শুক্রবার , ২৮ জানুয়ারী ২০২২, ১৪ মাঘ ১৪২৮, ২৪ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

অবশেষে বাংলাদেশ এয়ারপোর্ট আর্মড পুলিশের সহায়তায় ব্যাগটি ফিরে পান সৌদি থেকে আগত প্রবাসী রাকিব।
গতকাল সৌদি প্রবাসী রাকিব বাংলাদেশ এয়ারপোর্টের আর্মড পুলিশ অফিসে এসে অভিযোগ করার পর আর্মড পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। এরই ফলশ্রুতিতে আজ দুপুরে রাকিবকে তার লাগেজ সম্পূর্ণ অক্ষত অবস্থায় এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিস থেকে বুঝিয়ে দেয়া হয়। সম্মানিত যাত্রী তৃপ্তি ও আনন্দের হাসিমুখে আমাদের অফিস থেকে তার লাগেজ সংগ্রহ করেছেন।
সম্মানিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সেবা দিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ সবসময় প্রস্তুত। ❤
ধন্যবাদ আর্মড পুলিশকে এবং এর সাথে সংযুক্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ❤🖤