ট্যাগ দেশে

দেশে,শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসছে

বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭ ভাদ্র ১৪২৮

করোনার কারণে গত বছর থেকে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশনা রয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেছেন সংশ্লিষ্টরা।

এর পরিপ্রেক্ষিতে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এক বিজ্ঞপ্তিতে এই কর্মকর্তা বলেন, কোভিড-১৯ পরিস্থিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বুধবার কোনো মিটিং অনুষ্ঠিত হয়নি। এখনো টেকনিক্যাল কমিটির মতামত পাওয়া যায়নি। বৃহস্পতিবারের মধ্যে টেকনিক্যাল কমিটির মতামত পাওয়া যেতে পারে।

এমএ খায়ের জানান, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় মিটিং (বৈঠক) হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

চলমান এই ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে আজ (২৬ আগস্ট)।  সে অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছুটি অব্যাহত থাকবে। তবে স্কুল-কলেজ খোলার এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না দিলেও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের জানিয়েছেন, ১৭ অক্টোবর থেকে ধাপে ধাপে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর আগে টিকা সংক্রান্ত তথ্য সব বিশ্ববিদ্যালয় থেকে ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠাতে হবে।

দেশে,করোনায় মৃত্যু ও শনাক্ত আরও কমল

বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১, ১৭ ভাদ্র ১৪২৮

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৮৬ জন।

এ নিয়ে দেশে টানা পঞ্চমদিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ২৭৪ জনের।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ২৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ১১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৩১ হাজার ৯৮৪ জন।

দেশে,করোনায় আরও ৮৬ জনের মৃত্যু

মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, ১৬ ভাদ্র ১৪২৮

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৬ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৯৪ জন।

এ নিয়ে দেশে টানা চতুর্থদিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ১৯৫ জনের।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৫৭ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১৮ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ২৮ হাজার ৯৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৯৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ১০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৯৮৫ জন।

দেশে,টানা তিনদিন ১শ’র নিচে মৃত্যু

সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১৫ ভাদ্র ১৪২৮

দেশে টানা তৃতীয়দিন করোনায় ১০০ জনের কম মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৯৪ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৮৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ১০৯ জনের।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

কিন্তু এবছর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। 

২০ আগস্ট দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু ২৫ হাজার ছাড়ায়। এরপর নয় দিনে আরও এক হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় করোনা।

দেশে,করোনায় মৃত্যু ২৬ হাজার ছাড়াল

রোববার, ২৯ আগস্ট ২০২১, ১৪ ভাদ্র ১৪২৮

দীর্ঘদিন পর টানা দ্বিতীয়দিন করোনায় মৃত্যু ১০০ এর ‍নিচে নামল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ৮০ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৬ হাজার ১৫ জনের।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জনে।

গত ২৪ ঘণ্টায় মোট ২৭ হাজার ৯২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ১৫ হাজার ৬৯৭ জন। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।  এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবছর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। 

দেশে,করোনায় মৃত্যু ১শ’র নিচে নামল

শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৩ ভাদ্র ১৪২৮

দীর্ঘদিন পর করোনায় মৃত্যু ১০০ এর ‍নিচে নামল। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ১১৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ৯১৬ জনের।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।  এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবছর সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। 

দেশে,করোনায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত

শুক্রবার, ২৭ আগস্ট ২০২১, ১২ ভাদ্র ১৪২৮

করোনায় দেশে মৃত্যু আবার বেড়ে গেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে, যা গতকাল ছিল ১০২ জন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ৮৪৬ জনের।

তবে নতুন শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫২৫ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১২.৭৮ শতাংশ। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জনে। 

শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।  এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে।

দেশে,করোনায় আরও ১১৪ জনের প্রাণহানি

বুধবার, ২৫ আগস্ট ২০২১, ১০ ভাদ্র ১৪২৮

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ৬২৭ জনের।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৯৬৬ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৬ শতাংশ।

 গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

দেশে,করোনায় আরও ১১৪ জনের মৃত্যু

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ৯ ভাদ্র ১৪২৮

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ৫১৩ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৪ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১২ শতাংশ।

 গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

দেশে,স্কুল-কলেজ খুললে ক্লাস হবে যেভাবে, জানালেন শিক্ষামন্ত্রী

মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১, ৯ ভাদ্র ১৪২৮

শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, যেভাবে করোনা সংক্রমণের হার ক্রমেই নিচে নেমে আসছে। আশা করি, এটা আমাদের জন্য সুখবর। এই নিম্নগতি থাকলে খুব শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। তবে ধাপে ধাপে খুলব। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শ্রদ্ধায়-৭৫’ র্শীষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

স্কুল-কলেজ খুললেও ক্লাস কীভাবে হবে- সে বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন দীপু মনি। তিনি বলেন, সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বৈশ্বিক সংকটের শুরু থেকে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন ব্যাহত না করে, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যেন কাজ করি। আমরা এখন পর্যন্ত সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে এজন্য নানা পদ্ধতি অবলম্বন করেছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বাবু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. নুজহাত চৌধুরী।