খুলনায় অসুস্থ মেয়ের সামনে মাকে ধর্ষণ, এসআই গ্রেফতার

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

খুলনায় একটি আবাসিক হোটেলের কক্ষে জোর পূর্বক ঢুকে মেয়ের সামনে মাকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় এসআই জাহাঙ্গীকে গ্রেপ্তার করেছে খুলনা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে।
খুলনা থানার ওসি হাসান আল মামুন জানান, বাগেরহাটের মোংলা থেকে অসুস্থ মেয়েকে ডাক্তার দেখানোর জন্য মঙ্গলবার বিকেলে মা-মেয়ে খুলনায় আসেন। তারা নগরীর শহীদ হাদিস পার্কের পার্শ্ববর্তী হোটেল সুন্দরবনের ১৩ নং কক্ষে ওঠেন। রাত আড়াইটার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর অভিযানের নামে জোরপূর্বক মা-মেয়ের কক্ষে যান। এরপর অসুস্থ মেয়ের সামনে তার মাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে হোটেলের ম্যানেজার এগিয়ে যান। তিনি গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও খুলনা থানায় ফোন করেন। এরপর খুলনা থানা পুলিশ গিয়ে এসআই জাহাঙ্গীরকে আটক করে।
ওসি আরও জানান, এ ঘটনায় রাত ৪টার দিকে ওই নারী বাদী হয়ে খুলনা থানায় ধর্ষণ মামলা করেছেন। মামনা নং ৯। এসআই জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার বি এম নুরুজ্জামান জানান, ঘটনার সময় এসআই জাহাঙ্গীর মাতাল ছিল।

ভারত ‘দরিদ্র ও চরম অসাম্যের দেশ’, নতুন রিপোর্টে অস্বস্তিতে মোদি সরকার

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারত দরিদ্র এবং চরম অসাম্যের দেশ। ‘আচ্ছে দিন’-এর স্বপ্ন দেখানো মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে এমনটাই দাবি করা হয়েছে ‘ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’-এর প্রকাশ করা বিশ্ব অসাম্য রিপোর্টে।

সম্প্রতি দারিদ্র, অর্থনৈতিক অসাম্য ও লিঙ্গবৈষম্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ফ্রান্সের প্যারিস স্কুল অফ ইকোনোমিক্স-এ অবস্থিত ‘ওয়র্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’। এই রিপোর্ট তৈরিতে অন্যান্য অর্থনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফ্রান্সের অর্থনীতিবিদ টমাস পিকেটি ও সংস্থাটির সহ-পরিচালক লুকাস চান্সেল। রিপোর্টের মুখবন্ধে নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো লিখেছেন, বিশ্বের যে সব দেশে অসাম্য চরমে, ভারত এখন তার মধ্যে পড়ছে।

‘কনসেনট্রেশন অফ ওয়েল্থ’ বা কয়েকজনের ভাঁড়ারে ‘সম্পদ কুক্ষিগত’ হওয়ার বিষয়টিকে তুলে ধরে বিশ্ব অসাম্য রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সালের হিসেবে ভারতের এক শতাংশ মানুষের হাতে জাতীয় আয়ের পাঁচ ভাগের এক ভাগ সম্পদ রয়েছে। ভারতে অর্থনৈতিক উদারীকরণ ও দেশের অর্থনীতির সাম্প্রতিক সংস্কারে লাভবান হয়েছে ওই এক শতাংশ ধনিক শ্রেণির অন্তর্ভুক্ত মানুষ। অথচ ভারতের নীচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের মাত্র ১৩.১ শতাংশ রয়েছে। অর্থাৎ ধনীরা অত্যন্ত ধনী। এবং দরিদ্র শ্রেণির সম্পদ আরও কমছে।

ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’-এর রিপোর্টে বলা হয়েছে, ভারতে লিঙ্গ বৈষম্যও চরমে। মোট আয়ে মহিলা শ্রমিক-কর্মীদের ভাগ মাত্র ১৮ শতাংশ। এই হার গোটা বিশ্বের মধ্যেই নিম্নতম। পশ্চিম এশিয়ার দেশগুলিতেই মহিলাদের আয়ের ভাগ ১৫ শতাংশ। চীন বাদ দিয়ে এশিয়ার দেশগুলিতে এর হার ২১ শতাংশ। বিশ্লেষকদের একাংশের মতে, করোনা মহামারী ও কেন্দ্রের অর্থনৈতিক সংস্কার যেমন বেসরকারিকরণের জেরে আর্থিক বৈষম্য বাড়ছে। দ্রুত নীতি পালটে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সমাজে অর্থনৈতিক বৈষম্য চরম রূপ ধারণ করবে। সূত্র: টাইমস নাউ।

