বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪ ফাল্গুন ১৪২৮, ১৫ রজব ১৪৪৩ হিজরী

লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের সাথে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের নেতৃত্বে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একটি টিম ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে দুই দফায় ডিটেনশন সেন্টারটি পরিদর্শন করে এবং সেখানে অবস্থিত সকল বাংলাদেশির সাথে কথা বলেন।
দূতাবাস টীমের পক্ষ থেকে উক্ত ডিটেনশন সেন্টারে আটক সকল বাংলাদেশির রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়। দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়।
তথ্য ও ছবি সূত্রঃ Embassy of Bangladesh in Libya