ঠে বক্তব্য দেন। অনুষ্ঠানে জাতিসংঘ, কানাডা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একটা কথা খুব পরিষ্কার মানবাধিকার ও গণতন্ত্র- এই দুইটা পরস্পরের পরিপূরক। গণতন্ত্র ছাড়া মানবাধিকার কোনো দিন রক্ষা হতে পারে না, আর মানবাধিকার ছাড়া কখনো গণতন্ত্র চলতে পারবে না। আমাদের যে মানবাধিকার ও হিউম্যান রাইটস সংগঠনগুলো আছে তাদের হিসাব বছরে প্রায় ৬০৭ জন গুম হয়ে গেছে। আমাদের প্রায় সহস্রাধিক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। ঢাকা কোর্টে যান, জেলা আদালতগুলোতে যান দেখবেন, যারা আসামি হয়ে আসছেন তাদের ৯০ ভাগ বিএনপির নেতাকর্মী।

দেশের বিচার বিভাগ ও প্রশাসন দলীয়করণের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে এমন একটা অবস্থা হয়েছে যে, বিচার বিভাগের ওপর এদেশের মানুষ কোনো আস্থা রাখতে পারছে না। কারণ বিচার বিভাগের কাছে মানুষ কোনো বিচার পাচ্ছে না। প্রশাসন সম্পূর্ণভাবে দলীয়করণ করে ফেলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা হচ্ছে, গণমাধ্যমকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা হয়েছে। বলতে কোনো দ্বিধা নেই আজকে যারা গণমাধ্যমকর্মী আছেন তারা সবচেয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন। ডিজিটাল সিকিউরিটির অ্যাক্টের মাধ্যমে এখন কথা বলার স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।  এই অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ‘জাতীয় ঐক্য’ সৃষ্টি করার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপির স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ফারজানা শারমিনের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য দেন- বিএনপির ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমদ, গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, অধ্যাপক তাজমেরী ইসলাম, আবদুস সালাম, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান প্রমুখ। 

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের মোস্তফা মহসিন মন্টু, শওকত মাহমুদ, ইসমাইল জবিহউল্লাহ, হাবিবুর রহমান হাবিব, মজিবর রহমান সারোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, শামা ওবায়েদ, শিরিন সুলতানা, জেড খান রিয়াজ উদ্দিন নসু, তাবিথ আউয়াল, আতিকুর রহমান রুম্মন, ব্যারিস্টার রুমিন ফারহানা, শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ। 

কুয়েতের করনা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল, আলহামদুলিল্লাহ

  • কুয়েতের করনা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল, আলহামদুলিল্লাহ 🖤
  • কুয়েতে ওমিক্রন শনাক্তের পর ও কুয়েত এয়ারপোর্টের কার্যক্রম স্বাভাবিক ও আগের মতোই চলছে ❤
  • কুয়েতে আসা – দেশে যাওয়ায় কোন ধরনের রেস্ট্রিকশন / প্রতিবন্ধকতা নেই ❤

ইনশাআল্লাহ, কুয়েতের পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে, কেননা স্বাস্থ্য বিধির প্রতি কঠোরতা ও ভ্যাকসিনেশন কার্যক্রম সফলতা ( গড় ভ্যাকসিনেটেড) কুয়েতের অবস্থা স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে ❤

তথ্যগুলো বিভিন্ন ভেরিফায়েড মাধ্যম থেকে সংগ্রহ করা …

পুলিশ কর্মকর্তার পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১, ২৪ অগ্রহায়ণ ১৪২৮, ০৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) ইফতেখায়েরের পুরুষাঙ্গ কেটেছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এ ঘটনায় তার স্ত্রীকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সাগরপাড়া এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে উপ-পরিদর্শক ইফতেখায়েরের স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পরে তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ আরো জানায়, ওই এসআইয়ের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। তারই কলহের জেরে এ ঘটনাটি ঘটিয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিনি (আহত উপ-পরিদর্শক) থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এরইমধ্যে তাকে কয়েক ব্যাগ রক্ত দেয়া হয়েছে।

রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আহমেদ উল্লাহ সাংবাদিকদের জানান, ধারালো কিছু দিয়ে এই পুলিশ কর্মকর্তার বিশেষ অঙ্গ কাটা হয়েছে। এ কারণে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

সুত্র ঃ- https://www.facebook.com/100012613458516/posts/1407060506391051/