ট্যাগ দেশের

নারায়ণগঞ্জে আইভীর হ্যাটট্রিক

রোববার, ১৬ জানুয়ারী ২০২২, ০২ মাঘ ১৪২৮, ১২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

নায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট গণনা শেষে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। এতে বিপুল ভোটে জয় লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। নাসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার ফল ঘোষণা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, ১৯২ কেন্দ্রে নৌকাপ্রার্থী আইভী এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট।

এ নিয়ে আইভী তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়েছেন। সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর ২০১১ সালে অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। ২০১৬ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসাবে সেলিনা হায়াৎ আইভী এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোটে আবার নির্বাচিত হন। 

এবারে নির্বাচনে আইভী ও তৈমূর আলম ছাড়া মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন (দেয়ালঘড়ি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস (হাতঘড়ি), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন (বটগাছ) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম (ঘোড়া)।

দেশের,কুমিল্লায় জেলায় কোরআন অবমাননা : কুমিল্লার মেয়র সাক্কুর পিএস মহিউদ্দিন আহমেদ বাবু গ্রেপ্তার

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পুলিশের অভিযানে খাগড়াছড়ির সাজেক থেকে শনিবার রাতে বিএনপি দলীয় সমর্থক কুমিল্লার মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মহিউদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য রবিবার দুপুর ২টায় দৈনিক ইনকিলাবকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম।
কুমিল্লা কোতোয়ালী থানার ওসি আনওয়ারুল আজিম দৈনিক ইনকিলাবকে জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় কোতোয়ালি থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের দল সাজেকের একটি রিসোর্ট থেকে বাবুকে গ্রেপ্তার করে। বাবুকে আজ দুপুরের পরে আদালতে তোলা হতে পারে বলে জানা যায়।
পুলিশ জানায়, গত ১৩ অক্টোবর পূজা মন্ডপে হামলার পরে পরিবার নিয়ে পালিয়ে যান বাবু। ওসি জানান, বাবুর বিরুদ্ধে ভাঙচুর নাশকতার অভিযোগে দুটি মামলা হয়। একটি মামলার বাদী পুলিশ অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।

দেশের,দৌলতপুরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে বৃদ্ধের আত্মহত্যা

মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ২৭ আশ্বিন ১৪২৮, ০৪ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী

কুষ্টিয়ার দৌলতপুরে ক্ষুধার জ্বালা সইতে না পেরে ইদ্রস আলী (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি হাতিশালা মোড় এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃদ্ধ ইদ্রিস আলী বয়স্ক ভাতা বা সরকারী সবধরেণের সুবিধা থেকে বঞ্চিত ছিল। দিনমজুর এক সন্তান থাকলেও সেও রয়েছে ঢাকায়। ছেলেরও বৌ তাকে দু’বেলা দু’মুঠো ভাত দিতে কার্পণ্য করতো। অনাহারে অর্ধাহারে অসহায় বৃদ্ধ ইদ্রিস আলীর দিন কাটতো। সোমবার দিনভর অনাহারে থেকে গভীর রাতে সে ক্ষুধার জ্বালা সইতে না পেরে নিজ ঘরে ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসী তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহত ইউদ্রস আলীর মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ইদ্রস আলী নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।