বুধবার, ১৬ মার্চ ২০২২, ০২ চৈত্র ১৪২৮, ১২ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েতের ফারওয়ানিয়া শিক্ষা এলাকা ব্যতীত কয়েক মাস ধরে অন্যান্য স্কুলে কর্মরত শ্রমিকদের বেতন না দেওয়াতে স্কুল ও শিক্ষা জেলার সকল কর্মীরা ধর্মঘট করে আজ … আল – মাজলিসে এই নিউজে প্রকাশ হওয়ার পর : মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন কেন্দ্রের সভাপতি , কুয়েত ইনস্টিটিউট অফ ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজের প্রশিক্ষণ কর্তৃপক্ষের সদস্য মিজবেল আল – শুরেকা বলেন : শ্রমিকদের বেতন – ভাতা না পাওয়া শরিয়াসহ আন্তর্জাতিক ও স্থানীয় আইন ও আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী । এমনকি মানবিক ও নৈতিক মূল্যবোধের চরম পরিপন্থী । অসদাচরণও উদাসীনতার কারণে দেশের সুনাম ক্ষুণ্নকারী এবং লজ্জাজনক । এই লজ্জাজনক আচরণের আমরা নিন্দা জানাই । আমাদের দাবি শ্রমিকদের বেতন না দেওয়ার জন্য দায়ী কর্মকর্তার জবাব চাই । আর কতদিন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে ?
সুত্র ঃ- https://m.facebook.com/story.php?story_fbid=321512953299617&id=100063227437750
