বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৬১ জনে।
একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩১২ জন। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭৪ হাজার ৯৪৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ। বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবরেটরিতে ২০ হাজার ৭৭০টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ায় ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৯৮১টিতে। মোট নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৯৬১ জনের। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৯৬ জন ও নারী ১০ হাজার ৬৫ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের সবাই ষাটোর্ধ্ব। তাদের বাড়ি চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনা বিভাগে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৮ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ১৯৩ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।