ভারত ‘দরিদ্র ও চরম অসাম্যের দেশ’, নতুন রিপোর্টে অস্বস্তিতে মোদি সরকার

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারত দরিদ্র এবং চরম অসাম্যের দেশ। ‘আচ্ছে দিন’-এর স্বপ্ন দেখানো মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে এমনটাই দাবি করা হয়েছে ‘ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’-এর প্রকাশ করা বিশ্ব অসাম্য রিপোর্টে।

সম্প্রতি দারিদ্র, অর্থনৈতিক অসাম্য ও লিঙ্গবৈষম্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ফ্রান্সের প্যারিস স্কুল অফ ইকোনোমিক্স-এ অবস্থিত ‘ওয়র্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’। এই রিপোর্ট তৈরিতে অন্যান্য অর্থনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ফ্রান্সের অর্থনীতিবিদ টমাস পিকেটি ও সংস্থাটির সহ-পরিচালক লুকাস চান্সেল। রিপোর্টের মুখবন্ধে নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো লিখেছেন, বিশ্বের যে সব দেশে অসাম্য চরমে, ভারত এখন তার মধ্যে পড়ছে।

‘কনসেনট্রেশন অফ ওয়েল্থ’ বা কয়েকজনের ভাঁড়ারে ‘সম্পদ কুক্ষিগত’ হওয়ার বিষয়টিকে তুলে ধরে বিশ্ব অসাম্য রিপোর্টে দাবি করা হয়েছে, ২০২১ সালের হিসেবে ভারতের এক শতাংশ মানুষের হাতে জাতীয় আয়ের পাঁচ ভাগের এক ভাগ সম্পদ রয়েছে। ভারতে অর্থনৈতিক উদারীকরণ ও দেশের অর্থনীতির সাম্প্রতিক সংস্কারে লাভবান হয়েছে ওই এক শতাংশ ধনিক শ্রেণির অন্তর্ভুক্ত মানুষ। অথচ ভারতের নীচের সারির অর্ধেক মানুষের হাতে দেশের সম্পদের মাত্র ১৩.১ শতাংশ রয়েছে। অর্থাৎ ধনীরা অত্যন্ত ধনী। এবং দরিদ্র শ্রেণির সম্পদ আরও কমছে।

ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাব’-এর রিপোর্টে বলা হয়েছে, ভারতে লিঙ্গ বৈষম্যও চরমে। মোট আয়ে মহিলা শ্রমিক-কর্মীদের ভাগ মাত্র ১৮ শতাংশ। এই হার গোটা বিশ্বের মধ্যেই নিম্নতম। পশ্চিম এশিয়ার দেশগুলিতেই মহিলাদের আয়ের ভাগ ১৫ শতাংশ। চীন বাদ দিয়ে এশিয়ার দেশগুলিতে এর হার ২১ শতাংশ। বিশ্লেষকদের একাংশের মতে, করোনা মহামারী ও কেন্দ্রের অর্থনৈতিক সংস্কার যেমন বেসরকারিকরণের জেরে আর্থিক বৈষম্য বাড়ছে। দ্রুত নীতি পালটে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে সমাজে অর্থনৈতিক বৈষম্য চরম রূপ ধারণ করবে। সূত্র: টাইমস নাউ।

নাগাল্যান্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলছে না পুলিশের রিপোর্ট

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মঙ্গলবার ভারতের সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগাল্যান্ডের ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে কার্যত সেনার গুলি চালানোর কৈফিয়ত দিয়েছেন তিনি। শাহ বলেছেন, সেনা খনি শ্রমিকদের গাড়ি থামাতে বলেছিল, তারা তা না থামানোয় সেনা গুলি চালাতে বাধ্য হয়। কারণ, সেনার কাছে জঙ্গি কার্যকলাপের খবর ছিল। সে কারণেই কম্যান্ডোরা ওই অঞ্চলে অভিযান চালানোর জন্য পৌঁছেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলছে না নাগাল্যান্ড পুলিশের দেয়া প্রাথমিক রিপোর্ট। প্রশ্ন উঠছে, সেনার কথা মতো যদি খনি শ্রমিকদের গাড়ি না দাঁড়াতো, তাহলে গাড়ির পিছনে গুলি করার কথা ছিল সেনার। কিন্তু বাস্তবে খনি শ্রমিকদের গাড়ির সামনে গুলি লেগেছিল। অর্থাৎ, সামনে থেকে গুলি চালিয়েছিল কম্যান্ডোরা। শুধু তাই নয়, খনি শ্রমিকরা সেনার উপর আক্রমণ চালিয়েছিল বলে যে কথা সেনা সূত্রে বলা হচ্ছে, তারও কোনো প্রমাণ মেলেনি বলে নাগাল্যান্ড পুলিশের দাবি।

প্রশ্ন এখানেই শেষ নয়। কম্যান্ডোরা যে গাড়ি নিয়ে নাগাল্যান্ডে গিয়েছিল, তা আসামের গাড়ি বলে জানা গেছে। সেনা আসামের গাড়িতে ভুয়া নম্বরপ্লেট লাগিয়ে সেখানে পৌঁছেছিল বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। কেন সেনা নিজেদের গাড়ি ব্যবহার না করে, আসামের গাড়িতে ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখানে পৌঁছালো, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নাগাল্যান্ডের নাগরিক সমাজের একাংশ দ্রুত ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে এবং অভিযুক্ত সেনা অফিসারদের নাম প্রকাশের দাবি জানিয়েছে।

পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জানিয়েছেন, গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন কম্যান্ডোরা নিহত শ্রমিকদের জামা বদলানোর চেষ্টা করছে। যদিও পুলিশের প্রাথমিক রিপোর্টে এ বিষয়ে কোনো উল্লেখ নেই। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের দাবি তুলেছেন। একই সঙ্গে তিন আইপিএস অফিসারকে নিয়ে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। নাগাল্যান্ডের সবচেয়ে বড় উৎসব হর্নবিলও মাঝপথে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু নাগাল্যান্ডে নয়, গোটা দেশেই নাগাল্যান্ডের ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি বিরোধী দলগুলিও অমিত শাহের বিবৃতি নিয়ে সংসদে প্রশ্ন তুলেছে। অন্যদিকে নাগাল্যান্ডের কন্যাক জনজাতি সংগঠন রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি পাঠিয়েছে। তাতে কয়েকটি দাবি করা হয়েছে। ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। অভিযুক্ত কম্যান্ডোদের নাম প্রকাশ করতে হবে। সূত্র: পিটিআই।

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে সৌদির রাষ্ট্রদূতের বৈঠক

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলাইন। গতকাল  ৭ ডিসেম্বর (মঙ্গলবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে  এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে স্বল্পতম সময়ে পুলিশ ক্লিয়ারেন্স, স্মার্ট কার্ড প্রদান এবং ভিসা ইস্যুর বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের কর্মীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান ও করণীয় বিষয়ে প্রতি মাসের প্রথম বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের মধ্যে নিয়মিতভাবে একটি যৌথসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মী যোগান দিতে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রসহ আরো ১০০ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও বৈঠকে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, সামগ্রিক সুরক্ষাসহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন। বৈঠকে আরো উপস্থিত ছিলেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক মোঃ শহিদুল আলম এনডিসি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাদের এবং সৌদি দূতাবাসের কনস্যুলার সেকশনের প্রধান সাইদ আলশামারি।

আবরার হত্যা: ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বী হত্যা মামলার ২০ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। এছাড়াও বাকি ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। এর আগে সকাল সোয়া ৯টার দিকে ২২ আসামিকে আদালতে নেয়া হয়।

মৃত্যুদণ্ড দেয়া ২০ আসামিরা হচ্ছে, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশারফ সকাল, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, সদস্য মুজাহিদুর রহমান, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, সদস্য হোসেন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, শাদাত হোসেন, সদস্য মুনতাসির আল জেমি, মিজানুর রহমান মিজান, মাহামুদ সেতু, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম। এছাড়াও তিন পলাতক আসামি এহতেশামুল রাব্বি তানিম, মাহমুদুল জিসান, মুজতবা রাফিদকেও মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

আর যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা, বুয়েট ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না, আকাশ হোসেন, মোয়াজ আবু হোরায়রা, সহসভাপতি মুহতাসিম ফুয়াদ

রায়ে আদালত বলেন, সকল আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে শিবির সন্দেহে মিথ্যা বানোয়াট অভিযোগে পিটিয়ে হত্যা করায় ২৫ জনকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য সবাইকে সর্বোচ্চ শাস্তির সিদ্ধান্ত নেয়া।

এর আগে মামলার ৬০ সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয় ৪ মার্চ। ২৫ আসামির মধ্যে কারাগারে থাকা ২২ জন নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেয়। পলাতক থাকায় ৩ আসামি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায়নি। চলতি বছরের ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করা হয়। ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় বিচারক রায় ঘোষণার জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেন।

উল্লেখ্য, বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষে পড়াকালীন ২০১৯ সালে ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় আবরারকে। ৭ই অক্টোবর ভোররাতে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয় বুয়েটের শেরে বাংলা হল থেকে। দেশের অন্যতম এই বিদ্যাপীঠে একজন শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনাটি ব্যাপকভাবে সমালোচিত হয়। এরপর এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তদের শাস্তির দাবিতে মাঠে নামে সারা দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। আবরার হত্যার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বুয়েট।

