সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১, ১২ পৌষ ১৪২৮, ২২ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩৭৩ জনের। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৬১ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮৩ হাজার ৬২৬ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ৭৫০ জন। একই সময়ে ১৭ হাজার ২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ২৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ।