ট্যাগ নিখোঁজ ৪৬

মালয়েশিয়ার উপকূলে নৌকা ডুবে ১০ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৪৬

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ৩০ অগ্রহায়ণ ১৪২৮, ১০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরীবু

মালয়েশিয়ার সমুদ্র উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে ১০ জনের মৃত্যু এবং ৪৬ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে । এছাড়াও এ ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে দেশটির জহুর বারু প্রদেশের কোতা তিংগির তানজুং বালাউয়ের সুমুদ্র উপকূলে এ নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে নৌকাটি ডুবে গেছে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে অভিবাসীরা কোন দেশের নাগরিক তা প্রকাশ করেনি উদ্ধারকারী দল। জোহরবারু প্রদেশের ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার সময় উপকূল থেকে প্রায় ২০ মিটার দূরে ডুবে যাওয়ার আগে ৬০ জনকে বহনকারী নৌকাটি দেখা যায়। চারজন নারী ও ছয়জন পুরুষের মৃতদেহ তীরে ভেসে আসে। এ সময় ২ জন পুরুষ ও দুইজন নারীকে উদ্ধার করা হয়। নৌকার থাকা আরো ৪৬ জন ব্যক্তি এখনও নিখোঁজ রয়েছে। তাদের খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে তিনি বলেন।