২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২১ জানুয়ারি তা আমলে নেয় আদালত। ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে গঠন হয় অভিযোগ। তবে করোনার কারণে সৃষ্ট অচলাবস্থা, রাষ্ট্রপক্ষের ভুলে পুনরায় অভিযোগ গঠন আর বিচারকের প্রতি আসামিপক্ষের অনাস্থার মতো কারণে বিচার বিলম্বিত হয়েছে বার বার।

কুয়েতে এক বাংলাদেশীর বিরুদ্ধে ৪৫০০ দিনার প্রতরণার অভিযোগ”

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ওয়াফরা থানার তদন্তকারী ক্রিমিনাল ইনভেস্টিগেশনের জেনারেল ডিপার্টমেন্ট একজন বাংলাদেশীকে আটক করার নির্দেশ দিয়েছে।

তাকে বাড়ীর এলমুনিয়াম ও বৈদ্যুতিক কাজের জন্য ৪৫০০ প্রদান করেন মামলার বাদী কুয়েতি নাগরিক।

কিন্তু কোন কাজ না করে প্রতরণা করেছে সে বাংলাদেশী।

৪২ বছর বয়সী বাংলাদেশীকে খুঁজছে পুলিশ।

@Alanba #kuwait

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৪৭৪ জন আবাসিক আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তার করা হয়েছে..!!

বুধবার, ০৮ ডিসেম্বর ২০২১, ২৩ অগ্রহায়ণ ১৪২৮, ০৩ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, ডিসেম্বর ০৭: কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন যে ৪৭৪ জন আবাসিক লঙ্ঘনকারীকে ০১লা ডিসেম্বর থেকে ০৭ই ডিসেম্বরের মধ্যে নির্বাসন কেন্দ্রে রেফার করা হয়েছে৷ গ্রেপ্তারকৃত প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মন্ত্রীর নির্দেশে যত তাড়াতাড়ি সম্ভব কুয়েত থেকে নির্বাসন করা হবে৷

📌নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4973888455976846/

✍️ Collected, translated and posted by Nahar Hoque

করোনা শনাক্ত আরও বাড়ল, মৃত্যু ৫

মঙ্গলবার ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮, ০২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ২৯১ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ১১ জনে। 

এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ২০ হাজার ১৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

ফেসবুকে মন্তব্য করতে গিয়েও ডা. মুরাদের ‘ভুল’, তুলোধুনো নেটিজেনদের

মঙ্গলবার ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮, ০২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

যে বছরে মন্ত্রিপরিষদে যোগ দিয়েছিলেন, সেই তথ্য পদত্যাগপত্রে ভুল লিখেছেন ডা. মুরাদ হাসান।পদত্যাগপত্রে ভুলের পর এবার ফেসবুকে মন্তব্য করতে গিয়েও ‘ভুল’ করলেন অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো মুরাদ।

সম্প্রতি অশালীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে মঙ্গলবার ফেসবুকে পোস্ট দেন তিনি। সেখানেই মন্তব্য করতে গিয়ে ফের ‘ভুল’ করেন মুরাদ।

প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দেওয়ার পর থেকেই লাপাত্তা হন মুরাদ হাসান। জানা যায়, গতকাল (সোমবার) দুপুরেই ঢাকা থেকে চট্টগ্রামে চলে গেছেন তিনি।তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। অবশেষে ফেসবুকে এক পোস্টে মিলল তার প্রতিক্রিয়া।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি যদি কোন ভুল করে থাকি অথবা আমার কথায় মা-বোনদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন।’

ওই পোস্টে পরে নিজেই একটি মন্তব্য করতে গিয়ে ভুল করেন ডা. মুরাদ।মন্তব্যে তিনি লেখেন, ‘ভুল করে সবাই নিজের ভুল মেনে নেয়ার সততা দেখায় না। আল্লাহ আপনাকে সঠিকভাবে ফিরিয়ে আনুন সকলের মাঝে।’

তুমুল বিতর্কের মুখে থাকা ডা. মুরাদের ওই মন্তব্যে অনেকেই হাসির ইমোজি দেন।নিজেই নিজেকে ‘আপনি’ সম্বোধন করে মন্তব্য করায় মুরাদ হাসানকে ‘তুলোধুনো’ করেন অনেক নেটিজেন।

এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী থেকে পদত্যাগপত্রে মুরাদ লিখেছেন, তাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ২০২১ সালের ১৯ মে। কিন্তু তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় ২০১৯ সালের ১৯ মে।২০১৯ সালে আওয়ামী লীগ  টানা তৃতীয়বার সরকার গঠন করার পর ডা. মুরাদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছর মে মাসে তাকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।