ট্যাগ দেশে

দেশে,করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

সোমবার, ২৩ আগস্ট ২০২১, ৮ ভাদ্র ১৪২৮বেটা ভার্সন

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ৩৯৯ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭১৭ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৬৭ হাজার ৭১৫ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৯৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৮৫৬ জন। 

দেশে,ফাইজারের টিকা নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সোমবার, ২৩ আগস্ট ২০২১, ৮ ভাদ্র ১৪২৮

ফাইজারের ৬০ লাখ টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না-ফাইজারের টিকা সংকটের মধ্যে একটি বাংলাদেশের জন্য সুখবর।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ফাইজারের টিকা ছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি টিকা পাবে বাংলাদেশ। 

’সেপ্টেম্বরের মধ্যে ফাইজারের ৬০ লাখ টিকা পাবো।  এ মাসে কিছু আসবে, বাকিগুলো সেপ্টেম্বরে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ১০ কোটি ডোজ টিকা আসবে। ‘

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপাতত করোনার গণটিকা কার্যক্রম হচ্ছে না।  যখন টিকা আসবে নিবন্ধন করেই সবাইকে টিকা নিতে হবে। 

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে বলেও আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

দেশে,করোনায় মৃত্যু আবারও বাড়ল

রোববার, ২২ আগস্ট ২০২১, ৭ ভাদ্র ১৪২৮

করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ২৮২ জনের।

রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার ১২০ জনের মৃত্যু হয়েছিল। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮০৪ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৬১ হাজার ৯৯৮ জনে। 

 বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩১ হাজার ৬৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ১৬ শতাংশ।

 গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। 

দেশে,মোটরসাইকেলে ছাগল চুরি, দুই ভাই আটক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ে ছাগল চুরি করার সময় ধাওয়া করে দুই ভাইকে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২১ আগস্ট) দুপুরে আটক দুই ভাইকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। তারা মোটর সাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে।

আদিতমারী থানার ওসি বলেন, পালসার মোটরসাইকেলযোগে গতকাল ২০ আগস্ট শুক্রবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন। আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্ব পাড়ে স্থানীয় জামিনুর রহমান তার বাড়ির পোষা ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে দুই ভাই এসে একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ছাগল মালিকের চিৎকারে ওই দুই ভাইকে সেতুর পশ্চিম পাড়ের লোকজন আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে সেতুপাড়ের লোকজন তার পেছনে মোটরসাইকেল ধাওয়া করে হাকিমের পেট্রোল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ দুই চোরকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের আটক করে।

সুত্র ঃ-https://www.jamuna.tv/news/253584

দেশে,শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ‘সুখবর’ জানালেন শিক্ষামন্ত্রী

বুধবার, ১৮ আগস্ট ২০২১, ৩ ভাদ্র ১৪২৮

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।তবে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর ‘সুখবর’ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ জন্য তাদের সব প্রস্তুতি আছে বলেও জানান।

আওয়ামী লীগ যুব মহিলা লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতির কথা জানান শিক্ষমন্ত্রী।

অভিভাববকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়। যতোদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি।’

তিনি আরও বলেন, তৃতীয়ত, আমরা যেনো সবসময় প্রস্তুত থাকি যে পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র আমরা যেনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।

তিনি বলেন, আপনারা জানেন এখন সংক্রমণের হার ও মৃত্যু নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত, জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে।

‘আমরা আশা করি খুব দ্রুতই হয়তো সংক্রমণের হার আমাদের যে কাঙ্ক্ষিত পর্যায় অর্থাৎ যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। আমরা আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা চাই।’

সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুততম সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলেও প্রত্যাশা করেন শিক্ষামন্ত্রী।

দেশে,করোনায় আরও ১৭২ জনের প্রাণহানি

বুধবার, ১৮ আগস্ট ২০২১, ৩ ভাদ্র ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৪ হাজার ৭১৯ জনের। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ২৪৮ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৪০ হাজার ৬৪৪ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৭ দশমিক ৬৭ শতাংশ। 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ হাজার ১১২ জন। এ পর্যন্ত মোট ১৩ লাখ ২৭ হাজার ২৮ জন সুস্থ হয়েছেন।

দেশে,করোনায় আরও ১৭৪ জনের মৃত্যু

সোমবার, ১৬ আগস্ট ২০২১, ১ ভাদ্র ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৪ হাজার ৩৪৯ জনের। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ২৫ হাজার ৮৬১  জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ৯ হাজার ২৬৮ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন।

দেশে,পাঁচ এমবিপিএসের দামে ১০ এমবিপিএস ইন্টারনেট

তথ্য প্রযুক্তি ডেস্কআগস্ট ১৩, ২০২১, ১৬:৩৫ || আপডেট: আগস্ট ১৩, ২০২১, ১৬:৩৬

সরকারের বেঁধে দেওয়া দাম অনুসারে বর্তমানে পাঁচ এমবিপিএস (মেগাবিটস পার সেকেন্ড) ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য ৫০০ টাকা। আগামী বছরের ২৬ মার্চ থেকে ১০ এমবিপিএসের দাম হবে ৫০০ টাকা। ফলে পাঁচ এমবিপিএসের দামে পাওয়া যাবে ১০ এমবিপিএস ইন্টারনেট। 

বৃহস্পতিবার (১২ আগস্ট) ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এই তথ্য জানায়। 

আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ও এনটিটিএন (ভূগর্ভস্থ ক্যাবল সেবা) সেবার মূল্যসীমা নির্ধারিত করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপরই পাঁচ এমবিপিএসের দামে ১০ এমবিপিএস ইন্টারনেট দেওয়ায় এমন সিদ্ধান্তের কথা জানায় আইএসপিএবি। 

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম গণমাধ্যমকে বলেন, ”সরকারের ‘এক দেশ এক রেট’ ঘোষণার পর চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই তা বাস্তবায়ন করতে পারেননি। এর কারণ হিসেবে এনটিটিএন খরচ (ব্যান্ডউইথ ট্রান্সমিশন) বেশি হওয়া, কারিগরি জটিলতা এবং ব্যান্ডউইথের দামকে দায়ী করে ব্যবসায়ীরা। কিন্তু আইআইজি এবং এনটিটিএন সেবার মান নির্ধারণের ফলে সরকারের ‘এক দেশ এক রেট’ ঘোষণা অনেকটাই বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন তিনি। 

সূত্র বলছে, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি জেলায় আইআইজিগুলোকে ‘পপ’ (পয়েন্ট অব প্রেজেন্স) নির্মাণের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে। এছাড়াও আগামী বছর থেকে আইএসপিগুলো ব্যান্ডউইথ কিনবে আইআইজি থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই খাতে শৃঙ্খলা ফিরলে আগামী বছরের ২৬ মার্চ থেকে বর্তমানের পাঁচ এমবিপিএস’র দামে ১০ এমবিপিএস ইন্টারনেট পাবেন গ্রাহকরা।

দেশে,২৪ ঘন্টায় আরও ২১৫ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১, ২৮ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬১৩ জনের। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার দেশে করোনায় একদিনে ২৩৭ জনের মৃত্যু হয়। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ১২৬। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৫ হাজার ৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৪৬ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৯৯০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন। 

দেশে,করোনায় আরও ২৩৭ জনের প্রাণহানি

বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৩ হাজার ৩৯৮ জনের। 

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার দেশে করোনায় একদিনে ২৬৪ জনের মৃত্যু হয়। 

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৪৩ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪৫ শতাংশ। 

২৪ ঘন্টায় সুস্থ ১৩ হাজার ৩১৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।